JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ১২:০৩ পিএম
Breaking
মমতার তৃণমূলকে ফের কমিশনের তলব! ১৬ সেপ্টেম্বরের শুনানিতে কী জমা দিতে হবে, সামনে বড় সিদ্ধা... ৪ মে-র পর থেকেই গা-ঢাকা! চেন্নাই থেকে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, একাধিক অভিযোগে চাঞ্চল্য তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত? ৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য ঘাসফুল কার? কমিশনের দরজায় দুই তৃণমূল, উপনির্বাচনের মুখে প্রতীক নিয়ে চরম টানাপড়েন বিশেষ সম্মান লাভ থেকে,বিশেষ সতর্কতা- নিজের ভাগ্য জানুন পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর মমতার তৃণমূলকে ফের কমিশনের তলব! ১৬ সেপ্টেম্বরের শুনানিতে কী জমা দিতে হবে, সামনে বড় সিদ্ধা... ৪ মে-র পর থেকেই গা-ঢাকা! চেন্নাই থেকে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, একাধিক অভিযোগে চাঞ্চল্য তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত? ৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য ঘাসফুল কার? কমিশনের দরজায় দুই তৃণমূল, উপনির্বাচনের মুখে প্রতীক নিয়ে চরম টানাপড়েন বিশেষ সম্মান লাভ থেকে,বিশেষ সতর্কতা- নিজের ভাগ্য জানুন পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর

বৃষ্টিতে ডুবল আইআইটি রুরকি !

বৃষ্টিতে ডুবল আইআইটি রুরকি !

‘টাইটানিক’ স্টাইলে ক্যাম্পাস পেরোলেন পড়ুয়ারা

রুরকি, ১১ জুলাই: বর্ষার বৃষ্টি যে কখনও প্রযুক্তির পাঠশালাকেও জলপথে বদলে দিতে পারে, তারই বিরল ছবি ধরা পড়ল দেশের অন্যতম সেরা প্রযুক্তি শিক্ষাপ্রতিষ্ঠান আইআইটি রুরকিতে। টানা ভারী বৃষ্টিতে ক্যাম্পাসের একাধিক রাস্তা, হস্টেল চত্বর এবং খোলা জায়গা জলমগ্ন হয়ে পড়েছে। কোথাও হাঁটুসমান, কোথাও তারও বেশি জল। ফলে স্বাভাবিক ভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়াই কার্যত অসম্ভব হয়ে ওঠে। আর সেই পরিস্থিতিতেই সামনে এল এক অভিনব সমাধান, কাঠের তৈরি অস্থায়ী ভাসমান ভেলা।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, একটি বড় কাঠের তক্তাকে ভেলার মতো ব্যবহার করা হচ্ছে। তাতে দাঁড়িয়ে একসঙ্গে কয়েক জন ছাত্রছাত্রী ও কর্মী জল পেরিয়ে এপার-ওপার করছেন। দু'দিকে দাঁড়িয়ে থাকা কয়েক জন লম্বা বাঁশ দিয়ে ভেলাটিকে ঠেলে গন্তব্যে পৌঁছে দিচ্ছেন। আশপাশে জল থইথই করলেও কারও মুখে আতঙ্কের ছাপ নেই। বরং হাসি-ঠাট্টার মধ্যেই চলছে যাতায়াত। ভিডিওটির সঙ্গে জনপ্রিয় হলিউড ছবি ‘টাইটানিক’-এর বিখ্যাত গান ‘মাই হার্ট উইল গো অন’ জুড়ে দেওয়ায় সেটি আরও আকর্ষণীয় হয়ে উঠেছে।

জানা গিয়েছে, শুধু পড়ুয়ারাই নন, মেসের কর্মী এবং অন্যান্য কর্মচারীরাও এই ভাসমান প্ল্যাটফর্ম ব্যবহার করে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত করেছেন। জল জমে যাওয়ায় অনেক জায়গায় স্বাভাবিক চলাচল বন্ধ হয়ে পড়লেও, ক্যাম্পাসের দৈনন্দিন কাজ যাতে থমকে না যায়, সে জন্যই এই অস্থায়ী ব্যবস্থার আশ্রয় নেওয়া হয়।

ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই নেটমাধ্যমে শুরু হয়েছে মন্তব্যের ঝড়। কেউ লিখেছেন, “সমস্যা যত বড়ই হোক, আইআইটির ছাত্ররা তার সমাধান বের করবেই।” আবার কেউ রসিকতা করে বলেছেন, “এবার সিলেবাসে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি নৌ-প্রকৌশলও যোগ করা উচিত!” অনেকেই মন্তব্য করেছেন, বিপদের মধ্যেও উপস্থিত বুদ্ধি, দলগত উদ্যোগ এবং ইতিবাচক মানসিকতার এক অনন্য নজির গড়েছেন আইআইটি রুরকির পড়ুয়ারা।

