JAZZBAAT 24 BANGLA
২১ নভে ২০২৬, ০৩:৩৮ পিএম
Breaking
D Gukesh: মুকুট জেতার লড়াই থেকে ধরে রাখা আরও কঠিন! SpiceJet: প্রথমে দেরি, তারপর বাতিল উড়ান! দিল্লি বিমানবন্দরে যাত্রী বিক্ষোভ, ‘স্পাইসজেট চো... Nishikant Dubey: বিদেশি নাগরিক হয়েও মারুতির ৫০% মালিকানা সোনিয়ার! ইন্দিরার ভূমিকা নিয়ে বিস... Narendra Modi: নীতীশ সেতু উদ্বোধন ঘিরে মোদীকে তোপ তেজস্বীর Jyotsna Mandi: হিন্দি গানে কোমর দোলালেন প্রাক্তন মন্ত্রী! নাচের ভিডিয়ো ভাইরাল হতেই বিজেপিক... South Dinajpur: দীর্ঘদিনের দাবি পূরণ! অবশেষে বুনিয়াদপুরে চালু হচ্ছে পৃথক পকসো আদালত Mumbai Crime:পার্কে ছবি তুলছিলেন দম্পতি, আচমকাই লাঠি-পাথর নিয়ে ঝাঁপিয়ে পড়ল কিশোর বাহিনী! Sonu Nigam: বিমানের ভিতর হঠাৎ গানের আসর! সোনু নিগমের কণ্ঠে মুগ্ধ যাত্রীরা, অবতরণের পরেও থা... D Gukesh: মুকুট জেতার লড়াই থেকে ধরে রাখা আরও কঠিন! SpiceJet: প্রথমে দেরি, তারপর বাতিল উড়ান! দিল্লি বিমানবন্দরে যাত্রী বিক্ষোভ, ‘স্পাইসজেট চো... Nishikant Dubey: বিদেশি নাগরিক হয়েও মারুতির ৫০% মালিকানা সোনিয়ার! ইন্দিরার ভূমিকা নিয়ে বিস... Narendra Modi: নীতীশ সেতু উদ্বোধন ঘিরে মোদীকে তোপ তেজস্বীর Jyotsna Mandi: হিন্দি গানে কোমর দোলালেন প্রাক্তন মন্ত্রী! নাচের ভিডিয়ো ভাইরাল হতেই বিজেপিক... South Dinajpur: দীর্ঘদিনের দাবি পূরণ! অবশেষে বুনিয়াদপুরে চালু হচ্ছে পৃথক পকসো আদালত Mumbai Crime:পার্কে ছবি তুলছিলেন দম্পতি, আচমকাই লাঠি-পাথর নিয়ে ঝাঁপিয়ে পড়ল কিশোর বাহিনী! Sonu Nigam: বিমানের ভিতর হঠাৎ গানের আসর! সোনু নিগমের কণ্ঠে মুগ্ধ যাত্রীরা, অবতরণের পরেও থা...

SpiceJet: প্রথমে দেরি, তারপর বাতিল উড়ান! দিল্লি বিমানবন্দরে যাত্রী বিক্ষোভ, ‘স্পাইসজেট চোর হ্যায়’ স্লোগান

SpiceJet: প্রথমে দেরি, তারপর বাতিল উড়ান! দিল্লি বিমানবন্দরে যাত্রী বিক্ষোভ, ‘স্পাইসজেট চোর হ্যায়’ স্লোগান
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: দিল্লি বিমানবন্দরে উড়ান বাতিলকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা। প্রথমে দীর্ঘক্ষণ বিলম্ব, তারপর আচমকাই উড়ান বাতিলের ঘোষণা। আর তাতেই ক্ষোভে ফেটে পড়লেন যাত্রীরা। শনিবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান সংস্থা স্পাইসজেটের কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখান ক্ষুব্ধ যাত্রীরা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে বিমান সংস্থার কর্মীদের লক্ষ্য করে ওঠে ‘স্পাইসজেট চোর হ্যায়’ স্লোগান। ঘটনাকে কেন্দ্র করে বিমানবন্দর চত্বরে ছড়িয়ে পড়ে উত্তেজনা।

https://x.com/sirajnoorani/status/2123667317846589947?a=0ObDheyEQTeVYwizxmI&s=20

ঘটনার সূত্রপাত স্পাইসজেটের এসজি ৬০৩ নম্বর উড়ানকে ঘিরে। ১৯ নভেম্বর দিল্লি থেকে মুম্বই যাওয়ার কথা ছিল বিমানটির। নির্ধারিত সময়ের আগে যাত্রীদের জানানো হয়, উড়ান ছাড়তে দেরি হবে। কিন্তু অপেক্ষার পর শেষ পর্যন্ত উড়ানটি বাতিল করে দেওয়া হয়। আচমকা এই সিদ্ধান্তে চরম সমস্যায় পড়েন যাত্রীরা। তাঁদের অভিযোগ, এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে যথাযথভাবে কোনও তথ্য দেওয়া হয়নি। ফলে বিমানবন্দরে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও গন্তব্যে পৌঁছতে পারেননি তাঁরা।

এরপরই বিমান সংস্থার কর্মীদের সঙ্গে যাত্রীদের বচসা শুরু হয়। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, চেক-ইন কাউন্টারের সামনে দাঁড়িয়ে কর্মীদের উদ্দেশে ক্ষোভ উগরে দিচ্ছেন যাত্রীরা। তাঁদের প্রশ্ন, কেন বারবার উড়ানের সময় পরিবর্তন করা হচ্ছে? কেন আগে থেকে বাতিলের খবর জানানো হল না? যাত্রীদের একাংশকে কর্মীদের উদ্দেশে চোর-চোর স্লোগান দিতেও দেখা যায়।

পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে এক বিমানকর্মীর মন্তব্যকে কেন্দ্র করে। অভিযোগ, এক ক্ষুব্ধ যাত্রীকে উদ্দেশ্য করে ওই কর্মী বলেন, বাইরে আসুন, তারপর আপনাকে বলছি। এই মন্তব্যে আরও চটে যান যাত্রীরা। শুরু হয় তীব্র বাগ্‌বিতণ্ডা। কয়েকজন যাত্রী কর্মীদের উদ্দেশে হুঁশিয়ারিও দেন।

উল্লেখ্য, স্পাইসজেটের উড়ান পরিষেবা নিয়ে সাম্প্রতিক সময়ে একাধিক সমস্যা সামনে এসেছে। বিশেষ করে এসজি ৬০৩ উড়ানটি ঘিরে যাত্রীদের অসন্তোষ বাড়ছে। জানা গিয়েছে, ১৭ নভেম্বরের উড়ানটি বাদ দিলে ওই সপ্তাহে এই পরিষেবার বাকি উড়ানগুলিই বাতিল করা হয়েছে।

বারবার উড়ান বিলম্ব এবং বাতিলের ঘটনায় যাত্রীদের মধ্যে বাড়ছে উদ্বেগ। বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের প্রশ্ন, টিকিট কাটার পরও যদি নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছনো না যায়, তাহলে দায় নেবে কে? আপাতত দিল্লি বিমানবন্দরের এই বিক্ষোভের ভিডিয়ো ঘিরে চর্চা চলছে।

1 Views 0 Likes 0 Comments

Related News

Nishikant Dubey: বিদেশি নাগরিক হয়েও মারুতির ৫০% মালিকানা সোনিয়ার! ইন্দিরার ভূমিকা নিয়ে বিস্ফোরক বিজেপি সাংসদ
দেশ

Nishikant Dubey: বিদেশি নাগরিক হয়েও মারুতির ৫০% মালিকানা সোনিয়ার! ইন্দিরার ভূমিকা...

নিউজ ডেস্ক: ফের গান্ধী পরিবারকে নিশানা করে একাধিক বিস্ফোরক অভিযোগ তুললেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। এবার তাঁর নিশানায় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। বিজেপি সাংসদের দাবি, বিদেশি নাগরিক থাকাকালীনই সোনিয়া গান্ধীকে মারুতির ...

২১ নভে ২০২৬, ০৩:৩০ পিএম · 2 মিনিট
Narendra Modi: নীতীশ সেতু উদ্বোধন ঘিরে মোদীকে তোপ তেজস্বীর
দেশ

Narendra Modi: নীতীশ সেতু উদ্বোধন ঘিরে মোদীকে তোপ তেজস্বীর

একটি ভিডিও বার্তায় পুরনো সরকারি নথিপত্র এবং ছবি তুলে ধরে তেজস্বী দাবি করেন, প্রায় ৫ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতু প্রকল্পে ভারত সরকার বা নরেন্দ্র মোদী একটি পয়সাও দেননি। তাঁর কথায়, বিহার রাজ্য সরকার নিজেদের কোষাগার থেকে এবং কয়েক হাজার কোটি টাকা ঋণ নিয়ে এই সেতু তৈরি করেছে। বিজেপির বিরুদ্ধে বিহারের সঙ্গে বিমাতৃসুলভ আচরণের অভিযোগ তুলে তিনি পুরনো প্রবাদ স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘মাল মহারাজের, আর হোলি খেলছে মির্জা’।

২১ নভে ২০২৬, ০৩:২৮ পিএম · 2 মিনিট
Mumbai Crime:পার্কে ছবি তুলছিলেন দম্পতি, আচমকাই লাঠি-পাথর নিয়ে ঝাঁপিয়ে পড়ল কিশোর বাহিনী!
দেশ

Mumbai Crime:পার্কে ছবি তুলছিলেন দম্পতি, আচমকাই লাঠি-পাথর নিয়ে ঝাঁপিয়ে পড়ল কিশোর...

বাণিজ্যনগরী মুম্বইয়ের বুকে ঘটে যাওয়া একটি নজিরবিহীন ও উদ্বেগজনক ঘটনায় শিউরে উঠেছে গোটা দেশ। কুরলা ওয়েস্টের ফিনিক্স মার্কেটসিটি মলের পেছনে অবস্থিত প্রমোদ মহাজন গার্ডেনে এক তরুণ দম্পতির ওপর নাবালকদের একটি দলের নৃশংস হামলার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। এই ঘটনায় ঘাটকোপার পুলিশ আটজন নাবালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তাদের আটক করেছে।

২১ নভে ২০২৬, ০৩:০২ পিএম · 2 মিনিট
Narendra Modi: বাংলার হাতছাড়া হয়েছিল সেমিকন্ডাক্টরের বড় সুযোগ! খড়্গপুরে দাঁড়িয়ে বামেদের নিশানা মোদীর
দেশ

Narendra Modi: বাংলার হাতছাড়া হয়েছিল সেমিকন্ডাক্টরের বড় সুযোগ! খড়্গপুরে দাঁড়িয়...

খড়্গপুর: বাংলার মাটিতে দাঁড়িয়েই অতীতের রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে বামেদের নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর অভিযোগ, প্রায় পাঁচ দশক আগে সেমিকন্ডাক্টর শিল্পের একটি বড় সুযোগ এসেছিল বাংলার সামনে। কিন্তু সেই সময় ...

২১ নভে ২০২৬, ০২:৩২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.