JAZZBAAT 24 BANGLA
২১ নভে ২০২৬, ০৬:৫৭ পিএম
Breaking
KIFF 2026: কিফের ভারতীয় ভাষার প্রতিযোগিতায় একমাত্র বাংলা ছবি ‘গাজনের ধুলোবালি’, নতুন চমক ই... KL Rahul: রাহুলের ঐতিহাসিক শতরানে মুগ্ধ আথিয়া, স্বামীর কৃতিত্বে সমাজমাধ্যমে বিশেষ বার্তা Agricultural Loss : ফসল নষ্ট, ক্ষতিপূরণ কারা পাবেন? ভূমিহীন শ্রমিকদের নিয়ে বড় দাবি কুণাল... Jammu Kashmir: জম্মু-কাশ্মীরে পাক যুবক গ্রেপ্তার, বারবার বদলাচ্ছেন বয়ান! Supreme Court: ১৩০ বছরের পুরনো ঘটনায় চমক, নিরপেক্ষতা নিয়ে বড় বার্তা সুপ্রিম কোর্টের চাঁদে এবার আলুর চাষ! ৩০% কেঁচো সারেই বাজিমাত, তালিকায় রয়েছে আরও যে সব্জি Jamtara Gang: জামতাড়া গ্যাংয়ে বড়সড় ধাক্কা! ৪ রাজ্যে পুলিশের অভিযান, জালে ২২ সাইবার প্রত... ১০৪২ কোটির ছোঁয়ায় বদলাবে বাংলার রাস্তা! আপনার এলাকাও কি রয়েছে তালিকায়? KIFF 2026: কিফের ভারতীয় ভাষার প্রতিযোগিতায় একমাত্র বাংলা ছবি ‘গাজনের ধুলোবালি’, নতুন চমক ই... KL Rahul: রাহুলের ঐতিহাসিক শতরানে মুগ্ধ আথিয়া, স্বামীর কৃতিত্বে সমাজমাধ্যমে বিশেষ বার্তা Agricultural Loss : ফসল নষ্ট, ক্ষতিপূরণ কারা পাবেন? ভূমিহীন শ্রমিকদের নিয়ে বড় দাবি কুণাল... Jammu Kashmir: জম্মু-কাশ্মীরে পাক যুবক গ্রেপ্তার, বারবার বদলাচ্ছেন বয়ান! Supreme Court: ১৩০ বছরের পুরনো ঘটনায় চমক, নিরপেক্ষতা নিয়ে বড় বার্তা সুপ্রিম কোর্টের চাঁদে এবার আলুর চাষ! ৩০% কেঁচো সারেই বাজিমাত, তালিকায় রয়েছে আরও যে সব্জি Jamtara Gang: জামতাড়া গ্যাংয়ে বড়সড় ধাক্কা! ৪ রাজ্যে পুলিশের অভিযান, জালে ২২ সাইবার প্রত... ১০৪২ কোটির ছোঁয়ায় বদলাবে বাংলার রাস্তা! আপনার এলাকাও কি রয়েছে তালিকায়?

চাঁদে এবার আলুর চাষ! ৩০% কেঁচো সারেই বাজিমাত, তালিকায় রয়েছে আরও যে সব্জি

চাঁদে এবার আলুর চাষ! ৩০% কেঁচো সারেই বাজিমাত, তালিকায় রয়েছে আরও যে সব্জি
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত খুলে দিলেন বিজ্ঞানীরা। পৃথিবীর বাইরে চাঁদের মাটিতে আলু ফলিয়ে নজির গড়ল গবেষকদের একটি দল। শুধু তাই নয়, এই পরীক্ষায় সাফল্যের পর চাঁদে ভবিষ্যতে মানুষের বসতি গড়ার স্বপ্ন আরও এক ধাপ এগিয়ে গেল বলে মনে করছেন বিজ্ঞানীরা। এত দিন মহাকাশচারীদের খাবারের জন্য পৃথিবির উপর নির্ভর করতে হতো। কিন্তু চাঁদেই যদি ফসল ফলানো সম্ভব হয়, তা হলে দীর্ঘদিন সেখানে থাকার ক্ষেত্রে বড় সুবিধা হবে।

আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA-র সহায়তায় ওরেগন স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞানীরা এই গবেষণা চালিয়েছেন। চাঁদ থেকে সংগৃহীত পাঁচ ধরনের মাটিতে ‘মোডক’ প্রজাতির আলু চাষ করা হয়। লালচে খোসা ও সাদা শাঁসের এই আলু দ্রুত বেড়ে ওঠার জন্য পরিচিত। বৃহস্পতিবার গবেষণার ফল প্রকাশিত হয়েছে ‘এনপিজে মাইক্রোগ্র্যাভিটি’ জার্নালে।

তবে চাঁদের মাটিতে চাষ করা মোটেই সহজ নয়। চাঁদের পৃষ্ঠ মূলত রেগোলিথ নামে পরিচিত পাথরকুচি ও ধুলোয় ঢাকা। পৃথিবীর মাটির মতো এতে প্রয়োজনীয় জৈব পদার্থ ও নাইট্রোজেন নেই। পাশাপাশি তামা-সহ বিভিন্ন ভারী ধাতুর উপস্থিতি গাছের বৃদ্ধিতে বাধা তৈরি করতে পারে। ফলে শুধুমাত্র চাঁদের মাটিতে আলু চাষের চেষ্টা সফল হয়নি।

এর পরেই নতুন কৌশল নেন গবেষকরা। চাঁদের মাটির সঙ্গে মেশানো হয় ভার্মিকম্পোস্ট বা কেঁচো সার। পরীক্ষায় দেখা যায়, মাত্র ৫ শতাংশ কেঁচো সার মেশালেই আলুর শিকড় গজাতে শুরু করে। আর ৩০ শতাংশ সার মেশানোর পরে ফলন অনেকটাই ভালো হয়। দেখতে অনেকটা পৃথিবীর মাটিতে উৎপন্ন আলুর মতোই ছিল সেগুলি।

