JAZZBAAT 24 BANGLA
২৫ নভে ২০২৬, ০১:৩৮ পিএম
Breaking
Titu Talks: শাহরুখের হাতের ‘চম্পি’! আবেগে দু’দিন চুলই ধোননি ভুবন বাম, কেন এমন কাণ্ড করেছিল... Python: লেজ নেড়েই শিকারকে কাছে টানে অজগর! সাপের এই অদ্ভুত কৌশল দেখে অবাক বিজ্ঞানীরা! কথা নয়, শুধু ইশারাতেই চলে রেস্তরাঁ! হাসি দিয়েই অর্ডার, কেন মন জিতছে এই অভিনব উদ্যোগ? Motherhood: কোলে সন্তান, হাতেই সংসদের মাইক! মাতৃত্ব সামলে দায়িত্ব পালনে নজির গড়লেন মহিলা... Kiff 2026: সলমন-রজনীকান্ত-প্রভাস এক মঞ্চে! কলকাতা চলচ্চিত্র উৎসবে এবার চাঁদের হাট, কবে আসছ... Jagannath Temple: কার্তিক পূর্ণিমার রাতে পুরীর মন্দিরে বিরল দৃশ্য, নীলচক্রের ঠিক মাঝখানে উ... Shabana Azmi: পোশাকের স্বাধীনতা নিয়ে স্পষ্ট অবস্থান শাবানা আজমির Satarup Ghosh: শারদ্বতের বিস্ফোরক মন্তব্যের ভিডিয়ো পোস্ট শতরূপের, নতুন রাজনৈতিক বিতর্ক Titu Talks: শাহরুখের হাতের ‘চম্পি’! আবেগে দু’দিন চুলই ধোননি ভুবন বাম, কেন এমন কাণ্ড করেছিল... Python: লেজ নেড়েই শিকারকে কাছে টানে অজগর! সাপের এই অদ্ভুত কৌশল দেখে অবাক বিজ্ঞানীরা! কথা নয়, শুধু ইশারাতেই চলে রেস্তরাঁ! হাসি দিয়েই অর্ডার, কেন মন জিতছে এই অভিনব উদ্যোগ? Motherhood: কোলে সন্তান, হাতেই সংসদের মাইক! মাতৃত্ব সামলে দায়িত্ব পালনে নজির গড়লেন মহিলা... Kiff 2026: সলমন-রজনীকান্ত-প্রভাস এক মঞ্চে! কলকাতা চলচ্চিত্র উৎসবে এবার চাঁদের হাট, কবে আসছ... Jagannath Temple: কার্তিক পূর্ণিমার রাতে পুরীর মন্দিরে বিরল দৃশ্য, নীলচক্রের ঠিক মাঝখানে উ... Shabana Azmi: পোশাকের স্বাধীনতা নিয়ে স্পষ্ট অবস্থান শাবানা আজমির Satarup Ghosh: শারদ্বতের বিস্ফোরক মন্তব্যের ভিডিয়ো পোস্ট শতরূপের, নতুন রাজনৈতিক বিতর্ক

Python: লেজ নেড়েই শিকারকে কাছে টানে অজগর! সাপের এই অদ্ভুত কৌশল দেখে অবাক বিজ্ঞানীরা!

Python: লেজ নেড়েই শিকারকে কাছে টানে অজগর! সাপের এই অদ্ভুত কৌশল দেখে অবাক বিজ্ঞানীরা!
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: শিকার ধরার জন্য কত রকম কৌশলই না অবলম্বন করে বন্যপ্রাণীরা! কিন্তু শিকারকে নিজের দিকে টেনে আনতে লেজ নাড়ে অজগর! শুনতে অবিশ্বাস্য লাগলেও দক্ষিণ আফ্রিকার অজগরের মধ্যে এমনই এক অভিনব শিকার ধরার কৌশলের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। আরও চমকপ্রদ বিষয় হল, এই আচরণের হদিস পেতে গবেষকদের সাহায্য করেছে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিয়ো।

