JAZZBAAT 24 BANGLA
০২ অক্টো ২০২৬, ০১:৩১ পিএম
Breaking
Himanta Biswa Sarma: বাঁশের সাইকেলে চড়েই বিশ্বজয়ের স্বপ্ন মুখ্যমন্ত্রীর ভুয়ো ডাক্তার রুখতে কড়া স্বাস্থ্য ভবন, নিয়োগের আগে রেজিস্ট্রেশন যাচাই বাধ্যতামূলক Flydubai: ফ্লাইদুবাই কাণ্ডে এবার তদন্তের নজরে ‘টার্গেট’ কী ছিল Jantar Mantar : ২ অক্টোবর যন্তর মন্তরে জমায়েতের আশঙ্কা, বাড়ল নিরাপত্তা! আজ থেকেই ফের বাড়ি বাড়ি BLO, SIR-এর পর ভোটার তালিকা নিয়ে বড় পদক্ষেপ কমিশনের! Gandhi Jayanti: গান্ধীজির ‘অনাসক্তিযোগ’, গীতাকে নিজের ভাষায় তুলে ধরেছিলেন গান্ধীজি Flydubai: ফ্লাইদুবাইয়ের পাইলট স্মিত মাচ্ছরকে ফোন প্রধানমন্ত্রীর, কী কথা হল? Gandhi Jayanti : হাতে ছিল বৈধ ফার্স্ট ক্লাস টিকিট, তবুও মাঝরাতে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়... Himanta Biswa Sarma: বাঁশের সাইকেলে চড়েই বিশ্বজয়ের স্বপ্ন মুখ্যমন্ত্রীর ভুয়ো ডাক্তার রুখতে কড়া স্বাস্থ্য ভবন, নিয়োগের আগে রেজিস্ট্রেশন যাচাই বাধ্যতামূলক Flydubai: ফ্লাইদুবাই কাণ্ডে এবার তদন্তের নজরে ‘টার্গেট’ কী ছিল Jantar Mantar : ২ অক্টোবর যন্তর মন্তরে জমায়েতের আশঙ্কা, বাড়ল নিরাপত্তা! আজ থেকেই ফের বাড়ি বাড়ি BLO, SIR-এর পর ভোটার তালিকা নিয়ে বড় পদক্ষেপ কমিশনের! Gandhi Jayanti: গান্ধীজির ‘অনাসক্তিযোগ’, গীতাকে নিজের ভাষায় তুলে ধরেছিলেন গান্ধীজি Flydubai: ফ্লাইদুবাইয়ের পাইলট স্মিত মাচ্ছরকে ফোন প্রধানমন্ত্রীর, কী কথা হল? Gandhi Jayanti : হাতে ছিল বৈধ ফার্স্ট ক্লাস টিকিট, তবুও মাঝরাতে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়...

অন্নপূর্ণা ভাণ্ডারের তৃতীয় কিস্তি? কারা পাবেন ৩০০০ টাকা!

অন্নপূর্ণা ভাণ্ডারের তৃতীয় কিস্তি? কারা পাবেন ৩০০০ টাকা!

মহিলাদের জন্য অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় আপডেট। সোমবার, ১৭-ই আগস্ট থেকে যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রকল্পের তৃতীয় কিস্তির ৩০০০ টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হওয়ার কথা। তবে, একসঙ্গে সকলের একাউন্টে টাকা পৌঁছবে না। প্রশাসনিক প্রক্রিয়ার অনুযায়ী ধাপে, ধাপে অ্যাকাউন্টে  টাকা জমা হবে বলে ঘোষণা করা হয়েছে।

 

প্রশাসনিক সূত্র অনুযায়ী, ১০-ই জুলাই পর্যন্ত যারা অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন, তাঁদের মধ্যে যাঁদের ভেরিফিকেশন তথ্য যাচাই শেষ হয়েছে এবং আবেদন অনুমোদিত হয়েছে, তাঁদের অ্যাকাউন্টে এই পর্যায়ে টাকা পাঠানো হবে। আবেদনকারীদের মধ্যে অনেকেই সোমবার থেকে টাকা পাওয়ার তালিকায় থাকতে পারেন বলে জানা গিয়েছে।

অন্যদিকে, ১০-ই জুলাইয়ের পর আবেদন করা মহিলাদের অনেকের আবেদন এখনও যাচাইয়ের পর্যায়ে রয়েছে। তাঁদের ক্ষেত্রে টাকা পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে। ফলে, সোমবার টাকা না এলে আবেদনকারীকে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই বলে জানানো হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। জানা গিয়েছে, তথ্য যাচাই শেষ হওয়ার পর যোগ্য আবেদনকারীদের পরবর্তী ধাপে টাকা পাঠানো হবে। প্রকৃত উপভোক্তারা কেউ বঞ্চিত হবে না।‌

