JAZZBAAT 24 BANGLA
০৬ অক্টো ২০২৬, ১১:০৪ পিএম
Breaking
Earthquake: দিল্লিতে ৫.৯ মাত্রার ভূমিকম্প, তীব্র কম্পনে কাঁপল দিল্লি-এনসিআর-সহ উত্তর ভারত Shreyas Iyer: অধিনায়কের বিধ্বংসী শতরানে ক্যারিবিয়ানদের ওড়াল টিম ইন্ডিয়া, দলে ফিরলেন ভু... Smriti Mandhana: দু'বার চ্যাম্পিয়ন করেছেন আইপিএল দলকে, হরমন সরতেই টিম ইন্ডিয়ার নেতৃত্বে... J.P.Nadda: নাড্ডার কনভয়ে হামলা মামলায় বড় অগ্রগতি, জাহাঙ্গীর খান ওরফে পুষ্পা গ্রেফতার Headmaster: ক্লাস চলাকালীন কার্পেট পেতে ঘুম প্রধান শিক্ষকের, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় রাজস... Durga puja: বাংলার ১২ কিংবা ১৮ হাতের প্রচলিত দূর্গা পুজোর অজানা ইতিহাস Big-Boss 2026: তনুশ্রী নয় দুর্নিবারই আসল মাস্টারমাইন্ড, দুর্গ থেকে বেরিয়েই বিষ্ফোরক অনিন... Durga Puja: মহালয়ার আগেই বোধন, ১৬ দিনে ১৬ রূপে পুজো শিখরবাসিনীর Earthquake: দিল্লিতে ৫.৯ মাত্রার ভূমিকম্প, তীব্র কম্পনে কাঁপল দিল্লি-এনসিআর-সহ উত্তর ভারত Shreyas Iyer: অধিনায়কের বিধ্বংসী শতরানে ক্যারিবিয়ানদের ওড়াল টিম ইন্ডিয়া, দলে ফিরলেন ভু... Smriti Mandhana: দু'বার চ্যাম্পিয়ন করেছেন আইপিএল দলকে, হরমন সরতেই টিম ইন্ডিয়ার নেতৃত্বে... J.P.Nadda: নাড্ডার কনভয়ে হামলা মামলায় বড় অগ্রগতি, জাহাঙ্গীর খান ওরফে পুষ্পা গ্রেফতার Headmaster: ক্লাস চলাকালীন কার্পেট পেতে ঘুম প্রধান শিক্ষকের, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় রাজস... Durga puja: বাংলার ১২ কিংবা ১৮ হাতের প্রচলিত দূর্গা পুজোর অজানা ইতিহাস Big-Boss 2026: তনুশ্রী নয় দুর্নিবারই আসল মাস্টারমাইন্ড, দুর্গ থেকে বেরিয়েই বিষ্ফোরক অনিন... Durga Puja: মহালয়ার আগেই বোধন, ১৬ দিনে ১৬ রূপে পুজো শিখরবাসিনীর

Relationship: ১৫ বছরের রাখির সম্পর্ক ভেঙে প্রেম ও বিয়ে, জীবিত মেয়েরই শ্রাদ্ধ করলেন বাবা!

