JAZZBAAT 24 BANGLA
২২ নভে ২০২৬, ১১:৩৭ এএম
Breaking
Sharmila Mona Sinha: ইন্দ্রা নুয়ির পর দ্বিতীয় ভারতীয় বংশোদ্ভূত নারী হিসেবে ইতিহাস গড়লেন শ... Shah Rukh Khan: ঘৃণার বদলে ভালবাসা, হিংসার বদলে আলোচনার বার্তা! Narendra Modi: প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে সোনা কেনা কমালেন দেশবাসী, কমল হলুদ ধাতুর দর,... Operation Sindoor: অপারেশন সিঁদুরে পাকিস্তানের পাশে সরাসরি চিন! ভারতের সামরিক পরিকল্পনায় প... বিষক্রিয়ার আশঙ্কা! হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র Iran US War: মার্কিন F-16 যুদ্ধবিমানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা! জরুরি অবতরণ করতে বাধ্য পা... Arunachal Pradesh: চিনকে রুখতে অরুণাচলে ১১,২০০ মেগাওয়াটের বাঁধ! সমীক্ষা শুরু হতেই বিক্ষোভ,... Digha: দিঘায় এবার চিড়িয়াখানা ও স্নেক পার্ক! মন্দারমণিতেও বড় চমক, পর্যটকদের জন্য একগুচ্ছ... Sharmila Mona Sinha: ইন্দ্রা নুয়ির পর দ্বিতীয় ভারতীয় বংশোদ্ভূত নারী হিসেবে ইতিহাস গড়লেন শ... Shah Rukh Khan: ঘৃণার বদলে ভালবাসা, হিংসার বদলে আলোচনার বার্তা! Narendra Modi: প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে সোনা কেনা কমালেন দেশবাসী, কমল হলুদ ধাতুর দর,... Operation Sindoor: অপারেশন সিঁদুরে পাকিস্তানের পাশে সরাসরি চিন! ভারতের সামরিক পরিকল্পনায় প... বিষক্রিয়ার আশঙ্কা! হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র Iran US War: মার্কিন F-16 যুদ্ধবিমানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা! জরুরি অবতরণ করতে বাধ্য পা... Arunachal Pradesh: চিনকে রুখতে অরুণাচলে ১১,২০০ মেগাওয়াটের বাঁধ! সমীক্ষা শুরু হতেই বিক্ষোভ,... Digha: দিঘায় এবার চিড়িয়াখানা ও স্নেক পার্ক! মন্দারমণিতেও বড় চমক, পর্যটকদের জন্য একগুচ্ছ...

Sharmila Mona Sinha: ইন্দ্রা নুয়ির পর দ্বিতীয় ভারতীয় বংশোদ্ভূত নারী হিসেবে ইতিহাস গড়লেন শর্মিলা মোনা সিনহা

Sharmila Mona Sinha: ইন্দ্রা নুয়ির পর দ্বিতীয় ভারতীয় বংশোদ্ভূত নারী হিসেবে ইতিহাস গড়লেন শর্মিলা মোনা সিনহা
ছবি: সংগৃহীত

নয়াদিল্লি: কলকাতার মেয়ে তিনি। ছোটবেলায় পরিবারের তৃতীয় কন্যাসন্তান হওয়ার কারণে বারবার অনুভব করেছেন লিঙ্গবৈষম্যের বাস্তবতা। এমনকী, একসময় তাঁর মনে হয়েছিল, মেয়ে না হয়ে ছেলে হলে হয়তো অনেক বেশি স্বাধীনতা পেতেন। সেই কলকাতা থেকেই মাত্র ১৮ বছর বয়সে পাড়ি দিয়েছিলেন আমেরিকায়। তারপর ওয়াল স্ট্রিটে বিনিয়োগকারী ব্যাঙ্কার হিসেবে কর্মজীবন শুরু। কর্পোরেট দুনিয়ায় সাফল্যের পর নিজেকে নিয়োজিত করেন নারী অধিকার ও সমাজকল্যাণের কাজে। দীর্ঘ কয়েক দশকের সেই পথচলার স্বীকৃতি মিলল এবার। আমেরিকার মর্যাদাপূর্ণ ‘ন্যাশনাল উইমেনস হল অব ফেম’-এ জায়গা করে নিলেন কলকাতায় জন্ম নেওয়া শর্মিলা মোনা সিনহা। প্রাক্তন পেপসিকো প্রধান ইন্দ্রা নুয়ির পর তিনিই দ্বিতীয় ভারতীয় বংশোদ্ভূত মহিলা, যিনি এই সম্মান পেলেন।

