JAZZBAAT 24 BANGLA
২১ নভে ২০২৬, ০৫:০৩ পিএম
Breaking
Mohun Bagan: ডার্বির আগে মিগুয়েলকে নিয়ে সতর্ক বাগান, চার্চিলের বিরুদ্ধে ফিরছেন ম্যাকলারেন Bilkis Bano Case: ‘বিলকিসকে কিছুই গোপন করা হয়নি!’ জামিন বিতর্কে বিস্ফোরক দাবি সাজাপ্রাপ্তদ... Rahul Gandhi: বিষমদে একাধিক মৃত্যু মণিপুরে! বিজেপি সরকারকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক রাহুল গা... Nagercoil Murder Case: ৬ ঘণ্টার মধ্যেই ধর্ষণ-খুনে অভিযুক্তকে গ্রেফতার পুলিশের Pakistan: ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগ! এক পোস্টেই মৃত্যুদন্ড, যাবজ্জীবন ও ২৫ বছরের জেলের... Bangladesh: বেতন বৃদ্ধির দাবিতে ফের উত্তাল বাংলাদেশ, পুলিশের সঙ্গে সংঘর্ষ পোশাকশ্রমিকদের,... Bangladesh Politics‌: নড়াইলের হিংসা নিয়ে তারেক জিয়াকে কাঠগড়ায় তুললেন তসলিমা, কী অভিযোগ? Rice Price Hike: বাজারে চালের দামে আগুন! মাত্র ৩-৪ দিনে কেজিতে ৫-৬ টাকা বৃদ্ধি Mohun Bagan: ডার্বির আগে মিগুয়েলকে নিয়ে সতর্ক বাগান, চার্চিলের বিরুদ্ধে ফিরছেন ম্যাকলারেন Bilkis Bano Case: ‘বিলকিসকে কিছুই গোপন করা হয়নি!’ জামিন বিতর্কে বিস্ফোরক দাবি সাজাপ্রাপ্তদ... Rahul Gandhi: বিষমদে একাধিক মৃত্যু মণিপুরে! বিজেপি সরকারকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক রাহুল গা... Nagercoil Murder Case: ৬ ঘণ্টার মধ্যেই ধর্ষণ-খুনে অভিযুক্তকে গ্রেফতার পুলিশের Pakistan: ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগ! এক পোস্টেই মৃত্যুদন্ড, যাবজ্জীবন ও ২৫ বছরের জেলের... Bangladesh: বেতন বৃদ্ধির দাবিতে ফের উত্তাল বাংলাদেশ, পুলিশের সঙ্গে সংঘর্ষ পোশাকশ্রমিকদের,... Bangladesh Politics‌: নড়াইলের হিংসা নিয়ে তারেক জিয়াকে কাঠগড়ায় তুললেন তসলিমা, কী অভিযোগ? Rice Price Hike: বাজারে চালের দামে আগুন! মাত্র ৩-৪ দিনে কেজিতে ৫-৬ টাকা বৃদ্ধি

Bilkis Bano Case: ‘বিলকিসকে কিছুই গোপন করা হয়নি!’ জামিন বিতর্কে বিস্ফোরক দাবি সাজাপ্রাপ্তদের আইনজীবীর

Bilkis Bano Case: ‘বিলকিসকে কিছুই গোপন করা হয়নি!’ জামিন বিতর্কে বিস্ফোরক দাবি সাজাপ্রাপ্তদের আইনজীবীর
ছবি: সংগৃহীত

নয়াদিল্লি: বিলকিস বানো গণধর্ষণ ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার মামলায় দুই সাজাপ্রাপ্তের জামিন ঘিরে বিতর্ক ক্রমশ তীব্র হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশে দুই দণ্ডিতের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা স্থগিত এবং জামিন মঞ্জুর হওয়ার পরেই প্রশ্ন তুলেছিলেন বিলকিস বানোর আইনজীবী শোভা গুপ্ত। তাঁর অভিযোগ ছিল, গুরুত্বপূর্ণ তথ্য গোপন করে শীর্ষ আদালতের কাছ থেকে এই সুবিধা আদায় করা হয়েছে। এমনকী, জামিনের বিষয়ে বিলকিস বানোকে অন্ধকারে রাখা হয়েছিল বলেও দাবি ওঠে। এবার সেই অভিযোগ সরাসরি খারিজ করলেন দুই সাজাপ্রাপ্তের আইনজীবী আয়ুষ আনন্দ। তাঁর পাল্টা দাবি, বিলকিস বানো বা তাঁর আইনজীবীদের কাছ থেকে কোনও তথ্য গোপন করা হয়নি। বরং বিচারাধীন মামলা নিয়ে সংবাদমাধ্যমে একতরফা প্রচার চালিয়ে ‘মিডিয়া ট্রায়াল’ তৈরির চেষ্টা হচ্ছে।

