JAZZBAAT 24 BANGLA
২২ নভে ২০২৬, ১২:৪২ পিএম
Breaking
Free Bus Service: ফ্রি টিকিটের অপব্যবহার রুখতে কড়া পদক্ষেপ দূরপাল্লার সরকারি বাসে অনলাইন ব... Delta Air Lines: বিমানের কেবিনে আচমকাই ‘বেড়াল-বিপত্তি’! রানওয়েতে ছুটতে ছুটতে থামল বিমান বদলে যাচ্ছে আবহাওয়ার নিয়ম, এর নেপথ্যে কি এল নিনো? Campbell's Soup Can: মাত্র ২ ডলারের স্যুপের কৌটো, ৬৪ বছর পর সেই ছবিই বিক্রি হল ৯০ কোটি টাক... Adhir Ranjan Chowdhury: সিঙ্গুরে ট্রাক কারখানা নিয়ে বিজেপিকে তোপ অধীরের Koel Mallick: বড়পর্দার পর এবার টেলিভিশনে কোয়েল, ‘ডিয়ার নাইনটিজ’-এ কোন ভূমিকায় দেখা যাবে অভ... Sharmila Mona Sinha: ইন্দ্রা নুয়ির পর দ্বিতীয় ভারতীয় বংশোদ্ভূত নারী হিসেবে ইতিহাস গড়লেন শ... Shah Rukh Khan: ঘৃণার বদলে ভালবাসা, হিংসার বদলে আলোচনার বার্তা! Free Bus Service: ফ্রি টিকিটের অপব্যবহার রুখতে কড়া পদক্ষেপ দূরপাল্লার সরকারি বাসে অনলাইন ব... Delta Air Lines: বিমানের কেবিনে আচমকাই ‘বেড়াল-বিপত্তি’! রানওয়েতে ছুটতে ছুটতে থামল বিমান বদলে যাচ্ছে আবহাওয়ার নিয়ম, এর নেপথ্যে কি এল নিনো? Campbell's Soup Can: মাত্র ২ ডলারের স্যুপের কৌটো, ৬৪ বছর পর সেই ছবিই বিক্রি হল ৯০ কোটি টাক... Adhir Ranjan Chowdhury: সিঙ্গুরে ট্রাক কারখানা নিয়ে বিজেপিকে তোপ অধীরের Koel Mallick: বড়পর্দার পর এবার টেলিভিশনে কোয়েল, ‘ডিয়ার নাইনটিজ’-এ কোন ভূমিকায় দেখা যাবে অভ... Sharmila Mona Sinha: ইন্দ্রা নুয়ির পর দ্বিতীয় ভারতীয় বংশোদ্ভূত নারী হিসেবে ইতিহাস গড়লেন শ... Shah Rukh Khan: ঘৃণার বদলে ভালবাসা, হিংসার বদলে আলোচনার বার্তা!

Delta Air Lines: বিমানের কেবিনে আচমকাই ‘বেড়াল-বিপত্তি’! রানওয়েতে ছুটতে ছুটতে থামল বিমান

Delta Air Lines: বিমানের কেবিনে আচমকাই ‘বেড়াল-বিপত্তি’! রানওয়েতে ছুটতে ছুটতে থামল বিমান
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: বিমানের ভিতরে যাত্রী, কেবিন ক্রু, পাইলট—সবাই তৈরি। রানওয়ের দিকে এগোচ্ছিল বিমান। ঠিক সেই সময় ককপিটে খবর এল, কেবিনের ভিতরে ঘুরে বেড়াচ্ছে একটি বিড়াল! আর তাতেই মাঝপথে থামিয়ে দিতে হল বিমান। কোনও যান্ত্রিক গোলযোগ নয়, নিরাপত্তাজনিত সতর্কতা নয়, বরং এক পোষ্য বিড়ালের কাণ্ডে সাময়িকভাবে পিছিয়ে গেল উড়ান। ঘটনাটি আমেরিকার বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দরের। পরে অবশ্য বিড়ালটিকে নিরাপদে খাঁচায় ফিরিয়ে আনা হয় এবং নির্ধারিত সময়েই গন্তব্যে পৌঁছয় বিমান।

