JAZZBAAT 24 BANGLA
২১ নভে ২০২৬, ০৩:০২ পিএম
Breaking
Sonu Nigam: বিমানের ভিতর হঠাৎ গানের আসর! সোনু নিগমের কণ্ঠে মুগ্ধ যাত্রীরা, অবতরণের পরেও থা... Atul Wassan: সিরাজ বিতর্কে কংগ্রেস সাংসদকে পাল্টা প্রাক্তন ক্রিকেটারের সরিষাকাণ্ডের পরেই বড়সড় রদবদল! ডায়মন্ড হারবারের IC-কে সরিয়ে পাঠানো হল পূর্ব মেদিনীপুরে Sujit Bose: তিন ঘণ্টার জেরাতেও মিলল না সন্তোষজনক উত্তর! ফের সুজিত বসুকে তলব করতে পারে CBI Narendra Modi: বাংলার হাতছাড়া হয়েছিল সেমিকন্ডাক্টরের বড় সুযোগ! খড়্গপুরে দাঁড়িয়ে বামেদে... বিদ্যুৎকেন্দ্রে আগুনের লেলিহান শিখা! প্রাণ গেল ৪ জনের, আতঙ্কে বসরার বিস্তীর্ণ এলাকা Indian Railways : ট্রেনেই আক্রান্ত মহিলা! কাঠগড়ায় রেল পুলিশ, তোপ AAP-র Cambodia: সমুদ্রের নীচে কংক্রিটের ফাঁদ! আটকে যাচ্ছে অবৈধ ট্রলার, বছরে সাশ্রয় ৫ লক্ষ লিটার... Sonu Nigam: বিমানের ভিতর হঠাৎ গানের আসর! সোনু নিগমের কণ্ঠে মুগ্ধ যাত্রীরা, অবতরণের পরেও থা... Atul Wassan: সিরাজ বিতর্কে কংগ্রেস সাংসদকে পাল্টা প্রাক্তন ক্রিকেটারের সরিষাকাণ্ডের পরেই বড়সড় রদবদল! ডায়মন্ড হারবারের IC-কে সরিয়ে পাঠানো হল পূর্ব মেদিনীপুরে Sujit Bose: তিন ঘণ্টার জেরাতেও মিলল না সন্তোষজনক উত্তর! ফের সুজিত বসুকে তলব করতে পারে CBI Narendra Modi: বাংলার হাতছাড়া হয়েছিল সেমিকন্ডাক্টরের বড় সুযোগ! খড়্গপুরে দাঁড়িয়ে বামেদে... বিদ্যুৎকেন্দ্রে আগুনের লেলিহান শিখা! প্রাণ গেল ৪ জনের, আতঙ্কে বসরার বিস্তীর্ণ এলাকা Indian Railways : ট্রেনেই আক্রান্ত মহিলা! কাঠগড়ায় রেল পুলিশ, তোপ AAP-র Cambodia: সমুদ্রের নীচে কংক্রিটের ফাঁদ! আটকে যাচ্ছে অবৈধ ট্রলার, বছরে সাশ্রয় ৫ লক্ষ লিটার...

Sonu Nigam: বিমানের ভিতর হঠাৎ গানের আসর! সোনু নিগমের কণ্ঠে মুগ্ধ যাত্রীরা, অবতরণের পরেও থামল না উন্মাদনা

Sonu Nigam: বিমানের ভিতর হঠাৎ গানের আসর! সোনু নিগমের কণ্ঠে মুগ্ধ যাত্রীরা, অবতরণের পরেও থামল না উন্মাদনা
বিমানের ভিতরেই সোনুর লাইভ কনসার্ট! দেখুন সেই ভিডিয়ো ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: সাধারণ বিমানযাত্রা যে মুহূর্তের মধ্যে এক স্মরণীয় মিউজিক কনসার্টে পরিণত হতে পারে, তারই সাক্ষী থাকলেন রায়পুর থেকে মুম্বাইগামী ইন্ডিগো ফ্লাইটের যাত্রীরা। শুক্রবার, ২০ নভেম্বর মাঝ আকাশে ও বিমান অবতরণের পর জনপ্রিয় বলিউড সংগীতশিল্পী সোনু নিগমের আকস্মিক লাইভ পারফরম্যান্সে মুগ্ধ হয়ে যান সহযাত্রীরা। এই মনোরম মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।