Relationship: ১৫ বছরের রাখির সম্পর্ক ভেঙে প্রেম ও বিয়ে, জীবিত মেয়েরই শ্রাদ্ধ করলেন বাবা!
মেয়ের প্রতীকী অন্ত্যেষ্টিক্রিয়া ছবি: এ আই ও গ্রাফিক্স দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: দীর্ঘ দেড় দশক ধরে যাঁর হাতে প্রতি বছর পরম স্নেহে রাখি বেঁধে এসেছেন, তাঁকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন তরুণী। আর এই সিদ্ধান্ত মেনে নিতে না পেরে চরম পদক্ষেপ করলেন বাবা বেঁচে থাকা মেয়েকেই মৃত ঘোষণা করে রীতিমতো পিণ্ডদান ও প্রতীকী অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করলেন তিনি। উত্তর প্রদেশের প্রয়াগরাজের এই নজিরবিহীন ঘটনায় গোটা এলাকায় তীব্র শোরগোল তৈরি হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, গ্রামেরই যুবক বছর বাইশের শাশ্বত গুপ্তার সঙ্গে দীর্ঘদিনের ওঠাবসা ছিল পাণ্ডে পরিবারের। তরুণী নন্দিনী পাণ্ডে ছোটবেলা থেকেই শাশ্বতকে নিজের দাদা বলেই পরিচয় দিতেন। নন্দিনীর মায়ের কথায়, প্রায় ১৫ বছর ধরে শাশ্বতের হাতে রাখি বেঁধেছেন নন্দিনী। প্রতিবেশীদের চোখেও তাঁদের সম্পর্কটা ছিল নিখাদ ভাই-বোনের। ফলে গত ২০ সেপ্টেম্বর দুজনে যখন হঠাৎ গ্রাম থেকে নিখোঁজ হন এবং পরে জানা যায় তাঁরা বিয়ে করেছেন, তখন যেন আকাশ ভেঙে পড়ে পরিবারের মাথায়। পরদিন ২১ সেপ্টেম্বর বিয়ের খবর নিশ্চিত হতেই ক্রোধ ও ক্ষোভে ফেটে পড়েন নন্দিনীর বাবা। মেয়ের সঙ্গে আজীবনের জন্য সমস্ত সম্পর্ক ছিন্ন করতে তিনি গ্রামে আয়োজন করেন মেয়ের প্রতীকী অন্ত্যেষ্টিক্রিয়া।

অন্যদিকে, বিয়ের পর সামাজিক মাধ্যমে একটি ভিডিও বার্তা প্রকাশ করে সম্পূর্ণ অন্য সুর শোনা গেল নন্দিনীর গলায়। তাঁর স্পষ্ট দাবি, তাঁরা একে অপরকে ভালোবেসেই প্রাপ্তবয়স্ক হিসেবে পারস্পরিক সম্মতিতে এই সিদ্ধান্ত নিয়েছেন। পরিবারের রাখি পরানোর দাবিকে অস্বীকার না করলেও নন্দিনী সাফ জানান, শাশ্বতকে তিনি ভালোবেসেই নিজের স্বামী হিসেবে বরণ করেছেন।

একই সঙ্গে বাপের বাড়ির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন ওই তরুণী। ভিডিওতে নন্দিনী জানান, বাপের বাড়িতে তাঁর ওপর শারীরিক ও মানসিক অত্যাচার চালানো হতো। এমনকি অসুস্থ হলেও তাঁকে ন্যূনতম চিকিৎসাটুকু দেওয়া হয়নি। উল্টে বিয়ের পর শ্বশুরবাড়ির লোক এবং তাঁর স্বামীই তাঁর যত্ন নিচ্ছেন ও চিকিৎসার বন্দোবস্ত করেছেন। বাড়ি ছাড়ার সময় নগদ দুই লক্ষ টাকা চুরির যে অভিযোগ পরিবার তুলেছে, তা সম্পূর্ণ উড়িয়ে দিয়ে নন্দিনী বলেন, তাঁদের পরিবারের এমন কোনো আর্থিক সামর্থ্যই ছিল না।

পরিবারের দাবি, যুবক তাঁদের মেয়েকে ফুঁসলিয়ে এবং প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে নিয়ে গিয়েছেন। যদিও নন্দিনীর দাবি, তিনি সম্পূর্ণ নিজের ইচ্ছায় ও সুস্থ মস্তিষ্কে বিয়ে করেছেন। তাঁদের বৈবাহিক জীবনে পরিবারের তরফ থেকে যাতে কোনো অশান্তি তৈরি না করা হয়, সেই আর্জিও জানিয়েছেন তিনি। ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষই স্থানীয় থানার দ্বারস্থ হয়েছে।

93 Views 0 Likes 0 Comments

Related News

Earthquake:  দিল্লিতে ৫.৯ মাত্রার ভূমিকম্প, তীব্র কম্পনে কাঁপল দিল্লি-এনসিআর-সহ উত্তর ভারত
দেশ

Earthquake: দিল্লিতে ৫.৯ মাত্রার ভূমিকম্প, তীব্র কম্পনে কাঁপল দিল্লি-এনসিআর-সহ উত্...

