JAZZBAAT 24 BANGLA
১৭ নভে ২০২৬, ১২:১৭ পিএম
Breaking
Shubman Gill: পন্থকে নিয়ে যাবতীয় সংশয় ওড়ালেন গিল, প্রথম টেস্টে ভারতের বাজি চার পেসার বিয়ের আগেই কার্তিকের আগাম আগমন দেবাংশুর বাড়িতে! সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, এজলাস থেকে বহিষ্কৃত আইনজীবী কার্তিক পুজোর সঙ্গে যৌবন ও বিয়ের সম্পর্ক কী? কেন অবিবাহিত মেয়েদের পছন্দের দেবতা কার্তিক? বাংলার কোন জেলায় সবচেয়ে বেশি ধুমধাম করে হয় কার্তিক পুজো? জানুন বিখ্যাত পুজোগুলির ইতিহাস! কার্তিক ঠাকুরের বাহন ময়ূর কেন? পুরাণে রয়েছে কোন কাহিনি? কার্তিক পুজোয় কেন রাতারাতি বাবা হন যুবকেরা? জানুন অদ্ভুত প্রথার নেপথ্য কাহিনি! দরজার সামনে কে রেখে গেল কার্তিক ঠাকুর? বাংলার এই প্রথার রহস্য জানেন? Shubman Gill: পন্থকে নিয়ে যাবতীয় সংশয় ওড়ালেন গিল, প্রথম টেস্টে ভারতের বাজি চার পেসার বিয়ের আগেই কার্তিকের আগাম আগমন দেবাংশুর বাড়িতে! সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, এজলাস থেকে বহিষ্কৃত আইনজীবী কার্তিক পুজোর সঙ্গে যৌবন ও বিয়ের সম্পর্ক কী? কেন অবিবাহিত মেয়েদের পছন্দের দেবতা কার্তিক? বাংলার কোন জেলায় সবচেয়ে বেশি ধুমধাম করে হয় কার্তিক পুজো? জানুন বিখ্যাত পুজোগুলির ইতিহাস! কার্তিক ঠাকুরের বাহন ময়ূর কেন? পুরাণে রয়েছে কোন কাহিনি? কার্তিক পুজোয় কেন রাতারাতি বাবা হন যুবকেরা? জানুন অদ্ভুত প্রথার নেপথ্য কাহিনি! দরজার সামনে কে রেখে গেল কার্তিক ঠাকুর? বাংলার এই প্রথার রহস্য জানেন?

CJP Protest: মর্মান্তিক ঘটনা শিবাজি পার্কে! ককরোচদের প্রতিবাদে যোগ দিয়ে আচমকাই মৃত্যু বৃদ্ধের

CJP Protest: মর্মান্তিক ঘটনা শিবাজি পার্কে! ককরোচদের প্রতিবাদে যোগ দিয়ে আচমকাই মৃত্যু বৃদ্ধের
শিবাজি পার্কে ককরোচদের প্রতিবাদ ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

কলকাতা, নিউজ ডেস্ক: প্রতিবাদ সভায় যোগ দিতে গিয়ে আর বাড়ি ফেরা হল না ৭৫ বছরের বৃদ্ধের। মুম্বইয়ের শিবাজি পার্কে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল থানে-নিবাসী গোপালকৃষ্ণ সুব্বাইয়া পিল্লাইয়ের। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায়। পুলিশ সূত্রে খবর, প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে এসে আচমকাই বুকে ব্যথা অনুভব করেন ওই বৃদ্ধ। দ্রুত তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও শেষরক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় প্রতিবাদ কর্মসূচি ঘিরে তৈরি হওয়া ভিড়ের মধ্যেই শোকের ছায়া নেমে আসে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, থানেতে দোস্তি ওয়েস্ট কাউন্টি আবাসনের বাসিন্দা গোপালকৃষ্ণ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টে নাগাদ শিবাজি পার্কে পৌঁছন। ককরোচদের প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতেই সেখানে গিয়েছিলেন তিনি। সেই সময় পার্কে প্রচুর মানুষের জমায়েত হয়েছিল। বিকেল ৫টা নাগাদ শিবাজি পার্কের ৬ নম্বর গেটের কাছে পৌঁছতেই আচমকা অসুস্থ বোধ করেন বৃদ্ধ। শুরু হয় বুকে ব্যথা। পরিস্থিতি বুঝতে পেরে তাঁর সঙ্গে থাকা এক বন্ধু এবং ঘটনাস্থলে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীরা দ্রুত তাঁর সাহায্যে এগিয়ে আসেন। আচমকা এই বিপর্যয়ে কিছুক্ষণের জন্য উদ্বেগ ছড়িয়ে পড়ে প্রতিবাদস্থলে।

