JAZZBAAT 24 BANGLA
০২ অক্টো ২০২৬, ১০:০৭ পিএম
Breaking
CivicServices: গাছ ছাঁটা থেকে আলো মেরামত, নাগরিক পরিষেবায় মুগ্ধ কবীর সুমন RoadSafety: মহারাষ্ট্রে দেবী দুর্গার মূর্তি নিয়ে যাওয়ার পথে ভয়ংকর সড়ক দুর্ঘটনা, জখম বহু SIR: কর্নাটকে ১৯৮ মুসলিম ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ, বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর ঘিরে... Dino Morea: আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার বলিউড তারকা ঢাকায় মেট্রোরেলের লাইন নির্মাণ কাজের বরাত পেল ভারত, সঙ্গে ৪ দেশও পুঁজিবাজারে টানা দরপতন, ব্রোকারেজ বন্ধে বিপাকে হাজারো বিনিয়োগকারী! BSEC-এর এক কর্মকর্তাকে... Durga puja: রামায়ন গান -ময়নাপুর গ্রামের ২২৭ বছরের প্রাচীন দুর্গোৎসব Suvendu Adhikari: 'বড় চোরও জেলে যাবে’, নন্দীগ্রাম ভোট প্রচারে বিস্ফোরক মুখ্যমন্ত্রী CivicServices: গাছ ছাঁটা থেকে আলো মেরামত, নাগরিক পরিষেবায় মুগ্ধ কবীর সুমন RoadSafety: মহারাষ্ট্রে দেবী দুর্গার মূর্তি নিয়ে যাওয়ার পথে ভয়ংকর সড়ক দুর্ঘটনা, জখম বহু SIR: কর্নাটকে ১৯৮ মুসলিম ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ, বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর ঘিরে... Dino Morea: আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার বলিউড তারকা ঢাকায় মেট্রোরেলের লাইন নির্মাণ কাজের বরাত পেল ভারত, সঙ্গে ৪ দেশও পুঁজিবাজারে টানা দরপতন, ব্রোকারেজ বন্ধে বিপাকে হাজারো বিনিয়োগকারী! BSEC-এর এক কর্মকর্তাকে... Durga puja: রামায়ন গান -ময়নাপুর গ্রামের ২২৭ বছরের প্রাচীন দুর্গোৎসব Suvendu Adhikari: 'বড় চোরও জেলে যাবে’, নন্দীগ্রাম ভোট প্রচারে বিস্ফোরক মুখ্যমন্ত্রী

১৫ বছর পর বড়পর্দায় জিন্দেগি না মিলেগি দোবারা ২, জোয়া আখতারের ইঙ্গিত

১৫ বছর পর বড়পর্দায় জিন্দেগি না মিলেগি দোবারা ২, জোয়া আখতারের ইঙ্গিত

কলকাতা, পিউ নন্দী: দীর্ঘ দেড় দশক পর কি আবারও বড়পর্দায় একসঙ্গে ফিরছেন অর্জুন, কবীর আর ইমরান? ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত 'জিন্দেগি না মিলেগি দোবারা'র সিক্যুয়েল নিয়ে এবার নিজেই মুখ খুললেন পরিচালক জোয়া আখতার।

২০২৫ সালে একটি বাণিজ্যিক বিজ্ঞাপনের সূত্রে বহু বছর বাদে এক ফ্রেমে ধরা দিয়েছিলেন হৃতিক রোশন, ফারহান আখতার ও অভয় দেওল। সে সময় অনেকেই সেটিকে নতুন ছবির ট্রেলার ভেবে ভুল করেছিলেন এবং তখন থেকেই সিক্যুয়েল নিয়ে তৈরি হয়েছে জল্পনা।

তবে এবার পরিচালক জোয়া নিজেই জানিয়েছেন, অর্জুন-কবীর-ইমরানের জীবনের পরবর্তী অধ্যায় কেমন হতে পারে, তা নিয়ে প্রাথমিক স্তরে কাজ চলছে। তবে তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। গল্প যদি অভিনেতাদের বর্তমান বয়সের মানসিকতা ও বাস্তব পরিস্থিতির সঙ্গে পুরোপুরি খাপ খায়, তবেই এই প্রজেক্ট নিয়ে পরবর্তীতে কাজ করার চিন্তাভাবনা করা হবে।

এই সিনেমা অনেককেই মনে করিয়ে দেয় তাদের বন্ধুত্ব ও বিশেষ মুহূর্তের অভিজ্ঞতার কথা। তাই সিনেমা প্রেমিরা অনেকেই এই ছবির নতুন পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন। তারা দেখতে চান পরবর্তীতে তিন বন্ধুর জীবন নতুন কোন পর্যায়ে পৌঁছায়। তারা কি একই রকম থেকে যান নাকি বদলে যায় তাদের জীবন।

