JAZZBAAT 24 BANGLA
২২ নভে ২০২৬, ১২:০১ পিএম
Breaking
Adhir Ranjan Chowdhury: সিঙ্গুরে ট্রাক কারখানা নিয়ে বিজেপিকে তোপ অধীরের Koel Mallick: বড়পর্দার পর এবার টেলিভিশনে কোয়েল, ‘ডিয়ার নাইনটিজ’-এ কোন ভূমিকায় দেখা যাবে অভ... Sharmila Mona Sinha: ইন্দ্রা নুয়ির পর দ্বিতীয় ভারতীয় বংশোদ্ভূত নারী হিসেবে ইতিহাস গড়লেন শ... Shah Rukh Khan: ঘৃণার বদলে ভালবাসা, হিংসার বদলে আলোচনার বার্তা! Narendra Modi: প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে সোনা কেনা কমালেন দেশবাসী, কমল হলুদ ধাতুর দর,... Operation Sindoor: অপারেশন সিঁদুরে পাকিস্তানের পাশে সরাসরি চিন! ভারতের সামরিক পরিকল্পনায় প... Rekha Patra: বিষক্রিয়ার আশঙ্কা! হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র Iran US War: মার্কিন F-16 যুদ্ধবিমানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা! জরুরি অবতরণ করতে বাধ্য পা... Adhir Ranjan Chowdhury: সিঙ্গুরে ট্রাক কারখানা নিয়ে বিজেপিকে তোপ অধীরের Koel Mallick: বড়পর্দার পর এবার টেলিভিশনে কোয়েল, ‘ডিয়ার নাইনটিজ’-এ কোন ভূমিকায় দেখা যাবে অভ... Sharmila Mona Sinha: ইন্দ্রা নুয়ির পর দ্বিতীয় ভারতীয় বংশোদ্ভূত নারী হিসেবে ইতিহাস গড়লেন শ... Shah Rukh Khan: ঘৃণার বদলে ভালবাসা, হিংসার বদলে আলোচনার বার্তা! Narendra Modi: প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে সোনা কেনা কমালেন দেশবাসী, কমল হলুদ ধাতুর দর,... Operation Sindoor: অপারেশন সিঁদুরে পাকিস্তানের পাশে সরাসরি চিন! ভারতের সামরিক পরিকল্পনায় প... Rekha Patra: বিষক্রিয়ার আশঙ্কা! হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র Iran US War: মার্কিন F-16 যুদ্ধবিমানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা! জরুরি অবতরণ করতে বাধ্য পা...

Road Accident: গুজরাটে সেনা পরিবারের ৭ জনের মৃত্যু, রাজস্থানে প্রাণ গেল আরও ১২ পুণ্যার্থীর

Road Accident: গুজরাটে সেনা পরিবারের ৭ জনের মৃত্যু, রাজস্থানে প্রাণ গেল আরও ১২ পুণ্যার্থীর
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: দেশের বিভিন্ন প্রান্তে পথ দুর্ঘটনার মর্মান্তিক ছবি। একের পর এক দুর্ঘটনায় প্রাণ হারালেন মোট ২২ জন। গুজরাটের কচ্ছ জেলায় দ্রুতগতির ট্রাকের সঙ্গে একটি গাড়ির ভয়াবহ সংঘর্ষে মৃত্যু হয়েছে সেনা পরিবারের সাত সদস্যের। মৃতদের মধ্যে রয়েছে তিনটি শিশু, যাদের মধ্যে মাত্র তিন মাসের এক শিশুকন্যাও রয়েছে। অন্যদিকে, রাজস্থানের কোটায় তীর্থযাত্রীদের গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একই পরিবারের ন'জন। পাশাপাশি রাজস্থানের ফালোদি জেলাতেও পৃথক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিন পুণ্যার্থীর। পরপর এই দুর্ঘটনাগুলি ঘিরে শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুজরাটের কচ্ছ জেলায় শনিবার রাত প্রায় ১০টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। রণ অফ কচ্ছ ঘুরে ভুজের দিকে ফিরছিলেন সেনা পরিবারের সদস্যরা। সেই সময় একটি দ্রুতগতির ট্রাক তাঁদের গাড়িতে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের অভিঘাত এতটাই ভয়াবহ ছিল যে গাড়িটি কার্যত দুমড়ে-মুচড়ে যায়। গাড়িতে থাকা সাতজনেরই ঘটনাস্থলে মৃত্যু হয়। দুর্ঘটনার পর গাড়ির ভিতর থেকে দেহগুলি উদ্ধার করতে দীর্ঘ সময় লাগে।

মৃতদের প্রত্যেকেই উত্তরাখণ্ডের গাড়ওয়াল এলাকার বাসিন্দা। তাঁরা ভুজে কর্মরত সেনাকর্মীদের পরিবারের সদস্য ছিলেন। মৃতদের মধ্যে রয়েছেন ৩০ বছর বয়সি সৌরভ সিং নেগি, তাঁর স্ত্রী সবিতা এবং তাঁদের মাত্র তিন মাসের শিশুকন্যা শিবিকা। এছাড়াও প্রাণ হারিয়েছেন ৩৫ বছর বয়সি রাজেশ সিং রাওয়াত, তাঁর সাত বছরের মেয়ে রক্ষিতা, ৩০ বছর বয়সি রিঙ্কি গোসাঁই এবং তাঁর চার বছরের মেয়ে বামিকা। একই পরিবারের একাধিক সদস্যের এমন মর্মান্তিক মৃত্যুতে শোকের আবহ তৈরি হয়েছে।

