JAZZBAAT 24 BANGLA
২১ নভে ২০২৬, ০২:৪৪ পিএম
Breaking
Narendra Modi: বাংলার হাতছাড়া হয়েছিল সেমিকন্ডাক্টরের বড় সুযোগ! খড়্গপুরে দাঁড়িয়ে বামেদে... বিদ্যুৎকেন্দ্রে আগুনের লেলিহান শিখা! প্রাণ গেল ৪ জনের, আতঙ্কে বসরার বিস্তীর্ণ এলাকা Indian Railways : ট্রেনেই আক্রান্ত মহিলা! কাঠগড়ায় রেল পুলিশ, তোপ AAP-র Cambodia: সমুদ্রের নীচে কংক্রিটের ফাঁদ! আটকে যাচ্ছে অবৈধ ট্রলার, বছরে সাশ্রয় ৫ লক্ষ লিটার... Nitish Setu: ৩৪,৪৭০ কোটির প্রকল্পে বিহারে মোদী, ‘নীতীশ সেতু’র নাম ঘিরে রাজনৈতিক তরজা Rising Stars Asia Cup 2026: ভারত না পাকিস্তান, দোহায় কার দাপট? পাঁচ বিভাগে জমজমাট লড়াই, ক... Florida Flood: রেকর্ড ভাঙল নদীর জল! ফ্লোরিডায় ভয়াবহ বন্যার পর এবার কোন বিপদের আশঙ্কা? SMART Tunnel: বৃষ্টি হলেই হাইওয়ে হয়ে যায় নদী! Narendra Modi: বাংলার হাতছাড়া হয়েছিল সেমিকন্ডাক্টরের বড় সুযোগ! খড়্গপুরে দাঁড়িয়ে বামেদে... বিদ্যুৎকেন্দ্রে আগুনের লেলিহান শিখা! প্রাণ গেল ৪ জনের, আতঙ্কে বসরার বিস্তীর্ণ এলাকা Indian Railways : ট্রেনেই আক্রান্ত মহিলা! কাঠগড়ায় রেল পুলিশ, তোপ AAP-র Cambodia: সমুদ্রের নীচে কংক্রিটের ফাঁদ! আটকে যাচ্ছে অবৈধ ট্রলার, বছরে সাশ্রয় ৫ লক্ষ লিটার... Nitish Setu: ৩৪,৪৭০ কোটির প্রকল্পে বিহারে মোদী, ‘নীতীশ সেতু’র নাম ঘিরে রাজনৈতিক তরজা Rising Stars Asia Cup 2026: ভারত না পাকিস্তান, দোহায় কার দাপট? পাঁচ বিভাগে জমজমাট লড়াই, ক... Florida Flood: রেকর্ড ভাঙল নদীর জল! ফ্লোরিডায় ভয়াবহ বন্যার পর এবার কোন বিপদের আশঙ্কা? SMART Tunnel: বৃষ্টি হলেই হাইওয়ে হয়ে যায় নদী!

Indian Railways : ট্রেনেই আক্রান্ত মহিলা! কাঠগড়ায় রেল পুলিশ, তোপ AAP-র

Indian Railways : ট্রেনেই আক্রান্ত মহিলা! কাঠগড়ায় রেল পুলিশ, তোপ AAP-র
রেল পুলিশকে ঘিরে বিতর্ক ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: রেল যাত্রার নিরাপত্তা নিয়ে ফের একাধিক প্রশ্ন উঠেছে। যে ব্যবস্থার ওপর ভরসা করে প্রতিদিন হাজার হাজার মানুষ নিজেদের গন্তব্যে পৌঁছন, সেই ব্যবস্থার অন্দরেই যদি নিরাপত্তা নিয়ে সংশয় তৈরি হয়, তাহলে যাত্রীদের ভরসা থাকবে কোথায়? বিশেষ করে মহিলাদের নিরাপত্তা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে একটি ঘটনায়। ইতিমধ্যেই এই ঘটনাকে হাতিয়ার করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আক্রমণ এনেছেন বিরোধী শিবির।

https://youtube.com/shorts/cBtGQFSWzeg?si=--Jt-a4VOdUdTi0C

ঘটনা সূত্রপাত জননায়ক এক্সপ্রেস এ এক মহিলার উপর হামলার অভিযোগকে কেন্দ্র করে। আম আদমি পার্টির দাবি, ওই ট্রেনে নিরাপত্তার দায়িত্বে থাকা মোতায়েন করা এক পুলিশকর্মীর হাতেই আক্রান্ত হয়েছেন এক মহিলা। ঘটনাটিকে অত্যন্ত লজ্জাজনক বলে উল্লেখ করে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারকে নিশানা করেছে AAP। যদিও ঘটনার সম্পূর্ণ বিবরণ এবং অভিযুক্তের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি।

শনিবার সকালে সমাজ মাধ্যমে একটি পোষ্ট করে AAP-র তরফে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে আক্রমণ করা হয়। পোস্টে লেখা হয়, "মোদীর শাসনে ট্রেনের ভিতরেও নারীরা নিরাপদ নয়।" দলের অভিযোগ নারী নিরাপত্তা নিয়ে কেন্দ্রীয় সরকারের একাধিক দাবি থাকলেও বাস্তব পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। জননায়ক এক্সপ্রেস এর এই ঘটনা সেই দাবিগুলির শূন্যতা প্রকাশ করছে বলে কটাক্ষ করেছে তাঁরা।

