JAZZBAAT 24 BANGLA
২১ নভে ২০২৬, ০৩:৩৩ পিএম
Breaking
Narendra Modi: নীতীশ সেতু উদ্বোধন ঘিরে মোদীকে তোপ তেজস্বীর Mumbai Crime:পার্কে ছবি তুলছিলেন দম্পতি, আচমকাই লাঠি-পাথর নিয়ে ঝাঁপিয়ে পড়ল কিশোর বাহিনী! Sonu Nigam: বিমানের ভিতর হঠাৎ গানের আসর! সোনু নিগমের কণ্ঠে মুগ্ধ যাত্রীরা, অবতরণের পরেও থা... Atul Wassan: সিরাজ বিতর্কে কংগ্রেস সাংসদকে পাল্টা প্রাক্তন ক্রিকেটারের সরিষাকাণ্ডের পরেই বড়সড় রদবদল! ডায়মন্ড হারবারের IC-কে সরিয়ে পাঠানো হল পূর্ব মেদিনীপুরে Sujit Bose: তিন ঘণ্টার জেরাতেও মিলল না সন্তোষজনক উত্তর! ফের সুজিত বসুকে তলব করতে পারে CBI Narendra Modi: বাংলার হাতছাড়া হয়েছিল সেমিকন্ডাক্টরের বড় সুযোগ! খড়্গপুরে দাঁড়িয়ে বামেদে... বিদ্যুৎকেন্দ্রে আগুনের লেলিহান শিখা! প্রাণ গেল ৪ জনের, আতঙ্কে বসরার বিস্তীর্ণ এলাকা Narendra Modi: নীতীশ সেতু উদ্বোধন ঘিরে মোদীকে তোপ তেজস্বীর Mumbai Crime:পার্কে ছবি তুলছিলেন দম্পতি, আচমকাই লাঠি-পাথর নিয়ে ঝাঁপিয়ে পড়ল কিশোর বাহিনী! Sonu Nigam: বিমানের ভিতর হঠাৎ গানের আসর! সোনু নিগমের কণ্ঠে মুগ্ধ যাত্রীরা, অবতরণের পরেও থা... Atul Wassan: সিরাজ বিতর্কে কংগ্রেস সাংসদকে পাল্টা প্রাক্তন ক্রিকেটারের সরিষাকাণ্ডের পরেই বড়সড় রদবদল! ডায়মন্ড হারবারের IC-কে সরিয়ে পাঠানো হল পূর্ব মেদিনীপুরে Sujit Bose: তিন ঘণ্টার জেরাতেও মিলল না সন্তোষজনক উত্তর! ফের সুজিত বসুকে তলব করতে পারে CBI Narendra Modi: বাংলার হাতছাড়া হয়েছিল সেমিকন্ডাক্টরের বড় সুযোগ! খড়্গপুরে দাঁড়িয়ে বামেদে... বিদ্যুৎকেন্দ্রে আগুনের লেলিহান শিখা! প্রাণ গেল ৪ জনের, আতঙ্কে বসরার বিস্তীর্ণ এলাকা

Narendra Modi: নীতীশ সেতু উদ্বোধন ঘিরে মোদীকে তোপ তেজস্বীর

Narendra Modi: নীতীশ সেতু উদ্বোধন ঘিরে মোদীকে তোপ তেজস্বীর
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: বিহারে গঙ্গা নদীর ওপর নির্মিত কাচ্চি দরগা-বিদুপূর ছয় লেনের সেতু উদ্বোধনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে রাজ্যের রাজনীতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিহার সফরের আগেই তাঁর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন রাষ্ট্রীয় জনতা দল নেতা তেজস্বী যাদব। সামাজিক মাধ্যমে তিনি প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, বিহারে পা রাখার আগে তাঁর আয়নায় নিজের মুখ দেখা উচিত। তেজস্বীর সরাসরি প্রশ্ন, যে সেতুর ফিতে কাটতে প্রধানমন্ত্রী আসছেন, তার নির্মাণে কেন্দ্র সরকারের এক কানাকড়িও অবদান নেই কেন?

একটি ভিডিও বার্তায় পুরনো সরকারি নথিপত্র এবং ছবি তুলে ধরে তেজস্বী দাবি করেন, প্রায় ৫ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতু প্রকল্পে ভারত সরকার বা নরেন্দ্র মোদী একটি পয়সাও দেননি। তাঁর কথায়, বিহার রাজ্য সরকার নিজেদের কোষাগার থেকে এবং কয়েক হাজার কোটি টাকা ঋণ নিয়ে এই সেতু তৈরি করেছে। বিজেপির বিরুদ্ধে বিহারের সঙ্গে বিমাতৃসুলভ আচরণের অভিযোগ তুলে তিনি পুরনো প্রবাদ স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘মাল মহারাজের, আর হোলি খেলছে মির্জা’।

https://x.com/yadavtejashwi/status/2123974052922662921?a=cK-RolrRCyh-68tC2VA&s=08