প্রসঙ্গত উল্লেখ্য, বন্ধুত্ব, রোমাঞ্চ ও আত্মোপলব্ধির গল্প নিয়ে এক্সেল এন্টারটেইনমেন্টের প্রযোজনায় নির্মিত জিন্দেগি না মিলেগি দোবারা  ছবিতে হৃতিক, ফারহান ও অভয়ের পাশাপাশি বিশেষ চরিত্রে নজর কেড়েছিলেন ক্যাটরিনা কাইফ ও কল্কি কোয়েচলিন। কিন্তু বর্তমানে যদি এই ছবির পরবর্তী পর্ব তৈরি হয় তাহলে কি দেখা যাবে ক্যাটরিনা ও কল্কিকে? নাকি নতুন পর্বে এই তিন বন্ধু জীবনের আসবে কোন নতুন বড় মোড়, তা দেখার অপেক্ষায় রয়েছেন এখন অনুরাগীরা।

51 Views 0 Likes 0 Comments

Related News

Dino Morea: আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার বলিউড তারকা
বিনোদন

Dino Morea: আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার বলিউড তারকা

মিঠী নদী সংস্কার প্রকল্পে আর্থিক অনিয়মের অভিযোগে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর অভিনেতা ডিনো মোরিয়াকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশের EOW। তদন্তকারীদের দাবি, মামলায় বিপুল আর্থিক অনিয়মের সূত্র মিলেছে, তবে ডিনোর বিরুদ্ধে ওঠা অভিযোগ এখনও তদন্তসাপেক্ষ এবং আদালতে চূড়ান্তভাবে প্রমাণিত নয়।

০২ অক্টো ২০২৬, ০৬:৩৪ পিএম · 2 মিনিট
Deshu7: নতুন ছবির প্রচারে ফিরলো পুরোনো লাভ কেমিস্ট্রি
বিনোদন

Deshu7: নতুন ছবির প্রচারে ফিরলো পুরোনো লাভ কেমিস্ট্রি

পুজোয় মুক্তি পেতে চলেছে দেব ও শুভশ্রীর জুটির সপ্তম ছবি ‘DeSu7’। ছবির প্রচারে শ্রীরামপুরে দেব-শুভশ্রীর মিষ্টি মুহূর্ত এবং তাঁদের পুরনো কেমিস্ট্রি নজর কেড়েছে অনুরাগীদের। ছবিটি নিয়ে কথা বলতে গিয়ে দেব জানান, পুজোয় ছবি আনার ক্ষেত্রে একসময় বাধার মুখে পড়েছিলেন তিনি এবং সেই সময় শুভশ্রী তাঁকে পাশে দাঁড়িয়ে সাহায্য করেছিলেন। এই ছবির হাত ধরেই পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন দেব। ইতিমধ্যেই ‘DeSu7’-এর গোল্ডেন টিকিট বিক্রি হয়ে গিয়েছে, ফলে ছবির মুক্তি ঘিরে দর্শকদের প্রত্যাশা তুঙ্গে।

০২ অক্টো ২০২৬, ০৫:০৭ পিএম · 2 মিনিট
Chudail Couture: লাল সিঁদুর, সাদা মুখ আর শাড়ি-গাউন, প্যারিসের র‍্যাম্পে কি কারণে এই অদ্ভুত সাজ
বিনোদন

Chudail Couture: লাল সিঁদুর, সাদা মুখ আর শাড়ি-গাউন, প্যারিসের র‍্যাম্পে কি কারণে...

লাল সিঁদুরের মতো দাগ, সাদা রঙে আঁকা মুখ আর শাড়ি-অনুপ্রাণিত গাউন—প্যারিস ফ্যাশন উইকে Matières Fécales-এর স্প্রিং/সামার ২০২৭ কালেকশনের অদ্ভুত সাজ ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা। কেউ দেখছেন সাংস্কৃতিক শিকড়ের প্রতিফলন, কেউ আবার নাম দিয়েছেন ‘চুড়েল কুতুর’।

০১ অক্টো ২০২৬, ০৭:৩৫ পিএম · 2 মিনিট
Kolkatay Sherlock: অরিন্দম শীলের পরিচালনায় বেকার স্ট্রিটের বিখ্যাত গোয়েন্দা এবার কলকাতায়
বিনোদন

Kolkatay Sherlock: অরিন্দম শীলের পরিচালনায় বেকার স্ট্রিটের বিখ্যাত গোয়েন্দা এবার...

আধুনিক কলকাতার প্রেক্ষাপটে শার্লক হোমসের মিথকে নতুনভাবে তুলে ধরছেন অরিন্দম শীল তাঁর আসন্ন ছবি ‘কলকাতায় শার্লক’-এ। রহস্য, অপরাধ, ভিজিলান্তে ও ন্যায়-অন্যায়ের টানাপোড়েনে বনি সেনগুপ্ত, বিক্রম চট্টোপাধ্যায়-সহ একঝাঁক তারকাকে নিয়ে তৈরি হচ্ছে এই ছবি।

০১ অক্টো ২০২৬, ০৫:০১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.