JAZZBAAT 24 BANGLA
২৩ নভে ২০২৬, ১২:৩৮ পিএম
Breaking
Rekha Patra : রেখা পাত্রের শরীরে কীভাবে ঢুকল বিষ? ভেন্টিলেশনে বিজেপি বিধায়িকা, বাড়ছে রহস... পুরভোট নিয়ে সুপ্রিম কোর্টে আজ ভাগ্যপরীক্ষা! আজই গুরুত্বপূর্ণ শুনানি প্রধান বিচারপতির বেঞ্চ... পুরভোট নিয়ে সুপ্রিম কোর্টে আজ ভাগ্যপরীক্ষা! আজই গুরুত্বপূর্ণ শুনানি প্রধান বিচারপতির বেঞ্চ... ED Raid: সব্যসাচী-ঘনিষ্ঠদের বাড়িতে ইডির হানা! উদ্ধার বিপুল নথি Nitish Setu : নীতিশ সেতুর উদ্বোধনের পরেই মোদীর ছবি দেওয়া পোস্টার ছেঁড়ার অভিযোগ ......, খু... Road Accident: নবান্নের সামনে অফিস টাইমে তাণ্ডব! একের পর এক গাড়িতে ধাক্কা বাসের Bisleri: যে জল চোখ বন্ধ করে পান করেন, তাতেই ক্যানসারের উপাদান! পরীক্ষায় ধরা পড়তেই বড় বিপ... মোথাবাড়িকাণ্ডে ফের প্রাক্তন মন্ত্রী সাবিনাকে তলব করল NIA Rekha Patra : রেখা পাত্রের শরীরে কীভাবে ঢুকল বিষ? ভেন্টিলেশনে বিজেপি বিধায়িকা, বাড়ছে রহস... পুরভোট নিয়ে সুপ্রিম কোর্টে আজ ভাগ্যপরীক্ষা! আজই গুরুত্বপূর্ণ শুনানি প্রধান বিচারপতির বেঞ্চ... পুরভোট নিয়ে সুপ্রিম কোর্টে আজ ভাগ্যপরীক্ষা! আজই গুরুত্বপূর্ণ শুনানি প্রধান বিচারপতির বেঞ্চ... ED Raid: সব্যসাচী-ঘনিষ্ঠদের বাড়িতে ইডির হানা! উদ্ধার বিপুল নথি Nitish Setu : নীতিশ সেতুর উদ্বোধনের পরেই মোদীর ছবি দেওয়া পোস্টার ছেঁড়ার অভিযোগ ......, খু... Road Accident: নবান্নের সামনে অফিস টাইমে তাণ্ডব! একের পর এক গাড়িতে ধাক্কা বাসের Bisleri: যে জল চোখ বন্ধ করে পান করেন, তাতেই ক্যানসারের উপাদান! পরীক্ষায় ধরা পড়তেই বড় বিপ... মোথাবাড়িকাণ্ডে ফের প্রাক্তন মন্ত্রী সাবিনাকে তলব করল NIA

Seattle Airport: বিমানে ওঠার মুখেই ICE-র হানা! সিয়াটল বিমানবন্দরে তুমুল আতঙ্ক

Seattle Airport: বিমানে ওঠার মুখেই ICE-র হানা! সিয়াটল বিমানবন্দরে তুমুল আতঙ্ক
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: আমেরিকার বিমানবন্দরে বিমানে ওঠার ঠিক আগেই অভিবাসন আধিকারিকদের আচমকা অভিযান। যাত্রীদের ভিড়ে ঠাসা জেট ব্রিজ থেকে দু'জনকে টেনে-হিঁচড়ে আটক করল মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা ICE। শনিবার ওয়াশিংটনের সিয়াটল-টাকোমা আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। অভিযানের সময় যাত্রী ও বিমানকর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। এমনকী ঘটনার জেরে নির্ধারিত সময়েও উড়তে পারেনি লস অ্যাঞ্জেলসগামী একটি বিমান।

ঘটনাটি ঘটে আলাস্কা এয়ারলাইন্সের ১৩০৬ নম্বর ফ্লাইটে। শনিবার সকাল ৮টা ১০ মিনিটে বিমানটির লস অ্যাঞ্জেলসে যাওয়ার কথা ছিল। থ্যাঙ্কসগিভিং ছুটির আগে বিমানবন্দরে যাত্রীদের ব্যাপক ভিড় ছিল। সেই সময় যাত্রীরা বিমানে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন। আচমকাই জেট ব্রিজে হাজির হন ICE আধিকারিকরা। 

সেখান থেকেই দু'জনকে আটক করা হয়। প্রকাশ্যে আসা ভিডিয়োয় দেখা গিয়েছে, কালো জ্যাকেট ও খাকি প্যান্ট পরা আধিকারিকরা এক ব্যক্তির সঙ্গে ধস্তাধস্তি করছেন। এরপর তাঁকে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। পাশে দাঁড়িয়ে এক মহিলাকে চিৎকার করতে শোনা যায়। তিনি দাবি করেন, আটক ব্যক্তির মেয়ের বৈধ ওয়ার্ক পারমিট রয়েছে।

https://x.com/LeeMerrittesq/status/2124297706826764712?a=dEyQgvVYqLg73wdPj84&s=20

ICE-র পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তির নাম রিকার্ডো লারোন্ডো মেন্ডোজা। তিনি মেক্সিকোর নাগরিক। অভিবাসন দপ্তরের দাবি, ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও তিনি আমেরিকায় অবস্থান করছিলেন। তাঁকে আটক করতেই এই অভিযান চালানো হয়।

