JAZZBAAT 24 BANGLA
২১ নভে ২০২৬, ০২:৪৩ পিএম
Breaking
Narendra Modi: বাংলার হাতছাড়া হয়েছিল সেমিকন্ডাক্টরের বড় সুযোগ! খড়্গপুরে দাঁড়িয়ে বামেদে... বিদ্যুৎকেন্দ্রে আগুনের লেলিহান শিখা! প্রাণ গেল ৪ জনের, আতঙ্কে বসরার বিস্তীর্ণ এলাকা Indian Railways : ট্রেনেই আক্রান্ত মহিলা! কাঠগড়ায় রেল পুলিশ, তোপ AAP-র Cambodia: সমুদ্রের নীচে কংক্রিটের ফাঁদ! আটকে যাচ্ছে অবৈধ ট্রলার, বছরে সাশ্রয় ৫ লক্ষ লিটার... Nitish Setu: ৩৪,৪৭০ কোটির প্রকল্পে বিহারে মোদী, ‘নীতীশ সেতু’র নাম ঘিরে রাজনৈতিক তরজা Rising Stars Asia Cup 2026: ভারত না পাকিস্তান, দোহায় কার দাপট? পাঁচ বিভাগে জমজমাট লড়াই, ক... Florida Flood: রেকর্ড ভাঙল নদীর জল! ফ্লোরিডায় ভয়াবহ বন্যার পর এবার কোন বিপদের আশঙ্কা? SMART Tunnel: বৃষ্টি হলেই হাইওয়ে হয়ে যায় নদী! Narendra Modi: বাংলার হাতছাড়া হয়েছিল সেমিকন্ডাক্টরের বড় সুযোগ! খড়্গপুরে দাঁড়িয়ে বামেদে... বিদ্যুৎকেন্দ্রে আগুনের লেলিহান শিখা! প্রাণ গেল ৪ জনের, আতঙ্কে বসরার বিস্তীর্ণ এলাকা Indian Railways : ট্রেনেই আক্রান্ত মহিলা! কাঠগড়ায় রেল পুলিশ, তোপ AAP-র Cambodia: সমুদ্রের নীচে কংক্রিটের ফাঁদ! আটকে যাচ্ছে অবৈধ ট্রলার, বছরে সাশ্রয় ৫ লক্ষ লিটার... Nitish Setu: ৩৪,৪৭০ কোটির প্রকল্পে বিহারে মোদী, ‘নীতীশ সেতু’র নাম ঘিরে রাজনৈতিক তরজা Rising Stars Asia Cup 2026: ভারত না পাকিস্তান, দোহায় কার দাপট? পাঁচ বিভাগে জমজমাট লড়াই, ক... Florida Flood: রেকর্ড ভাঙল নদীর জল! ফ্লোরিডায় ভয়াবহ বন্যার পর এবার কোন বিপদের আশঙ্কা? SMART Tunnel: বৃষ্টি হলেই হাইওয়ে হয়ে যায় নদী!

Cambodia: সমুদ্রের নীচে কংক্রিটের ফাঁদ! আটকে যাচ্ছে অবৈধ ট্রলার, বছরে সাশ্রয় ৫ লক্ষ লিটার জ্বালানি

Cambodia: সমুদ্রের নীচে কংক্রিটের ফাঁদ! আটকে যাচ্ছে অবৈধ ট্রলার, বছরে সাশ্রয় ৫ লক্ষ লিটার জ্বালানি
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: সমুদ্রের নীচে পাতা হয়েছে কংক্রিটের ফাঁদ। তাতে আটকে যাচ্ছে অবৈধ মাছ ধরার ট্রলারের জাল। ফলে একদিকে যেমন রক্ষা পাচ্ছে সামুদ্রিক জীববৈচিত্র্য, তেমনই কমছে জলপথে নজরদারির খরচ। অভিনব এই পদ্ধতি কাজে লাগিয়ে কম্বোডিয়ার কেপ উপকূলে বছরে প্রায় পাঁচ লক্ষ লিটার জ্বালানি সাশ্রয় হচ্ছে। সামুদ্রিক পরিবেশ রক্ষায় স্থানীয় সংরক্ষণকর্মীদের এই উদ্যোগ এখন নজর কেড়েছে আন্তর্জাতিক মহলের।

