JAZZBAAT 24 BANGLA
২২ নভে ২০২৬, ০৫:৩৯ পিএম
Breaking
Bengal vs Baroda: ১৭২ রান তুলেও হার এড়াতে পারলেন না শামিরা Dilip Ghosh: সবজির দাম বাড়লে আলু খান, পরামর্শ দিলীপ ঘোষের অভিযোগ প্রমাণিত হলেই মোটা অঙ্কের জরিমানা, চিকিৎসকদের নিরাপত্তায় বড় পদক্ষেপ Koffee With Karan Season 9: ‘যৌ*নতাই কি সেরা ওয়ার্কআউট?’ করণের প্রশ্নে অক্ষয়ের বেফাঁস জবাব... Terahvi Ceremony : মেয়ের কাঁধে চাপাতে চাননি দায়িত্ব, অভিনব উদ্যোগ বাবার Adani Group: রাজ্যের বিদ্যুৎ মানচিত্রে নয়া সমীকরণ, দীর্ঘমেয়াদি চুক্তিতে রাজ্যে আসছে আদানির... Big-Boss 2026: দাদার দরবারে আজ এভিকশনের খাঁড়া: একজনের বদলে কি দুজন প্রতিযোগীর বিদায় ঘটতে চ... Memes: একটা মিমই কি বদলে দিচ্ছে আপনার চিন্তাভাবনা? জনমত তৈরির নেপথ্যে ডিজিটাল গেম! Bengal vs Baroda: ১৭২ রান তুলেও হার এড়াতে পারলেন না শামিরা Dilip Ghosh: সবজির দাম বাড়লে আলু খান, পরামর্শ দিলীপ ঘোষের অভিযোগ প্রমাণিত হলেই মোটা অঙ্কের জরিমানা, চিকিৎসকদের নিরাপত্তায় বড় পদক্ষেপ Koffee With Karan Season 9: ‘যৌ*নতাই কি সেরা ওয়ার্কআউট?’ করণের প্রশ্নে অক্ষয়ের বেফাঁস জবাব... Terahvi Ceremony : মেয়ের কাঁধে চাপাতে চাননি দায়িত্ব, অভিনব উদ্যোগ বাবার Adani Group: রাজ্যের বিদ্যুৎ মানচিত্রে নয়া সমীকরণ, দীর্ঘমেয়াদি চুক্তিতে রাজ্যে আসছে আদানির... Big-Boss 2026: দাদার দরবারে আজ এভিকশনের খাঁড়া: একজনের বদলে কি দুজন প্রতিযোগীর বিদায় ঘটতে চ... Memes: একটা মিমই কি বদলে দিচ্ছে আপনার চিন্তাভাবনা? জনমত তৈরির নেপথ্যে ডিজিটাল গেম!

Nagercoil Murder Case: ৬ ঘণ্টার মধ্যেই ধর্ষণ-খুনে অভিযুক্তকে গ্রেফতার পুলিশের

Nagercoil Murder Case: ৬ ঘণ্টার মধ্যেই ধর্ষণ-খুনে অভিযুক্তকে গ্রেফতার পুলিশের
ছবি: সংগৃহীত

চেন্নাই: পরিচয়হীন এক মহিলার ধর্ষণ ও খুনের তদন্তে শেষ পর্যন্ত সবচেয়ে বড় সূত্র হয়ে উঠল একটি সোনার আংটি। আংটির গায়ে থাকা হলমার্কের সূত্র ধরে পুলিশ পৌঁছে গেল মৃতার পরিচয় থেকে শুরু করে তাঁর পরিবারের কাছে। শুধু তাই নয়, সিসিটিভি ফুটেজ এবং দ্রুত তদন্তের জেরে তদন্ত শুরু হওয়ার মাত্র ৬ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করা হল খুনে অভিযুক্তকে। তামিলনাড়ুর কন্যাকুমারী জেলার নাগেরকোইল রেল ইয়ার্ডের এই ঘটনায় পুলিশের তদন্তের কৌশল কার্যত নজর কেড়েছে।

