JAZZBAAT 24 BANGLA
২১ নভে ২০২৬, ০৩:৩৯ পিএম
Breaking
D Gukesh: মুকুট জেতার লড়াই থেকে ধরে রাখা আরও কঠিন! SpiceJet: প্রথমে দেরি, তারপর বাতিল উড়ান! দিল্লি বিমানবন্দরে যাত্রী বিক্ষোভ, ‘স্পাইসজেট চো... Nishikant Dubey: বিদেশি নাগরিক হয়েও মারুতির ৫০% মালিকানা সোনিয়ার! ইন্দিরার ভূমিকা নিয়ে বিস... Narendra Modi: নীতীশ সেতু উদ্বোধন ঘিরে মোদীকে তোপ তেজস্বীর Jitendra Tiwari: কলেজে ভর্তি হলেই ছাত্রীদের অ্যাকাউন্টে ৫০ হাজার! প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ব... Jyotsna Mandi: হিন্দি গানে কোমর দোলালেন প্রাক্তন মন্ত্রী! নাচের ভিডিয়ো ভাইরাল হতেই বিজেপিক... South Dinajpur: দীর্ঘদিনের দাবি পূরণ! অবশেষে বুনিয়াদপুরে চালু হচ্ছে পৃথক পকসো আদালত Mumbai Crime:পার্কে ছবি তুলছিলেন দম্পতি, আচমকাই লাঠি-পাথর নিয়ে ঝাঁপিয়ে পড়ল কিশোর বাহিনী! D Gukesh: মুকুট জেতার লড়াই থেকে ধরে রাখা আরও কঠিন! SpiceJet: প্রথমে দেরি, তারপর বাতিল উড়ান! দিল্লি বিমানবন্দরে যাত্রী বিক্ষোভ, ‘স্পাইসজেট চো... Nishikant Dubey: বিদেশি নাগরিক হয়েও মারুতির ৫০% মালিকানা সোনিয়ার! ইন্দিরার ভূমিকা নিয়ে বিস... Narendra Modi: নীতীশ সেতু উদ্বোধন ঘিরে মোদীকে তোপ তেজস্বীর Jitendra Tiwari: কলেজে ভর্তি হলেই ছাত্রীদের অ্যাকাউন্টে ৫০ হাজার! প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ব... Jyotsna Mandi: হিন্দি গানে কোমর দোলালেন প্রাক্তন মন্ত্রী! নাচের ভিডিয়ো ভাইরাল হতেই বিজেপিক... South Dinajpur: দীর্ঘদিনের দাবি পূরণ! অবশেষে বুনিয়াদপুরে চালু হচ্ছে পৃথক পকসো আদালত Mumbai Crime:পার্কে ছবি তুলছিলেন দম্পতি, আচমকাই লাঠি-পাথর নিয়ে ঝাঁপিয়ে পড়ল কিশোর বাহিনী!

Nishikant Dubey: বিদেশি নাগরিক হয়েও মারুতির ৫০% মালিকানা সোনিয়ার! ইন্দিরার ভূমিকা নিয়ে বিস্ফোরক বিজেপি সাংসদ

Nishikant Dubey: বিদেশি নাগরিক হয়েও মারুতির ৫০% মালিকানা সোনিয়ার! ইন্দিরার ভূমিকা নিয়ে বিস্ফোরক বিজেপি সাংসদ
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: ফের গান্ধী পরিবারকে নিশানা করে একাধিক বিস্ফোরক অভিযোগ তুললেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। এবার তাঁর নিশানায় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। বিজেপি সাংসদের দাবি, বিদেশি নাগরিক থাকাকালীনই সোনিয়া গান্ধীকে মারুতির ম্যানেজিং ডিরেক্টর ও ডিরেক্টর পদে বসানো হয়েছিল। শুধু তাই নয়, মারুতি টেকনিক্যাল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থার ৫০ শতাংশ শেয়ারের মালিকানাও ছিল তাঁর হাতে। এই গোটা প্রক্রিয়ায় তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকা ছিল বলে অভিযোগ নিশিকান্তের।

