JAZZBAAT 24 BANGLA
০৩ অক্টো ২০২৬, ০৫:০৬ এএম
Breaking
SmitMachchhar: আকাশে ছুরির হামলা, রক্তাক্ত ভারতীয় পাইলটের উপর হামলায় হুঁশিয়ারি নেতানিয়াহু... CJP: ভোটার তালিকায় গরমিলের অভিযোগে মুম্বইয়ে প্রতিবাদের ঝড়, বড় আন্দোলনের হুঁশিয়ারি PregnantDog: মডেলদের হার মানাল অন্তঃসত্ত্বা পোষ্য! অভিনব ফটোশুটে নেটপাড়ায় ঝড় তুলল ‘খলোয... Skincare: পুজোর সাজে নয়া ট্রেন্ড ইলেকট্রোলাইট ক্রিম, ফিরবে আদ্র ত্বকের উজ্জ্বলতা এবার দুর্গাপুজোয় দু'দিন সপ্তমী! কী বলছে পুরাণ ও শাস্ত্র? Property Dispute: জামাইয়ের কামড়ে আহত শ্যালক, এ কি কাণ্ড! AnnapurnaPrakalpa: অন্নপূর্ণার টাকা না পেয়ে জেলা জুড়ে ফুঁসছেন মহিলারা, বিডিও-র ‘মন্তব্যে’... CivicServices: গাছ ছাঁটা থেকে আলো মেরামত, নাগরিক পরিষেবায় মুগ্ধ কবীর সুমন SmitMachchhar: আকাশে ছুরির হামলা, রক্তাক্ত ভারতীয় পাইলটের উপর হামলায় হুঁশিয়ারি নেতানিয়াহু... CJP: ভোটার তালিকায় গরমিলের অভিযোগে মুম্বইয়ে প্রতিবাদের ঝড়, বড় আন্দোলনের হুঁশিয়ারি PregnantDog: মডেলদের হার মানাল অন্তঃসত্ত্বা পোষ্য! অভিনব ফটোশুটে নেটপাড়ায় ঝড় তুলল ‘খলোয... Skincare: পুজোর সাজে নয়া ট্রেন্ড ইলেকট্রোলাইট ক্রিম, ফিরবে আদ্র ত্বকের উজ্জ্বলতা এবার দুর্গাপুজোয় দু'দিন সপ্তমী! কী বলছে পুরাণ ও শাস্ত্র? Property Dispute: জামাইয়ের কামড়ে আহত শ্যালক, এ কি কাণ্ড! AnnapurnaPrakalpa: অন্নপূর্ণার টাকা না পেয়ে জেলা জুড়ে ফুঁসছেন মহিলারা, বিডিও-র ‘মন্তব্যে’... CivicServices: গাছ ছাঁটা থেকে আলো মেরামত, নাগরিক পরিষেবায় মুগ্ধ কবীর সুমন

Property Dispute: জামাইয়ের কামড়ে আহত শ্যালক, এ কি কাণ্ড!

Property Dispute: জামাইয়ের কামড়ে আহত শ্যালক, এ কি কাণ্ড!
ছবি: নিজস্ব ছবি

দক্ষিণ ২৪ পরগনা, নিউজ ডেস্ক: সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিবাদ মেটাতেই বসেছিল সালিশি সভা। দুই পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন পাড়ার লোকজনও। কিন্তু, মীমাংসার বদলে রাতের সেই সভাতে পরিস্থিতি আচমকা উত্তপ্ত হয়ে ওঠে। মুহূর্তের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি। পরে, আহত অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যেতে হয়। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ক্যানিংয়ের বদুকুলা গ্রামে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে ক্যানিং থানার অন্তর্গত গোপালপুর পঞ্চায়েতের বদুকুলা গ্রামে। আহত ব্যক্তির নাম সমীর শিকারী। বর্তমানে তিনি ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর পরিবারের অভিযোগ, সালিশি সভায় বচসার সময় পঞ্চু শিকারির জামাই তাঁর ওপর চড়াও হন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বদুকুলা গ্রামের বাসিন্দা সমীর শিকারি এবং তাঁর জেঠু পঞ্চু শিকারির মধ্যে সম্পত্তি নিয়ে বেশ কিছুদিন ধরেই বিবাদ চলছিল। বিষয়টি মিটিয়ে ফেলার জন্য বৃহস্পতিবার রাতে স্থানীয়ভাবে সালিশি সভার আয়োজন করা হয়। সেখানে দুই পরিবারের সদস্যদের নিয়ে আলোচনাও শুরু হয়।

অভিযোগ, সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে কথা চলাকালীন দুপক্ষের মধ্যে এক প্রকার বচসা শুরু হয়। সেই কথা কাটাকাটির মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অভিযোগ, সেই সময় পঞ্চু শিকারির জামাই গোপাল ঘোষ আচমকাই সমীর শিকারীর উপর হামলা করেন। শুধুমাত্র তাই নয়, সমীরকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। হামলাতে সমীরের শরীরে বিভিন্ন জায়গায় আঘাত লাগে। কামড়ের জেরে শরীরে ক্ষত তৈরি হয়েছে বলে তাঁর পরিবারের দাবি। সালিশি সভায় উপস্থিত প্রতিবেশী এবং স্থানীয় কয়েকজন বাসিন্দা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। শেষ পর্যন্ত কোনওরকমে সমীরকে হামলাকারীর হাত থেকে উদ্ধার করা হয়।