অন্যদিকে, রাজস্থানের কোটাতেও ঘটেছে ভয়াবহ দুর্ঘটনা। খাটু শ্যামজির মন্দির দর্শন করে মহারাষ্ট্রে ফিরছিলেন ১৬ জনের একটি দল। শম্ভুপুরা গ্রামের কাছে জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে তাঁদের গাড়ি ধাক্কা মারে। দুর্ঘটনায় মৃত্যু হয় ন'জনের। আহত হন বাকিরা। প্রশাসনের তরফে জানানো হয়েছে, আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

এখানেই শেষ নয়। রাজস্থানের ফালোদি জেলাতেও শনিবার সন্ধ্যায় দুর্ঘটনার কবলে পড়েন গুজরাটের পুণ্যার্থীরা। রামদেওরা মন্দির দর্শন করে ফেরার পথে মান্ডলা কালার কাছে একটি টেম্পো ট্রাভেলার ও গাড়ির সংঘর্ষ হয়। মৃত্যু হয় তিনজনের, আহত হন ১৫ জন। আহতদের প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে গুরুতর আহতদের যোধপুরে স্থানান্তরিত করা হয়।

একদিনে তিনটি পৃথক দুর্ঘটনায় ২২ জনের মৃত্যু ফের জাতীয় সড়কে নিরাপত্তা, দ্রুতগতির যানবাহন এবং যাত্রাপথে সতর্কতা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল।

2 Views 0 Likes 0 Comments

Related News

Narendra Modi: প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে সোনা কেনা কমালেন দেশবাসী, কমল হলুদ ধাতুর দর, দাবি মোদীর
দেশ

Narendra Modi: প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে সোনা কেনা কমালেন দেশবাসী, কমল হলুদ ধা...

তথ্য বলছে, প্রধানমন্ত্রীর আবেদনের পর থেকেই সোনার দরে বড়সড় পতন লক্ষ্য করা গিয়েছে। 'গুডরিটার্নস'-এর তথ্য অনুযায়ী, মোদীর আবেদনের ঠিক একদিন আগে অর্থাৎ গত ৯ মে দিল্লিতে ২৪ ক্যারেট সোনার দাম ছিল প্রতি গ্রামে ১৫,২৫০ টাকা। বর্তমানে সেই দাম কমে দাঁড়িয়েছে প্রতি গ্রামে ১২,৫২৩ টাকায়।

২২ নভে ২০২৬, ১১:২৫ এএম · 2 মিনিট
Arunachal Pradesh: চিনকে রুখতে অরুণাচলে ১১,২০০ মেগাওয়াটের বাঁধ! সমীক্ষা শুরু হতেই বিক্ষোভ, কেন আপত্তি স্থানীয়দের?
দেশ

Arunachal Pradesh: চিনকে রুখতে অরুণাচলে ১১,২০০ মেগাওয়াটের বাঁধ! সমীক্ষা শুরু হতেই...

নয়াদিল্লি: অরুণাচল প্রদেশে চিন সীমান্তের কাছে প্রস্তাবিত বিশাল জলবিদ্যুৎ প্রকল্প ঘিরে নতুন করে উত্তেজনা। এখনও বাঁধ নির্মাণের চূড়ান্ত অনুমোদন মেলেনি। চলছে শুধুমাত্র প্রাথমিক সম্ভাব্যতা যাচাই বা প্রি-ফিজিবিলিটি সার্ভে। ক...

২২ নভে ২০২৬, ১০:৪৫ এএম · 4 মিনিট
বড় প্রশ্ন তুললেন সুপ্রিম কোর্টের বিচারপতি, ২০২৭-এ ইতিহাস গড়ার সম্ভাবনা
দেশ

বড় প্রশ্ন তুললেন সুপ্রিম কোর্টের বিচারপতি, ২০২৭-এ ইতিহাস গড়ার সম্ভাবনা

নিউজ ডেস্ক: উচ্চপদে মহিলাদের উপস্থিতি থাকলেই কি সমাজে নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠিত হয়েছে? শুধুমাত্র কয়েকজন মহিলা গুরুত্বপূর্ণ পদে পৌঁছেছেন বলেই দেশের সমস্ত নারীর অবস্থার উন্নতি হয়েছে, এমনটা মনে করার কোনও কারণ নেই। লিঙ্গ ...

২২ নভে ২০২৬, ১০:৩৭ এএম · 2 মিনিট
Asaduddin Owaisi: উত্তরপ্রদেশ পুলিশের কাণ্ডে শোরগোল, তদন্তের নির্দেশ
দেশ

Asaduddin Owaisi: উত্তরপ্রদেশ পুলিশের কাণ্ডে শোরগোল, তদন্তের নির্দেশ

নিউজ ডেস্ক: উত্তরপ্রদেশ পুলিশের এক অদ্ভুত ভুল ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। সুপ্রিম কোর্টের এক বিচারপতিকে স্বাগত জানাতে প্রস্তুতি নিয়েছিল সহারনপুর পুলিশ। কিন্তু নির্ধারিত সময়ের আগেই সার্কিট হাউসে পৌঁছে যান এআইএমআইএম প্রধান ...

২২ নভে ২০২৬, ১০:২৭ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.