যদিও এই আলুগুলি এখনও খাওয়ার জন্য ব্যবহার করা হয়নি। গ্রিনহাউসের ছোট টবে পরীক্ষাটি চালানো হয়েছিল। ফলে প্রতিটি আলুর ওজন ১০ গ্রামেরও কম। নমুনাগুলি পরীক্ষাগারে পাঠানো হয়েছে। প্রাথমিক পরীক্ষায় পুষ্টিগুণ অক্ষত থাকার ইঙ্গিত মিললেও কয়েকটি নমুনায় সামান্য ভারী ধাতুর উপস্থিতি ধরা পড়েছে। তাই সেগুলি মানুষের খাওয়ার জন্য সম্পূর্ণ নিরাপদ কি না, তা নিশ্চিত হতে আরও গবেষণা প্রয়োজন।

শুধু আলু নয়, চাঁদের মাটিতে ছোলা, টমেটো, লেটুস এবং আলফালফা চাষ নিয়েও পরীক্ষা চলছে। চলতি বছরের মার্চে কেঁচো সার ব্যবহার করে চাঁদের মাটিতে ছোলা ফলানোর পরীক্ষাতেও সাফল্য মিলেছিল।

২০২৮ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা রয়েছে NASA-র। অন্য দিকে, ২০৩০ সালের আগে চাঁদে মানুষের উপস্থিতি নিশ্চিত করতে চাইছে চিনও। বিশেষ করে চাঁদের দক্ষিণ মেরুতে স্থায়ী ঘাঁটি তৈরির পরিকল্পনা রয়েছে। সেই লক্ষ্য পূরণে মহাকাশে খাদ্য উৎপাদনের প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিজ্ঞানীদের মতে, এই গবেষণার সুফল শুধু মহাকাশেই সীমাবদ্ধ থাকবে না। পৃথিবীর অনুর্বর জমি, মরুভূমি কিংবা ঘনবসতিপূর্ণ শহরেও ভবিষ্যতে এই পদ্ধতি কাজে লাগতে পারে। অর্থাৎ চাঁদে আলু চাষের এই সাফল্য আগামী দিনে পৃথিবীর কৃষিক্ষেত্রেও নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে।

2 Views 0 Likes 0 Comments

Related News

International Men's Day 2026: 19 নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবস, 2026-এর থিম ‘দ্য ফিউচার ইজ এভরিওয়ান’
Jazzbaat প্লাস

International Men's Day 2026: 19 নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবস, 2026-এর থিম ‘দ্য...

নিউজ ডেস্ক: পুরুষের অবদান, আত্মত্যাগ, সামাজিক ভূমিকা এবং তাঁদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরতে প্রতি বছর 19 নভেম্বর পালিত হয় আন্তর্জাতিক পুরুষ দিবস (International Men's Day)। 2026 সালে বৃহস্পতিবার এই বিশে...

১৮ নভে ২০২৬, ০১:০২ পিএম · 3 মিনিট
স্কুলে মোবাইল নিষিদ্ধ, পড়াশোনায় ফিরছে মন! বলছে হার্ভার্ডের গবেষণা
Jazzbaat প্লাস

স্কুলে মোবাইল নিষিদ্ধ, পড়াশোনায় ফিরছে মন! বলছে হার্ভার্ডের গবেষণা

বিশেষ প্রতিবেদন: স্মার্টফোনের পর্দায় চোখ আটকে থাকছে ঘণ্টার পর ঘণ্টা। কখনও সোশ্যাল মিডিয়া, কখনও অনলাইন গেম, আবার কখনও বন্ধুদের সঙ্গে চ্যাট। পড়াশোনার ফাঁকে সামান্য সময়ের জন্য ফোন হাতে নেওয়া, কখন যে দীর্ঘ সময়ের অভ্যাসে পরি...

১৮ নভে ২০২৬, ১১:১০ এএম · 4 মিনিট
দীর্ঘায়ুর রহস্য বোঝাতে ব্রায়ান জনসনের অদ্ভুত দর্শন
Jazzbaat প্লাস

দীর্ঘায়ুর রহস্য বোঝাতে ব্রায়ান জনসনের অদ্ভুত দর্শন

বিশেষ প্রতিবেদন: শত্রুর প্রতি রাগ বা প্রতিশোধের আগুন নয়, বরং ক্ষমা করে নিজের লক্ষ্যে এগিয়ে যাওয়াই জীবনের আসল কৌশল! দীর্ঘায়ু ও সুস্থ জীবনযাপনের প্রচারক মার্কিন প্রযুক্তি উদ্যোগপতি ব্রায়ান জনসনের এমনই এক বার্তা ঘিরে চর্চা ...

১৮ নভে ২০২৬, ১০:৫০ এএম · 3 মিনিট
Kunal Bahl: H-1B ভিসা বাতিল, বদলে গেল জীবন!
Jazzbaat প্লাস

Kunal Bahl: H-1B ভিসা বাতিল, বদলে গেল জীবন!

নিউজ ডেস্ক: আমেরিকার H-1B ভিসা প্রত্যাখ্যান হয়েছিল। সেই ধাক্কাতেই বদলে গিয়েছিল ভারতীয় উদ্যোগপতি কুণাল বহলের জীবনের গতিপথ। মাইক্রোসফটের মতো আন্তর্জাতিক সংস্থায় চাকরি করার সুযোগ ছেড়ে দেশে ফিরে নিজের ব্যবসা শুরু করার সিদ্ধ...

১৭ নভে ২০২৬, ০২:০২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.