সূত্রের খবর, ১৯ নভেম্বর রায়পুর এআইআইএমএস-এর 'ওরিয়ানা ফেস্ট' সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়েছিলেন সোনু নিগম। অনুষ্ঠান শেষে পরদিন ২০ নভেম্বর ইন্ডিগো ফ্লাইটে মুম্বাই ফিরছিলেন তিনি। বিমানের ভেতর প্রিয় গায়ককে সামনে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন যাত্রীরা।  প্রথমে যাত্রীরা নিজেরাই সোনু নিগমকে চমকে দিতে তাঁর জনপ্রিয় গান— ‘কাল হো না হো’ এবং ‘ম্যায় আগর কাহুঁ’ গাইতে শুরু করেন। সহযাত্রীদের এমন ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে পড়েন গায়ক এবং নিজের ফোনে সেই মুহূর্তটি ভিডিও করেন।

https://x.com/nedricknews/status/2124039611521593649/video/1?a=oRH9C5vYlLdAhRTJLrc&s=19

বিমান অবতরণের পর সিটবেল্ট সাইন বন্ধ হয়ে গেলেও যাত্রীরা আসন ছেড়ে না উঠে গায়কের গানের অপেক্ষায় বসে থাকেন। ভক্তদের এই উন্মাদনা দেখে সোনু নিগম নিজের ইনস্টাগ্রাম ভিডিওতে লেখেন, "সিটবেল্ট সাইন বন্ধ হয়ে গেছে, তবুও ওঁরা বসে আছেন—যা স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে যে এখন 'শো টাইম'।" এরপরই যাত্রীদের আবদার মেটাতে বিমানের আইলে (aisle) দাঁড়িয়ে খালি গলায় একের পর এক সুপারহিট গান গেয়ে শোনান তিনি। তাঁর কণ্ঠে শোনা যায়— কিসকা হ্যায় তুমকো ইন্তেজার, ম্যায় হুঁ না’, ‘তুঝে লাগে না নজরিয়া’, ‘কাল হো না হো’...

অলিভ গ্রিন জ্যাকেট ও লাল স্নিকার্স পরিহিত সোনু নিগমের এই প্রাণবন্ত পারফরম্যান্সের সময় যাত্রীদের করতালি ও উল্লাসে কেবিন মুখরিত হয়ে ওঠে। বিমানের কেবিন ক্রু সদস্যরাও এই বিশেষ মুহূর্তটি দারুণ উপভোগ করেন। পরবর্তীতে সোনু নিগম নিজেই সেই ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখেন, "এমন ভালোবাসা কেবল স্বপ্নেই পাওয়া যায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ।ভক্ত ও নেটিজেনরা ভিডিওটিতে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। অনেকেই মন্তব্য করেছেন, সাধারণ ফ্লাইটের টিকিটে যাত্রীরা যেন সোনু নিগমের ব্যক্তিগত কনসার্টের অভিজ্ঞতাটাই আসল প্রাপ্তি।

2 Views 0 Likes 0 Comments

Related News

GTA-6: ৪৪ বছর আগে হারিয়ে গিয়েছিল বাংলা গান, GTA 6-এর রেডিয়োয় বাজতেই বিশ্বজুড়ে চর্চায় রূপা বিশ্বাসের ‘আজ শনিবার’!
বিনোদন

GTA-6: ৪৪ বছর আগে হারিয়ে গিয়েছিল বাংলা গান, GTA 6-এর রেডিয়োয় বাজতেই বিশ্বজুড়ে চর্চ...

