JAZZBAAT 24 BANGLA
২১ নভে ২০২৬, ০৪:৪৯ পিএম
Breaking
Rahul Gandhi: বিষমদে একাধিক মৃত্যু মণিপুরে! বিজেপি সরকারকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক রাহুল গা... Nagercoil Murder Case: ৬ ঘণ্টার মধ্যেই ধর্ষণ-খুনে অভিযুক্তকে গ্রেফতার পুলিশের Pakistan: ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগ! এক পোস্টেই মৃত্যুদন্ড, যাবজ্জীবন ও ২৫ বছরের জেলের... Bangladesh: বেতন বৃদ্ধির দাবিতে ফের উত্তাল বাংলাদেশ, পুলিশের সঙ্গে সংঘর্ষ পোশাকশ্রমিকদের,... Bangladesh Politics‌: নড়াইলের হিংসা নিয়ে তারেক জিয়াকে কাঠগড়ায় তুললেন তসলিমা, কী অভিযোগ? Rice Price Hike: বাজারে চালের দামে আগুন! মাত্র ৩-৪ দিনে কেজিতে ৫-৬ টাকা বৃদ্ধি HanuMan 2: তেজা সাজ্জাকে সরিয়ে নতুন নায়ক! ‘হনুমান ২’-এর ঘোষণায় টালমাটাল দক্ষিণী সিনেমা, নে... Cristiano Ronaldo: গোল করেও নায়ক হতে পারলেন না রোনাল্ডো, পেনাল্টি মিসের খেসারত দিয়ে হার আল... Rahul Gandhi: বিষমদে একাধিক মৃত্যু মণিপুরে! বিজেপি সরকারকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক রাহুল গা... Nagercoil Murder Case: ৬ ঘণ্টার মধ্যেই ধর্ষণ-খুনে অভিযুক্তকে গ্রেফতার পুলিশের Pakistan: ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগ! এক পোস্টেই মৃত্যুদন্ড, যাবজ্জীবন ও ২৫ বছরের জেলের... Bangladesh: বেতন বৃদ্ধির দাবিতে ফের উত্তাল বাংলাদেশ, পুলিশের সঙ্গে সংঘর্ষ পোশাকশ্রমিকদের,... Bangladesh Politics‌: নড়াইলের হিংসা নিয়ে তারেক জিয়াকে কাঠগড়ায় তুললেন তসলিমা, কী অভিযোগ? Rice Price Hike: বাজারে চালের দামে আগুন! মাত্র ৩-৪ দিনে কেজিতে ৫-৬ টাকা বৃদ্ধি HanuMan 2: তেজা সাজ্জাকে সরিয়ে নতুন নায়ক! ‘হনুমান ২’-এর ঘোষণায় টালমাটাল দক্ষিণী সিনেমা, নে... Cristiano Ronaldo: গোল করেও নায়ক হতে পারলেন না রোনাল্ডো, পেনাল্টি মিসের খেসারত দিয়ে হার আল...

Pakistan: ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগ! এক পোস্টেই মৃত্যুদন্ড, যাবজ্জীবন ও ২৫ বছরের জেলের সাজা

Pakistan: ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগ! এক পোস্টেই মৃত্যুদন্ড, যাবজ্জীবন ও ২৫ বছরের জেলের সাজা
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: সমাজমাধ্যমে ধর্ম অবমাননাকর বিষয়বস্তু পোস্ট করার অভিযোগে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিল পাকিস্তানের আদালত। শুক্রবার রাওয়ালপিন্ডির সন্ত্রাসদমন আদালত (এটিসি) মহম্মদ ইবতিসাম মুস্তাফাকে এই সাজা শোনায়। একই মামলায় তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড এবং আরও ২৫ বছরের জেলের সাজাও দেওয়া হয়েছে। পাশাপাশি ১২ লক্ষ পাকিস্তানি রুপি জরিমানা করা হয়েছে।

শনিবার আদালতের এক আধিকারিক এই খবর জানিয়েছেন। তাঁর বক্তব্য, আল্লাহ, হজরত মহম্মদ এবং পবিত্র কোরানের অবমাননা সংক্রান্ত অভিযোগের সমর্থনে আদালতে সাক্ষ্যপ্রমাণ পেশ করেছিল বিপক্ষ শিবিরের উকিল। তার ভিত্তিতেই মুস্তাফাকে দোষী সাব্যস্ত করা হয়।

আদালতের নির্দেশ অনুযায়ী, ফেসবুকে হজরত মহম্মদকে অবমাননা করে পোস্ট করার জন্য মুস্তাফাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আল্লাহকে নিয়ে অবমাননাকর বিষয়বস্তু পোস্ট করার অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড এবং কোরান অবমাননা-সহ সংশ্লিষ্ট অপরাধের জন্য ২৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে তাঁকে। সব মিলিয়ে জরিমানার অঙ্ক ১২ লক্ষ পাকিস্তানি রুপি, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৪ লক্ষ টাকার কাছাকাছি।