নিউজ ডেস্ক: ঘড়ির কাটায় তখন প্রায় রাত দশটা। হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠলো রাজধানী। মঙ্গলবার রাতে দিল্লি-এনসিআর-সহ উত্তর ভারতের একাধিক এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়। জম্মু-কাশ্মীর, পঞ্জাব ও রাজস্থানেও কম্পন অনুভূত হয়েছে বলে ...

০৬ অক্টো ২০২৬, ১০:৫১ পিএম · 1 মিনিট
Headmaster: ক্লাস চলাকালীন কার্পেট পেতে ঘুম প্রধান শিক্ষকের, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় রাজস্থান
দেশ

Headmaster: ক্লাস চলাকালীন কার্পেট পেতে ঘুম প্রধান শিক্ষকের, ভাইরাল ভিডিও ঘিরে তোল...

ঘটনাটি কারৌলি জেলার টোডাভীম ব্লকের একটি সরকারি বিদ্যালয়ের। ভাইরাল হওয়া একাধিক ভিডিও ক্লিপে দেখা গিয়েছে অভিযুক্ত প্রধান শিক্ষক দিওদিরাম মিনাকে। ভিডিওতে স্পষ্ট, বিদ্যালয়ের প্রশাসনিক কাজ করার বদলে তিনি নিজের অফিস ঘরের মেঝেতেই কার্পেট পেতে টানটান হয়ে ঘুমোচ্ছেন।

০৬ অক্টো ২০২৬, ০৯:৫৫ পিএম · 2 মিনিট
DelhiPolice: দিল্লি পুলিশের নামে ভুয়ো এআই ছবি ও সিসিটিভি ফুটেজ ছড়ানোর অভিযোগ, হরিয়ানা থেকে পাকড়াও যুবক
দেশ

DelhiPolice: দিল্লি পুলিশের নামে ভুয়ো এআই ছবি ও সিসিটিভি ফুটেজ ছড়ানোর অভিযোগ, হরিয়...

সম্প্রতি ইনস্টাগ্রাম ও ফেসবুকের মতো সামাজিক মাধ্যমে একটি তথাকথিত ‘সিসিটিভি ফুটেজ’ ভাইরাল হতে শুরু করে। সেখানে দাবি করা হয়, দিল্লির এক বিক্ষোভস্থলে এসিপি পদমর্যাদার এক সিনিয়র পুলিশ আধিকারিক প্রশ্ন করতে যাওয়া এক মহিলা সাংবাদিককে নিগ্রহ ও হেনস্থা করেছেন। বিষয়টি দ্রুত নজরে আসে নয়াদিল্লি জেলা পুলিশের সাইবার থানার।

০৬ অক্টো ২০২৬, ০৬:৩০ পিএম · 2 মিনিট
Children: বৃষ্টিতে ছাদ নেই, মাথার উপর পলিথিন! দুই খুদের হাতেই পাহারা মায়ের জীবিকার
দেশ

Children: বৃষ্টিতে ছাদ নেই, মাথার উপর পলিথিন! দুই খুদের হাতেই পাহারা মায়ের জীবিকার

চারপাশ জুড়ে তখন ভারী বর্ষণ, কাদামাটি আর জমে থাকা জলের মাঝে থমকে গেছে জনজীবন। রাস্তার পাশে একটি বড় গাছের তলায় পাতা কাঠের পাটাতন, যেখানে রান্নার কড়াই, হাঁড়ি ও সামান্য কিছু খাবারের সরঞ্জাম সাজানো। সেখানে বসেই এক মহিলা একহাতে ভাঙা ছাতা ধরে উনুন আর রান্নার রসদটুকু বৃষ্টির জল থেকে আপ্রাণ বাঁচানোর চেষ্টা করছেন।তবে এই কঠিন পরিস্থিতিতে সে একা নয় তার পাশে আছে তার দুই ছেলেও। একটি বড় পলিথিন শক্ত করে ছাউনির মতো করে ধরে দাঁড়িয়ে আছে তারা। যাতে কোনভাবেই তাদের আর্থিক উপার্জনের সরঞ্জাম টুকু নষ্ট না হয়ে যায়।

০৬ অক্টো ২০২৬, ০৫:০৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.