তবে, শুধুমাত্র আবেদন করলেই অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া যাবে না। প্রকল্পের নির্দিষ্ট যোগ্যতার শর্ত পূরণ করতে হবে। যেমন, আবেদনকারী মহিলার নিজের মাসিক আয় ১০ হাজার টাকার কম হওয়া প্রয়োজন বলে দেওয়া হয়েছে। তার বেশি আয় হলে তিনি প্রকল্পের সুবিধা পাবেন না। এছাড়াও পরিবারের আর্থিক পরিস্থিতির বিষয়টিও উল্লেখযোগ্য। পরিবারের কোনও সদস্য নিয়মিত আয়কর প্রদান করলে আবেদনকারীর যোগ্যতা বাতিল হতে পারে অন্নপূর্ণা ভান্ডার থেকে। সেইসঙ্গে, কেন্দ্র বা রাজ্য সরকারের কোনও সংস্থা, পঞ্চায়েত , পুরসভা বা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে পরিবারের কেউ বা শিক্ষাকর্মী হিসাবে নিযুক্ত থাকলেও সুবিধা মিলবে না এই প্রকল্পের। এও জানা গিয়েছে, পরিবারের কেউ নিয়মিত সরকারি পেনশন পেলেও আবেদন বাতিল হতে পারে।

তবে, যোগ্যতার নিয়মে সাম্প্রতিক কিছু পরিবর্তনের কথাও সামনে এসেছে। বাড়িতে তিনটি ঘর থাকলেই যে আবেদনকারী অযোগ্য হবেন, এই নিয়মে পরিবর্তন আনা হয়েছে বলে জানা গিয়েছে। ফলে আগে ঘরের সংখ্যার কারণে যারা বাদ পড়েছিলেন, তাঁদের কিছু আবেদন নতুন নিয়মে আবার বিবেচিত হতে পারে।

সূত্রে খবর , ১৭-ই আগস্ট থেকে টাকা পাঠানো শুরু হলেও প্রত্যেকের অ্যাকাউন্টে একই সময় টাকা ঢুকবে না বলে জানা গিয়েছে। আবেদন অনুমোদিত হলে এবং DBTপ্রক্রিয়া সম্পূর্ণ হলে নির্দিষ্ট সময়ে ৩০০০ টাকা অ্যাকাউন্টে জমা হবে। 

অন্নপূর্ণা ভাণ্ডারের এই পরিবর্তনের ফলে আশার আলো দেখছে মহিলারা। অনেকেই আশা রাখছেন এবার অন্তত তারা এই প্রকল্পের টাকা পাবেন।

93 Views 0 Likes 0 Comments

Related News

ক্যাফের কফি এবার বাড়িতেই!
রকমারি

ক্যাফের কফি এবার বাড়িতেই!

নিউজ ডেস্ক: প্রচণ্ড গরমের দিনে কিংবা অতিরিক্ত কাজের ফাঁকে এক গ্লাস ঠান্ডা কফি অনেকেরই পছন্দ। এক চুমুকেই শরীর জুড়িয়ে যায়। গরমের দিনে এই পানীয়ের কোনও তুলনা নেই। কিন্তু প্রতিদিন একই ধরনের আইসড কফি খেতে খেতে একঘেয়েমি আসতেই ...

২২ সেপ্টে ২০২৬, ০৭:২৩ পিএম · 2 মিনিট
ঝাল ঝাল খেতে মন চাইছে? বাড়িতেই চটজলদি বানান কোরিয়ান পনির পপকর্ন
রকমারি

ঝাল ঝাল খেতে মন চাইছে? বাড়িতেই চটজলদি বানান কোরিয়ান পনির পপকর্ন

নিউজ ডেস্ক: সারাদিন অতিরিক্ত কাজের চাপ। কিন্তু বিকেল হতেই মন একটু খাই খাই করে। গরম চা-এর সঙ্গে মুচমুচে চপ-সিঙাড়া খেতেই ইচ্ছে হয় বেশি। তাই হালকা কিছু খাওয়ার ইচ্ছে হলে পনিরের এই নতুন পদটি একবার বানিয়ে দেখতে পারেন। পনিরের স...

২১ সেপ্টে ২০২৬, ০৫:৪১ পিএম · 2 মিনিট
ঔপনিবেশিক ভারত ও ঠগী আতঙ্ক: বাস্তব অপরাধ নাকি ব্রিটিশ প্রশাসনিক কৌশল?
রকমারি

ঔপনিবেশিক ভারত ও ঠগী আতঙ্ক: বাস্তব অপরাধ নাকি ব্রিটিশ প্রশাসনিক কৌশল?

সৌগত ভট্টাচার্য: উনিশ শতকের ভারতে দূরপাল্লার পথিকদের সাথে মিশে গিয়ে ছদ্মবেশে গলায় ফাঁস লাগিয়ে হত্যার পর সর্বস্ব লুটে নেওয়ার ঘটনা ব্রিটিশ নথিতে ‘ঠগী’ নামে পরিচিত লাভ করে। ব্রিটিশ প্রশাসনের দাবি অনুযায়ী, এরা কেবল সাধারণ অপ...

১৮ সেপ্টে ২০২৬, ০৬:০৮ পিএম · 2 মিনিট
হাতির পেটের নীচে তাস-আড্ডা, মুহূর্তেই ভাইরাল ভিডিয়ো
রকমারি

হাতির পেটের নীচে তাস-আড্ডা, মুহূর্তেই ভাইরাল ভিডিয়ো

নিউজ ডেস্ক: আজ দেবশিল্পী বিশ্বকর্মার পুজো। আর তার বাহন হল হাতি। আর এই বাহনের নিচেই যদি কিছু মানুষ বসে তাদের অবসর সময় যাপন করেন- তাহলে কেমন হয়? ঠিক এমনটাই ঘটেছে। একটি ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে একটি হাতির পেটের নিচে ...

১৮ সেপ্টে ২০২৬, ০৪:৫১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.