কম্বোডিয়ার কেপ উপকূলের সামুদ্রিক বাস্তুতন্ত্র দীর্ঘদিন ধরেই বিপন্ন। বিশেষ করে অবৈধ বটম ট্রলিং বা সমুদ্রের তলদেশ ঘেঁষে জাল টেনে মাছ ধরার পদ্ধতিতে ব্যাপক ক্ষতি হচ্ছে প্রবালপ্রাচীর, সামুদ্রিক ঘাস এবং মাছের প্রজননক্ষেত্রের। এই পদ্ধতিতে বড় জাল সমুদ্রের তলদেশে টেনে নিয়ে যাওয়া হয়। ফলে ছোট-বড় নানা সামুদ্রিক প্রাণী যেমন ধরা পড়ে, তেমনই ধ্বংস হয় তাদের প্রাকৃতিক আবাসস্থল।

এই সমস্যা মোকাবিলায় এগিয়ে এসেছে সামুদ্রিক পরিবেশ সংরক্ষণকারী সংস্থা মেরিন কনজারভেশন কম্বোডিয়া। তাদের উদ্যোগে সমুদ্রের তলদেশে বসানো হয়েছে বিশেষ নকশার পরস্পর সংযুক্ত কংক্রিটের ব্লক। জলের নীচে একাধিক ব্লক জুড়ে তৈরি করা হয়েছে শক্তিশালী কাঠামো। এর প্রধান উদ্দেশ্য অবৈধ ট্রলারগুলির মাছ ধরার পথ আটকে দেওয়া। ট্রলারের জাল এই কাঠামোয় আটকে যায়। ফলে ওই এলাকায় মাছ ধরতে গেলে আর্থিক ক্ষতির আশঙ্কা থাকে। স্বাভাবিক ভাবেই ট্রলারগুলি ওই এলাকা এড়িয়ে চলতে শুরু করে।

এই ব্যবস্থার ফলে সামুদ্রিক সংরক্ষিত এলাকায় নিয়মিত টহলদারির প্রয়োজনও অনেকটা কমেছে। এশীয় উন্নয়ন ব্যাঙ্কের প্রকাশিত তথ্য অনুযায়ী, এর ফলে বছরে আনুমানিক পাঁচ লক্ষ লিটার জ্বালানি সাশ্রয় হচ্ছে। অর্থাৎ পরিবেশ রক্ষার পাশাপাশি কমছে নজরদারির আর্থিক খরচও।

তবে এই কংক্রিটের কাঠামোর কাজ শুধু অবৈধ মাছ ধরা আটকানোতেই সীমাবদ্ধ নয়। এগুলি কৃত্রিম প্রবালপ্রাচীর হিসাবেও কাজ করে। ব্লকের গায়ে ঝিনুক, শামুক, প্রবাল এবং অন্যান্য সামুদ্রিক জীবের বসতি গড়ে ওঠে। ছোট মাছ ও অন্যান্য প্রাণী সেখানে আশ্রয় পায়। কেপ অঞ্চলে এই কাঠামোগুলিতে ঝিনুকের চারা বসানোর উদ্যোগও নেওয়া হয়েছে। ঝিনুক জল পরিশোধনেও সাহায্য করে।

২০১৮ সালে কেপ অঞ্চলে প্রথম সামুদ্রিক মৎস্য ব্যবস্থাপনা এলাকা গড়ে তোলার পর এই প্রকল্পের কাজ শুরু হয়। পরবর্তী সময়ে স্থানীয় মৎস্যজীবীদেরও এই উদ্যোগে যুক্ত করা হয়েছে। গবেষকদের মতে, অবৈধ ট্রলিং কমলে সামুদ্রিক প্রাণীদের স্বাভাবিক প্রজনন ও বসবাসের পরিবেশ ফিরে আসার সুযোগ তৈরি হয়। একই সঙ্গে উপকূলের ছোট মৎস্যজীবীদের জীবিকাও সুরক্ষিত থাকে।

