JAZZBAAT 24 BANGLA
০৩ নভে ২০২৬, ০২:৩০ পিএম
Breaking
Rahul Gandhi: ‘বিদেশি সাহায্যেই প্রধানমন্ত্রী মোদী!’ বিস্ফোরক অভিযোগ রাহুলের, প্রকাশ্য বিত... সবুজ বাজির মোড়কে নিষিদ্ধ শব্দবাজি! এক QR কোডেই ধরা পড়বে আসল-নকল, বড়সড় পদক্ষেপ লালবাজার... PM ECRG 2026: গবেষণায় ৬০ লক্ষ টাকা দেবে কেন্দ্র! আজ থেকেই আবেদন শুরু, সুযোগ পাবেন কারা? জা... Dhirendra Shastri: রাম-কৃষ্ণকে নিয়ে মন্তব্যে দেশজুড়ে বিতর্ক! প্রবল সমালোচনার মুখে ক্ষমা চ... Partha Sarathi Mahanta: ISIS-এর ভারতীয় প্রধানকে ধরেছিলেন তিনি! কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী... United Nations: অস্ত্র নিয়ন্ত্রণে পাকিস্তানের প্রস্তাবে ভারতের আপত্তি, ইজরায়েলও দিল বিপক্ষ... Donald Trump: ট্রাম্প প্রশাসনকে ধাক্কা সুপ্রিম কোর্টে, ক্যালিফোর্নিয়ার ২০ হাজার ভোটারের ব্... Election Commission of India: আধার নিয়ে জট কাটাতে নয়া পদক্ষেপ নির্বাচন কমিশনের! এবার PAN ক... Rahul Gandhi: ‘বিদেশি সাহায্যেই প্রধানমন্ত্রী মোদী!’ বিস্ফোরক অভিযোগ রাহুলের, প্রকাশ্য বিত... সবুজ বাজির মোড়কে নিষিদ্ধ শব্দবাজি! এক QR কোডেই ধরা পড়বে আসল-নকল, বড়সড় পদক্ষেপ লালবাজার... PM ECRG 2026: গবেষণায় ৬০ লক্ষ টাকা দেবে কেন্দ্র! আজ থেকেই আবেদন শুরু, সুযোগ পাবেন কারা? জা... Dhirendra Shastri: রাম-কৃষ্ণকে নিয়ে মন্তব্যে দেশজুড়ে বিতর্ক! প্রবল সমালোচনার মুখে ক্ষমা চ... Partha Sarathi Mahanta: ISIS-এর ভারতীয় প্রধানকে ধরেছিলেন তিনি! কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী... United Nations: অস্ত্র নিয়ন্ত্রণে পাকিস্তানের প্রস্তাবে ভারতের আপত্তি, ইজরায়েলও দিল বিপক্ষ... Donald Trump: ট্রাম্প প্রশাসনকে ধাক্কা সুপ্রিম কোর্টে, ক্যালিফোর্নিয়ার ২০ হাজার ভোটারের ব্... Election Commission of India: আধার নিয়ে জট কাটাতে নয়া পদক্ষেপ নির্বাচন কমিশনের! এবার PAN ক...

মোদির মুখে ‘কুছ কুছ হোতা হ্যায়’, উচ্ছ্বসিত করণ জোহর

মোদির মুখে ‘কুছ কুছ হোতা হ্যায়’, উচ্ছ্বসিত করণ জোহর

বিদেশের মাটিতে ভারতের সাংস্কৃতিক প্রভাবের কথা বলতে গিয়ে নিজের জনপ্রিয় ছবি কুছ কুছ হোতা হ্যায়-এর নাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে শুনে উচ্ছ্বাস প্রকাশ করলেন পরিচালক-প্রযোজক করণ জোহর। জাকার্তায় ভারত-ইন্দোনেশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বলিউডের জনপ্রিয়তার প্রসঙ্গ টেনে এই ছবির উল্লেখ করেন প্রধানমন্ত্রী। সেই ভিডিও সামনে আসতেই সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানান করণ।

সম্প্রতি ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় এক অনুষ্ঠানে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারত ও ইন্দোনেশিয়ার দীর্ঘদিনের সাংস্কৃতিক সম্পর্কের কথা তুলে ধরে তিনি বলেন, দুই দেশের মানুষের মধ্যে ভারতীয় গান ও সিনেমার জনপ্রিয়তা আজও অটুট। সেই প্রসঙ্গেই তিনি কুছ কুছ হোতা হ্যায় ছবির নাম উল্লেখ করে বলেন, “এখানে ভারতের ‘কুছ কুছ হোতা হ্যায়’ খুবই জনপ্রিয়। তাই আমি বলছি, ভারত ও ইন্দোনেশিয়া যখন একসঙ্গে এগোচ্ছে, তখন শুধু ‘কুছ কুছ’ নয়, ‘বহুত কুছ’ হবে।”

প্রধানমন্ত্রীর এই শব্দের খেলায় উপস্থিত দর্শকদের মধ্যে হাসির রোল পড়ে। একই সঙ্গে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হওয়ার বার্তাও দেন তিনি। ভাষণের এই অংশ দ্রুত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

