JAZZBAAT 24 BANGLA
২১ নভে ২০২৬, ০২:৩৩ পিএম
Breaking
বিদ্যুৎকেন্দ্রে আগুনের লেলিহান শিখা! প্রাণ গেল ৪ জনের, আতঙ্কে বসরার বিস্তীর্ণ এলাকা Cambodia: সমুদ্রের নীচে কংক্রিটের ফাঁদ! আটকে যাচ্ছে অবৈধ ট্রলার, বছরে সাশ্রয় ৫ লক্ষ লিটার... Nitish Setu: ৩৪,৪৭০ কোটির প্রকল্পে বিহারে মোদী, ‘নীতীশ সেতু’র নাম ঘিরে রাজনৈতিক তরজা Rising Stars Asia Cup 2026: ভারত না পাকিস্তান, দোহায় কার দাপট? পাঁচ বিভাগে জমজমাট লড়াই, ক... Florida Flood: রেকর্ড ভাঙল নদীর জল! ফ্লোরিডায় ভয়াবহ বন্যার পর এবার কোন বিপদের আশঙ্কা? SMART Tunnel: বৃষ্টি হলেই হাইওয়ে হয়ে যায় নদী! Hong Kong Open 2026: শেষ চারে মালয়েশিয়ার কাছে হার সাত্ত্বিক-চিরাগের Bangladesh: নড়াইলে সাবেক এমপিরসহ ১০ বাড়িতে অগ্নিসংযোগ, গোপালগঞ্জসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজি... বিদ্যুৎকেন্দ্রে আগুনের লেলিহান শিখা! প্রাণ গেল ৪ জনের, আতঙ্কে বসরার বিস্তীর্ণ এলাকা Cambodia: সমুদ্রের নীচে কংক্রিটের ফাঁদ! আটকে যাচ্ছে অবৈধ ট্রলার, বছরে সাশ্রয় ৫ লক্ষ লিটার... Nitish Setu: ৩৪,৪৭০ কোটির প্রকল্পে বিহারে মোদী, ‘নীতীশ সেতু’র নাম ঘিরে রাজনৈতিক তরজা Rising Stars Asia Cup 2026: ভারত না পাকিস্তান, দোহায় কার দাপট? পাঁচ বিভাগে জমজমাট লড়াই, ক... Florida Flood: রেকর্ড ভাঙল নদীর জল! ফ্লোরিডায় ভয়াবহ বন্যার পর এবার কোন বিপদের আশঙ্কা? SMART Tunnel: বৃষ্টি হলেই হাইওয়ে হয়ে যায় নদী! Hong Kong Open 2026: শেষ চারে মালয়েশিয়ার কাছে হার সাত্ত্বিক-চিরাগের Bangladesh: নড়াইলে সাবেক এমপিরসহ ১০ বাড়িতে অগ্নিসংযোগ, গোপালগঞ্জসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজি...

Nitish Setu: ৩৪,৪৭০ কোটির প্রকল্পে বিহারে মোদী, ‘নীতীশ সেতু’র নাম ঘিরে রাজনৈতিক তরজা

Nitish Setu: ৩৪,৪৭০ কোটির প্রকল্পে বিহারে মোদী, ‘নীতীশ সেতু’র নাম ঘিরে রাজনৈতিক তরজা
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: বিহারের পরিকাঠামোগত মানচিত্র বদলে দিতে শনিবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফরে প্রায় ৩৪,৪৭০ কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে পাটনা ও বৈশালী জেলা জুড়ে এখন সাজো সাজো রব। পাশাপাশি একটি জনসভাতেও ভাষণ দেওয়ার কথা রয়েছে তাঁর।

গত মে মাসে বিহারের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর মন্ত্রিসভা সম্প্রসারণের অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যে এসেছিলেন প্রধানমন্ত্রী। তারপর এটাই তাঁর প্রথম বিহার সফর। প্রশাসনিক সূত্রে খবর, সফর নির্বিঘ্ন করতে বৈশালী ও পাটনায় নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। প্রধানমন্ত্রীর যাতায়াতের সময় সংশ্লিষ্ট জাতীয় ও রাজ্য সড়কগুলিতে সাধারণ যান চলাচল সাময়িকভাবে নিয়ন্ত্রণ করা হবে।

এবারের সফরের অন্যতম মূল আকর্ষণ গঙ্গার ওপর নির্মিত ৯.৭৬ কিলোমিটার দীর্ঘ ছয় লেনের নতুন সেতু। পাটনার উপকণ্ঠে কাচ্চি দরগার সঙ্গে বৈশালীর বিদুপূর ব্লককে যুক্ত করেছে এই সেতুটি। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের আমলে এই প্রকল্পের পরিকল্পনা হয়েছিল এবং কাজ প্রায় শেষের দিকে এগিয়েছিল। তাঁকে সম্মান জানিয়েই সেতুটির নামকরণ করা হয়েছে ‘নীতীশ সেতু’। শনিবার বৈশালীতে গিয়ে এই সেতুটি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর ২টো নাগাদ মূল অনুষ্ঠান মঞ্চ থেকে সড়ক যোগাযোগ, বিদ্যুৎ, নগরোন্নয়ন, জলসম্পদ, শিক্ষা ও স্বাস্থ্যসহ একাধিক ক্ষেত্রের প্রকল্পগুলি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন ও নতুন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

