JAZZBAAT 24 BANGLA
২১ নভে ২০২৬, ০২:৪৭ পিএম
Breaking
Narendra Modi: বাংলার হাতছাড়া হয়েছিল সেমিকন্ডাক্টরের বড় সুযোগ! খড়্গপুরে দাঁড়িয়ে বামেদে... বিদ্যুৎকেন্দ্রে আগুনের লেলিহান শিখা! প্রাণ গেল ৪ জনের, আতঙ্কে বসরার বিস্তীর্ণ এলাকা Indian Railways : ট্রেনেই আক্রান্ত মহিলা! কাঠগড়ায় রেল পুলিশ, তোপ AAP-র Cambodia: সমুদ্রের নীচে কংক্রিটের ফাঁদ! আটকে যাচ্ছে অবৈধ ট্রলার, বছরে সাশ্রয় ৫ লক্ষ লিটার... Nitish Setu: ৩৪,৪৭০ কোটির প্রকল্পে বিহারে মোদী, ‘নীতীশ সেতু’র নাম ঘিরে রাজনৈতিক তরজা Rising Stars Asia Cup 2026: ভারত না পাকিস্তান, দোহায় কার দাপট? পাঁচ বিভাগে জমজমাট লড়াই, ক... Florida Flood: রেকর্ড ভাঙল নদীর জল! ফ্লোরিডায় ভয়াবহ বন্যার পর এবার কোন বিপদের আশঙ্কা? SMART Tunnel: বৃষ্টি হলেই হাইওয়ে হয়ে যায় নদী! Narendra Modi: বাংলার হাতছাড়া হয়েছিল সেমিকন্ডাক্টরের বড় সুযোগ! খড়্গপুরে দাঁড়িয়ে বামেদে... বিদ্যুৎকেন্দ্রে আগুনের লেলিহান শিখা! প্রাণ গেল ৪ জনের, আতঙ্কে বসরার বিস্তীর্ণ এলাকা Indian Railways : ট্রেনেই আক্রান্ত মহিলা! কাঠগড়ায় রেল পুলিশ, তোপ AAP-র Cambodia: সমুদ্রের নীচে কংক্রিটের ফাঁদ! আটকে যাচ্ছে অবৈধ ট্রলার, বছরে সাশ্রয় ৫ লক্ষ লিটার... Nitish Setu: ৩৪,৪৭০ কোটির প্রকল্পে বিহারে মোদী, ‘নীতীশ সেতু’র নাম ঘিরে রাজনৈতিক তরজা Rising Stars Asia Cup 2026: ভারত না পাকিস্তান, দোহায় কার দাপট? পাঁচ বিভাগে জমজমাট লড়াই, ক... Florida Flood: রেকর্ড ভাঙল নদীর জল! ফ্লোরিডায় ভয়াবহ বন্যার পর এবার কোন বিপদের আশঙ্কা? SMART Tunnel: বৃষ্টি হলেই হাইওয়ে হয়ে যায় নদী!

বিদ্যুৎকেন্দ্রে আগুনের লেলিহান শিখা! প্রাণ গেল ৪ জনের, আতঙ্কে বসরার বিস্তীর্ণ এলাকা

বিদ্যুৎকেন্দ্রে আগুনের লেলিহান শিখা! প্রাণ গেল ৪ জনের, আতঙ্কে বসরার বিস্তীর্ণ এলাকা
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: ইরাকের বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড। মুহূর্তের মধ্যে আগুনের গ্রাসে চলে গেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের একাংশ। প্রাণ হারালেন অন্তত চারজন। আহতের সংখ্যা ৩৫। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। এই ঘটনায় গোটা এলাকায় ছড়িয়েছে আতঙ্ক। আগুন কীভাবে লাগল, তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত।

শনিবার ইরাকের বসরা প্রদেশের হারথা বিদ্যুৎকেন্দ্রে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গিয়েছে, বিদ্যুৎকেন্দ্রে আগুন লাগার পর দ্রুত তা ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। এমনকী, কেন্দ্র সংলগ্ন কয়েকটি বাড়িতেও আগুন পৌঁছে যায়। আচমকা এই বিপর্যয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে অনেকেই বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন।

https://x.com/ferozwala/status/2124062788771586470?a=kv-tUPggNaKF-RS078g&s=20

খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছন বেসামরিক প্রতিরক্ষা বিভাগের কর্মীরা। আগুনের ভয়াবহতা এতটাই বেশি ছিল যে, তা নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয় দমকলকর্মীদের। দীর্ঘ প্রচেষ্টার পর শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ততক্ষণে ঘটে গিয়েছে বড়সড় প্রাণহানি। এই ঘটনায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ৩৫ জন। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক কি না, তা এখনও স্পষ্ট নয়।

