JAZZBAAT 24 BANGLA
২৪ সেপ্টে ২০২৬, ১২:২৩ পিএম
Breaking
ভারতে যে গ্রামের নাম শুনলেই বিয়ে দিতে অস্বীকার! আসল কারণ জানলে অবাক হবেন নির্বাচন কমিশন নিয়ে বিস্ফোরক দাবি মহুয়া মৈত্রের দোতলা বাসের এসিতে বিস্ফোরণ? নয়ডার রাজপথে মর্মান্তিক পরিণতি যাত্রীদের বাথরুমে অ্যাশট্রে? আসল কারণ জানলে চমকে যাবেন এবার কড়া পদক্ষেপের ইঙ্গিত, ৩ বছরের সময়সীমা বেঁধে দিল রাজ্য বাংলায় আসছে ৪,০৮৫ কোটির সম্ভাব্য আর্থিক সুফল, জানুন কী কী থাকছে অপেক্ষার অবসান? এক কিস্তিতেই বকেয়া DA, কারা পাবেন টাকা এবং কোথায় জমা হবে ৩ হাজার ড্রোন, তারকা শিল্পীদের অনুষ্ঠান, বঙ্গজুড়ে বড় পরিকল্পনা ভারতে যে গ্রামের নাম শুনলেই বিয়ে দিতে অস্বীকার! আসল কারণ জানলে অবাক হবেন নির্বাচন কমিশন নিয়ে বিস্ফোরক দাবি মহুয়া মৈত্রের দোতলা বাসের এসিতে বিস্ফোরণ? নয়ডার রাজপথে মর্মান্তিক পরিণতি যাত্রীদের বাথরুমে অ্যাশট্রে? আসল কারণ জানলে চমকে যাবেন এবার কড়া পদক্ষেপের ইঙ্গিত, ৩ বছরের সময়সীমা বেঁধে দিল রাজ্য বাংলায় আসছে ৪,০৮৫ কোটির সম্ভাব্য আর্থিক সুফল, জানুন কী কী থাকছে অপেক্ষার অবসান? এক কিস্তিতেই বকেয়া DA, কারা পাবেন টাকা এবং কোথায় জমা হবে ৩ হাজার ড্রোন, তারকা শিল্পীদের অনুষ্ঠান, বঙ্গজুড়ে বড় পরিকল্পনা

রেয়ার আর্থ উত্তোলনে কেন্দ্রের সবুজ সংকেত, নয়া সম্ভাবনা পুরুলিয়াতে!

রেয়ার আর্থ উত্তোলনে কেন্দ্রের সবুজ সংকেত, নয়া সম্ভাবনা পুরুলিয়াতে!

ভারতের প্রযুক্তি ও অর্থনীতির ভবিষ্যৎ বদলে দিতে পারে জঙ্গলমহলের পুরুলিয়া জেলা। পুরুলিয়ার মাটির নিচে মিলেছে বিশেষ ধরনের খনিজ। যা পরিবর্তন করতে পারে এই জেলার মানচিত্রটাই। যে খনিজকে ঘিরে আজ বিশ্বের শক্তিধর দেশগুলির মধ্যে চলছে কূটনৈতিক টানাপোড়েন, সেই রেয়ার আর্থ এলিমেন্টস বা বিরল মৃত্তিকা মৌলের খননের পথে বড় পদক্ষেপ নিল কেন্দ্র। পুরুলিয়ার ঝালদা-২ তহসিলের তাহাদ্দিরি গ্রামের বেকু রেয়ার মেটাল ব্লক-এর জন্য জারি হয়েছে নিলামের আদেশনামা।

রেয়ার আর্থ এলিমেন্টসের বিরাট গুরুত্ব রয়েছে। ইলেকট্রিক গাড়ি, সেমিকন্ডাক্টর, মোবাইল ফোন, অত্যাধুনিক চিপ, প্রতিরক্ষা সরঞ্জাম থেকে শুরু করে মহাকাশ প্রযুক্তি সমস্ত কিছুতেই প্রয়োজন হয় এই রেয়ার আর্থ এলিমেন্ট। এতদিন এই সম্পদের দখল বেশিরভাগটাই ছিল চীনের উপরে। তাই আন্তর্জাতিক বাজারে তারাই অধিপত্য বিস্তার করেছিল। আর সেখানে ভারতের বুকে এই জঙ্গলমহলের মাটিতে এই বিরল খনিজ মেলায় আন্তর্জাতিক বাজারেও অনেকখানি প্রভাব ফেলেছে।