এক বিবৃতিতে আয়ুষ আনন্দ জানিয়েছেন, দুই মক্কেলের জামিনের আবেদন সুপ্রিম কোর্টে দীর্ঘ সময় ধরে একাধিকবার শুনানির জন্য উঠেছিল। আদালতের সামনে প্রয়োজনীয় তথ্য ও নথিও পেশ করা হয়েছিল। তাঁর দাবি, ২০২৫ সালের ১৫ অগস্ট সুপ্রিম কোর্টে আবেদন জমা দেওয়ার পর মামলাটি একাধিকবার শুনানির জন্য ওঠে। ২০২৬ সালের ১৭ মার্চ আদালত মামলায় নোটিস জারি করে। পরবর্তী সময়েও বিভিন্ন তারিখে শুনানি হয়েছে। সব মিলিয়ে জামিন মঞ্জুরের আগে মোট ১০ বার বিষয়টি আদালতের বিবেচনায় এসেছিল বলে দাবি করেছেন তিনি।

আইনজীবীর বক্তব্য, তাঁর মক্কেলরা এই মামলার মূল অভিযুক্ত নন। তাঁদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তাঁরা একটি উন্মত্ত জনতার অংশ ছিলেন। প্রথম দিকে নির্দিষ্ট কোনও অপরাধমূলক কাজের জন্য তাঁদের নামও উল্লেখ করা হয়নি বলে দাবি করেন তিনি। এমনকী, ২০০২ সালের ৭ ও ১৩ মার্চ বিলকিস বানোর দেওয়া বয়ান এবং চিকিৎসকের কাছে তাঁর বক্তব্যেও তাঁর মক্কেলদের বিরুদ্ধে সরাসরি ধর্ষণের অভিযোগ ছিল না বলে দাবি করেছেন আয়ুষ আনন্দ।

জামিনের আবেদনে দুই সাজাপ্রাপ্তের দীর্ঘ কারাবাস এবং শারীরিক অসুস্থতার বিষয়টিও গুরুত্ব পেয়েছিল বলে জানিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, প্রায় ১৮ বছর জেলে থাকার পাশাপাশি একজনের গুরুতর শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে। অন্য জনের হৃদ্‌যন্ত্রের গুরুতর সমস্যা রয়েছে এবং জেলেই তাঁর অস্ত্রোপচার হয়েছে। এই পরিস্থিতি বিবেচনা করেই আদালত তাঁদের জামিন দিয়েছে বলে দাবি করেছেন আইনজীবী।

বিলকিস বানোর আইনজীবী শোভা গুপ্তের অভিযোগ ছিল, সাজাপ্রাপ্তদের আগাম মুক্তির সিদ্ধান্ত ২০২৪ সালে সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছিল। সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নতুন করে জামিনের আবেদনের সময় যথাযথভাবে আদালতের সামনে তুলে ধরা হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তাঁর আরও অভিযোগ, বিলকিস বানোকে মামলার শুনানি সম্পর্কে জানানো হয়নি এবং তাঁকে নিজের বক্তব্য রাখার সুযোগও দেওয়া হয়নি।

এই অভিযোগের জবাবে আয়ুষ আনন্দের দাবি, বিলকিস বানোর আগের আইনি দল মামলার অগ্রগতি সম্পর্কে অবগত ছিল। ২০২৬ সালের মার্চে সুপ্রিম কোর্ট নোটিস জারি করার বিষয়টিও সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল। ফলে বিলকিস বানো কিছুই জানতেন না, এমন দাবি সঠিক নয় বলেই তাঁর বক্তব্য। তাঁর আরও দাবি, বিলকিস বানো সংশ্লিষ্ট হাই কোর্টের মামলার পক্ষ ছিলেন না এবং সুপ্রিম কোর্টের এই আবেদনে তাঁকে পক্ষ করা হয়নি। তাই তাঁকে পক্ষভুক্ত করার দায়িত্ব তাঁর নিজের আইনি দলেরও ছিল।

প্রসঙ্গত, ২০০২ সালের গুজরাত দাঙ্গার সময় ২১ বছর বয়সি অন্তঃসত্ত্বা বিলকিস বানোকে গণধর্ষণ করা হয়েছিল। তাঁর পরিবারের সাত সদস্যকে হত্যা করা হয়। নিহতদের মধ্যে ছিল তাঁর তিন বছরের শিশুকন্যাও। এই ঘটনায় ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল আদালত। পরে ২০২২ সালে গুজরাত সরকার তাঁদের সাজা মকুব করে মুক্তি দেয়। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা হলে ২০২৪ সালের জানুয়ারিতে সুপ্রিম কোর্ট গুজরাত সরকারের সাজা মকুবের সিদ্ধান্ত খারিজ করে দেয়। সাজাপ্রাপ্তদের ফের জেলে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছিল।

এবার সেই ১১ জনের মধ্যে দুই সাজাপ্রাপ্ত বিপিনচন্দ্র জোশি ও প্রদীপ মোধিয়াকে গত ২৮ অক্টোবর জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। তাঁদের দায়ের করা আবেদনের ভিত্তিতে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা স্থগিত রাখা হয়েছে। এই সিদ্ধান্তের পরেই নতুন করে আইনি ও রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।