গত ২৪ সেপ্টেম্বর নিউ ইয়র্কের সেনেকা ফলসে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে এই সম্মানে ভূষিত করা হয়। আমেরিকার মহিলাদের অবদান ও কৃতিত্বকে স্বীকৃতি দিতে প্রতিষ্ঠিত এই সংস্থার তালিকায় রয়েছেন রোজা পার্কস, মায়া অ্যাঞ্জেলো, মিশেল ওবামা এবং জ্যানেট ইয়েলেনের মতো বিশিষ্ট ব্যক্তিত্ব। তাঁদের সঙ্গে একই তালিকায় জায়গা করে নেওয়া নিঃসন্দেহে মোনা সিনহার দীর্ঘ কর্মজীবনের একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।

তৃতীয় কন্যাসন্তান, ছোটবেলা থেকেই বৈষম্যের অভিজ্ঞতা

কলকাতায় বড় হয়ে ওঠার সময় থেকেই লিঙ্গবৈষম্যের অভিজ্ঞতা হয়েছিল মোনার। পরিবারের তৃতীয় মেয়ে হওয়ায় সমাজের প্রচলিত প্রত্যাশা ও বিধিনিষেধ তাঁকে ভাবিয়ে তুলত। ছোটবেলায় তাঁর মনে হত, ছেলে হলে হয়তো আরও বেশি স্বাধীনতা পাওয়া যেত। এক সাক্ষাৎকারে নিজের সেই অনুভূতির কথা জানিয়েছেন তিনি।

কৈশোরে কলকাতার মাদার টেরেসার একটি অনাথ আশ্রমে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে গিয়ে আরও একটি বাস্তবতার মুখোমুখি হন। সেখানে তিনি জানতে পারেন, পরিত্যক্ত শিশুদের মধ্যে ছেলেদের দত্তক নেওয়ার প্রবণতা মেয়েদের তুলনায় বেশি। এই অভিজ্ঞতা নারী-পুরুষের অসমতার বিষয়টি তাঁর কাছে আরও স্পষ্ট করে তোলে। অন্যদিকে, তাঁর ঠাকুমা ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় মহিলাদের সংগঠিত করার কাজে যুক্ত ছিলেন। পরিবারের এই ইতিহাসও পরবর্তী সময়ে তাঁর চিন্তাভাবনায় প্রভাব ফেলেছিল।

কলকাতা থেকে ওয়াল স্ট্রিট

মাত্র ১৮ বছর বয়সে উচ্চশিক্ষার জন্য আমেরিকায় পাড়ি দেন মোনা। ম্যাসাচুসেটসের স্মিথ কলেজ থেকে অর্থনীতি ও শিল্পকলার ইতিহাস নিয়ে পড়াশোনা করেন। পরে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্কুল থেকে ফিনান্স ও মার্কেটিংয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

কর্মজীবন শুরু হয় ওয়াল স্ট্রিটে মরগ্যান স্ট্যানলির বিনিয়োগকারী ব্যাঙ্কার হিসেবে। পরবর্তী সময়ে প্রক্টর অ্যান্ড গ্যাম্বল, ইউনিলিভার এবং এলিজাবেথ আরডেনের মতো আন্তর্জাতিক সংস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। কর্পোরেট দুনিয়ায় কাজ করার অভিজ্ঞতাই পরবর্তী সময়ে সমাজকল্যাণমূলক উদ্যোগ পরিচালনার ক্ষেত্রে তাঁকে সাহায্য করেছে।