অগ্নিকাণ্ডের জেরে আপাতত বন্ধ রাখা হয়েছে হারথা বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন। উল্লেখ্য, এই কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা প্রায় ৮০০ মেগাওয়াট। ফলে কেন্দ্রটি বন্ধ হয়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহের উপর কতটা প্রভাব পড়বে, তা নিয়েও প্রশ্ন উঠছে।

কী কারণে এই ভয়াবহ আগুন লাগল, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রশাসনের। সব মিলিয়ে, এই অগ্নিকাণ্ড ঘিরে চরম উদ্বেগ তৈরি হয়েছে ইরাকে।

5 Views 0 Likes 0 Comments

Related News

Cambodia: সমুদ্রের নীচে কংক্রিটের ফাঁদ! আটকে যাচ্ছে অবৈধ ট্রলার, বছরে সাশ্রয় ৫ লক্ষ লিটার জ্বালানি
বিদেশ

Cambodia: সমুদ্রের নীচে কংক্রিটের ফাঁদ! আটকে যাচ্ছে অবৈধ ট্রলার, বছরে সাশ্রয় ৫ লক্...

নিউজ ডেস্ক: সমুদ্রের নীচে পাতা হয়েছে কংক্রিটের ফাঁদ। তাতে আটকে যাচ্ছে অবৈধ মাছ ধরার ট্রলারের জাল। ফলে একদিকে যেমন রক্ষা পাচ্ছে সামুদ্রিক জীববৈচিত্র্য, তেমনই কমছে জলপথে নজরদারির খরচ। অভিনব এই পদ্ধতি কাজে লাগিয়ে কম্বোডিয়ার...

২১ নভে ২০২৬, ০২:২৩ পিএম · 2 মিনিট
Florida Flood: রেকর্ড ভাঙল নদীর জল! ফ্লোরিডায় ভয়াবহ বন্যার পর এবার কোন বিপদের আশঙ্কা?
বিদেশ

Florida Flood: রেকর্ড ভাঙল নদীর জল! ফ্লোরিডায় ভয়াবহ বন্যার পর এবার কোন বিপদের আশঙ্...

নিউজ ডেস্ক: প্রবল বৃষ্টি থামলেও বিপদ কাটছে না আমেরিকার ফ্লোরিডায়। বরং সময়ের সঙ্গে বাড়ছে বন্যার ভয়াবহতা। একের পর এক এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি বিপদসীমা ছাড়িয়েছে সে রাজ্যের দীর্ঘতম নদী সেন্ট জনস। পরিস্থিতি এতটাই উদ্বেগ...

২১ নভে ২০২৬, ০১:৫৫ পিএম · 2 মিনিট
SMART Tunnel: বৃষ্টি হলেই হাইওয়ে হয়ে যায় নদী!
বিদেশ

SMART Tunnel: বৃষ্টি হলেই হাইওয়ে হয়ে যায় নদী!

নিউজ ডেস্ক: একই সুড়ঙ্গ দিয়ে কখনও ছুটে চলে গাড়ি, আবার কখনও সেই পথ দিয়েই বয়ে যায় নদীর মতো বন্যার জল। শুনতে অবাক লাগলেও এমনই অভিনব ব্যবস্থা রয়েছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে। শহরকে ভয়াবহ বন্যার হাত থেকে বাঁচাতে তৈরি ...

২১ নভে ২০২৬, ০১:৫৩ পিএম · 2 মিনিট
Bangladesh: নড়াইলে সাবেক এমপিরসহ ১০ বাড়িতে অগ্নিসংযোগ, গোপালগঞ্জসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন
বিদেশ

Bangladesh: নড়াইলে সাবেক এমপিরসহ ১০ বাড়িতে অগ্নিসংযোগ, গোপালগঞ্জসহ ৮ জেলায় ৯০ প্লা...

হাবিবুর রহমান, ঢাকা : বাংলাদেশের নড়াইল জেলার কালিয়ায় বিএনপির দুই নেতাকে হত্যার জেরে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাসভবনসহ ১০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটেছে।শুক্রবার রাতে উপজেলার বেন্দারচর এ...

২১ নভে ২০২৬, ০১:৪৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.