নিশিকান্ত দুবের দাবি, ১৯৭০ সালে সঞ্জয় গান্ধী সোনিয়া গান্ধীর সঙ্গে একটি চুক্তি করেছিলেন। সেই চুক্তির মাধ্যমে মারুতি টেকনিক্যাল সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের অর্ধেক মালিকানা সোনিয়ার হাতে আসে। তাঁর অভিযোগ, সেই সময় সোনিয়া বিদেশি নাগরিক হওয়া সত্ত্বেও কীভাবে তাঁকে সংস্থার মালিকানা দেওয়া হয়েছিল, তা নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে। পুরো বিষয়টিই নিয়মবিরুদ্ধ ছিল বলে দাবি বিজেপি সাংসদের।

এখানেই শেষ নয়। মারুতি সংস্থাকে ঘিরে আরও কয়েকটি অভিযোগ সামনে এনেছেন নিশিকান্ত। তাঁর দাবি, ১৯৭০ সালে সংস্থাটি প্রতিষ্ঠিত হলেও ১৯৬৮ সালেই কেন্দ্রীয় সরকারের তরফে গাড়ি তৈরির অনুমতি সংক্রান্ত অনাপত্তিপত্র দেওয়া হয়েছিল। সেই নথির ভিত্তিতেই হরিয়ানা সরকারের কাছ থেকে জমি পাওয়ার ক্ষেত্রে বিশেষ সুবিধা পেয়েছিল সংস্থাটি বলে অভিযোগ তাঁর। তৎকালীন হরিয়ানার আইন অনুযায়ী বিদেশি নাগরিকের মালিকানাধীন সংস্থাকে এভাবে জমি দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ ছিল বলেও দাবি করেছেন তিনি।

এছাড়াও নিশিকান্তের অভিযোগ, ১৯৭২ সালে মারুতি সংস্থার উন্নতির জন্য বিশ্বের বিভিন্ন দেশে সফর করেছিলেন সঞ্জয় গান্ধী। সেই সফরের খরচও সরকারি অর্থ থেকে বহন করা হয়েছিল বলে দাবি বিজেপি সাংসদের।

উল্লেখ্য, সঞ্জয় গান্ধীর উদ্যোগেই মারুতি সংস্থার যাত্রা শুরু হয়েছিল। সাধারণ মানুষের নাগালের মধ্যে দেশীয় প্রযুক্তিতে তৈরি গাড়ি পৌঁছে দেওয়াই ছিল তাঁর লক্ষ্য। পরবর্তীতে রাজনৈতিক পালাবদল এবং সঞ্জয় গান্ধীর মৃত্যুর পর সংস্থাটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। শেষ পর্যন্ত সরকারি মধ্যস্থতায় সুজুকির সঙ্গে যুক্ত হয় মারুতি।

প্রসঙ্গত, ইন্দিরা গান্ধী সরকারের পতনের পর জনতা পার্টির সরকার মারুতির কার্যকলাপ নিয়ে তদন্ত করিয়েছিল। তবে সেই তদন্তে ইন্দিরা বা সঞ্জয় গান্ধীর বিরুদ্ধে উল্লেখযোগ্য অনিয়মের প্রমাণ মেলেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নিশিকান্ত দুবে দীর্ঘদিন ধরেই গান্ধী পরিবারকে ঘিরে বিভিন্ন অভিযোগ তুলে আসছেন। এবার তাঁর দাবি, এই বিষয়েও সোনিয়া গান্ধীকে নিজের অবস্থান স্পষ্ট করতে হবে। তবে বিজেপি সাংসদের এই সমস্ত অভিযোগের সত্যতা স্বাধীনভাবে প্রতিষ্ঠিত হয়েছে, এমন কোনও তথ্য সামনে আসেনি। ফলে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

1 Views 0 Likes 0 Comments

Related News

SpiceJet: প্রথমে দেরি, তারপর বাতিল উড়ান! দিল্লি বিমানবন্দরে যাত্রী বিক্ষোভ, ‘স্পাইসজেট চোর হ্যায়’ স্লোগান
দেশ

SpiceJet: প্রথমে দেরি, তারপর বাতিল উড়ান! দিল্লি বিমানবন্দরে যাত্রী বিক্ষোভ, ‘স্পা...