ইতিপূর্বে পুরুলিয়া-২ ব্লকের বেলমা গ্রাম পঞ্চায়েতের কালাপাথর-রঘুডি ধাতব ব্লকের জন্য নিলামের নির্দেশ দিয়েছিল কেন্দ্র। এবার সেই তালিকায় যুক্ত হল বেকু রেয়ার মেটাল ব্লক। খনিজ সম্পদের সম্ভাবনা তাতে আরও অনেকখানি এগিয়ে গেল।

রেয়ার আর্থ এলিমেন্টসের উপর নিয়ন্ত্রণ আগামী দিনের প্রযুক্তিগত ও কৌশলগত শক্তির অন্যতম মাপকাঠি হয়ে উঠবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ভারতের মাটিতে এই খনিজ পদার্থের খনন শুরু হলে আত্মনির্ভর ভারত গড়ে উঠবে বলে মনে করা হচ্ছে। পুরুলিয়া লাল মাটির বুকেই লুকিয়ে রয়েছে ভারতের অমূল্য সম্পদ।

14 Views 0 Likes 0 Comments

Related News

গাড়ির কাচ ভাঙা থেকে চালককে মারধর, একি কাণ্ড ঘটলো দিনে দুপুরে
রাজ্য

গাড়ির কাচ ভাঙা থেকে চালককে মারধর, একি কাণ্ড ঘটলো দিনে দুপুরে

চোপড়া, নিউজ ডেস্ক: ব্যস্ততা ভরা এলাকা চলছে হাজারো গাড়ি। দিনের আলোয় ব্যস্ত ওই রাস্তায় ঘটলো এমন এক ঘটনা যা, মুহূর্তেই বদলে দিল গোটা পরিস্থিতি। কেউ কল্পনাই করতে পারেনি এমন ঘটনাও ঘটতে পারে। কিন্তু তারপরেও যা হলো তা দেখে ...

২৩ সেপ্টে ২০২৬, ১০:৪১ পিএম · 2 মিনিট
বাড়িতে একা নাবালিকা, ঢুকে পড়ল দুই যুবক, তারপর এই ঘটল ভয়ংকর কাণ্ড
রাজ্য

বাড়িতে একা নাবালিকা, ঢুকে পড়ল দুই যুবক, তারপর এই ঘটল ভয়ংকর কাণ্ড

রায়গঞ্জ, নিউজ ডেস্ক: সন্ধ্যার সময় আচমকা ভেসে আসে এক কিশোরীর আতঙ্কিত চিৎকার। বাড়িতে তখন কার্যত কেউ ছিলেন না। কয়েক মুহূর্ত আগে যেই বাড়িটি ছিল নিস্তব্ধ, সেখানে হঠাৎ শুরু হল হৈচৈ। কিশোরীর চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশী...

২৩ সেপ্টে ২০২৬, ০৯:৫৬ পিএম · 2 মিনিট
১০২ গ্রাহকের নথি জাল করে ঋণ,১.২৫ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত
রাজ্য

১০২ গ্রাহকের নথি জাল করে ঋণ,১.২৫ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত

পুরুলিয়া, নিউজ ডেস্ক: কয়েক মাস আগেও সেখানে চলত ব্যবসার ব্যস্ততা। বাইক কেনাবেচা, ক্রেতাদের আনাগোনা, সবই চলছিল স্বাভাবিক পদ্ধতিতে। কিন্তু, একটি অভিযোগের তদন্ত সামনে আসতে সেই ছবি বদলে গেল। মঙ্গলবার সেখানে পৌঁছল প্রশাসন, য...

২৩ সেপ্টে ২০২৬, ০৮:০০ পিএম · 2 মিনিট
বাড়িতে গিয়েও দেখা নেই! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্ত্রীকে পুলিশের কড়া বার্তা
রাজ্য

বাড়িতে গিয়েও দেখা নেই! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্ত্রীকে পুলিশের কড়া বার্তা

শ্রীরামপুর: হুমকি, তোলাবাজি-সহ একাধিক অভিযোগের পর থেকেই নিখোঁজ শ্রীরামপুর পৌরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর উত্তম রায়। তাঁকে খুঁজতে এবার তাঁর বাড়িতে ফের হাজির হল পুলিশ। কিন্তু বাড়িতে গিয়েও প্রাক্তন কাউন্সিলরের দেখা মেল...

২৩ সেপ্টে ২০২৬, ০৬:৫৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.