JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ০২:০২ পিএম
Breaking
দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো

অনশন ভাঙতে জোড়া শর্ত, মোদী সরকারকে খোলা চিঠি সোনম ওয়াংচুকের

অনশন ভাঙতে জোড়া শর্ত, মোদী সরকারকে খোলা চিঠি সোনম ওয়াংচুকের

টানা ২৫ দিন পর অনশন ভাঙতে শর্তসাপেক্ষে সম্মতি জানালেন সোনম ওয়াংচুক। কেন্দ্র সরকার যদি আশ্বাস দেয় যে 'চলো সংসদ' কর্মসূচিতে অংশ নেওয়া পড়ুয়া ও আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও আইনি, শাস্তিমূলক বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তাহলেই তিনি অনশন প্রত্যাহার করবেন বলে জানিয়েছেন। এই মর্মে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিংকে চিঠি লিখেছেন ওয়াংচুক। চিঠিতে তিনি দুই মন্ত্রীর হাসপাতালে এসে তাঁর সঙ্গে দেখা করা এবং অনশন প্রত্যাহারের অনুরোধ জানানোর জন্য ধন্যবাদ জানান।

চিঠিতে ওয়াংচুক দাবি করেন, মন্ত্রীরা তাঁকে আশ্বাস দিয়েছেন যে আন্দোলনকারীদের দুটি গুরুত্বপূর্ণ দাবি সরকার ইতিবাচকভাবে বিবেচনা করবে। প্রথমত, প্রশ্নফাঁসের জেরে আত্মহত্যা করা পড়ুয়াদের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ, এবং দ্বিতীয়ত, সংসদে এই বিষয় নিয়ে অর্থবহ আলোচনা ও দায়বদ্ধতা নির্ধারণ, যার মধ্যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিও আলোচনায় আসতে পারে।

চিঠিতে ২০ জুলাইয়ের সংসদ অভিযানকে সম্পূর্ণ শান্তিপূর্ণ বলে দাবি করেছেন ওয়াংচুক। তাঁর অভিযোগ, আন্দোলনকারীরা শৃঙ্খলা বজায় রাখলেও তাঁদের উপর পুলিশ অপ্রয়োজনীয় ও মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ করেছে। তিনি লেখেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানের উপর মানুষের আস্থা যেন নষ্ট না হয়। তাই আন্দোলনে অংশ নেওয়া কোনও পড়ুয়া বা প্রতিবাদী নাগরিকের বিরুদ্ধে মামলা, হয়রানি বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া উচিত নয়।

চিঠিতে আবেগঘন বার্তাও দিয়েছেন ওয়াংচুক। তিনি বলেন, "আমি বাঁচতে চাই। আমি আমার ছাত্রছাত্রীদের কাছে ফিরতে চাই, শিক্ষার জগতে ফিরতে চাই। কিন্তু যাদের জন্য এই আন্দোলন শুরু হয়েছে, সেই তরুণদের নিরাপত্তা নিশ্চিত না করে আমি অনশন ভাঙতে পারি না।" তিনি স্পষ্ট জানিয়েছেন, আন্দোলনে অংশ নেওয়া পড়ুয়াদের একমাত্র 'অপরাধ' হল একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ন্যায্য শিক্ষা ব্যবস্থার দাবি তোলা।

ওয়াংচুক জানিয়েছেন, সরকার যদি লিখিতভাবে বা স্পষ্টভাবে আশ্বাস দেয় যে কোনও আন্দোলনকারীর বিরুদ্ধে প্রতিহিংসামূলক ব্যবস্থা নেওয়া হবে না, তাহলে তিনি অবিলম্বে অনশন প্রত্যাহার করবেন। তা না হলে, তিনি অনির্দিষ্টকালের জন্য অনশন চালিয়ে যেতে বাধ্য হবেন বলেও সতর্ক করেছেন। একই সঙ্গে ভবিষ্যতে আন্দোলনকারীদের বিরুদ্ধে অতিরিক্ত পুলিশি বলপ্রয়োগ না করারও আবেদন জানান তিনি।

31 Views 0 Likes 0 Comments

Related News

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল?
দেশ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল?

জানা গিয়েছে,মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে এই সাক্ষাতে ভারত-মালয়েশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

১৩ সেপ্টে ২০২৬, ০১:১৬ পিএম · 2 মিনিট
প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে
দেশ

প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে

নিউজ ডেস্ক: ফের সিকিমে ভয়াবহ ভূমিধস। শনিবার, সন্ধ্যায় পশ্চিম সিকিমের রিম্বি গ্রামে নেমে আসে বিশাল ভূমিধস। যার জেরে রিম্বি-ইউকসম প্রধান সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে। বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থাও।পাহাড়ের ঢাল থেকে নেমে ...

১৩ সেপ্টে ২০২৬, ১২:৩৮ পিএম · 2 মিনিট
মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন?
দেশ

মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন?

২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পর থেকেই ভারত-চিন সম্পর্কের মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছিল। সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা ফেরানোকে বারবার অগ্রাধিকার দিয়েছে নয়াদিল্লি।

১৩ সেপ্টে ২০২৬, ১২:৩০ পিএম · 2 মিনিট
মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন
দেশ

মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও এ...

শনিবার দুপুরের কিছু আগে দিল্লিতে পৌঁছন চিনের প্রেসিডেন্ট। এরপর ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। দীর্ঘ সময়ের ব্যস্ততার পর বিশ্রামের প্রয়োজন থাকায় জিনপিং নৈশভোজে যোগ দেননি বলে কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছে।

১৩ সেপ্টে ২০২৬, ১২:২৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.