ঘটনাটি গত ১৩ নভেম্বরের। নাগেরকোইল রেল ইয়ার্ডে দাঁড়িয়ে থাকা একটি অব্যবহৃত কামরার ভিতর থেকে উদ্ধার হয় ৫৪ বছর বয়সি এক মহিলার দেহ। অন্য একটি ট্রেনে ব্যবহারের জন্য কামরাটি পরিষ্কার করতে গিয়ে কর্মীরা দেহটি দেখতে পান। প্রাথমিকভাবে মৃতার পরিচয় জানার মতো কোনও সূত্রই পুলিশের হাতে ছিল না। পরিচয়পত্র কিংবা অন্য কোনও নথিও পাওয়া যায়নি। ফলে তদন্তের শুরুতেই বড়সড় চ্যালেঞ্জের মুখে পড়েন রেল পুলিশের আধিকারিকরা।

তবে মৃতার কাছে থাকা একটি জিনিস তদন্তের মোড় ঘুরিয়ে দেয়। সেটি একটি সোনার আংটি। সাপের নকশা করা ওই আংটির গায়ে থাকা হলমার্কের তথ্য খতিয়ে দেখতে শুরু করেন তদন্তকারীরা। রেল পুলিশের এসপি আদর্শ পাচেরার নেতৃত্বে আংটির উৎস অনুসন্ধান শুরু হয়। তদন্তে জানা যায়, আংটিটি তৈরি হয়েছিল গুজরাতে। সেখানকার বিক্রেতার সঙ্গে যোগাযোগ করে পুলিশ জানতে পারে, আংটিটি ছত্তীসগঢ়ের রায়পুরের এক গয়নার দোকানে সরবরাহ করা হয়েছিল।

এর পর ওই দোকানের সূত্র ধরে আংটি কেনার সময় দেওয়া তথ্য সংগ্রহ করেন তদন্তকারীরা। সেখান থেকেই পাওয়া যায় মহিলার প্যান কার্ডের তথ্য এবং মধ্যপ্রদেশের ঠিকানা। সেই সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে মৃতার পরিচয় নিশ্চিত করে পুলিশ। জানা যায়, গত তিন মাস ধরে নিজের শহর থেকে নিখোঁজ ছিলেন ওই মহিলা। তাঁর স্বামী ও সন্তানদের নাগেরকোইলে আসার ব্যবস্থা করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

তবে শুধু মৃতার পরিচয় উদ্ধারেই থেমে থাকেননি তদন্তকারীরা। একই সঙ্গে শুরু হয় ধর্ষণ ও খুনের তদন্ত। প্রথমে সন্দেহের তালিকায় রাখা হয় তিনজনকে। রেল স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে গিয়ে এক ব্যক্তির গতিবিধি নজরে আসে পুলিশের। ফুটেজে দেখা যায়, সাদা পোশাক পরা এক ব্যক্তি একটি কামরা থেকে বেরিয়ে আসছেন। তাঁকে চিহ্নিত করে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা। পুলিশের দাবি, জেরার মুখে ওই ব্যক্তি অপরাধের কথা স্বীকার করেন।

তদন্তকারীদের দাবি, অভিযুক্ত ব্যক্তি স্টেশন চত্বরে ঘোরাফেরা করতেন এবং ভিক্ষা করতেন। এর আগে ওই মহিলার সঙ্গে তাঁর কয়েকবার দেখা হয়েছিল বলে অনুমান পুলিশের। অভিযোগ, ঘটনার রাতে মহিলাকে অব্যবহৃত কামরায় নিয়ে গিয়ে জোরপূর্বক যৌন নির্যাতন করেন তিনি। পরে শারীরিক আঘাত করে মহিলাকে খুন করা হয়। অভিযুক্তের ফেলে দেওয়া একটি রক্তমাখা জামাও উদ্ধার করেছে পুলিশ। সেটি একটি নর্দমা থেকে পাওয়া যায় বলে জানা গিয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, মহিলার পাঁজরের হাড় ভেঙে গিয়েছিল। অভিযুক্তের দাবি অনুযায়ী, কোনও অস্ত্র ব্যবহার করা হয়নি। হাত দিয়ে আঘাত এবং বুকে লাথি মেরে তাঁকে খুন করা হয়েছিল বলে অভিযোগ। যদিও মৃত্যুর প্রকৃত কারণ এবং যৌন নির্যাতনের বিষয়টি নিশ্চিত করতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছেন তদন্তকারীরা।