অন্যদিকে, সোফিয়া হার্নান্দেজ মেজিয়া নামে আরও এক মেক্সিকান মহিলাকে আটক করা হয়েছে। অভিযোগ, অভিযানের সময় তিনি আধিকারিকদের দিকে গরম কফি ছুড়ে মারেন। তাঁর বিরুদ্ধেও ভিসার মেয়াদ অতিক্রম করে আমেরিকায় থাকার অভিযোগ রয়েছে। সরকারি আধিকারিকদের উপর হামলার অভিযোগে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হতে পারে।

এই ঘটনার পর বিমান সংস্থা আলাস্কা এয়ারলাইন্স এবং বিমানবন্দর পরিচালনাকারী সংস্থা পোর্ট অফ সিয়াটল ক্ষোভ প্রকাশ করেছে। তাদের বক্তব্য, ICE-র অভিযানের বিষয়ে আগে থেকে কোনও তথ্য দেওয়া হয়নি। যাত্রী ও কর্মীদের নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযানের সময় কোনও নিয়ম লঙ্ঘন করা হয়েছিল কি না, তা নিয়ে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের সঙ্গে আলোচনা চলছে।

ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ওয়াশিংটনের গভর্নর বব ফার্গুসনও। তিনি এই ঘটনাকে ভয়াবহ বলে উল্লেখ করেছেন। তাঁর মতে, এমন আচরণ আমেরিকার সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এমনকী ICE সংস্থা বিলুপ্ত করার দাবিও তুলেছেন তিনি।

সব মিলিয়ে বিমানবন্দরের মতো নিরাপত্তা-সংবেদনশীল জায়গায় ICE-র এই অভিযান নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। কেন বিমানবন্দর কর্তৃপক্ষকে আগে জানানো হয়নি এবং অভিযানের পদ্ধতি কতটা নিয়মসম্মত ছিল, এখন সেই প্রশ্নই সামনে আসছে।

5 Views 0 Likes 0 Comments

Related News

New Zealand: বমি করতে গিয়ে কাণ্ড! মুখে ঢোকানো কাঁটাচামচ সোজা পেটে, শেষমেশ অস্ত্রোপচার চিকিৎসকদের!
বিদেশ

New Zealand: বমি করতে গিয়ে কাণ্ড! মুখে ঢোকানো কাঁটাচামচ সোজা পেটে, শেষমেশ অস্ত্রোপ...

নিউজ ডেস্ক: বমি করার চেষ্টা করতে গিয়ে বিপত্তি! মুখের ভিতরে কাঁটাচামচ ঢুকিয়ে বমি করাতে গিয়েছিলেন 27 বছরের এক মহিলা। কিন্তু অসাবধানতাবশত গিলে ফেললেন আস্ত একটি ডিনার ফর্ক। এক্স-রে করতেই চিকিৎসকদের চোখ কপালে! পেটের ভিতরে আটক...

২২ নভে ২০২৬, ০৬:৪৪ পিএম · 3 মিনিট
El Chapo Isidro: মেক্সিকোয় FBI-এর ‘মোস্ট ওয়ান্টেড’ মাদক সম্রাট এল চাপো ইসিদ্রোকে গ্রেফতার
বিদেশ

El Chapo Isidro: মেক্সিকোয় FBI-এর ‘মোস্ট ওয়ান্টেড’ মাদক সম্রাট এল চাপো ইসিদ্রোকে গ...

নিউজ ডেস্ক: আকাশে চক্কর কাটছে সামরিক হেলিকপ্টার। সেখান থেকে মাটিতে থাকা সশস্ত্র দুষ্কৃতীদের লক্ষ্য করে চলছে মুহুর্মুহু গুলিবর্ষণ। নীচে জ্বলছে একের পর এক গাড়ি, রাস্তায় তৈরি হয়েছে অবরোধ। আতঙ্কে প্রাণ বাঁচাতে ছোটাছুটি করছে...

২২ নভে ২০২৬, ০৬:৪২ পিএম · 3 মিনিট
জীবাশ্ম জ্বালানির উল্লেখই নেই চুক্তিতে! ইউরোপীয় ইউনিয়নের আপত্তিতে ভেস্তে গেল COP31
বিদেশ

জীবাশ্ম জ্বালানির উল্লেখই নেই চুক্তিতে! ইউরোপীয় ইউনিয়নের আপত্তিতে ভেস্তে গেল COP31

নিউজ ডেস্ক: জলবায়ু পরিবর্তন রুখতে বিশ্বজুড়ে যখন দ্রুত পদক্ষেপের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা চলছে, তখনই আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনের মঞ্চে তৈরি হল নজিরবিহীন অচলাবস্থা। জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো বা তা থেকে বেরিয়ে আসার ক...

২২ নভে ২০২৬, ০৬:৩৫ পিএম · 4 মিনিট
H1B Visa: ট্রাম্পের ভিসা নীতির চাপে দেশ ছাড়ছেন গুগলের ভারতীয় ইঞ্জিনিয়ার
বিদেশ

H1B Visa: ট্রাম্পের ভিসা নীতির চাপে দেশ ছাড়ছেন গুগলের ভারতীয় ইঞ্জিনিয়ার

নিউজ ডেস্ক: আমেরিকার প্রযুক্তি শিল্পে কাজ করার স্বপ্ন নিয়ে একদিন দেশ ছেড়েছিলেন। সিলিকন ভ্যালির অন্যতম বড় সংস্থা গুগলে চাকরি, মোটা বেতন, আন্তর্জাতিক পরিচিতি—পেশাগত জীবনে সাফল্যের প্রায় সব উপকরণই ছিল তাঁর হাতে। অথচ 6 বছর...

২২ নভে ২০২৬, ০৬:৩২ পিএম · 4 মিনিট

Top Comments (0)

No approved comments yet.