বিজ্ঞানীদের পর্যবেক্ষণে উঠে এসেছে, দক্ষিণ আফ্রিকার অজগর শিকারের অপেক্ষায় শরীরের বাকি অংশ স্থির রেখে শুধু লেজের ডগাটি নাড়াতে থাকে। এই বিশেষ পদ্ধতির নাম ‘কডাল লিউরিং’। অর্থাৎ লেজের নড়াচড়াকে টোপ হিসাবে ব্যবহার করে সম্ভাব্য শিকারকে কাছে টেনে আনা। সাপের লেজের ডগায় থাকা কালো-সাদা বিশেষ রং এবং তার ঢেউয়ের মতো নড়াচড়া ছোট প্রাণীদের আকৃষ্ট করতে পারে বলে মনে করছেন গবেষকরা।

গবেষণায় একটি বিশেষ ঘটনার উল্লেখ রয়েছে। প্রায় দেড় থেকে দু’মিটার লম্বা একটি অজগরকে কাচের ঘেরা জায়গায় রাখা হয়েছিল। কাছাকাছি অবাধে ঘুরে বেড়াচ্ছিল কয়েকটি মুরগি। সেই সময় সাপটি শরীরের বাকি অংশ স্থির রেখে শুধু লেজের ডগা নাড়াতে শুরু করে। একটি মুরগি সেই নড়াচড়া দেখে কয়েক মিটার দূর থেকে সাপটির দিকে এগিয়েও আসে। যদিও কাচের ঘেরাটোপের কারণে সাপটি শিকার ধরতে পারেনি। গবেষকদের মতে, এটিই দক্ষিণ আফ্রিকার এই প্রজাতির অজগরের মধ্যে এমন আচরণের প্রথম নথিবদ্ধ নজির।

কির্স্টি জে কাইল এবং কলিন টি ডাউনস নামে দুই গবেষক এই বিষয়ে কাজ করেছেন। তাঁদের গবেষণা প্রকাশিত হয়েছে ‘আফ্রিকান জুলজি’ পত্রিকায়। ২০২৫ সালের মে মাসে প্রকাশিত গবেষণাটিতে পুরনো বৈজ্ঞানিক তথ্যের পাশাপাশি ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এবং iNaturalist-এর ছবি ও ভিডিয়োও বিশ্লেষণ করা হয়েছে।

সমাজমাধ্যম থেকে পাওয়া ২৩৮টি শিকারের পর্যবেক্ষণ গবেষকদের হাতে নতুন তথ্য তুলে দিয়েছে। সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকার অজগরের খাদ্যতালিকায় ১০৪ প্রজাতির মেরুদণ্ডী প্রাণীর সন্ধান পেয়েছেন তাঁরা। এর মধ্যে রয়েছে বিভিন্ন স্তন্যপায়ী প্রাণী, পাখি এবং সরীসৃপ।

গবেষণায় আরও দেখা গিয়েছে, অজগরের আকার বাড়ার সঙ্গে সঙ্গে তার খাদ্যাভ্যাসেও বদল আসে। ছোট অজগরদের খাদ্যতালিকায় পাখির উপস্থিতি বেশি। অন্যদিকে, বড় অজগররা তুলনায় বেশি স্তন্যপায়ী প্রাণী শিকার করে।

বিজ্ঞানীদের মতে, এই গবেষণা প্রমাণ করে, সমাজমাধ্যমে সাধারণ মানুষের তোলা ছবি ও ভিডিয়োও বন্যপ্রাণীদের অজানা আচরণ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে।

1 Views 0 Likes 0 Comments

Related News

কথা নয়, শুধু ইশারাতেই চলে রেস্তরাঁ! হাসি দিয়েই অর্ডার, কেন মন জিতছে এই অভিনব উদ্যোগ?
জানা-অজানা

কথা নয়, শুধু ইশারাতেই চলে রেস্তরাঁ! হাসি দিয়েই অর্ডার, কেন মন জিতছে এই অভিনব উদ্যো...