রেলমন্ত্রীর উদ্দেশ্যে আপ আরও লিখেছে, "রেল শুধু রিল তৈরি আর প্রচারের বিষয় নয়। যাত্রীদের নিরাপত্তা আপনার দায়িত্ব।" দলের বক্তব্য রেলের প্রচার এবং বিভিন্ন ভিডিও তৈরির পাশাপাশি যাত্রীদের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। কিন্তু বাস্তবে নিরাপত্তা যেন কেন্দ্রের কাছে গৌণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।

এই পোস্ট প্রকাশে আসার পর সমাজ মাধ্যমেও শুরু হয়েছে নানা আলোচনা। অনেকেই রেলমন্ত্রক, রেলওয়ে সেবা এবং আরপিএফ কে ট্যাগ করে ঘটনার তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তবে অভিযোগের সত্যতা যাচাই এবং রেল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসা এখনও বাকি। ফলে গোটা ঘটনায় রেলমন্ত্রকের পরবর্তী পদক্ষেপের দিকেই নজর রয়েছে।

4 Views 0 Likes 0 Comments

Related News

Narendra Modi: বাংলার হাতছাড়া হয়েছিল সেমিকন্ডাক্টরের বড় সুযোগ! খড়্গপুরে দাঁড়িয়ে বামেদের নিশানা মোদীর
দেশ

Narendra Modi: বাংলার হাতছাড়া হয়েছিল সেমিকন্ডাক্টরের বড় সুযোগ! খড়্গপুরে দাঁড়িয়...

খড়্গপুর: বাংলার মাটিতে দাঁড়িয়েই অতীতের রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে বামেদের নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর অভিযোগ, প্রায় পাঁচ দশক আগে সেমিকন্ডাক্টর শিল্পের একটি বড় সুযোগ এসেছিল বাংলার সামনে। কিন্তু সেই সময় ...

২১ নভে ২০২৬, ০২:৩২ পিএম · 2 মিনিট
Nitish Setu: ৩৪,৪৭০ কোটির প্রকল্পে বিহারে মোদী, ‘নীতীশ সেতু’র নাম ঘিরে রাজনৈতিক তরজা
দেশ

Nitish Setu: ৩৪,৪৭০ কোটির প্রকল্পে বিহারে মোদী, ‘নীতীশ সেতু’র নাম ঘিরে রাজনৈতিক তর...

গত মে মাসে বিহারের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর মন্ত্রিসভা সম্প্রসারণের অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যে এসেছিলেন প্রধানমন্ত্রী। তারপর এটাই তাঁর প্রথম বিহার সফর। প্রশাসনিক সূত্রে খবর, সফর নির্বিঘ্ন করতে বৈশালী ও পাটনায় নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। প্রধানমন্ত্রীর যাতায়াতের সময় সংশ্লিষ্ট জাতীয় ও রাজ্য সড়কগুলিতে সাধারণ যান চলাচল সাময়িকভাবে নিয়ন্ত্রণ করা হবে।

২১ নভে ২০২৬, ০২:১২ পিএম · 2 মিনিট
Yogi Adityanath: মায়ের শেষযাত্রায় কাঁধ দিলেন যোগী আদিত্যনাথ, শেষকৃত্য সেরেই যোগ দেবেন প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে
দেশ

Yogi Adityanath: মায়ের শেষযাত্রায় কাঁধ দিলেন যোগী আদিত্যনাথ, শেষকৃত্য সেরেই যোগ...

শুক্রবার গোরক্ষপুরের চম্পা দেবী পার্কে ৫০ হাজারেরও বেশি উপভোক্তার হাতে ট্যাবলেট তুলে দেওয়ার একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই ভাষণ চলাকালীন তাঁর কাছে মায়ের প্রয়াণের খবর পৌঁছায়। প্রথমে সাংসদ রবি কিষাণ এই দুঃসংবাদটি পান এবং তিনি মুখ্যমন্ত্রীর উপদেষ্টা তথা প্রাক্তন আমলা অবনীশ অবস্থিকে বিষয়টি জানান

২১ নভে ২০২৬, ০১:১৯ পিএম · 2 মিনিট
Vantara:মায়ের লাথিতে ভাঙে পা, মৃত্যুর মুখ থেকে রাজাকে বাঁচাতে ৫ ঘণ্টার বিশেষ বিমান!
দেশ

Vantara:মায়ের লাথিতে ভাঙে পা, মৃত্যুর মুখ থেকে রাজাকে বাঁচাতে ৫ ঘণ্টার বিশেষ বিমান...

জন্মের পরপরই মায়ের আক্রমণে গুরুতর আহত সাত সপ্তাহ বয়সী এক এশীয় হস্তিশাবককে উন্নত ও জরুরি চিকিৎসার জন্য আসাম থেকে বিমানে উড়িয়ে গুজরাটের জামনগরে অবস্থিত 'ভানতারা' (Vantara) পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বিশেষ চার্টার্ড বিমানে করে 'রাজা' নামের ওই শাবকটিকে স্থানান্তরিত করা হয়। বন্যপ্রাণী সংরক্ষণ ও চিকিৎসায় এই নজিরবিহীন উদ্ধার অভিযান ইতিমধ্যেই দেশজুড়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

২১ নভে ২০২৬, ১১:৩৮ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.