ঘটনাটি ঘটে শুক্রবার, ২০ নভেম্বর সকালে। ডেল্টা এয়ারলাইন্সের ২৭০৬ নম্বর বিমানটি বোস্টন থেকে ফ্লোরিডার টাম্পার উদ্দেশে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। বিমানটি যখন ট্যাক্সিওয়েতে দিয়ে রানওয়ের দিকে এগোচ্ছিল, তখনই এক যাত্রীর পোষ্য বিড়াল তার খাঁচা থেকে বেরিয়ে কেবিনের মধ্যে ঘুরে বেড়াতে শুরু করে। 

পরিস্থিতি সামাল দিতে বিমানটিকে থামানোর সিদ্ধান্ত নেন পাইলট। বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে পাইলটের কথোপকথনের একটি অডিয়ো রেকর্ডিংও প্রকাশ্যে এসেছে। সেখানে পাইলটকে বলতে শোনা যায়, “কেবিনে একটা সমস্যা হয়েছে। আমাদের এক মিনিটের জন্য কোথাও থামতে হবে।” কী ধরনের সমস্যা, তা জানতে চাইলে পাইলট জানান, “কেবিনে একটি বিড়াল খাঁচা থেকে বেরিয়ে পড়েছে।”

পাইলটের কথা শুনে কার্যত অবাক হয়ে যান এয়ার ট্রাফিক কন্ট্রোলের কর্মী। তাঁর তাৎক্ষণিক প্রতিক্রিয়া, “এমন ঘটনা আগে কখনও শুনিনি!” পরে পরিস্থিতি স্বাভাবিক হলে বিমানকে ফের উড়ানের লাইনে ফিরে আসার অনুমতি দেওয়া হয়। কথোপকথনের শেষেও মজার ছলে কন্ট্রোল রুম থেকে বলা হয়, “ভাল দিন কাটুক, মিয়াঁও!”

ঘটনাটি নিয়ে স্বাভাবিকভাবেই হাসির পরিবেশ তৈরি হয়েছে। তবে বিমান সংস্থার কাছে বিষয়টি নিছক মজার ছিল না। উড়ানের আগে বিমানের ভিতরে কোনও প্রাণী খাঁচার বাইরে থাকলে তা নিরাপত্তার সমস্যা তৈরি করতে পারে। বিড়ালটি আচমকা পাইলটের কেবিনে ঢুকে পড়লে বা কোনও যাত্রীর পায়ের কাছে ছুটোছুটি করলে পরিস্থিতি আরও জটিল হতে পারত। তাই বিড়ালটিকে নিরাপদে খাঁচায় ফিরিয়ে আনার পরেই বিমানকে যাত্রার অনুমতি দেওয়া হয়।

ডেল্টা এয়ারলাইন্সের এক মুখপাত্র জানিয়েছেন, সাময়িক বিলম্ব হলেও বিমানটি শেষ পর্যন্ত নির্ধারিত সময়েই টাম্পায় পৌঁছেছে। অর্থাৎ একটি বিড়ালের দৌরাত্ম্যে কিছুক্ষণের জন্য উড়ান আটকে গেলেও যাত্রীদের গন্তব্যে পৌঁছতে বড় কোনও সমস্যা হয়নি।

বিমানে পোষ্য নিয়ে যাওয়ার নিয়ম কী?