উত্তরাখণ্ডে গত কয়েক দিন ধরে টানা ভারী বৃষ্টির জেরে একাধিক জেলায় জল জমা, ভূমিধস এবং জনজীবন ব্যাহত হওয়ার খবর মিলেছে। তারই প্রভাব পড়েছে আইআইটি রুরকির বিস্তীর্ণ ক্যাম্পাসেও। তবে প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও পড়ুয়াদের এই অভিনব উদ্যোগ এখন সোশ্যাল মিডিয়ায় প্রশংসা কুড়োচ্ছে। অনেকেরই মন্তব্য, বিপদ যতই বড় হোক, ইঞ্জিনিয়ারদের মাথায় তার কোনও না কোনও সমাধান থাকেই—আইআইটি রুরকির এই ভাইরাল ভিডিও যেন সেই কথাই আরও একবার প্রমাণ করে দিল।

208 Views 0 Likes 0 Comments

Related News

পরীক্ষায় ব্যর্থ হলেও ‘ফেল’ নয়, অভিনব সিদ্ধান্ত নীতিশ সরকারের!
শিক্ষা

পরীক্ষায় ব্যর্থ হলেও ‘ফেল’ নয়, অভিনব সিদ্ধান্ত নীতিশ সরকারের!

নিউজ ডেস্ক: মার্কশিট থেকে মুছে যাচ্ছে ‘ফেল’ শব্দ, অভিনব সিদ্ধান্ত নীতীশ সরকারের। পরীক্ষায় আশানুরূপ ফল না হলে মার্কশিটে জ্বলজ্বল করত ‘ফেল’ শব্দটি। সেই গ্লানি ও মানসিক অবসাদের দিন এবার শেষ হতে চলেছে। পড়ুয়াদের মনস্তাত্ত্বিক...

২৯ আগস্ট ২০২৬, ০৪:৩৩ পিএম · 2 মিনিট
আইআইটি খড়গপুরের মুকুটে নতুন পালক, আমেরিকার মাটিতে আইআইটি খড়গপুরের AI কেন্দ্র
শিক্ষা

আইআইটি খড়গপুরের মুকুটে নতুন পালক, আমেরিকার মাটিতে আইআইটি খড়গপুরের AI কেন্দ্র

আমেরিকা, পিউ নন্দী: আমেরিকার হিউস্টনে আইআইটি খড়গপুরের নতুন এআই লার্নিং সেন্টার, ভারত-মার্কিন প্রযুক্তি সম্পর্কের নতুন দিগন্ত।কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত শিক্ষা ও গবেষণাকে বিশ্বমঞ্চে ছড়িয়ে দিতে আমেরিকার টেক্সাসে যাত্...

২৩ আগস্ট ২০২৬, ০৭:৩৩ পিএম · 2 মিনিট
মেডিক্যালে ভর্তির কাউন্টডাউন শুরু, ৫ অগস্ট থেকেই রেজিস্ট্রেশন
শিক্ষা

মেডিক্যালে ভর্তির কাউন্টডাউন শুরু, ৫ অগস্ট থেকেই রেজিস্ট্রেশন

NEET-UG 2026 পরীক্ষায় সফল পরীক্ষার্থীদের জন্য বড় খবর। মেডিক্যাল কাউন্সেলিং কমিটি জানিয়েছে, NEET UG Counselling 2026-এর রেজিস্ট্রেশন শুরু হবে ৫ অগস্ট ২০২৬ থেকে। MBBS ও BDS-সহ বিভিন্ন আন্ডারগ্র্যাজুয়েট মেডিক্যাল ও ডেন্টাল...

০৪ আগস্ট ২০২৬, ১০:৩৪ পিএম · 2 মিনিট
আগে পড়ুয়া, তারপর ভোট! ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কি বার্তা দিলেন উচ্চশিক্ষামন্ত্রী
শিক্ষা

আগে পড়ুয়া, তারপর ভোট! ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কি বার্তা দিলেন উচ্চশিক্ষামন্ত্রী

রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন না হওয়া নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। ক্ষমতার পালাবদলের পর নতুন সরকারের কাছে ছাত্রভোট কবে হবে, সেই প্রশ্নও জোরালো হয়েছে। তবে এই ইস্যুতে এবার স্পষ্ট অবস্থান ...

১৫ জুলাই ২০২৬, ১০:৫৪ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.