JAZZBAAT 24 BANGLA
১০ অক্টো ২০২৬, ০৯:৩৬ পিএম
Breaking
১২ অক্টোবর ISL-এর অভিযান শুরু বাগানের, চেনা নর্থইস্টকে সমীহ প্যানোসের রাজ্যে ১২,৪০০টি নতুন দুর্গাপুজোর অনুমোদন, ইডেনের অনুষ্ঠান থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, মুম্বইয়ে আটক বলিউড অভিনেতা ইমরান খান! Mahua Moitra: ‘মোদী, আপনার সময় শেষ’, বাংলা সাহেব গুরুদ্বারে পুলিশ পাঠানো নিয়ে সরব মহুয়া মৈ... Abhijit Deepak: দিদিমার মৃত্যু ঘিরে দিল্লি পুলিশের বিরুদ্ধে সরব সিজেপি, অভিজিৎ দীপকের আটক... Sonam Wangchuk: '২৪ ঘন্টার মধ্যে আন্দোলনকারীদের ছেড়ে না দিলে…' ফের অনশনের হুঁশিয়ারি সোনমে... CJP Protest: আটক অবস্থাতেই জাতীয় সংগীত গেয়ে প্রতিবাদ আইনজীবীদের, প্রায় ২ ঘণ্টা পর মুক্ত... Rahul Gandhi: কেন্দ্রকে কড়া বার্তা রাহুলের ১২ অক্টোবর ISL-এর অভিযান শুরু বাগানের, চেনা নর্থইস্টকে সমীহ প্যানোসের রাজ্যে ১২,৪০০টি নতুন দুর্গাপুজোর অনুমোদন, ইডেনের অনুষ্ঠান থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, মুম্বইয়ে আটক বলিউড অভিনেতা ইমরান খান! Mahua Moitra: ‘মোদী, আপনার সময় শেষ’, বাংলা সাহেব গুরুদ্বারে পুলিশ পাঠানো নিয়ে সরব মহুয়া মৈ... Abhijit Deepak: দিদিমার মৃত্যু ঘিরে দিল্লি পুলিশের বিরুদ্ধে সরব সিজেপি, অভিজিৎ দীপকের আটক... Sonam Wangchuk: '২৪ ঘন্টার মধ্যে আন্দোলনকারীদের ছেড়ে না দিলে…' ফের অনশনের হুঁশিয়ারি সোনমে... CJP Protest: আটক অবস্থাতেই জাতীয় সংগীত গেয়ে প্রতিবাদ আইনজীবীদের, প্রায় ২ ঘণ্টা পর মুক্ত... Rahul Gandhi: কেন্দ্রকে কড়া বার্তা রাহুলের

বকেয়া মজুরি চাওয়ায় কাঠমিস্ত্রিকে হেনস্থা ও মারধরের অভিযোগ

বকেয়া মজুরি চাওয়ায় কাঠমিস্ত্রিকে হেনস্থা ও মারধরের অভিযোগ

কলকাতা, নিউজ ডেস্ক: কাঠমিস্ত্রিকে আটকে রেখে মারধর ও হেনস্থার অভিযোগে আইনি বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী। বকেয়া মজুরি চাওয়ার অপরাধে এক কাঠমিস্ত্রিকে বাড়িতে আটকে রেখে বেধড়ক মারধর, মোবাইল ছিনতাই ও হুমকির মারাত্মক অভিযোগ উঠল অভিনেতা তথা তৃণমূলের প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। কাঠমিস্ত্রি রাজ কাপুর শর্মা ইতিমধ্যেই কলকাতার বেহালা থানায় অভিনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন।

অভিযোগকারী রাজ জানান, প্রায় দুই মাস আগে সোহমের ফ্ল্যাটে আসবাবপত্র তৈরির বরাত নিয়েছিলেন তিনি। চুক্তি অনুযায়ী কাজ শুরুর সময় তাঁকে ৩০ হাজার টাকা অগ্রিম দেওয়া হয়েছিল এবং কথা ছিল কাজ সম্পূর্ণ হলে বাকি অর্থ পরিশোধ করা হবে। কাজ শেষ করে বকেয়া প্রায় ৭৯ হাজার টাকা চাইতে গেলে তাঁকে দিনের পর দিন ঘোরানো হতে থাকে এবং একপর্যায়ে টাকা দিতে সরাসরি অস্বীকার করা হয়।

অভিযোগপত্রে জানানো হয়েছে, রবিবার অভিনেতার এক নিরাপত্তারক্ষী ফোন করে রাজকে দেখা করতে বলেন। সেই মতো সোমবার সোহমের বাড়িতে গেলে দীর্ঘক্ষণ বসিয়ে রাখার পর বকেয়া অর্থ নিয়ে বচসা বাধে।