তামিলনাড়ু রেল পুলিশের ডিজি কে ভি ভানিয়া পেরুমল তদন্তকারী দলের প্রশংসা করেছেন। বিশেষ করে রেল পুলিশের এসপি আদর্শ পাচেরার নেতৃত্বে দ্রুত তদন্তের বিষয়টি উল্লেখ করেছেন তিনি। একটি সোনার আংটির হলমার্ক থেকে শুরু করে সিসিটিভি ফুটেজের সূত্র ধরে মাত্র কয়েক ঘণ্টায় অভিযুক্তকে গ্রেফতার—এই ঘটনায় তদন্তের ক্ষেত্রে ছোট্ট সূত্রের গুরুত্বই ফের সামনে এল।

4 Views 0 Likes 0 Comments

Related News

Terahvi Ceremony : মেয়ের কাঁধে চাপাতে চাননি দায়িত্ব, অভিনব উদ্যোগ বাবার
দেশ

Terahvi Ceremony : মেয়ের কাঁধে চাপাতে চাননি দায়িত্ব, অভিনব উদ্যোগ বাবার

৮০ বছর বয়সী বলজোর সিং নিজের মৃত্যুর পর যে তেহরভি অনুষ্ঠান হওয়ার কথা, তা জীবিত অবস্থাতেই আয়োজন করলেন।

২২ নভে ২০২৬, ০৪:২৯ পিএম · 2 মিনিট
Aizawl: যানজট আছে, নেই হর্নের শব্দ! আনন্দ মহিন্দ্রার প্রশংসায় ভারতের ‘নীরব শহর’ আইজল
দেশ

Aizawl: যানজট আছে, নেই হর্নের শব্দ! আনন্দ মহিন্দ্রার প্রশংসায় ভারতের ‘নীরব শহর’ আই...

ভারতের ব্যস্ত মেট্রো শহরগুলোতে যখন যানজট আর কানফাটানো হর্নের আওয়াজ নিত্যদিনের সঙ্গী, ঠিক তখনই নাগরিক সচেতনতা ও শৃঙ্খলার এক অনন্য নজির গড়ে চলেছে মিজোরামের রাজধানী আইজল। সম্প্রতি মহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মহিন্দ্রা সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) আইজলের রাস্তার একটি ভিডিও শেয়ার করে সেখানকার মানুষের ট্রাফিক শৃঙ্খলা ও নীরব পরিবেশের ভূয়সী প্রশংসা করেছেন। তাঁর মতে, বর্তমান সময়ে এই ‘নীরবতা’ পর্যটকদের ভ্রমণের অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠতে পারে।

২২ নভে ২০২৬, ০২:৪৯ পিএম · 2 মিনিট
Odisha Landslide: পাহাড় কাঁপানো ধস! ঘূর্ণিঝড়ের তাণ্ডবে পূর্বঘাটে ১০ মৃত্যু, বিপদের মুখে হাজারো মানুষ!
দেশ

Odisha Landslide: পাহাড় কাঁপানো ধস! ঘূর্ণিঝড়ের তাণ্ডবে পূর্বঘাটে ১০ মৃত্যু, বিপদ...

নিউজ ডেস্ক: প্রকৃতির ভারসাম্য নষ্ট হলে তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে, ফের তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ওড়িশার পূর্বঘাট পর্বতমালা। ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে পরপর দুটি ভয়াবহ ধসে প্রাণ হারিয়েছেন ১০ জন। এই বিপর্যয়ের পরেই ন...

২২ নভে ২০২৬, ০২:১০ পিএম · 3 মিনিট
তীর্থযাত্রা সেরে ফেরা হল না বাড়ি! রাজস্থানে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু ৯ জনের
দেশ

তীর্থযাত্রা সেরে ফেরা হল না বাড়ি! রাজস্থানে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু ৯ জনের

নিউজ ডেস্ক: রাজস্থানে তীর্থযাত্রা সেরে বাড়ি ফেরার পথেই ভয়াবহ দুর্ঘটনা। খাতু শ্যাম মন্দির দর্শন করে মহারাষ্ট্রে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়ল পুণ্যার্থীদের গাড়ি। একটি দাঁড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা মারে যাত্রীবোঝাই গ...

২২ নভে ২০২৬, ০১:৫১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.