JAZZBAAT 24 BANGLA
২১ নভে ২০২৬, ০৩:১৩ পিএম
Breaking
Mumbai Crime:পার্কে ছবি তুলছিলেন দম্পতি, আচমকাই লাঠি-পাথর নিয়ে ঝাঁপিয়ে পড়ল কিশোর বাহিনী! Sonu Nigam: বিমানের ভিতর হঠাৎ গানের আসর! সোনু নিগমের কণ্ঠে মুগ্ধ যাত্রীরা, অবতরণের পরেও থা... Atul Wassan: সিরাজ বিতর্কে কংগ্রেস সাংসদকে পাল্টা প্রাক্তন ক্রিকেটারের সরিষাকাণ্ডের পরেই বড়সড় রদবদল! ডায়মন্ড হারবারের IC-কে সরিয়ে পাঠানো হল পূর্ব মেদিনীপুরে Sujit Bose: তিন ঘণ্টার জেরাতেও মিলল না সন্তোষজনক উত্তর! ফের সুজিত বসুকে তলব করতে পারে CBI Narendra Modi: বাংলার হাতছাড়া হয়েছিল সেমিকন্ডাক্টরের বড় সুযোগ! খড়্গপুরে দাঁড়িয়ে বামেদে... বিদ্যুৎকেন্দ্রে আগুনের লেলিহান শিখা! প্রাণ গেল ৪ জনের, আতঙ্কে বসরার বিস্তীর্ণ এলাকা Indian Railways : ট্রেনেই আক্রান্ত মহিলা! কাঠগড়ায় রেল পুলিশ, তোপ AAP-র Mumbai Crime:পার্কে ছবি তুলছিলেন দম্পতি, আচমকাই লাঠি-পাথর নিয়ে ঝাঁপিয়ে পড়ল কিশোর বাহিনী! Sonu Nigam: বিমানের ভিতর হঠাৎ গানের আসর! সোনু নিগমের কণ্ঠে মুগ্ধ যাত্রীরা, অবতরণের পরেও থা... Atul Wassan: সিরাজ বিতর্কে কংগ্রেস সাংসদকে পাল্টা প্রাক্তন ক্রিকেটারের সরিষাকাণ্ডের পরেই বড়সড় রদবদল! ডায়মন্ড হারবারের IC-কে সরিয়ে পাঠানো হল পূর্ব মেদিনীপুরে Sujit Bose: তিন ঘণ্টার জেরাতেও মিলল না সন্তোষজনক উত্তর! ফের সুজিত বসুকে তলব করতে পারে CBI Narendra Modi: বাংলার হাতছাড়া হয়েছিল সেমিকন্ডাক্টরের বড় সুযোগ! খড়্গপুরে দাঁড়িয়ে বামেদে... বিদ্যুৎকেন্দ্রে আগুনের লেলিহান শিখা! প্রাণ গেল ৪ জনের, আতঙ্কে বসরার বিস্তীর্ণ এলাকা Indian Railways : ট্রেনেই আক্রান্ত মহিলা! কাঠগড়ায় রেল পুলিশ, তোপ AAP-র

Atul Wassan: সিরাজ বিতর্কে কংগ্রেস সাংসদকে পাল্টা প্রাক্তন ক্রিকেটারের

Atul Wassan: সিরাজ বিতর্কে কংগ্রেস সাংসদকে পাল্টা প্রাক্তন ক্রিকেটারের
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: মহম্মদ সিরাজকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম একাদশে না রাখা নিয়ে বিতর্কের আঁচ এ বার পৌঁছে গিয়েছে ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীরের চরিত্র নিয়েও। সিরাজের বাদ পড়ার পিছনে ধর্মীয় বৈষম্যের অভিযোগ তুলেছিলেন কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ। সেই অভিযোগের তীব্র বিরোধিতা করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার অতুল ওয়াসন। তাঁর স্পষ্ট বক্তব্য, গৌতম গম্ভীর সাম্প্রদায়িক নন। ক্রিকেটের সিদ্ধান্তকে ধর্মীয় রঙ দেওয়া একেবারেই অনুচিত।

সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে ওয়াসন বলেন, “প্রথমত, দলের কোচ ও ম্যানেজমেন্ট একটা সিদ্ধান্ত নিয়েছে। আমি সেই সিদ্ধান্তকে সমর্থন করি। তবে ক্রিকেটীয় অভিজ্ঞতা থেকে বলছি, সিরাজের মতো একজন বোলারকে বাইরে রাখার সিদ্ধান্ত আমি বুঝতে পারছি না। এত ম্যাচ খেলার পরেও ওকে বসিয়ে রাখার পিছনে নিশ্চয়ই কোনও চোটের সমস্যা থাকতে পারে। সেটা না হলে সিদ্ধান্তটা বড় ভুল।”

সিরাজের বাদ পড়া নিয়ে প্রশ্ন তুললেও ধর্মীয় বৈষম্যের অভিযোগ মানতে নারাজ ওয়াসন। তিনি বলেন, “কিন্তু এই সাম্প্রদায়িকতার বিষয়টির সঙ্গে আমি একেবারেই একমত নই। গৌতম গম্ভীরের ব্যক্তিত্ব বেশ দৃঢ়। কিন্তু তিনি সাম্প্রদায়িক নন। তাই এই অভিযোগ সম্পূর্ণ ভুল। বিষয়টি নিয়ে যথাযথ আলোচনা হওয়া উচিত।”