কর্পোরেট দুনিয়া ছেড়ে নারী অধিকার আন্দোলনে

ধীরে ধীরে নিজের কর্মজীবনের লক্ষ্য বদলান মোনা। নারী ও শিশুদের উন্নয়ন, সামাজিক ন্যায় এবং লিঙ্গসমতার কাজে আরও বেশি করে যুক্ত হন। মহিলাদের নেতৃত্ব ও সমাজকল্যাণমূলক কাজে অর্থের জোগান বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় তাঁর উদ্যোগ।
‘উইমেন মুভিং মিলিয়নস’ নামের একটি আন্তর্জাতিক মহিলা দাতব্য নেটওয়ার্কের নেতৃত্ব দিয়েছেন তিনি। এই সংগঠনের সদস্যরা নারী ও শিশুদের উন্নয়নে প্রায় ১ বিলিয়ন ডলারের আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। 

পাশাপাশি ‘রেইজিং চেঞ্জ’ নামে একটি উদ্যোগের সহ-প্রতিষ্ঠাতাও তিনি। সমাজকল্যাণমূলক সংস্থাগুলিকে আর্থিকভাবে শক্তিশালী করে তোলাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। স্মিথ কলেজের সঙ্গেও দীর্ঘদিন যুক্ত ছিলেন মোনা। কলেজের ‘উইমেন ফর দ্য ওয়ার্ল্ড’ প্রচারাভিযানে নেতৃত্ব দিতে গিয়ে প্রায় ৪৮৬ মিলিয়ন ডলার সংগ্রহের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। তথ্যচিত্র নির্মাণের ক্ষেত্রেও তাঁর অবদান রয়েছে। অস্কারের জন্য মনোনীত তথ্যচিত্র ‘টু কিল আ টাইগার’-এর নির্বাহী প্রযোজক ছিলেন তিনি।

বৈষম্যমূলক আইন বদলানোর লড়াই

২০২২ সাল থেকে আন্তর্জাতিক নারী অধিকার সংস্থা ‘ইক্যুয়ালিটি নাউ’-এর সঙ্গে যুক্ত হন মোনা। বর্তমানে সংস্থাটির সিইও হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন তিনি। নারী ও কন্যাশিশুদের বিরুদ্ধে বৈষম্যমূলক আইন পরিবর্তন, যৌন হিংসা বন্ধ করা এবং আইনি সমানাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে এই সংস্থা। 

বিশ্বের বিভিন্ন দেশে ১৩৫টিরও বেশি বৈষম্যমূলক আইন সংস্কারের কাজে সংস্থাটির ভূমিকা রয়েছে। নারী অধিকার আন্দোলনের পাশাপাশি স্মিথসোনিয়ান আমেরিকান উইমেনস হিস্ট্রি মিউজিয়াম এবং কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের টেমার ইনস্টিটিউট ফর সোশ্যাল এন্টারপ্রাইজের সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি। এর আগে এলিস আইল্যান্ড মেডেল অব অনার-সহ একাধিক সম্মান পেয়েছেন।

মায়ের একমুঠো চালেই জীবনের শিক্ষা

ন্যাশনাল উইমেনস হল অব ফেমে অন্তর্ভুক্তির অনুষ্ঠানে নিজের সাফল্যের কথা বলতে গিয়ে বারবার ফিরে এসেছেন কলকাতার শৈশবে। বিশেষ করে মায়ের একটি অভ্যাসের কথা উল্লেখ করেছেন তিনি। প্রতিদিন বাড়ির চালের পাত্র থেকে একমুঠো চাল আলাদা করে একটি বস্তায় জমিয়ে রাখতেন তাঁর মা। মাসের শেষে সেই চাল তুলে দেওয়া হত এমন কাউকে, যাঁর প্রয়োজন আরও বেশি।

মায়ের এই ছোট্ট অভ্যাস থেকেই মোনা শিখেছিলেন, অন্যকে সাহায্য করার জন্য বিপুল সম্পদের প্রয়োজন হয় না। নিজের সামর্থ্য অনুযায়ী সামান্য কিছু দিয়েও অন্যের জীবনে পরিবর্তন আনা সম্ভব। সম্মান গ্রহণের মঞ্চে তিনি বলেন, এই স্বীকৃতিকে তিনি একা নিজের প্রাপ্তি বলে মনে করেন না। মায়ের হাতে তুলে দেওয়া সেই একমুঠো চালের মতোই এই সম্মান তাঁর কাছে অন্যের পাশে দাঁড়ানোর দায়িত্ব। 