এরপর গুরুতর আহত অবস্থায় তড়িঘড়ি তাঁকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শুরু করা হয় তাঁর। ঘটনার পর আহত সমীর শিকারির পক্ষ থেকে ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। সালিশি সভার মধ্যেই এমন ঘটনা ঘিরে রাতারাতি এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। জামাইবাবুর হাতে শ্যালকের এই পরিণতিতে স্বাভাবিকভাবেই হতভম্ব প্রতিবেশীরা। স্থানীয়দের একাংশের দাবি, দীর্ঘদিনের সম্পত্তি সংক্রান্ত বিবাদ দ্রুত মেটানো না হলে ফের উত্তেজনা তৈরি হতে পারে। সম্পত্তি সংক্রান্ত বিবাদ কিভাবে এমন হামলার ঘটনায় গড়াল, তা খতিয়ে দেখছে প্রশাসন। এখন পুলিশের তদন্তে পুরো ঘটনার নেপথ্যের তথ্য সামনে আসে কি না, সেদিকেই নজর রয়েছে।

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
60 Views 0 Likes 0 Comments

Related News

AnnapurnaPrakalpa: অন্নপূর্ণার টাকা না পেয়ে জেলা জুড়ে ফুঁসছেন মহিলারা, বিডিও-র ‘মন্তব্যে’ হরিশ্চন্দ্রপুরে তুলকালাম
রাজ্য

AnnapurnaPrakalpa: অন্নপূর্ণার টাকা না পেয়ে জেলা জুড়ে ফুঁসছেন মহিলারা, বিডিও-র ‘ম...

অন্নপূর্ণা প্রকল্পের আর্থিক সহায়তা না পাওয়ার অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার কার্যত রণক্ষেত্রের চেহারা নিল মালদহ ও কোচবিহারের একাধিক এলাকা। কোথাও খোদ ব্লক প্রশাসনের শীর্ষ কর্তার ‘আপত্তিকর’ মন্তব্য ঘিরে রাস্তা অবরোধ চলল, কোথাও আবার সরকারি শিবিরে ভাঙচুর চালিয়ে পুলিশের গাড়ি ঘেরাও করলেন ক্ষুব্ধ মহিলারা।

০২ অক্টো ২০২৬, ১০:৪১ পিএম · 2 মিনিট
Suvendu Adhikari: 'বড় চোরও জেলে যাবে’, নন্দীগ্রাম ভোট প্রচারে বিস্ফোরক মুখ্যমন্ত্রী
রাজ্য

Suvendu Adhikari: 'বড় চোরও জেলে যাবে’, নন্দীগ্রাম ভোট প্রচারে বিস্ফোরক মুখ্যমন্ত্...

নন্দীগ্রাম, নিউজ ডেস্ক: এবার নিজের ছেড়ে আসা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের প্রচার করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম উপনির্বাচনের বিজেপি প্রার্থী হাসিরানি রথের সমর্থনে সভা করেন তিনি। সেখান থেকে বিস্ফোরক অভি...

০২ অক্টো ২০২৬, ০৬:১৫ পিএম · 2 মিনিট
Buxa Tiger Reserve : দীর্ঘ অপেক্ষার অবসান, বক্সায় শোনা যাবে বাঘের গর্জন
রাজ্য

Buxa Tiger Reserve : দীর্ঘ অপেক্ষার অবসান, বক্সায় শোনা যাবে বাঘের গর্জন

আলিপুরদুয়ার, নিউজ ডেস্ক : কয়েক বছর ধরে যে আওয়াজের অপেক্ষায় ছিল বক্সার জঙ্গল, এবার যেন সেই অপেক্ষারই অবসান ঘটতে চলেছে। কয়েকদিন ধরেই জঙ্গলের অন্দরে শুরু হয়েছে বিশেষ প্রস্তুতি, নজরদারিও বাড়ানো হয়েছে। হঠাৎ করেই বনকর্...

০২ অক্টো ২০২৬, ০৫:৫৬ পিএম · 2 মিনিট
ভরদুপুরে হাওড়া থেকে অপহরণের অভিযোগ, অস্ত্র সহ গ্রেফতার ৭ অভিযুক্ত
রাজ্য

ভরদুপুরে হাওড়া থেকে অপহরণের অভিযোগ, অস্ত্র সহ গ্রেফতার ৭ অভিযুক্ত

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অপহৃত ব্যবসায়ীর নাম পিয়ারিলাল পাসি। হাওড়া স্টেশন চত্বর সংলগ্ন সবজি বাজারে ছোটোখাটো ব্যবসা করেন। অভিযোগ, বাইকে চেপে এসে কয়েকজন দুষ্কৃতীরা তাঁকে জোর করে তুলে নিয়ে যায়।

০২ অক্টো ২০২৬, ০৫:৪৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.