দীর্ঘ ১৩ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ১৯ নভেম্বর বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে রকস্টার গেমসের বহুল প্রতীক্ষিত ভিডিয়ো গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (GTA 6)। মুক্তির প্রথম ২৪ ঘণ্টার মধ্যেই গেমটি রেকর্ড সংখ্যক বিক্রি হয়ে বিশ্বজুড়ে গেমারদের উন্মাদনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তবে গেমটির অত্যাধুনিক গ্রাফিক্স বা অ্যাকশনের পাশাপাশি ভারত ও বাংলাদেশের গেমারদের জন্য সবচেয়ে বড় চমক হয়ে এসেছে গেমের ইন-গেম রেডিয়ো স্টেশন। গেমটির কাল্পনিক শহর ভাইস সিটি বা লিওনিডার রাস্তায় গাড়ি চালানোর সময় রেডিয়ো টিউন করলেই ভেসে আসছে ১৯৮২ সালের একটি কালজয়ী বাংলা ডিস্কো গান— ‘আজ শনিবার’।

২১ নভে ২০২৬, ১২:৩৮ পিএম · 2 মিনিট
টাইগার শ্রফকে গুলি-কাণ্ডে বড় মোড়! বিষ্ণোই গ্যাংয়ের অর্থের জোগানদার অধরা, জারি লুকআউট নোটিস
বিনোদন

টাইগার শ্রফকে গুলি-কাণ্ডে বড় মোড়! বিষ্ণোই গ্যাংয়ের অর্থের জোগানদার অধরা, জারি লু...

মুম্বই: বলিউড অভিনেতা টাইগার শ্রফের উপর গুলি চালানোর ঘটনায় তদন্তে নতুন মোড়। হামলার মূল অভিযুক্ত অভিষেক পণ্ডিতের বিরুদ্ধে লুকআউট সার্কুলার (LOC) জারি করল মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। শুক্রবার, ২০ নভেম্বর এই নির্দেশিকা ...

২১ নভে ২০২৬, ১২:০৫ পিএম · 2 মিনিট
Miss Universe 2026: রাজনৈতিক বিভেদ ভুলে একই ফ্রেমে ভারত-পাকিস্তান-বাংলাদেশ!
বিনোদন

Miss Universe 2026: রাজনৈতিক বিভেদ ভুলে একই ফ্রেমে ভারত-পাকিস্তান-বাংলাদেশ!

৭৫তম মিস ইউনিভার্স ২০২৬ প্রতিযোগিতায় দক্ষিণ এশিয়ার চার দেশ—ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা অংশগ্রহণ করছে। পুয়ের্তো রিকোর সান জুয়ানে অবস্থিত হোসে মিগুয়েল অ্যাগ্রেলট কলিসিয়ামে আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ৭৫তম মিস ইউনিভার্সের চূড়ান্ত আসর। ১১৬টি দেশের প্রতিযোগীর মধ্যে এবার দক্ষিণ এশিয়ার প্রতিনিধিদের উপস্থিতি ও পারস্পরিক সৌহার্দ্য বিশ্বজুড়ে বিশেষ নজর কেড়েছে।

২১ নভে ২০২৬, ১০:১৫ এএম · 2 মিনিট
Shahrukh Khan: বিশ্বের সেরা ১০০ তারকার তালিকায় শাহরুখ, পিছনে ফেললেন হলিউডের একাধিক মহাতারকাকে
বিনোদন

Shahrukh Khan: বিশ্বের সেরা ১০০ তারকার তালিকায় শাহরুখ, পিছনে ফেললেন হলিউডের একাধি...

আন্তর্জাতিক অঙ্গনে ভারতের মুখ উজ্জ্বল করলেন বলিউড বাদশাহ শাহরুখ খান; বিশ্বের অন্যতম সম্মানজনক বিনোদন প্রকাশনা ‘ভ্যারাইটি’র সর্বকালের সেরা ১০০ জন চলচ্চিত্র তারকার তালিকায় একমাত্র ভারতীয় অভিনেতা হিসেবে ৯২তম স্থান অর্জন করেছেন তিনি। আন্তর্জাতিক বিনোদন জগতের মর্যাদাপূর্ণ এই তালিকায় হলিউডের কিংবদন্তি শিল্পীদের পাশাপাশি স্থান পেয়ে বিশ্ব দরবারে ভারতীয় চলচ্চিত্রের মর্যাদাকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন ‘কিং খান’। মেরিলিন মনরো, হামফ্রে বোগার্ট, চার্লি চ্যাপলিন, জ্যাক নিকলসন এবং টম ক্রুজের মতো বিশ্বখ্যাত মহাতারকাদের সাথে একই সারিতে উচ্চারিত হচ্ছে শাহরুখ খানের নাম।

১৯ নভে ২০২৬, ০৮:৪৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.