রায় ঘোষণার সময় বিচারক আমজাদ আলি শাহ জানান, মামলায় পেশ করা প্রমাণের ভিত্তিতে অভিযুক্তের প্রতি কোনও রকম নমনীয়তা দেখানোর সুযোগ নেই।

চকওয়াল জেলার তালাগাং এলাকার বাসিন্দা মুস্তাফার বিরুদ্ধে আট বছর আগে মামলা দায়ের হয়েছিল। দীর্ঘ বিচারপ্রক্রিয়ার পর শুক্রবার এই রায় ঘোষণা করল আদালত।

তবে পাকিস্তানে ধর্ম অবমাননা সংক্রান্ত মামলার বিচারপ্রক্রিয়া নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। তাদের দাবি, অনেক ক্ষেত্রে দুর্বল প্রমাণ কিংবা সম্পত্তি সংক্রান্ত বিবাদের জেরে নিম্ন আদালতে দোষী সাব্যস্ত করা হয় অভিযুক্তদের। পরে আপিলের শুনানিতে সেই সাজা বাতিল হওয়ার নজিরও রয়েছে।

ঐতিহাসিক ভাবে পাকিস্তানে ধর্ম অবমাননার অভিযোগে রাষ্ট্রীয় ভাবে মৃত্যুদণ্ড কার্যকর করার নজির নেই। তবে এই ধরনের মামলায় অভিযুক্ত ব্যক্তি এবং তাঁদের আইনজীবীদের নিরাপত্তা নিয়ে গুরুতর আশঙ্কা থাকে। অনেক ক্ষেত্রেই তাঁদের উগ্র জনতার হামলা ও হিংসার মুখে পড়তে হয়।

2 Views 0 Likes 0 Comments

Related News

Bangladesh: বেতন বৃদ্ধির দাবিতে ফের উত্তাল বাংলাদেশ, পুলিশের সঙ্গে সংঘর্ষ পোশাকশ্রমিকদের, বন্ধ ৫০ কারখানা
বিদেশ

Bangladesh: বেতন বৃদ্ধির দাবিতে ফের উত্তাল বাংলাদেশ, পুলিশের সঙ্গে সংঘর্ষ পোশাকশ্র...

নিউজ ডেস্ক: বেতন বৃদ্ধির দাবিতে ফের উত্তপ্ত বাংলাদেশের পোশাকশিল্প। শনিবার সকালে ঢাকার উপকণ্ঠে আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়লেন পোশাক কারখানার শ্রমিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। বি...

২১ নভে ২০২৬, ০৪:২৪ পিএম · 2 মিনিট
Bangladesh Politics‌: নড়াইলের হিংসা নিয়ে তারেক জিয়াকে কাঠগড়ায় তুললেন তসলিমা, কী অভিযোগ?
বিদেশ

Bangladesh Politics‌: নড়াইলের হিংসা নিয়ে তারেক জিয়াকে কাঠগড়ায় তুললেন তসলিমা, কী...

নড়াইলের হিংসার প্রসঙ্গ তুলে বাংলাদেশের বিএনপি নেতা তারেক জিয়াকে সরাসরি আক্রমণ করেছেন তিনি।

২১ নভে ২০২৬, ০৪:২১ পিএম · 2 মিনিট
Bangladesh: হাসিনার দেশে ফেরার ঘোষণায় উত্তপ্ত বাংলাদেশ, হুমায়ুন কবিরের বাড়িতে পেট্রল বোমা
বিদেশ

Bangladesh: হাসিনার দেশে ফেরার ঘোষণায় উত্তপ্ত বাংলাদেশ, হুমায়ুন কবিরের বাড়িতে পেট...

নিউজ ডেস্ক: প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে নতুন করে অশান্ত বাংলাদেশ। শুক্রবারও দেশের বিভিন্ন প্রান্তে অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটেছে। সিলেটে জুনিয়র বিদেশমন্ত্রী হুমায়ুন কবিরের বাড়ি লক্...

২১ নভে ২০২৬, ০৪:১৪ পিএম · 2 মিনিট
বিদ্যুৎকেন্দ্রে আগুনের লেলিহান শিখা! প্রাণ গেল ৪ জনের, আতঙ্কে বসরার বিস্তীর্ণ এলাকা
বিদেশ

বিদ্যুৎকেন্দ্রে আগুনের লেলিহান শিখা! প্রাণ গেল ৪ জনের, আতঙ্কে বসরার বিস্তীর্ণ এলাক...

নিউজ ডেস্ক: ইরাকের বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড। মুহূর্তের মধ্যে আগুনের গ্রাসে চলে গেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের একাংশ। প্রাণ হারালেন অন্তত চারজন। আহতের সংখ্যা ৩৫। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।...

২১ নভে ২০২৬, ০২:২৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.