JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ০২:২১ পিএম
Breaking
দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো

১ কোটি টাকা মাথার দাম, অবশেষে ধরা পড়ল শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরা

১ কোটি টাকা মাথার দাম, অবশেষে ধরা পড়ল শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরা

দীর্ঘদিন ধরে নিরাপত্তা বাহিনীর 'মোস্ট ওয়ান্টেড' তালিকায় থাকা শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরা অবশেষে গ্রেফতার হলেন। ঝাড়খণ্ড পুলিশ এবং সিআরপিএফের এলিট কোবরা (COBRA) বাহিনীর যৌথ অভিযানে ধানবাদ-গিরিডি সীমান্তের মানিয়াদি এলাকা থেকে তাঁকে আটক করা হয়। তাঁর সঙ্গে আরও দুই মাওবাদীকেও গ্রেফতার করা হয়েছে। মিসির বেসরার মাথার দাম ছিল ১ কোটি টাকা।

প্রায় ৬৬ বছর বয়সি মিসির বেসরা ঝাড়খণ্ডের গিরিডি জেলার বাসিন্দা। তিনি 'সাগর' এবং 'সুনির্মল' নামেও পরিচিত ছিলেন। দীর্ঘদিন ধরে ঝাড়খণ্ড, ওড়িশা এবং পশ্চিমবঙ্গে মাওবাদী সংগঠনের গুরুত্বপূর্ণ অপারেশন পরিচালনা করতেন। নিরাপত্তা বাহিনীর দাবি, তিনি দেশের শেষ সক্রিয় শীর্ষ মাওবাদী নেতাদের অন্যতম ছিলেন।

গোয়েন্দা সূত্রে খবর পাওয়া যায়, সারান্ডা ও কোলহান অঞ্চলের গোপন ডেরা ছেড়ে গিরিডির দিকে যাওয়ার পরিকল্পনা করেছিলেন মিসির বেসরা। সেই তথ্যের ভিত্তিতেই কোবরা বাহিনী ও ঝাড়খণ্ড পুলিশ যৌথভাবে অভিযান চালায়। আগে থেকেই সীমান্তবর্তী এলাকায় কড়া নজরদারি বসানো হয়েছিল। অভিযানের সময় তাঁকে পালানোর কোনও সুযোগ না দিয়েই গ্রেফতার করা হয়।

মিসির বেসরার বিরুদ্ধে ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন থানায় ১৫৪টিরও বেশি মামলা রয়েছে। একাধিক খুন, বিস্ফোরণ, চাঁদাবাজি এবং রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)-র তদন্তাধীন অন্তত তিনটি মামলাতেও তিনি অভিযুক্ত।

উল্লেখ্য, ২০০৭ সালে একবার তাঁকে গ্রেফতার করা হয়েছিল। তবে ২০০৯ সালে বিহারের লাখিসরাই আদালত চত্বরে মাওবাদীদের সশস্ত্র হামলার সময় তাঁকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়। এরপর দীর্ঘ প্রায় দেড় দশক ধরে তিনি আত্মগোপনে ছিলেন এবং নিরাপত্তা বাহিনীর চোখ এড়িয়ে সংগঠনের কার্যকলাপ চালিয়ে যান।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি দেশকে 'মাওবাদী-মুক্ত' বলে ঘোষণা করেছিলেন। যদিও নিরাপত্তা বাহিনীর কাছে মিসির বেসরার গ্রেফতার একটি বড় চ্যালেঞ্জ ছিল। অবশেষে তাঁর গ্রেফতারকে মাওবাদী দমনে বড় সাফল্য হিসেবে দেখছে প্রশাসন। নিরাপত্তা বাহিনীর মতে, এই অভিযানের ফলে পূর্ব ও মধ্য ভারতের মাওবাদী নেটওয়ার্ক বড় ধাক্কা খেল এবং ভবিষ্যতে জঙ্গি কার্যকলাপ আরও দুর্বল হবে বলে আশা করা হচ্ছে।

36 Views 0 Likes 0 Comments

Related News

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল?
দেশ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল?

জানা গিয়েছে,মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে এই সাক্ষাতে ভারত-মালয়েশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

১৩ সেপ্টে ২০২৬, ০১:১৬ পিএম · 2 মিনিট
প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে
দেশ

প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে

নিউজ ডেস্ক: ফের সিকিমে ভয়াবহ ভূমিধস। শনিবার, সন্ধ্যায় পশ্চিম সিকিমের রিম্বি গ্রামে নেমে আসে বিশাল ভূমিধস। যার জেরে রিম্বি-ইউকসম প্রধান সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে। বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থাও।পাহাড়ের ঢাল থেকে নেমে ...

১৩ সেপ্টে ২০২৬, ১২:৩৮ পিএম · 2 মিনিট
মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন?
দেশ

মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন?

২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পর থেকেই ভারত-চিন সম্পর্কের মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছিল। সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা ফেরানোকে বারবার অগ্রাধিকার দিয়েছে নয়াদিল্লি।

১৩ সেপ্টে ২০২৬, ১২:৩০ পিএম · 2 মিনিট
মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন
দেশ

মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও এ...

শনিবার দুপুরের কিছু আগে দিল্লিতে পৌঁছন চিনের প্রেসিডেন্ট। এরপর ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। দীর্ঘ সময়ের ব্যস্ততার পর বিশ্রামের প্রয়োজন থাকায় জিনপিং নৈশভোজে যোগ দেননি বলে কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছে।

১৩ সেপ্টে ২০২৬, ১২:২৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.