তবে ‘নীতীশ সেতু’র নামকরণ ঘিরে ইতিমধ্যেই সরগরম বিহারের রাজনীতি। শাসক জোট এনডিএ-র এই সিদ্ধান্তের পরই কৃতিত্বের ভাগ চেয়ে সরব হয়েছে প্রধান বিরোধী দল আরজেডি। নীতীশ কুমারের সঙ্গে জোট সরকারের অংশীদার থাকার প্রসঙ্গ টেনে সেতু নির্মাণে নিজেদের ভূমিকার দাবি তুলেছে তারা। ফলে উন্নয়নের কর্মসূচির পাশাপাশি শুরু হয়েছে শাসক-বিরোধী বাকযুদ্ধ।

পরিকাঠামো ছাড়াও পরিবেশবান্ধব পরিবহণ ও আবাসন প্রকল্পেও বিশেষ জোর দেওয়া হচ্ছে এই সফরে। রাজ্যে দূষণহীন গণপরিবহণ ব্যবস্থাকে চাঙ্গা করতে ১০০টি ‘পিএম-ইবাস’-এর যাত্রার সূচনা করবেন প্রধানমন্ত্রী। এছাড়া ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’ প্রকল্পের অধীনে রাজ্যের ২৬,৯০০-র বেশি উপভোক্তার হাতে নতুন বাড়ির চাবি তুলে দেওয়া বা ‘গৃহপ্রবেশ’ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।

সব মিলিয়ে, একদিকে বিপুল অঙ্কের উন্নয়নমূলক প্রকল্প ও সাধারণ মানুষের আবাসনের স্বপ্নপূরণ, অন্যদিকে সেতুর নামকরণ ঘিরে রাজনৈতিক চাপানউতোর এই দুইয়ের আবহেই শনিবার বিহারের মাটিতে পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী।

4 Views 0 Likes 0 Comments

Related News

Yogi Adityanath: মায়ের শেষযাত্রায় কাঁধ দিলেন যোগী আদিত্যনাথ, শেষকৃত্য সেরেই যোগ দেবেন প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে
দেশ

Yogi Adityanath: মায়ের শেষযাত্রায় কাঁধ দিলেন যোগী আদিত্যনাথ, শেষকৃত্য সেরেই যোগ...

শুক্রবার গোরক্ষপুরের চম্পা দেবী পার্কে ৫০ হাজারেরও বেশি উপভোক্তার হাতে ট্যাবলেট তুলে দেওয়ার একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই ভাষণ চলাকালীন তাঁর কাছে মায়ের প্রয়াণের খবর পৌঁছায়। প্রথমে সাংসদ রবি কিষাণ এই দুঃসংবাদটি পান এবং তিনি মুখ্যমন্ত্রীর উপদেষ্টা তথা প্রাক্তন আমলা অবনীশ অবস্থিকে বিষয়টি জানান

২১ নভে ২০২৬, ০১:১৯ পিএম · 2 মিনিট
Vantara:মায়ের লাথিতে ভাঙে পা, মৃত্যুর মুখ থেকে রাজাকে বাঁচাতে ৫ ঘণ্টার বিশেষ বিমান!
দেশ

Vantara:মায়ের লাথিতে ভাঙে পা, মৃত্যুর মুখ থেকে রাজাকে বাঁচাতে ৫ ঘণ্টার বিশেষ বিমান...

জন্মের পরপরই মায়ের আক্রমণে গুরুতর আহত সাত সপ্তাহ বয়সী এক এশীয় হস্তিশাবককে উন্নত ও জরুরি চিকিৎসার জন্য আসাম থেকে বিমানে উড়িয়ে গুজরাটের জামনগরে অবস্থিত 'ভানতারা' (Vantara) পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বিশেষ চার্টার্ড বিমানে করে 'রাজা' নামের ওই শাবকটিকে স্থানান্তরিত করা হয়। বন্যপ্রাণী সংরক্ষণ ও চিকিৎসায় এই নজিরবিহীন উদ্ধার অভিযান ইতিমধ্যেই দেশজুড়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

২১ নভে ২০২৬, ১১:৩৮ এএম · 2 মিনিট
Delimitation Bill : লোকসভার আসন বাড়ানোতেই আপত্তি? ডিলিমিটেশন নিয়ে কেন্দ্রকে চার দফা শর্ত দিল কংগ্রেস!
দেশ

Delimitation Bill : লোকসভার আসন বাড়ানোতেই আপত্তি? ডিলিমিটেশন নিয়ে কেন্দ্রকে চার দ...

মূলত লোকসভার আসন পুনর্ববিন্যাস বা ডিলিমিটেশন বিলকে কেন্দ্র করেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে সরব হয়েছে কংগ্রেস ও বিরোধী জোট 'ইন্ডিয়া'।

২১ নভে ২০২৬, ১১:০২ এএম · 2 মিনিট
Ladakh: শীতের লাদাখে ভোট ঘিরে তোলপাড়! ৪ ডিসেম্বর নির্বাচন, তার আগেই বয়কটের ডাক কেন?
দেশ

Ladakh: শীতের লাদাখে ভোট ঘিরে তোলপাড়! ৪ ডিসেম্বর নির্বাচন, তার আগেই বয়কটের ডাক কে...

লাদাখ প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আটটি নতুন জেলা গঠনের পর আসন সংখ্যা বাড়িয়ে ১০০ করা হয়েছে। আগে লেহ এবং কার্গিল এই দুই জেলায় ২৬টি করে আসন ছিল, যা এখন বেড়ে ৫০টি করে হয়েছে। এই ১০০টি আসনের মধ্যে ৩৬টি মহিলাদের জন্য সংরক্ষিত থাকছে।

২১ নভে ২০২৬, ১০:৫৮ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.