নথি দেখিয়ে তেজস্বী মনে করিয়ে দেন, ২০১৬ সালের ৩১ জানুয়ারি তৎকালীন মহাজোট সরকারের আমলেই এই সেতুর নির্মাণকাজের সূচনা হয়েছিল। সেই অনুষ্ঠানে তৎকালীন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, উপমুখ্যমন্ত্রী হিসেবে তেজস্বী নিজে এবং আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব উপস্থিত ছিলেন। সেতুর নামকরণ নিয়েও বর্তমান শাসক জোটকে বিঁধতে ছাড়েননি তিনি। তেজস্বী জানান, অতীতে তাঁর এক বেসরকারি প্রস্তাবের উত্তরে রাজ্য সরকার লিখিতভাবে জানিয়েছিল যে, দশম শিখ গুরু গুরু গোবিন্দ সিংহের জন্মস্থান কাচ্চি দরগার কথা মাথায় রেখে তাঁর নামেই এই সেতুর নামকরণ করা হবে। কিন্তু আচমকা সেই সিদ্ধান্ত বদলে এখন নীতীশ কুমারের নামে সেতুটির নামকরণ করা হচ্ছে কেন, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

বিজেপি ও নীতীশ কুমারের জোটকে কটাক্ষ করে তেজস্বী বলেন, অতীতে নীতীশ মহাজোটে থাকাকালীন প্রধানমন্ত্রী তাঁর ‘ডিএনএ’ নিয়ে প্রশ্ন তুলে অপমান করেছিলেন। এখন নীতীশের রাজনীতিকে শেষ করে দিয়ে লোকদেখানো সম্মান প্রদর্শনের নাটক চলছে। পাশাপাশি সড়ক নির্মাণ দপ্তরের একটি পুরনো বিজ্ঞাপন দেখিয়ে তেজস্বী দাবি করেন, প্রায় দেড় বছর আগে নির্বাচনের ঠিক মুখে নীতীশ কুমার নিজেই এই সেতুর উদ্বোধন করে দিয়েছিলেন। একই সেতুর আর কতবার উদ্বোধন হবে, সেই প্রশ্ন তুলে প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি।

2 Views 0 Likes 0 Comments

Related News

Mumbai Crime:পার্কে ছবি তুলছিলেন দম্পতি, আচমকাই লাঠি-পাথর নিয়ে ঝাঁপিয়ে পড়ল কিশোর বাহিনী!
দেশ

Mumbai Crime:পার্কে ছবি তুলছিলেন দম্পতি, আচমকাই লাঠি-পাথর নিয়ে ঝাঁপিয়ে পড়ল কিশোর...

বাণিজ্যনগরী মুম্বইয়ের বুকে ঘটে যাওয়া একটি নজিরবিহীন ও উদ্বেগজনক ঘটনায় শিউরে উঠেছে গোটা দেশ। কুরলা ওয়েস্টের ফিনিক্স মার্কেটসিটি মলের পেছনে অবস্থিত প্রমোদ মহাজন গার্ডেনে এক তরুণ দম্পতির ওপর নাবালকদের একটি দলের নৃশংস হামলার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। এই ঘটনায় ঘাটকোপার পুলিশ আটজন নাবালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তাদের আটক করেছে।

২১ নভে ২০২৬, ০৩:০২ পিএম · 2 মিনিট
Narendra Modi: বাংলার হাতছাড়া হয়েছিল সেমিকন্ডাক্টরের বড় সুযোগ! খড়্গপুরে দাঁড়িয়ে বামেদের নিশানা মোদীর
দেশ

Narendra Modi: বাংলার হাতছাড়া হয়েছিল সেমিকন্ডাক্টরের বড় সুযোগ! খড়্গপুরে দাঁড়িয়...

খড়্গপুর: বাংলার মাটিতে দাঁড়িয়েই অতীতের রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে বামেদের নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর অভিযোগ, প্রায় পাঁচ দশক আগে সেমিকন্ডাক্টর শিল্পের একটি বড় সুযোগ এসেছিল বাংলার সামনে। কিন্তু সেই সময় ...

২১ নভে ২০২৬, ০২:৩২ পিএম · 2 মিনিট
Indian Railways : ট্রেনেই আক্রান্ত মহিলা! কাঠগড়ায় রেল পুলিশ, তোপ AAP-র
দেশ

Indian Railways : ট্রেনেই আক্রান্ত মহিলা! কাঠগড়ায় রেল পুলিশ, তোপ AAP-র

ঘটনাটিকে অত্যন্ত লজ্জাজনক বলে উল্লেখ করে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারকে নিশানা করেছে AAP। যদিও ঘটনার সম্পূর্ণ বিবরণ এবং অভিযুক্তের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি।

২১ নভে ২০২৬, ০২:২৫ পিএম · 2 মিনিট
Nitish Setu: ৩৪,৪৭০ কোটির প্রকল্পে বিহারে মোদী, ‘নীতীশ সেতু’র নাম ঘিরে রাজনৈতিক তরজা
দেশ

Nitish Setu: ৩৪,৪৭০ কোটির প্রকল্পে বিহারে মোদী, ‘নীতীশ সেতু’র নাম ঘিরে রাজনৈতিক তর...

গত মে মাসে বিহারের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর মন্ত্রিসভা সম্প্রসারণের অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যে এসেছিলেন প্রধানমন্ত্রী। তারপর এটাই তাঁর প্রথম বিহার সফর। প্রশাসনিক সূত্রে খবর, সফর নির্বিঘ্ন করতে বৈশালী ও পাটনায় নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। প্রধানমন্ত্রীর যাতায়াতের সময় সংশ্লিষ্ট জাতীয় ও রাজ্য সড়কগুলিতে সাধারণ যান চলাচল সাময়িকভাবে নিয়ন্ত্রণ করা হবে।

২১ নভে ২০২৬, ০২:১২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.