আয়ুষ আনন্দ অবশ্য সংবাদমাধ্যমকে বিচারাধীন মামলা নিয়ে অতিরঞ্জিত বা একপাক্ষিক প্রচার থেকে বিরত থাকার আবেদন জানিয়েছেন। তাঁর বক্তব্য, আদালতের বিচারপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলার আগে সমস্ত তথ্য যাচাই করা প্রয়োজন। অন্যদিকে, বিলকিস বানোর আইনজীবী এই জামিনের নির্দেশ পুনর্বিবেচনা এবং বাতিলের জন্য আইনি পদক্ষেপের কথা জানিয়েছেন।

দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্যে এখন মূল প্রশ্ন, জামিনের আবেদনে সাজাপ্রাপ্তদের আগের সাজা মকুব বাতিলের বিষয়টি যথাযথভাবে তুলে ধরা হয়েছিল কি না এবং বিলকিস বানোকে শুনানির সুযোগ দেওয়া প্রয়োজন ছিল কি না। এই বিতর্কের নিষ্পত্তি শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের পরবর্তী পদক্ষেপের উপরই নির্ভর করছে।

2 Views 0 Likes 0 Comments

Related News

Nagercoil Murder Case: ৬ ঘণ্টার মধ্যেই ধর্ষণ-খুনে অভিযুক্তকে গ্রেফতার পুলিশের
দেশ

Nagercoil Murder Case: ৬ ঘণ্টার মধ্যেই ধর্ষণ-খুনে অভিযুক্তকে গ্রেফতার পুলিশের

চেন্নাই: পরিচয়হীন এক মহিলার ধর্ষণ ও খুনের তদন্তে শেষ পর্যন্ত সবচেয়ে বড় সূত্র হয়ে উঠল একটি সোনার আংটি। আংটির গায়ে থাকা হলমার্কের সূত্র ধরে পুলিশ পৌঁছে গেল মৃতার পরিচয় থেকে শুরু করে তাঁর পরিবারের কাছে। শুধু তাই নয়, সিসিটি...

২১ নভে ২০২৬, ০৪:২৮ পিএম · 3 মিনিট
SpiceJet: প্রথমে দেরি, তারপর বাতিল উড়ান! দিল্লি বিমানবন্দরে যাত্রী বিক্ষোভ, ‘স্পাইসজেট চোর হ্যায়’ স্লোগান
দেশ

SpiceJet: প্রথমে দেরি, তারপর বাতিল উড়ান! দিল্লি বিমানবন্দরে যাত্রী বিক্ষোভ, ‘স্পা...

নিউজ ডেস্ক: দিল্লি বিমানবন্দরে উড়ান বাতিলকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা। প্রথমে দীর্ঘক্ষণ বিলম্ব, তারপর আচমকাই উড়ান বাতিলের ঘোষণা। আর তাতেই ক্ষোভে ফেটে পড়লেন যাত্রীরা। শনিবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্...

২১ নভে ২০২৬, ০৩:৩১ পিএম · 2 মিনিট
Nishikant Dubey: বিদেশি নাগরিক হয়েও মারুতির ৫০% মালিকানা সোনিয়ার! ইন্দিরার ভূমিকা নিয়ে বিস্ফোরক বিজেপি সাংসদ
দেশ

Nishikant Dubey: বিদেশি নাগরিক হয়েও মারুতির ৫০% মালিকানা সোনিয়ার! ইন্দিরার ভূমিকা...

নিউজ ডেস্ক: ফের গান্ধী পরিবারকে নিশানা করে একাধিক বিস্ফোরক অভিযোগ তুললেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। এবার তাঁর নিশানায় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। বিজেপি সাংসদের দাবি, বিদেশি নাগরিক থাকাকালীনই সোনিয়া গান্ধীকে মারুতির ...

২১ নভে ২০২৬, ০৩:৩০ পিএম · 2 মিনিট
Narendra Modi: নীতীশ সেতু উদ্বোধন ঘিরে মোদীকে তোপ তেজস্বীর
দেশ

Narendra Modi: নীতীশ সেতু উদ্বোধন ঘিরে মোদীকে তোপ তেজস্বীর

একটি ভিডিও বার্তায় পুরনো সরকারি নথিপত্র এবং ছবি তুলে ধরে তেজস্বী দাবি করেন, প্রায় ৫ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতু প্রকল্পে ভারত সরকার বা নরেন্দ্র মোদী একটি পয়সাও দেননি। তাঁর কথায়, বিহার রাজ্য সরকার নিজেদের কোষাগার থেকে এবং কয়েক হাজার কোটি টাকা ঋণ নিয়ে এই সেতু তৈরি করেছে। বিজেপির বিরুদ্ধে বিহারের সঙ্গে বিমাতৃসুলভ আচরণের অভিযোগ তুলে তিনি পুরনো প্রবাদ স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘মাল মহারাজের, আর হোলি খেলছে মির্জা’।

২১ নভে ২০২৬, ০৩:২৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.