ভিডিওটি শেয়ার করে করণ জোহর লেখেন, জাকার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে কুছ কুছ হোতা হ্যায়-এর নাম শুনে তিনি অত্যন্ত সম্মানিত ও আনন্দিত। তাঁর কথায়, ভালোবাসার ভাষা সব সীমান্ত অতিক্রম করে যায়। ছবিটি এবং এর গানকে এত ভালোবাসা দেওয়ার জন্য তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

১৯৯৮ সালে মুক্তি পাওয়া কুছ কুছ হোতা হ্যায় করণ জোহরের পরিচালনায় প্রথম ছবি। শাহরুখ খান, কাজল এবং রানি মুখোপাধ্যায় অভিনীত এই সিনেমা শুধু ভারতে নয়, বিদেশের দর্শকদের কাছেও বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। মুক্তির প্রায় তিন দশক পরও ছবিটি যে আন্তর্জাতিক স্তরে সমানভাবে স্মরণীয়, প্রধানমন্ত্রীর বক্তব্যে সেই জনপ্রিয়তারই আরেকবার প্রতিফলন দেখা গেল। করণ জোহরের প্রতিক্রিয়ার পর বিষয়টি নিয়ে অনুরাগীদের মধ্যেও নতুন করে আলোচনা শুরু হয়েছে।

22 Views 0 Likes 0 Comments

Related News

‘Fake Friend’ সারা! বন্ধুত্ব ভাঙার পর একের পর এক বিস্ফোরক অভিযোগ ওরির, নিশানায় অমৃতা সিংহও
বিনোদন

‘Fake Friend’ সারা! বন্ধুত্ব ভাঙার পর একের পর এক বিস্ফোরক অভিযোগ ওরির, নিশানায় অম...

একসময়ের ঘনিষ্ঠ বন্ধু সারা আলি খানের বিরুদ্ধে এবার প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিলেন সোশ্যাল মিডিয়া সেনসেশন ওরি। নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদীর টক শো 'ডাবল ডেট'-এ হাজির হয়ে বন্ধুত্ব ভাঙার কারণ হিসেবে সারার বিরুদ্ধে অবহেলা, সুযোগসন্ধানী আচরণ এবং তাঁর মা অমৃতা সিংহের অপমানজনক ব্যবহারের অভিযোগ তুলেছেন তিনি। যদিও এই অভিযোগ নিয়ে এখনও প্রকাশ্যে মুখ খোলেননি সারা বা অমৃতা।

০৩ নভে ২০২৬, ১২:৩১ পিএম · 3 মিনিট
Imran Khan: ক্ষমা চেয়েও রেহাই নেই, ইমরান খানকে কড়া বার্তা বম্বে হাইকোর্টের
বিনোদন

Imran Khan: ক্ষমা চেয়েও রেহাই নেই, ইমরান খানকে কড়া বার্তা বম্বে হাইকোর্টের

মুম্বই: এসআইআর বিরোধী প্রতিবাদে অংশ নিয়ে আইনি জটিলতায় জড়িয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। শেষ পর্যন্ত সোমবার বম্বে হাইকোর্টে দাঁড়িয়ে নিঃশর্ত ক্ষমা চাইলেন ৪২ বছর বয়সি অভিনেতা। শুধু তাই নয়, ভবিষ্যতে কোনও রাজনৈতিক বা প্রশাস...

০২ নভে ২০২৬, ০৬:৩৪ পিএম · 2 মিনিট
Samreen Kaur: ট্রোলারদের কড়া জবাব সামরিনের, প্রেমিকার পাশে দাঁড়িয়ে আবেগঘন বার্তা অর্শদীপের
বিনোদন

Samreen Kaur: ট্রোলারদের কড়া জবাব সামরিনের, প্রেমিকার পাশে দাঁড়িয়ে আবেগঘন বার্তা...

নিউজ ডেস্ক: প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের মুখে পড়তে হয়েছে মডেল ও অভিনেত্রী সামরিন কৌরকে। ভারতীয় ক্রিকেট দলের পেসার অর্শদীপ সিংয়ের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে একাংশের নেটিজেনের দাবি, জনপ্রি...

০২ নভে ২০২৬, ০১:১০ পিএম · 2 মিনিট
Shah Rukh Khan: ৬১-এ শাহরুখ, মন্নতের ব্যালকনিতে নেই বাদশা! মন খারাপের বদলে ভক্তদের দিলেন এমন উপহার, চমকে গেলেন সবাই
বিনোদন

Shah Rukh Khan: ৬১-এ শাহরুখ, মন্নতের ব্যালকনিতে নেই বাদশা! মন খারাপের বদলে ভক্তদের...

নিউজ ডেস্ক: বয়স ৬১, কিন্তু জনপ্রিয়তার জৌলুসে এতটুকু ভাটা নেই! ২ নভেম্বর জন্মদিন বলিউডের বাদশা শাহরুখ খানের। প্রতি বছর এই বিশেষ দিনে মুম্বইয়ের বান্দ্রায় তাঁর বাড়ি ‘মন্নত’-এর সামনে ভিড় জমান হাজার হাজার অনুরাগী। রাত ১২টা ...

০২ নভে ২০২৬, ১২:৪৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.