নিউজ ডেস্ক: কথা বলতে হবে না, দরকার নেই কোনও বাক্য বিনিময়েরও। শুধু আঙুলের ইশারা, মেনুতে দেখিয়ে দেওয়া আর একগাল হাসি। এ ভাবেই খাবারের অর্ডার নেওয়া হয় চিনের এক অভিনব রেস্তরাঁয়। শুধু ব্যতিক্রমী পরিষেবা নয়, মানবিকতার নজির গড়ে...

২৫ নভে ২০২৬, ০১:২৯ পিএম · 2 মিনিট
Major Oak: মানুষই প্রাণ নিল ৮০০ বছরের শেরউড ফরেস্টের কিংবদন্তি ‘মেজর ওক’-এর !
জানা-অজানা

Major Oak: মানুষই প্রাণ নিল ৮০০ বছরের শেরউড ফরেস্টের কিংবদন্তি ‘মেজর ওক’-এর !

ইংল্যান্ডের নটিংহামশায়ারের শেরউড ফরেস্টে শতাব্দীর পর শতাব্দী ধরে দাঁড়িয়ে থাকা ঐতিহাসিক 'মেজর ওক' গাছটি আর জীবিত নেই। প্রায় ৮০০ থেকে ১,২০০ বছরের পুরোনো এই বিশাল বৃক্ষটি আনুষ্ঠানিকভাবে মৃত বলে ঘোষণা করেছেন সংরক্ষণ বিশেষজ্ঞরা। ২০২৬ সালের বসন্তে ইতিহাসে প্রথমবারের মতো গাছটিতে নতুন কোনো পাতা বা কুঁড়ি না গজানোয় বিজ্ঞানীরা এর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

২৪ নভে ২০২৬, ০৮:৪৩ পিএম · 2 মিনিট
Space Technology: রাতের আকাশে তারার চেয়েও বেশি স্যাটেলাইট! স্টারলিংকের দাপটে হারিয়ে যেতে পারে মিল্কিওয়ে দেখার সুযোগ
জানা-অজানা

Space Technology: রাতের আকাশে তারার চেয়েও বেশি স্যাটেলাইট! স্টারলিংকের দাপটে হারিয়...

রাতের আকাশে খালি চোখে তাকালে আমরা যতগুলো তারা দেখতে পাই, বর্তমানে তার চেয়েও বেশি কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট একই সময়ে আমাদের মাথার ওপর দিয়ে ছুটে যেতে পারে। যুক্তরাজ্যের প্রকৌশল প্রতিষ্ঠান অ্যাকিউ কম্পোনেন্টস-এর সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে এই চমকপ্রদ ও উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। ‘দ্য নাইট স্কাই রিপোর্ট’ শীর্ষক এই গবেষণাটি ২০২৬ সালের ১২ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত টানা সাত রাতের তথ্যের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।

২৪ নভে ২০২৬, ০৬:৫৬ পিএম · 3 মিনিট
Mars: মঙ্গলের মাটিতে আলুর চিপসের মতো পাথর! কৌতূহল বাড়াল নাসার কিউরিওসিটি, রহস্যের সন্ধানে বিজ্ঞানীরা
জানা-অজানা

Mars: মঙ্গলের মাটিতে আলুর চিপসের মতো পাথর! কৌতূহল বাড়াল নাসার কিউরিওসিটি, রহস্যের...

নিউজ ডেস্ক: পৃথিবীতে আলুর চিপসের সঙ্গে মঙ্গলের কী সম্পর্ক? প্রথমে শুনলে প্রশ্নটা অদ্ভুত লাগতে পারে। কিন্তু লাল গ্রহের মাটিতে এমন কিছু পাথুরে গঠন খুঁজে পেয়েছে নাসার মহাকাশযান, যার আকৃতি অনেকটা আলুর চিপসের মতো! কোথাও গোল চ...

২১ নভে ২০২৬, ০৭:৪১ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.