নিউজ ডেস্ক: দিল্লি বিমানবন্দরে উড়ান বাতিলকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা। প্রথমে দীর্ঘক্ষণ বিলম্ব, তারপর আচমকাই উড়ান বাতিলের ঘোষণা। আর তাতেই ক্ষোভে ফেটে পড়লেন যাত্রীরা। শনিবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্...

২১ নভে ২০২৬, ০৩:৩১ পিএম · 2 মিনিট
Narendra Modi: নীতীশ সেতু উদ্বোধন ঘিরে মোদীকে তোপ তেজস্বীর
দেশ

Narendra Modi: নীতীশ সেতু উদ্বোধন ঘিরে মোদীকে তোপ তেজস্বীর

একটি ভিডিও বার্তায় পুরনো সরকারি নথিপত্র এবং ছবি তুলে ধরে তেজস্বী দাবি করেন, প্রায় ৫ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতু প্রকল্পে ভারত সরকার বা নরেন্দ্র মোদী একটি পয়সাও দেননি। তাঁর কথায়, বিহার রাজ্য সরকার নিজেদের কোষাগার থেকে এবং কয়েক হাজার কোটি টাকা ঋণ নিয়ে এই সেতু তৈরি করেছে। বিজেপির বিরুদ্ধে বিহারের সঙ্গে বিমাতৃসুলভ আচরণের অভিযোগ তুলে তিনি পুরনো প্রবাদ স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘মাল মহারাজের, আর হোলি খেলছে মির্জা’।

২১ নভে ২০২৬, ০৩:২৮ পিএম · 2 মিনিট
Mumbai Crime:পার্কে ছবি তুলছিলেন দম্পতি, আচমকাই লাঠি-পাথর নিয়ে ঝাঁপিয়ে পড়ল কিশোর বাহিনী!
দেশ

Mumbai Crime:পার্কে ছবি তুলছিলেন দম্পতি, আচমকাই লাঠি-পাথর নিয়ে ঝাঁপিয়ে পড়ল কিশোর...

বাণিজ্যনগরী মুম্বইয়ের বুকে ঘটে যাওয়া একটি নজিরবিহীন ও উদ্বেগজনক ঘটনায় শিউরে উঠেছে গোটা দেশ। কুরলা ওয়েস্টের ফিনিক্স মার্কেটসিটি মলের পেছনে অবস্থিত প্রমোদ মহাজন গার্ডেনে এক তরুণ দম্পতির ওপর নাবালকদের একটি দলের নৃশংস হামলার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। এই ঘটনায় ঘাটকোপার পুলিশ আটজন নাবালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তাদের আটক করেছে।

২১ নভে ২০২৬, ০৩:০২ পিএম · 2 মিনিট
Narendra Modi: বাংলার হাতছাড়া হয়েছিল সেমিকন্ডাক্টরের বড় সুযোগ! খড়্গপুরে দাঁড়িয়ে বামেদের নিশানা মোদীর
দেশ

Narendra Modi: বাংলার হাতছাড়া হয়েছিল সেমিকন্ডাক্টরের বড় সুযোগ! খড়্গপুরে দাঁড়িয়...

খড়্গপুর: বাংলার মাটিতে দাঁড়িয়েই অতীতের রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে বামেদের নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর অভিযোগ, প্রায় পাঁচ দশক আগে সেমিকন্ডাক্টর শিল্পের একটি বড় সুযোগ এসেছিল বাংলার সামনে। কিন্তু সেই সময় ...

২১ নভে ২০২৬, ০২:৩২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.