JAZZBAAT 24 BANGLA
১৬ নভে ২০২৬, ০৪:০৩ পিএম
Breaking
মাকে শ্বাসরোধ করে খুন! ১০০ ডায়াল করে নিজেই জানালেন ছেলে Donald Trump: দেশের রাজনৈতিক চাপ সামলে এশিয়া সফরে ট্রাম্প, পরমাণু বৈঠক শি ও পুতিনের সঙ্গে! SAFF Championship 2026: ইতিহাসের সামনে ভারত, পাকিস্তানকে হারালেই টানা তিনবার সাফ চ্যাম্পিয়... ICC: ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফি, বাংলাদেশকে নিয়ে বিশ্বকাপও! ২০৩৫ পর্যন্ত ক্রিকেটের সূচি ঘোষণ... Kapil Dev: শচীন না কাম্বলি, কোন পথে বৈভব? ১৮ বছর বয়স নিয়ে এখন থেকেই সতর্ক করলেন কপিল Kulgam Encounter : কুলগামে এনকাউন্টার, খতম লস্কর কমান্ডার লতিফ ভাট SUV Hijac : SUV ছিনতাইয়ের পরই হাই অ্যালার্ট! পাঠানকোটে কি তবে জঙ্গি হামলার ছক? Ravi Shastri: গম্ভীরের উদ্বেগে সায় শাস্ত্রীর, বিশ্বকাপের আগে ভারতের ব্যাটিংই সবচেয়ে বড় চি... মাকে শ্বাসরোধ করে খুন! ১০০ ডায়াল করে নিজেই জানালেন ছেলে Donald Trump: দেশের রাজনৈতিক চাপ সামলে এশিয়া সফরে ট্রাম্প, পরমাণু বৈঠক শি ও পুতিনের সঙ্গে! SAFF Championship 2026: ইতিহাসের সামনে ভারত, পাকিস্তানকে হারালেই টানা তিনবার সাফ চ্যাম্পিয়... ICC: ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফি, বাংলাদেশকে নিয়ে বিশ্বকাপও! ২০৩৫ পর্যন্ত ক্রিকেটের সূচি ঘোষণ... Kapil Dev: শচীন না কাম্বলি, কোন পথে বৈভব? ১৮ বছর বয়স নিয়ে এখন থেকেই সতর্ক করলেন কপিল Kulgam Encounter : কুলগামে এনকাউন্টার, খতম লস্কর কমান্ডার লতিফ ভাট SUV Hijac : SUV ছিনতাইয়ের পরই হাই অ্যালার্ট! পাঠানকোটে কি তবে জঙ্গি হামলার ছক? Ravi Shastri: গম্ভীরের উদ্বেগে সায় শাস্ত্রীর, বিশ্বকাপের আগে ভারতের ব্যাটিংই সবচেয়ে বড় চি...

জাদেজার অবিস্মরণীয় কীর্তিতে গলে বড় লিড ভারতের

জাদেজার অবিস্মরণীয় কীর্তিতে গলে বড় লিড ভারতের

কলকাতা, বিশ্বদীপ বন্দ্যোপাধ্যায়: গল টেস্টে ফের ইতিহাস লিখলেন রবীন্দ্র জাদেজা। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের তৃতীয় দিনে ৩৫০তম টেস্ট উইকেট তুলে নিয়ে ভারতীয় অলরাউন্ডার ঢুকে পড়লেন এক বিরল ক্লাবে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে অন্ততঃ ৪,০০০ রান এবং ৩৫০ উইকেট, এই দুটি কীর্তিই একসঙ্গে এখনও পর্যন্ত করতে পেরেছেন মাত্র চার জন। জাদেজার আগে এই তালিকায় ছিলেন কপিল দেব, ইয়ান বোথাম এবং ড্যানিয়েল ভেট্টোরি।

সোমবার শ্রীলঙ্কার ইনিংসে নিজের দ্বিতীয় উইকেটটি তুলে নিয়েই মাইলফলক ছুঁয়ে ফেলেন জাদেজা। জাদেজার ঘুরতে থাকা বলটি অফ সাইডে জোরে মারতে গিয়েছিলেন কেশরা নুয়ান্থা। বল সিলি পয়েন্টে থাকা ফিল্ডারের হাঁটুতে লেগে উপরে উঠে যায়। সহজ ক্যাচটি তালুবন্দি করেন শুভমান গিল। আর সেই সঙ্গে জাদেজার নামের পাশে যোগ হয় ৩৫০ টেস্ট উইকেট। উল্লেখ্য, জাদেজা ভারতের হয়ে ৩৫০ টেস্ট উইকেট নেওয়া পঞ্চম বোলার। তাঁর আগে রয়েছেন অনিল কুম্বলে (৬১৯), রবিচন্দ্রন অশ্বিন (৫৩৭), কপিল দেব (৪৩৪) এবং হরভজন সিং (৪১৭)।

