আজকের রাশিফল :
মেষ: প্রেমে উন্নতি হতে পারে। নতুন সম্পর্কের আগমনের সম্ভাবনা। পুরনো প্রেমও ফিরে আসতে পারে। তবে সাবধান। চোখ বন্ধ করে বিশ্বাস করা যাবে না কাউকে। ভেবেচিন্তে ভরসা করতে হবে। না হলে পড়তে হতে পারে বিপদে। পৈত্রিক সম্পত্তির অধিকার মিলতে পারে। সম্পত্তি নিয়ে পুরনো বাধা কেটে যেতে পারে।
বৃষ: আর্থিক টানা-পড়েন কমতে পারে। বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আসবে। তবে বেশি লোভ করা ভালো নয়। স্ত্রীর সঙ্গে মতবিরোধ তৈরি হতে পারে। তবে কটু কথা বলবেন না। তাহলে বিবাদ বিচ্ছেদে পরিণত হতে পারে। ব্যবসায়িক দিকে লাভের সম্ভাবনা রয়েছে। কিন্তু নতুন করে কোথাও বিনিয়োগ করবেন না।
মিথুন: সাংসারিক জীবনে সমস্যা বাড়তে পারে। স্বামীর শরীর নিয়ে একটু চিন্তিত থাকবেন। নতুন ব্যবসা শুরু করেছেন যারা তাদের ব্যবসায় বিক্রি বাড়বে। প্রেমে বোঝাপড়া ভাল হবে। প্রেমের সম্পর্ক আরও মজবুত হবে। পরিবারের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে।
কর্কট: শরীর স্বাস্থ্য মোটামুটি ভালই থাকবে। নতুন মানুষের আগমন জীবনে খুশি আনবে। মেয়েদের জন্য অর্থ লাভের বাড়তি সুযোগ তৈরি হচ্ছে। চাকরির জায়গায় পদোন্নতি হতে পারে। আর্থিক লাভের মুখ দেখতে পাবেন। মনের মানুষের সঙ্গে দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি দূর হতে পারে। মায়ের শরীর স্বাস্থ্যে উন্নতি হবে।
সিংহ: বন্ধুদের থেকে সাবধান। ঋণ দিলে পড়তে পারেন বিপদে থেকে বড় অঙ্কের ঋণ পেতে পারেন। ভ্রমণ লাভদায়ক হবে। খরচ কিছুটা কমতে পারে। পারিবারিক অশান্তি থেকে স্বস্তি মিলবে। প্রিয়জনকে বিশেষ উপহার দিলে দিনটা ভালো যাবে।
কন্যা: শরীর স্বাস্থ্যর উপর বিশেষ নজর দিতে হবে। প্রয়োজনে ভালো চিকিৎসকের পরামর্শ নিন। সাবধানে চলা-ফেরা করতে হবে। বাড়তি উৎসাহ ভালো নয়। ব্যবসায়িক দিকে অর্থলাভের যোগ রয়েছে। আত্মীয় পরিজনদের থেকে সাবধান। কর্মচারীদের প্রতি বাড়তি নজর রাখুন। না হলে ব্যবসায়িক ক্ষতির মুখে পড়তে হতে পারে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটাতে পারেন।
তুলা : বেড়ানোর সুযোগ তৈরি হচ্ছে। জীবনের একঘেয়েমি কাটাতে নতুন কিছু পরিকল্পনা করতে পারেন। চাকরির দিকে নতুন সুযোগ পেতে পারেন। পরিবারের কারুর জন্য খুশির খবর আসতে পারে। ভালোবাসার মানুষকে উপহার দিতে পারেন তাতে সম্পর্ক সুন্দর হবে। মানসিক বোঝাপড়া বাড়বে।
বৃশ্চিক: আর্থিক লাভের মুখ দেখবেন। নতুন কিছু ব্যবসায় যুক্ত হতে পারেন। শেয়ার মার্কেটে ইনভেস্ট করলে ভালো। তবে সবটাই বুঝে শুনে করতে হবে। ভালবাসার মানুষটির সঙ্গে বিশেষ সময় কাটান। তবে সারাদিন আনন্দে কাটলেও রাতের দিকে মন খারাপের খবর মিলতে পারে।
ধনু: জীবনে নতুন মানুষ আসবে। তবে পুরনো মানুষের সঙ্গে দূরত্ব আপনার জীবনের সমস্যা তৈরি করবে। বার বার মনের মানুষ বদলানো আপনার জন্য ক্ষতিকর হয়ে উঠবে। নতুন ব্যবসায় এগোনোর আগে ভাবনা চিন্তা করে এগোনা উচিত। বিবাহিত জীবনে অশান্তি বাড়তে পারে। শরীর স্বাস্থ্যের উপর নজর রাখা ভালো। পরিবারকে নিয়ে উদ্বেগ বাড়তে পারে।
মকর: মায়ের শরীরের দিকে একটু নজর দেওয়া দরকার। বাড়তি বিতর্ক কারো সঙ্গেই ভালো নয়। তবে চাকরিতে ইনক্রিমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তেই চাকরি পরিবর্তন আপনার জন্য সঠিক হবে না। অবসর সময়ে ধর্ম বিষয়ে কোনও আলোচনা করতে পারেন। স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া আরও ভালো হবে।
কুম্ভ: গুরুজনদের পরামর্শ নিন। আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন। কাজের জায়গায় প্রশংসা পেতে পারেন। দীর্ঘদিন থেকে যে মানুষটির জন্য অপেক্ষা করছিলেন তার সঙ্গে দেখা হতে পারে। পরিচিত কোনও বন্ধুর জন্য কাজের বাড়তি সুযোগ পেতে পারেন। মন ভালো করার জন্য বেড়াতে যেতে পারেন।
মীন: কোনও কাজের জন্য বন্ধুর সাথে মতবিরোধ তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে বাড়তি চাপ বাড়বে। মানসিক দুশ্চিন্তা তৈরি হবে। কাজের জন্য প্রশংসা পাবেন কিন্তু চাপও বৃদ্ধি পাবে। পরিবারের সকলের সঙ্গে খিটখিটে মনোভাব তৈরি হবে। শরীর স্বাস্থ্যের উপর নজর দিন।