এর পরেই তিনি আরও যোগ করেন, “খেলাধুলোয় ধর্মের কোনও জায়গা নেই। এই ধরনের অভিযোগ এবং পাল্টা অভিযোগ তুলে ক্রিকেটকে রাজনৈতিক ইস্যুতে পরিণত করা অত্যন্ত ভুল। বিষয়টি দুঃখজনক। আমার মনে হয়, সিরাজ নিজেও ভাবছে, অকারণে এই বিতর্ককে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। এটা ভারতীয় দল এবং দেশবাসীর কারও জন্যই ভালো নয়।”

উল্লেখ্য, নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে সিরাজকে প্রথম একাদশে না রাখার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন সুনীল গাভাসকর ও রবি শাস্ত্রীর মতো প্রাক্তন ক্রিকেটাররাও। অন্য দিকে, কংগ্রেস সাংসদ ইমরান মাসুদের অভিযোগ ছিল, ভাল পারফরম্যান্স সত্ত্বেও নামের কারণে সিরাজকে দলে রাখা হয়নি। সেই মন্তব্যের বিরোধিতা করেছে বিজেপিও।

ভারতীয় দল অবশ্য জানিয়েছে, ক্রিকেটীয় কৌশল এবং দলের ভারসাম্যের কথা মাথায় রেখেই প্রথম একাদশ বেছে নেওয়া হয়েছে। অধিনায়ক শুভমান গিল এবং ব্যাটিং কোচ সীতাংশু কোটকও সিরাজের বাদ পড়ার সিদ্ধান্তকে সমর্থন করেছেন।

2 Views 0 Likes 0 Comments

Related News

Rising Stars Asia Cup 2026: ভারত না পাকিস্তান, দোহায় কার দাপট? পাঁচ বিভাগে জমজমাট লড়াই, কোন জায়গায় এগিয়ে তিলকরা?
ময়দান

Rising Stars Asia Cup 2026: ভারত না পাকিস্তান, দোহায় কার দাপট? পাঁচ বিভাগে জমজমাট...

স্পোর্টস ডেস্ক: ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আলাদা উত্তেজনা। আর সেই লড়াই যদি হয় মহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের ‘এ’ দলের মধ্যে, তা হলেও আকর্ষণে কোনও ঘাটতি থাকে না। আগামী ২২ নভেম্বর দোহায় রাইজিং স্টার এশিয়া কাপে মুখোম...

২১ নভে ২০২৬, ০১:৫৮ পিএম · 2 মিনিট
Hong Kong Open 2026: শেষ চারে মালয়েশিয়ার কাছে হার সাত্ত্বিক-চিরাগের
ময়দান

Hong Kong Open 2026: শেষ চারে মালয়েশিয়ার কাছে হার সাত্ত্বিক-চিরাগের

স্পোর্টস ডেস্ক: হংকং ওপেনে আরও একটি খেতাব জয়ের স্বপ্ন দেখছিলেন ভারতের তারকা পুরুষ দ্বৈত জুটি সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি। কিন্তু সেমিফাইনালের বাধা আর টপকানো হল না। শনিবার মালয়েশিয়ার অষ্টম বাছাই জুটি মান ও...

২১ নভে ২০২৬, ০১:৪৯ পিএম · 2 মিনিট
Zaheer Khan: ধোনির অবসরে আবেগপ্রবণ জাহির
ময়দান

Zaheer Khan: ধোনির অবসরে আবেগপ্রবণ জাহির

স্পোর্টস ডেস্ক: চেন্নাই সুপার কিংসের জার্সিতে মহেন্দ্র সিং ধোনির ১৯ বছরের দীর্ঘ ক্রিকেটজীবনে এবার দাঁড়ি পড়তে চলেছে। আইপিএলে আর ক্রিকেটার হিসেবে দেখা যাবে না তাঁকে। তবে চেন্নাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন হচ্ছে না মাহির। খেল...

২১ নভে ২০২৬, ১২:৫৭ পিএম · 2 মিনিট
Sarfaraz Khan: ড্রেসিংরুমের তথ্য ফাঁসের অভিযোগ নিয়ে মুখ খুললেন সরফরাজ
ময়দান

Sarfaraz Khan: ড্রেসিংরুমের তথ্য ফাঁসের অভিযোগ নিয়ে মুখ খুললেন সরফরাজ

স্পোর্টস ডেস্ক: ড্রেসিংরুমের গোপন তথ্য সংবাদমাধ্যমে ফাঁস করার অভিযোগে একসময় তীব্র অস্বস্তির মধ্যে পড়েছিলেন ভারতীয় ক্রিকেটার সরফরাজ খান। সামাজিক মাধ্যমে তাঁকে ঘিরে নানা আলোচনা ও সমালোচনা শুরু হয়েছিল। সেই বিতর্কের জেরে মা...

২১ নভে ২০২৬, ১২:৫৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.