JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ০৪:৪৫ পিএম
Breaking
দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো

ট্রাফিক জ্যামের মুক্তি! আসছে ইলেকট্রিক এয়ার ট্যাক্সি

ট্রাফিক জ্যামের মুক্তি! আসছে ইলেকট্রিক এয়ার ট্যাক্সি

মেট্রো শহরগুলোর নিত্যদিনের দুর্বিষহ ট্রাফিক জ্যাম থেকে মুক্তি দিতে ভারতে পা রাখল উড়ন্ত ট্যাক্সি প্রযুক্তি। চেন্নাইয়ের আইআইটি মাদ্রাজ-ভিত্তিক স্টার্টআপ 'দ্য ই-প্লেন কোম্পানি' আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে তাদের ইলেকট্রিক এয়ার ট্যাক্সি e200X - PT01-এর ফুল-স্কেল প্রোটোটাইপ। আইআইটি মাদ্রাজের ডিসকভারি ক্যাম্পাসের নতুন ৬০,০০০ বর্গফুটের ম্যানুফ্যাকচারিং ইউনিটে এটি প্রদর্শিত হয়, যা ভারতীয় এভিয়েশন খাতে এক নতুন দিগন্তের উন্মোচন করেছে।

হেলিকপ্টারের মতো সোজা ওপরে ওঠার এবং বিমানের মতো উড়ার ক্ষমতাসম্পন্ন এই এয়ারক্রাফটের ল্যান্ডিংয়ের জন্য মাত্র ৮x১১ মিটার জায়গার প্রয়োজন। ফলে আলাদা কোনো ‘ভার্টিপোর্ট’ ছাড়াই হাসপাতালের ছাদ বা পুরনো হেলিপ্যাড ব্যবহার করা যাবে।২.২ টন ওজনের এই ট্যাক্সি একবার চার্জে প্রায় ১১০ কিলোমিটার পথ অতিক্রম করবে, যা মুম্বাই-পুনে বা চেন্নাই-পন্ডিচেরির মতো দীর্ঘ দূরত্বকে কয়েক মিনিটে নামিয়ে আনবে।এতে রয়েছে ৬টি লিফটিং রোটার ও ৪টি ফরোয়ার্ড প্রোপেলার। আকাশে উড্ডয়নকালে কোনো মোটর বিকল হলেও বাকি পাখাগুলো উড়ান সুরক্ষিত রাখবে।

আইআইটি মাদ্রাজের অধ্যাপক ও কোম্পানির প্রতিষ্ঠাতা সত্য চক্রবর্তী জানান, পরিষেবাটি প্রথমত এয়ার অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহৃত হবে, যা যানজট এড়িয়ে দ্রুত মুমূর্ষু রোগী স্থানান্তরে সাহায্য করবে। পরবর্তী সময়ে এটি সাধারণ যাত্রী পরিবহনে ব্যবহৃত হবে। এতে পাইলট ছাড়াও ২০০ কেজি পর্যন্ত পণ্য বা অতিরিক্ত ওজন বহন সম্ভব।উন্নত 'ফ্লাই-বাই-ওয়্যার' প্রযুক্তির কারণে এর প্রাথমিক ট্রায়ালগুলো পুরোপুরি পাইলটহীনভাবে করা হবে। 

নিরাপত্তা পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ হওয়ার পরই এতে মানুষ বসানো হবে।ইন্ডিগোর প্রাক্তন প্রেসিডেন্ট ও বোর্ডের সদস্য আদিত্য ঘোষ জানান, খুব শীঘ্রই এর গ্রাউন্ড টেস্টিং এবং ২০২৭-এর মাঝামাঝি সময়ে ফ্লাইং টেস্টিং শুরু হবে। ডিজিসিএ (DGCA)-র অনুমোদন সাপেক্ষে আগামী ৩ থেকে ৫ বছরের মধ্যে এটি বাণিজ্যিক পরিষেবা শুরু করবে। ইতিমধ্যেই কোম্পানিটি ৮০০টির বেশি উড়ন্ত ট্যাক্সির অর্ডার পেয়েছে এবং ২১.৫ মিলিয়ন ডলারের তহবিল সংগ্রহ করেছে।

12 Views 0 Likes 0 Comments

Related News

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল?
দেশ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল?

জানা গিয়েছে,মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে এই সাক্ষাতে ভারত-মালয়েশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

১৩ সেপ্টে ২০২৬, ০১:১৬ পিএম · 2 মিনিট
প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে
দেশ

প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে

নিউজ ডেস্ক: ফের সিকিমে ভয়াবহ ভূমিধস। শনিবার, সন্ধ্যায় পশ্চিম সিকিমের রিম্বি গ্রামে নেমে আসে বিশাল ভূমিধস। যার জেরে রিম্বি-ইউকসম প্রধান সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে। বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থাও।পাহাড়ের ঢাল থেকে নেমে ...

১৩ সেপ্টে ২০২৬, ১২:৩৮ পিএম · 2 মিনিট
মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন?
দেশ

মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন?

২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পর থেকেই ভারত-চিন সম্পর্কের মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছিল। সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা ফেরানোকে বারবার অগ্রাধিকার দিয়েছে নয়াদিল্লি।

১৩ সেপ্টে ২০২৬, ১২:৩০ পিএম · 2 মিনিট
মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন
দেশ

মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও এ...

শনিবার দুপুরের কিছু আগে দিল্লিতে পৌঁছন চিনের প্রেসিডেন্ট। এরপর ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। দীর্ঘ সময়ের ব্যস্ততার পর বিশ্রামের প্রয়োজন থাকায় জিনপিং নৈশভোজে যোগ দেননি বলে কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছে।

১৩ সেপ্টে ২০২৬, ১২:২৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.