প্রযুক্তি ও প্রকৃতির এই মেলবন্ধন দেখিয়ে দিচ্ছে, সামুদ্রিক সম্পদ রক্ষায় সব সময় বিপুল নজরদারি বা কঠোর প্রশাসনিক ব্যবস্থার প্রয়োজন হয় না। কখনও সমুদ্রের নীচে কয়েকটি কংক্রিটের ব্লকই হয়ে উঠতে পারে বড় পরিবর্তনের হাতিয়ার।

4 Views 0 Likes 0 Comments

Related News

বিদ্যুৎকেন্দ্রে আগুনের লেলিহান শিখা! প্রাণ গেল ৪ জনের, আতঙ্কে বসরার বিস্তীর্ণ এলাকা
বিদেশ

বিদ্যুৎকেন্দ্রে আগুনের লেলিহান শিখা! প্রাণ গেল ৪ জনের, আতঙ্কে বসরার বিস্তীর্ণ এলাক...

নিউজ ডেস্ক: ইরাকের বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড। মুহূর্তের মধ্যে আগুনের গ্রাসে চলে গেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের একাংশ। প্রাণ হারালেন অন্তত চারজন। আহতের সংখ্যা ৩৫। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।...

২১ নভে ২০২৬, ০২:২৬ পিএম · 2 মিনিট
Florida Flood: রেকর্ড ভাঙল নদীর জল! ফ্লোরিডায় ভয়াবহ বন্যার পর এবার কোন বিপদের আশঙ্কা?
বিদেশ

Florida Flood: রেকর্ড ভাঙল নদীর জল! ফ্লোরিডায় ভয়াবহ বন্যার পর এবার কোন বিপদের আশঙ্...

নিউজ ডেস্ক: প্রবল বৃষ্টি থামলেও বিপদ কাটছে না আমেরিকার ফ্লোরিডায়। বরং সময়ের সঙ্গে বাড়ছে বন্যার ভয়াবহতা। একের পর এক এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি বিপদসীমা ছাড়িয়েছে সে রাজ্যের দীর্ঘতম নদী সেন্ট জনস। পরিস্থিতি এতটাই উদ্বেগ...

২১ নভে ২০২৬, ০১:৫৫ পিএম · 2 মিনিট
SMART Tunnel: বৃষ্টি হলেই হাইওয়ে হয়ে যায় নদী!
বিদেশ

SMART Tunnel: বৃষ্টি হলেই হাইওয়ে হয়ে যায় নদী!

নিউজ ডেস্ক: একই সুড়ঙ্গ দিয়ে কখনও ছুটে চলে গাড়ি, আবার কখনও সেই পথ দিয়েই বয়ে যায় নদীর মতো বন্যার জল। শুনতে অবাক লাগলেও এমনই অভিনব ব্যবস্থা রয়েছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে। শহরকে ভয়াবহ বন্যার হাত থেকে বাঁচাতে তৈরি ...

২১ নভে ২০২৬, ০১:৫৩ পিএম · 2 মিনিট
Bangladesh: নড়াইলে সাবেক এমপিরসহ ১০ বাড়িতে অগ্নিসংযোগ, গোপালগঞ্জসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন
বিদেশ

Bangladesh: নড়াইলে সাবেক এমপিরসহ ১০ বাড়িতে অগ্নিসংযোগ, গোপালগঞ্জসহ ৮ জেলায় ৯০ প্লা...

হাবিবুর রহমান, ঢাকা : বাংলাদেশের নড়াইল জেলার কালিয়ায় বিএনপির দুই নেতাকে হত্যার জেরে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাসভবনসহ ১০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটেছে।শুক্রবার রাতে উপজেলার বেন্দারচর এ...

২১ নভে ২০২৬, ০১:৪৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.