তাঁর কথায়, ক্ষমতা ভাগ করে নিলে তা কমে যায় না, বরং বহুগুণ বেড়ে যায়। কলকাতার এক সাধারণ পারিবারিক শিক্ষা থেকে আন্তর্জাতিক নারী অধিকার আন্দোলনের নেতৃত্ব—মোনা সিনহার জীবনযাত্রা তাই শুধু ব্যক্তিগত সাফল্যের কাহিনি নয়। নারীকে নিজের পরিচয়, স্বাধীনতা ও অধিকার প্রতিষ্ঠার সুযোগ করে দেওয়ার দীর্ঘ লড়াইয়েরও এক উল্লেখযোগ্য উদাহরণ।

2 Views 0 Likes 0 Comments

Related News

চাঁদে এবার আলুর চাষ! ৩০% কেঁচো সারেই বাজিমাত, তালিকায় রয়েছে আরও যে সব্জি
Jazzbaat প্লাস

চাঁদে এবার আলুর চাষ! ৩০% কেঁচো সারেই বাজিমাত, তালিকায় রয়েছে আরও যে সব্জি

নিউজ ডেস্ক: মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত খুলে দিলেন বিজ্ঞানীরা। পৃথিবীর বাইরে চাঁদের মাটিতে আলু ফলিয়ে নজির গড়ল গবেষকদের একটি দল। শুধু তাই নয়, এই পরীক্ষায় সাফল্যের পর চাঁদে ভবিষ্যতে মানুষের বসতি গড়ার স্বপ্ন আরও এক ধাপ এগি...

২১ নভে ২০২৬, ০৫:৫৬ পিএম · 2 মিনিট
International Men's Day 2026: 19 নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবস, 2026-এর থিম ‘দ্য ফিউচার ইজ এভরিওয়ান’
Jazzbaat প্লাস

International Men's Day 2026: 19 নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবস, 2026-এর থিম ‘দ্য...

নিউজ ডেস্ক: পুরুষের অবদান, আত্মত্যাগ, সামাজিক ভূমিকা এবং তাঁদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরতে প্রতি বছর 19 নভেম্বর পালিত হয় আন্তর্জাতিক পুরুষ দিবস (International Men's Day)। 2026 সালে বৃহস্পতিবার এই বিশে...

১৮ নভে ২০২৬, ০১:০২ পিএম · 3 মিনিট
স্কুলে মোবাইল নিষিদ্ধ, পড়াশোনায় ফিরছে মন! বলছে হার্ভার্ডের গবেষণা
Jazzbaat প্লাস

স্কুলে মোবাইল নিষিদ্ধ, পড়াশোনায় ফিরছে মন! বলছে হার্ভার্ডের গবেষণা

বিশেষ প্রতিবেদন: স্মার্টফোনের পর্দায় চোখ আটকে থাকছে ঘণ্টার পর ঘণ্টা। কখনও সোশ্যাল মিডিয়া, কখনও অনলাইন গেম, আবার কখনও বন্ধুদের সঙ্গে চ্যাট। পড়াশোনার ফাঁকে সামান্য সময়ের জন্য ফোন হাতে নেওয়া, কখন যে দীর্ঘ সময়ের অভ্যাসে পরি...

১৮ নভে ২০২৬, ১১:১০ এএম · 4 মিনিট
দীর্ঘায়ুর রহস্য বোঝাতে ব্রায়ান জনসনের অদ্ভুত দর্শন
Jazzbaat প্লাস

দীর্ঘায়ুর রহস্য বোঝাতে ব্রায়ান জনসনের অদ্ভুত দর্শন

বিশেষ প্রতিবেদন: শত্রুর প্রতি রাগ বা প্রতিশোধের আগুন নয়, বরং ক্ষমা করে নিজের লক্ষ্যে এগিয়ে যাওয়াই জীবনের আসল কৌশল! দীর্ঘায়ু ও সুস্থ জীবনযাপনের প্রচারক মার্কিন প্রযুক্তি উদ্যোগপতি ব্রায়ান জনসনের এমনই এক বার্তা ঘিরে চর্চা ...

১৮ নভে ২০২৬, ১০:৫০ এএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.