সেই সময় প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন এক চিকিৎসকও। তিনি দ্রুত গোপালকৃষ্ণকে প্রাথমিক চিকিৎসা দেন। কিন্তু তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় আর দেরি না করে তাঁকে শিবাজি পার্কের কাছেই সুশ্রুষা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে সুস্থ করে তোলার চেষ্টা করেন। কিন্তু সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে ক্রমশ অবনতি হতে থাকে তাঁর শারীরিক অবস্থার। শেষ পর্যন্ত হাসপাতালে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। পুলিশের দাবি, চিকিৎসকেরা তাঁর মৃত্যুর কারণ হিসেবে হৃদরোগের কথা জানিয়েছেন। আচমকা এই মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়েন তাঁর পরিজনেরা। প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে এসে এমন পরিণতি হবে, তা ভাবতেও পারেননি কেউ।

এদিকে, এই ঘটনায় পুলিশ একটি এডিআর (অ্যাক্সিডেন্টাল ডেথ রিপোর্ট) নথিভুক্ত করেছে। পুলিশের তরফে জানানো হয়েছে, গোপালকৃষ্ণের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। দেহ হস্তান্তরের ক্ষেত্রে পরিবারের কোনও আপত্তি না থাকায় প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়। বৃহস্পতিবার শিবাজি পার্কে সিজেপি-র প্রতিবাদ কর্মসূচিতে বহু মানুষের সমাগম হয়েছিল। সেই ভিড়ের মধ্যেই ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা। উল্লেখ্য, ককরোচ জনতা পার্টির ওই প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে মুম্বইয়ের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছিলেন। কিন্তু কর্মসূচিতে যোগ দিতে এসে এক বৃদ্ধের এমন আকস্মিক মৃত্যু গোটা ঘটনায় অন্য মাত্রা যোগ করেছে। পুলিশ সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, হৃদরোগই তাঁর মৃত্যুর কারণ।

320 Views 0 Likes 0 Comments

Related News

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, এজলাস থেকে বহিষ্কৃত আইনজীবী
দেশ

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, এজলাস থেকে বহিষ্কৃত আইনজী...

নিউজ ডেস্ক: প্রধান বিচারপতি সূর্য কান্তকে নিয়ে আপত্তিকর মন্তব্য জের! সুপ্রিম কোর্টের এজলাস থেকে বের করে দেওয়া হল আইনজীবীকে। এই নজিরবিহীন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দেশের শীর্ষ আদালতে। সোমবার দুপুরে সুপ্রিম কোর্টে প্রধান বিচ...

১৭ নভে ২০২৬, ১২:০২ পিএম · 2 মিনিট
Indian Railways: মধ্যরাতে ফোন বন্ধ বাবার, আতঙ্কে মেয়ে! ৩০ মিনিটে রেলের তৎপরতায় মিলল খোঁজ
দেশ

Indian Railways: মধ্যরাতে ফোন বন্ধ বাবার, আতঙ্কে মেয়ে! ৩০ মিনিটে রেলের তৎপরতায় মিল...

নিউজ ডেস্ক: মধ্যরাতে আচমকাই বন্ধ হয়ে গিয়েছিল বাবার ফোন। ট্রেনে ওঠার কথা থাকলেও তাঁর কোনও খবর পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। বারবার ফোন করেও সাড়া না মেলায় ক্রমশ বাড়ছিল উদ্বেগ। শেষ পর্যন্ত ভারতীয় রেলের হেল্পলাইন ১৩৯-এ যো...

১৭ নভে ২০২৬, ১০:২৭ এএম · 2 মিনিট
Uttarakhand: উত্তরাখণ্ডে ভয়াবহ বাস দুর্ঘটনা, ১০০ মিটার গভীর খাদে পড়ে মৃত ৬, আহত অন্তত ২০
দেশ

Uttarakhand: উত্তরাখণ্ডে ভয়াবহ বাস দুর্ঘটনা, ১০০ মিটার গভীর খাদে পড়ে মৃত ৬, আহত অ...

উত্তরাখণ্ড: পাহাড়ি রাস্তায় ফের মর্মান্তিক দুর্ঘটনা উত্তরাখণ্ডে। মঙ্গলবার সকালে টিহরি গাড়োয়াল জেলার গুলার বাজারের কাছে একটি যাত্রীবোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে প্রায় ১০০ মিটার নীচে গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনায় অ...

১৭ নভে ২০২৬, ১০:১০ এএম · 2 মিনিট
Bilkis Bano Case: বিলকিস বানো ধর্ষণ ও খুনের মামলা! ১৭ বছর জেল খাটার পর দুই দোষীকে জামিন দিল সুপ্রিম কোর্ট
দেশ

Bilkis Bano Case: বিলকিস বানো ধর্ষণ ও খুনের মামলা! ১৭ বছর জেল খাটার পর দুই দোষীকে...

নয়াদিল্লি: ২০০২ সালের গুজরাট দাঙ্গার সময় বিলকিস বানোকে গণধর্ষণ এবং তাঁর পরিবারের সাত সদস্যকে খুনের ঘটনায় দোষী সাব্যস্ত দুই ব্যক্তিকে জামিন দিল সুপ্রিম কোর্ট। সোমবার, ১৬ নভেম্বর এই খবর প্রকাশ্যে আসতেই নতুন করে আলোচনায় উঠে...

১৬ নভে ২০২৬, ০৭:৩১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.