জানা যায়, অভিনেতার উপস্থিতিতেই রাজের ওপর চড়াও হয়ে তাঁকে মারধর করা হয়, ফোন কেড়ে নেওয়া হয় এবং ঘাড়ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। এই ঘটনার পর তিনি থানায় দ্বারস্থ হন।

যদিও এই বিষয়ে সোহম চক্রবর্তীর পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে সল্টলেকের রেস্তোরাঁয় পার্কিং-বিতর্কে জড়িয়ে অতীতেও মারধরের ঘটনায় অভিযুক্ত হয়েছিলেন এই অভিনেতা। নতুন করে এই অভিযোগ প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা।

বিজেপি নেতা দিলীপ ঘোষ বিষয়টির কড়া সমালোচনা করেন। তিনি বলেন, জনপ্রতিনিধি ও সেলিব্রিটিদের সাধারণ মানুষ ভরসা করেন। তাই তাঁদের আচরণে সংযম রাখা জরুরি। সমস্যা যেমনই হোক, শ্রমজীবী মানুষের ওপর হাত তোলা কোনওভাবেই কাম্য নয়। ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।

27 Views 0 Likes 0 Comments

Related News

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, মুম্বইয়ে আটক বলিউড অভিনেতা ইমরান খান!
বিনোদন

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, মুম্বইয়ে আটক বলিউড অভিনেতা ইমরান খান!

সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সিজেপির আন্দোলনকে ঘিরে মুম্বইয়ে আটক বলিউড অভিনেতা ইমরান খান-সহ ৪০০-র বেশি বিক্ষোভকারী। আটক নেতাদের দ্রুত মুক্তি না দিলে অনশন বা পদযাত্রার হুঁশিয়ারি দিয়েছেন সমাজকর্মী সোনম ওয়াংচুক।

১০ অক্টো ২০২৬, ০৭:৫৭ পিএম · 1 মিনিট
দুর্গারূপে ডোনা গঙ্গোপাধ্যায়, মহিষাসুর রঘুনাথ দাস, দীক্ষামঞ্জরী নিবেদিত‘রূপং দেহি, জয়ং দেহি’
বিনোদন

দুর্গারূপে ডোনা গঙ্গোপাধ্যায়, মহিষাসুর রঘুনাথ দাস, দীক্ষামঞ্জরী নিবেদিত‘রূপং দেহি...

দেবী দুর্গারূপে মঞ্চে দেখা যাবে বিশিষ্ট ওড়িশি নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়কে। ইন্ডিয়ান মিউজিয়াম ও শী কাঁথার উদ্যোগে ‘রূপং দেহি, জয়ং দেহি’ অনুষ্ঠানে নৃত্য, সঙ্গীত ও স্তোত্রপাঠের মধ্য দিয়ে উদযাপিত হবে নারীশক্তি ও দেবী মাহাত্ম্য।

১০ অক্টো ২০২৬, ০৬:০৯ পিএম · 2 মিনিট
Mahalaya: জাতের বেড়াজালে মহালয়া আটকাতে চেয়েছিল হিন্দু সমাজ, অমর হলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র!
বিনোদন

Mahalaya: জাতের বেড়াজালে মহালয়া আটকাতে চেয়েছিল হিন্দু সমাজ, অমর হলেন বীরেন্দ্রক...

কায়স্থ পরিবারের সন্তান বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডীপাঠ নিয়ে একসময় আপত্তি উঠেছিল বলে প্রচলিত রয়েছে। ১৯৭৬ সালে উত্তমকুমারের কণ্ঠে ‘দেবী দুর্গতিহারিণী’ সম্প্রচারের পর প্রবল সমালোচনার মুখে ফেরানো হয় ‘মহিষাসুরমর্দিনী’কে।

১০ অক্টো ২০২৬, ০৫:৫৩ পিএম · 3 মিনিট
Nana Patekar: মৃত্যুতেও মুছল না তিক্ততা! নানা পাটেকরকে নিয়ে পুরনো ক্ষোভ উগরে দিলেন তনুশ্রী
বিনোদন

Nana Patekar: মৃত্যুতেও মুছল না তিক্ততা! নানা পাটেকরকে নিয়ে পুরনো ক্ষোভ উগরে দিলে...

নানা পাটেকরের মৃত্যুর পর ফের সরব তনুশ্রী দত্ত। পুরনো যৌন হেনস্থার অভিযোগ তুলে অভিনেতাকে ‘সাইকোপ্যাথ’ ও ‘শয়তান’ বলে কটাক্ষ করলেন তিনি, যা ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

০৯ অক্টো ২০২৬, ০৬:৩৬ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.