JAZZBAAT 24 BANGLA
২১ নভে ২০২৬, ০৬:৫৪ পিএম
Breaking
KIFF 2026: কিফের ভারতীয় ভাষার প্রতিযোগিতায় একমাত্র বাংলা ছবি ‘গাজনের ধুলোবালি’, নতুন চমক ই... KL Rahul: রাহুলের ঐতিহাসিক শতরানে মুগ্ধ আথিয়া, স্বামীর কৃতিত্বে সমাজমাধ্যমে বিশেষ বার্তা Agricultural Loss : ফসল নষ্ট, ক্ষতিপূরণ কারা পাবেন? ভূমিহীন শ্রমিকদের নিয়ে বড় দাবি কুণাল... Jammu Kashmir: জম্মু-কাশ্মীরে পাক যুবক গ্রেপ্তার, বারবার বদলাচ্ছেন বয়ান! Supreme Court: ১৩০ বছরের পুরনো ঘটনায় চমক, নিরপেক্ষতা নিয়ে বড় বার্তা সুপ্রিম কোর্টের চাঁদে এবার আলুর চাষ! ৩০% কেঁচো সারেই বাজিমাত, তালিকায় রয়েছে আরও যে সব্জি Jamtara Gang: জামতাড়া গ্যাংয়ে বড়সড় ধাক্কা! ৪ রাজ্যে পুলিশের অভিযান, জালে ২২ সাইবার প্রত... ১০৪২ কোটির ছোঁয়ায় বদলাবে বাংলার রাস্তা! আপনার এলাকাও কি রয়েছে তালিকায়? KIFF 2026: কিফের ভারতীয় ভাষার প্রতিযোগিতায় একমাত্র বাংলা ছবি ‘গাজনের ধুলোবালি’, নতুন চমক ই... KL Rahul: রাহুলের ঐতিহাসিক শতরানে মুগ্ধ আথিয়া, স্বামীর কৃতিত্বে সমাজমাধ্যমে বিশেষ বার্তা Agricultural Loss : ফসল নষ্ট, ক্ষতিপূরণ কারা পাবেন? ভূমিহীন শ্রমিকদের নিয়ে বড় দাবি কুণাল... Jammu Kashmir: জম্মু-কাশ্মীরে পাক যুবক গ্রেপ্তার, বারবার বদলাচ্ছেন বয়ান! Supreme Court: ১৩০ বছরের পুরনো ঘটনায় চমক, নিরপেক্ষতা নিয়ে বড় বার্তা সুপ্রিম কোর্টের চাঁদে এবার আলুর চাষ! ৩০% কেঁচো সারেই বাজিমাত, তালিকায় রয়েছে আরও যে সব্জি Jamtara Gang: জামতাড়া গ্যাংয়ে বড়সড় ধাক্কা! ৪ রাজ্যে পুলিশের অভিযান, জালে ২২ সাইবার প্রত... ১০৪২ কোটির ছোঁয়ায় বদলাবে বাংলার রাস্তা! আপনার এলাকাও কি রয়েছে তালিকায়?

Jammu Kashmir: জম্মু-কাশ্মীরে পাক যুবক গ্রেপ্তার, বারবার বদলাচ্ছেন বয়ান!

Jammu Kashmir: জম্মু-কাশ্মীরে পাক যুবক গ্রেপ্তার, বারবার বদলাচ্ছেন বয়ান!
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: জম্মু-কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার অভিযোগে গ্রেপ্তার হলেন এক পাকিস্তানি যুবক। তাঁর কথায় অসংগতি ধরা পড়তেই তদন্তকারীদের সন্দেহ আরও বেড়েছে। কখনও দাবি করছেন, পথ হারিয়ে সীমান্ত পেরিয়ে এসেছেন। আবার কখনও বলছেন, ভুলবশত ভারতের ভূখণ্ডে ঢুকে পড়েছেন। কিন্তু সত্যিই কি নিছক ভুল, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও উদ্দেশ্য? এই প্রশ্নের উত্তর খুঁজতেই শুরু হয়েছে জোরদার তদন্ত।

ধৃত যুবকের নাম আওয়াইস রাজা। বয়স মাত্র ২০ বছর। তাঁর বাবার নাম ইমদাদ হুসেন। তিনি পাকিস্তানের লায়াহ জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে। জম্মু-কাশ্মীরের আরএস পুরা সেক্টরের অন্তর্গত আরনিয়া সাব-সেক্টরে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিলেন ওই যুবক।

https://x.com/ddnews_jammu/status/2124022789355298858?a=ab_HvUx1Rv6RWlzpLnY&s=20

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাই কালান এলাকার হরপীর সেতুর কাছে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় আওয়াইসকে। এরপর স্থানীয় বাসিন্দারাই তাঁকে আটক করেন। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাঁকে নিয়ে শুরু হয় বিস্তারিত তদন্ত।

তদন্তকারীদের কাছে সবচেয়ে বড় ধোঁয়াশা তৈরি হয়েছে তাঁর বয়ান ঘিরে। জেরার সময়ে বারবার নিজের বক্তব্য বদলাচ্ছেন আওয়াইস। কখনও বলছেন, পথ হারিয়ে ফেলেছিলেন। আবার কখনও দাবি করছেন, অসাবধানতাবশত সীমান্ত অতিক্রম করেছেন। তাঁর এই পরস্পরবিরোধী বক্তব্যের কারণে গোটা বিষয়টি আরও গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছেন নিরাপত্তা আধিকারিকরা।