ডেল্টা এয়ারলাইন্সের নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট বয়স, স্বাস্থ্য এবং আকারের শর্ত পূরণ করলে ছোট কুকুর, বিড়াল এবং কিছু পোষ্য পাখিকে কেবিনে নিয়ে যাওয়ার অনুমতি রয়েছে। তবে বিমানবন্দরে চেক-ইন থেকে শুরু করে বিমান থেকে নামা পর্যন্ত পোষ্যকে নির্দিষ্ট খাঁচার ভিতরে নিরাপদে রাখতে হয়। যাত্রাপথে প্রাণীটিকে খাঁচার বাইরে ছেড়ে দেওয়ার অনুমতি নেই।

সব মিলিয়ে, বোস্টন থেকে টাম্পাগামী বিমানের এই ঘটনা বিমানযাত্রীদের কাছে নিঃসন্দেহে এক অভিনব অভিজ্ঞতা। তবে বিমানের নিরাপত্তার প্রশ্নে একটি ছোট্ট বিড়ালের দুষ্টুমিকেও যে হালকাভাবে নেওয়া যায় না, তা আরও একবার বুঝিয়ে দিল এই ঘটনা।

3 Views 0 Likes 0 Comments

Related News

Campbell's Soup Can: মাত্র ২ ডলারের স্যুপের কৌটো, ৬৪ বছর পর সেই ছবিই বিক্রি হল ৯০ কোটি টাকারও বেশি!
বিদেশ

Campbell's Soup Can: মাত্র ২ ডলারের স্যুপের কৌটো, ৬৪ বছর পর সেই ছবিই বিক্রি হল ৯০...

নিউজ ডেস্ক: একটি সাধারণ স্যুপের কৌটো। সুপারমার্কেটে যার দাম মাত্র কয়েক ডলার। অথচ সেই কৌটোর আঁকা ছবিই নিলামে বিক্রি হল ৯০ লক্ষ ডলারেরও বেশি দামে! শুনতে অবিশ্বাস্য লাগলেও এমনটাই ঘটেছে নিউ ইয়র্কে। বিখ্যাত মার্কিন শিল্পী অ্য...

২২ নভে ২০২৬, ১২:১১ পিএম · 3 মিনিট
Operation Sindoor: অপারেশন সিঁদুরে পাকিস্তানের পাশে সরাসরি চিন! ভারতের সামরিক পরিকল্পনায় প্রভাব
বিদেশ

Operation Sindoor: অপারেশন সিঁদুরে পাকিস্তানের পাশে সরাসরি চিন! ভারতের সামরিক পরিক...

নয়াদিল্লি: অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানকে সামরিক ও প্রযুক্তিগত সহায়তা দিয়েছিল চিন। শুধু তাই নয়, বেজিংয়ের এই ভূমিকার কারণে ভারতের সামরিক পরিকল্পনাও জটিল হয়ে পড়েছিল। ভারতীয় সেনার একাংশকে একাধিক নিরাপত্তা চ্যালেঞ্জ সামল...

২২ নভে ২০২৬, ১১:২৩ এএম · 3 মিনিট
Iran US War: মার্কিন F-16 যুদ্ধবিমানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা! জরুরি অবতরণ করতে বাধ্য পাইলট
বিদেশ

Iran US War: মার্কিন F-16 যুদ্ধবিমানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা! জরুরি অবতরণ করতে...

নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইরানের সংঘাত আরও বিপজ্জনক মোড় নিল। পারস্য উপসাগরের আকাশে মার্কিন F-16 যুদ্ধবিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করল ইরান। তেহরানের দাবি, ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনীর ছোড়া ক্ষেপ...

২২ নভে ২০২৬, ১০:৫০ এএম · 2 মিনিট
Seattle Airport: বিমানে ওঠার মুখেই ICE-র হানা! সিয়াটল বিমানবন্দরে তুমুল আতঙ্ক
বিদেশ

Seattle Airport: বিমানে ওঠার মুখেই ICE-র হানা! সিয়াটল বিমানবন্দরে তুমুল আতঙ্ক

নিউজ ডেস্ক: আমেরিকার বিমানবন্দরে বিমানে ওঠার ঠিক আগেই অভিবাসন আধিকারিকদের আচমকা অভিযান। যাত্রীদের ভিড়ে ঠাসা জেট ব্রিজ থেকে দু'জনকে টেনে-হিঁচড়ে আটক করল মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা ICE। শনিবার ওয়াশিংটনের সি...

২২ নভে ২০২৬, ১০:৩৪ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.