শুধু উইকেট নয়, ব্যাট হাতেও জাদেজার পরিসংখ্যান ঈর্ষণীয়। ৯০ টেস্টে তাঁর রান ৪,১০৮। অর্থাৎ শততম টেস্ট খেলার আগেই ৪,০০০ রান এবং ৩৫০ উইকেটের নজির গড়ে ফেললেন তিনি। কপিল দেব ১৩১ টেস্টে ৫,২৪৮ রান ও ৪৩৪ উইকেট, বোথাম ১০২ টেস্টে ৫,২০০ রান ও ৩৮৩ উইকেট এবং ভেট্টোরি ১১৩ টেস্টে ৪,৫৩১ রান ও ৩৬২ উইকেট নিয়ে এই কীর্তির মালিক হয়েছেন। বাঁহাতি স্পিনারদের মধ্যেও জাদেজার অবস্থান এখন আরও উঁচুতে। ৩৫০ উইকেট নিয়ে এই তালিকায় তৃতীয় স্থানে তিনি। তাঁর সামনে শুধু ভেট্টোরি (৩৬২) এবং শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ (৪৩৩)।

এদিকে প্রথম ইনিংসে ভারতের ৪৬২ রানের জবাবে তৃতীয় দিনের শেষে শ্রীলঙ্কা অলআউট ২৮৪ রানেই। দ্বীপরাষ্ট্রের হয়ে প্রথম টেস্ট শতরান হাঁকিয়েছেন সোনাল দিনুশা (১০০)। এ ছাড়া ৮০ রান করেন নিরোশান ডিকওয়েলা। এই দুয়ের ১৪৬ রানের পার্টনারশিপেই কিছুটা হলেও প্রতিরোধ গড়ে তুলতে পেরেছিল লঙ্কাবাহিনী। তবে এর পরই বোলিং করতে এসে অদ্ভুতভাবে অবিস্মরণীয় মাইলফলকটি ছুঁয়ে ফেলেন জাদেজা। সব মিলিয়ে ৫৭ রান দিয়ে ৩ টি উইকেট তুলে নিয়েছেন তিনি। যদিও ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট মানব সুথারের নামে। ৭৬ রানের বিনিময়ে নিজের ঝুলিতে পুরেছেন ৪টি উইকেট। দুই বাঁহাতি স্পিনারের জাদুতেই প্রথম ইনিংসে ১৭৮ রানের বিরাট লিড আদায় করে নিয়েছে শুভমান এন্ড কোং। 

 

 

20 Views 0 Likes 0 Comments

Related News

SAFF Championship 2026: ইতিহাসের সামনে ভারত, পাকিস্তানকে হারালেই টানা তিনবার সাফ চ্যাম্পিয়ন
ময়দান

SAFF Championship 2026: ইতিহাসের সামনে ভারত, পাকিস্তানকে হারালেই টানা তিনবার সাফ চ...

স্পোর্টস ডেস্ক: ভারতীয় ফুটবলের সামনে এবার ইতিহাস গড়ার হাতছানি। পাকিস্তানকে হারাতে পারলেই টানা তৃতীয়বার সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের নজির গড়বে ভারত। শুধু তাই নয়, সব মিলিয়ে দশমবার এই প্রতিযোগিতার খেতাব ঘরে তুলবে নীল জার্সিধারী...

১৬ নভে ২০২৬, ০৩:১৮ পিএম · 2 মিনিট
ICC: ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফি, বাংলাদেশকে নিয়ে বিশ্বকাপও! ২০৩৫ পর্যন্ত ক্রিকেটের সূচি ঘোষণা আইসিসির
ময়দান

ICC: ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফি, বাংলাদেশকে নিয়ে বিশ্বকাপও! ২০৩৫ পর্যন্ত ক্রিকেটের স...

স্পোর্টস ডেস্ক: আগামী ন’বছরের আন্তর্জাতিক ক্রিকেটের বড় প্রতিযোগিতাগুলির সূচি প্রকাশ করল আইসিসি। ২০৩৫ সাল পর্যন্ত পুরুষদের এক দিনের বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনা...

১৬ নভে ২০২৬, ০৩:১৫ পিএম · 2 মিনিট
Kapil Dev: শচীন না কাম্বলি, কোন পথে বৈভব? ১৮ বছর বয়স নিয়ে এখন থেকেই সতর্ক করলেন কপিল
ময়দান

Kapil Dev: শচীন না কাম্বলি, কোন পথে বৈভব? ১৮ বছর বয়স নিয়ে এখন থেকেই সতর্ক করলেন কপ...

স্পোর্টস ডেস্ক: মাত্র ১৫ বছর বয়সেই ভারতীয় ক্রিকেটে আলোচনার কেন্দ্রে বৈভব সূর্যবংশী। ব্যাট হাতে তাঁর বিধ্বংসী পারফরম্যান্সে মুগ্ধ ক্রিকেটপ্রেমীরা। কিন্তু প্রতিভা থাকলেই যে দীর্ঘ দিন আন্তর্জাতিক ক্রিকেটে রাজত্ব করা যায় না,...

১৬ নভে ২০২৬, ০৩:১৩ পিএম · 2 মিনিট
Ravi Shastri: গম্ভীরের উদ্বেগে সায় শাস্ত্রীর, বিশ্বকাপের আগে ভারতের ব্যাটিংই সবচেয়ে বড় চিন্তা
ময়দান

Ravi Shastri: গম্ভীরের উদ্বেগে সায় শাস্ত্রীর, বিশ্বকাপের আগে ভারতের ব্যাটিংই সবচেয়...

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ জিতলেও ভারতের ব্যাটিং নিয়ে উদ্বেগ কাটছে না। বরং আগামী বছরের একদিনের বিশ্বকাপের আগে দলের ব্যাটিং দুর্বলতা নিয়ে নতুন করে সতর্ক করলেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। ব...

১৬ নভে ২০২৬, ০২:৩০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.