তদন্তকারীদের প্রশ্ন, সত্যিই কি ভুলবশত সীমান্ত পেরিয়ে এসেছেন ওই যুবক? নাকি এর পিছনে রয়েছে কোনও পরিকল্পিত উদ্দেশ্য? সীমান্ত এলাকার নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ, অনুপ্রবেশ কিংবা কোনও পাচারচক্রের সঙ্গে তাঁর যোগ রয়েছে কি না, সেই সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত তাঁর বিরুদ্ধে এমন কোনও যোগসাজশের প্রমাণ প্রকাশ্যে আসেনি।

উল্লেখ্য, আরনিয়া-আরএস পুরা সীমান্ত এলাকায় অতীতেও একাধিক অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। গত ১১ সেপ্টেম্বর কাঠুয়া জেলার হীরানগর সেক্টরের বোবিয়া এলাকা থেকে কাঁটাতারের বেড়ার কাছে এক ষাটোর্ধ্ব পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছিল। তার আগে ৮ সেপ্টেম্বর আরএস পুরার অক্ট্রয় আউটপোস্টের কাছ থেকে পাকিস্তানের সারগোধার বাসিন্দা সিরাজ খানকে আটক করা হয়।

নিরাপত্তা আধিকারিকদের মতে, সীমান্ত পেরিয়ে আসা প্রত্যেক ব্যক্তির উদ্দেশ্য এক নয়। কেউ মানসিক ভারসাম্যহীনতা বা অসাবধানতার কারণে সীমান্ত অতিক্রম করতে পারেন। আবার কারও অনুপ্রবেশের পিছনে অন্য উদ্দেশ্যও থাকতে পারে। তাই সব দিক খতিয়ে না দেখে কোনও সিদ্ধান্তে পৌঁছতে চাইছে না প্রশাসন।

এখন সবচেয়ে বড় প্রশ্ন, আওয়াইস রাজার ভারতে প্রবেশ কি নিছক দুর্ঘটনা, নাকি এর পিছনে রয়েছে কোনও গভীর রহস্য? তদন্তের দিকেই তাকিয়ে নিরাপত্তা মহল।

3 Views 0 Likes 0 Comments

Related News

Supreme Court: ১৩০ বছরের পুরনো ঘটনায় চমক, নিরপেক্ষতা নিয়ে বড় বার্তা সুপ্রিম কোর্টের
দেশ

Supreme Court: ১৩০ বছরের পুরনো ঘটনায় চমক, নিরপেক্ষতা নিয়ে বড় বার্তা সুপ্রিম কোর্ট...

নিউজ ডেস্ক: বিচারকের সঙ্গে অভিযুক্তের পারিবারিক সম্পর্ক! একই পরিবারের সদস্যের হাতে তদন্তের দায়িত্ব, আর তাঁরই সিদ্ধান্তে চাকরি গেল শিক্ষকের। এমন ঘটনায় বিচারপ্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে বড় প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। এই প্রস...

২১ নভে ২০২৬, ০৫:৫৮ পিএম · 2 মিনিট
Jamtara Gang: জামতাড়া গ্যাংয়ে বড়সড় ধাক্কা! ৪ রাজ্যে পুলিশের অভিযান, জালে ২২ সাইবার প্রতারক
দেশ

Jamtara Gang: জামতাড়া গ্যাংয়ে বড়সড় ধাক্কা! ৪ রাজ্যে পুলিশের অভিযান, জালে ২২ সাই...

নিউজ ডেস্ক: সাইবার প্রতারণার বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল দিল্লি পুলিশ। জামতাড়া গ্যাং-সহ একটি সংগঠিত সাইবার অপরাধ চক্রের ২২ জন মূল অপারেটরকে গ্রেপ্তার করল পুলিশের সাইবার অপরাধ দমন শাখা। ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, বিহার এবং উত্...

২১ নভে ২০২৬, ০৫:৫৫ পিএম · 2 মিনিট
Bilkis Bano Case: ‘বিলকিসকে কিছুই গোপন করা হয়নি!’ জামিন বিতর্কে বিস্ফোরক দাবি সাজাপ্রাপ্তদের আইনজীবীর
দেশ

Bilkis Bano Case: ‘বিলকিসকে কিছুই গোপন করা হয়নি!’ জামিন বিতর্কে বিস্ফোরক দাবি সাজা...

নয়াদিল্লি: বিলকিস বানো গণধর্ষণ ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার মামলায় দুই সাজাপ্রাপ্তের জামিন ঘিরে বিতর্ক ক্রমশ তীব্র হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশে দুই দণ্ডিতের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা স্থগিত এবং জামিন মঞ্জুর হওয়ার প...

২১ নভে ২০২৬, ০৪:৫৮ পিএম · 3 মিনিট
Nagercoil Murder Case: ৬ ঘণ্টার মধ্যেই ধর্ষণ-খুনে অভিযুক্তকে গ্রেফতার পুলিশের
দেশ

Nagercoil Murder Case: ৬ ঘণ্টার মধ্যেই ধর্ষণ-খুনে অভিযুক্তকে গ্রেফতার পুলিশের

চেন্নাই: পরিচয়হীন এক মহিলার ধর্ষণ ও খুনের তদন্তে শেষ পর্যন্ত সবচেয়ে বড় সূত্র হয়ে উঠল একটি সোনার আংটি। আংটির গায়ে থাকা হলমার্কের সূত্র ধরে পুলিশ পৌঁছে গেল মৃতার পরিচয় থেকে শুরু করে তাঁর পরিবারের কাছে। শুধু তাই নয়, সিসিটি...

২১ নভে ২০২৬, ০৪:২৮ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.