JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ১২:০৩ পিএম
Breaking
মমতার তৃণমূলকে ফের কমিশনের তলব! ১৬ সেপ্টেম্বরের শুনানিতে কী জমা দিতে হবে, সামনে বড় সিদ্ধা... ৪ মে-র পর থেকেই গা-ঢাকা! চেন্নাই থেকে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, একাধিক অভিযোগে চাঞ্চল্য তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত? ৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য ঘাসফুল কার? কমিশনের দরজায় দুই তৃণমূল, উপনির্বাচনের মুখে প্রতীক নিয়ে চরম টানাপড়েন বিশেষ সম্মান লাভ থেকে,বিশেষ সতর্কতা- নিজের ভাগ্য জানুন পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর মমতার তৃণমূলকে ফের কমিশনের তলব! ১৬ সেপ্টেম্বরের শুনানিতে কী জমা দিতে হবে, সামনে বড় সিদ্ধা... ৪ মে-র পর থেকেই গা-ঢাকা! চেন্নাই থেকে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, একাধিক অভিযোগে চাঞ্চল্য তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত? ৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য ঘাসফুল কার? কমিশনের দরজায় দুই তৃণমূল, উপনির্বাচনের মুখে প্রতীক নিয়ে চরম টানাপড়েন বিশেষ সম্মান লাভ থেকে,বিশেষ সতর্কতা- নিজের ভাগ্য জানুন পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর

গৃহবধূ থেকে বেকার যুবক-যুবতী, ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াকরণে স্বনির্ভরতার পথ!

গৃহবধূ থেকে বেকার যুবক-যুবতী, ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াকরণে স্বনির্ভরতার পথ!

স্বনির্ভরতার লক্ষে বিশেষ উদ্যোগ নিল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের। বেকার যুবক যুবতী, গৃহবধূ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বনির্ভর করে তুলতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। ‌রাজ্য খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দফতরের উদ্যোগে প্রধানমন্ত্রী ফর্মালাইজেশন অফ মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজেস এবং প্রধানমন্ত্রী কিষান সম্পদ যোজনা-র আওতায় জেলার বিভিন্ন ব্লক ও পুরসভায় শুরু হয়েছে সচেতনতামূলক কর্মশালা। এর মধ্যে দিয়ে স্বনির্ভরতার পথ খুঁজে  পাবেন বেকার যুবক যুবতী, গৃহবধূ ও ক্ষুদ্র উদ্যোক্তারা।‌ 

ইতিমধ্যেই এর জন্য শহীদ মাতঙ্গিনী ও তমলুক-সহ জেলার ছয়টি ব্লকে আয়োজিত এই কর্মসূচিতে কৃষক, ক্ষুদ্র খাদ্য ব্যবসায়ী এবং স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের সরকারি ঋণ, ভর্তুকি, আবেদন পদ্ধতি এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প গড়ে তোলার নানা দিক সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হচ্ছে। এর মধ্যে দিয়ে তারা অনায়াসেই আবেদন করতে পারবে। ‌ এছাড়াও আবেদনকারীদের সুবিধার জন্য রাখা হয়েছে অন-দ্য-স্পট অনলাইন নিবন্ধনের ব্যবস্থাও।

এ বিষয়ে জেলাশাসক নিরঞ্জন কুমার জানান, আর্থিক ও সামাজিকভাবে পিছিয়ে থাকা মানুষ এবং কর্মসংস্থানহীন যুবক-যুবতীদের স্বনির্ভর করে তোলাই সরকারের মূল লক্ষ্য।‌ উক্ত শিবির থেকে ব্যাংক ঋণ পাওয়ার পদ্ধতি, ভর্তুকির পরিমাণ, প্রয়োজনীয় নথিপত্র এবং ঋণ পরিশোধের নিয়ম সম্পর্কে বিস্তারিতভাবে জানানো হচ্ছে আবেদনকারীদের। 

ইতিমধ্যেই কাজু প্রক্রিয়াকরণ, চাল থেকে মুড়ি তৈরি, বাড়িতে কেক, চকলেট, বড়ি, পাপড়- সহ বিভিন্ন সামগ্রী প্রক্রিয়াকরণ ব্যবসা গড়ে উঠেছে জেলার বহু জায়গায়।  এই উদ্যোগগুলিকে আরও বড় পরিসরে নিয়ে যেতে সহজ শর্তে ঋণ ও বিশেষ ভর্তুকির সুবিধা দিচ্ছে সরকার। এতে গৃহভিত্তিক খাদ্য প্রক্রিয়াকরণ ব্যবসা আরো উন্নত হবে। রোজগারের বিকল্প রাস্তা তৈরি হবে।‌

প্রশাসনের আশা, এই উদ্যোগের মাধ্যমে জেলায় ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের প্রসারের পাশাপাশি কর্মসংস্থানের নতুন দিগন্তও উন্মোচিত হবে। ইতিমধ্যেই তমলুকে আয়োজিত এক অনুষ্ঠানে একাধিক নতুন উদ্যোক্তার হাতে ঋণের শংসাপত্র তুলে দেওয়া হয়। আগামী দিনে এর মধ্যে দিয়ে জেলার আর্থসামাজিক অবস্থার কিছুটা পরিবর্তন হবে বলে আসা করছে জেলা প্রশাসন।‌

42 Views 0 Likes 0 Comments

Related News

টেকনিশিয়ান থেকে ডাক্তার! ভুয়ো MBBS সার্টিফিকেটে অস্ত্রোপচার, বর্ধমানে ৫ ‘ভুয়ো চিকিৎসক’ ঘিরে চাঞ্চল্য
রাজ্য

টেকনিশিয়ান থেকে ডাক্তার! ভুয়ো MBBS সার্টিফিকেটে অস্ত্রোপচার, বর্ধমানে ৫ ‘ভুয়ো চিকি...

বর্ধমান: পেশায় ছিলেন ওটি টেকনিশিয়ান। কিন্তু অভিযোগ, সেই পরিচয় বদলে গিয়ে কেউ হয়ে উঠেছিলেন চিকিৎসক। শুধু রোগী দেখাই নয়, ভুয়ো MBBS সার্টিফিকেটের ভিত্তিতে দিনের পর দিন অস্ত্রোপচারও করার অভিযোগ উঠেছে। পশ্চিমবঙ্গে এমনই চাঞ্চল্...

১৩ সেপ্টে ২০২৬, ১১:৫৩ এএম · 2 মিনিট
৪ মে-র পর থেকেই গা-ঢাকা! চেন্নাই থেকে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, একাধিক অভিযোগে চাঞ্চল্য
রাজ্য

৪ মে-র পর থেকেই গা-ঢাকা! চেন্নাই থেকে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, একাধিক অভিযোগে চ...

হাসনাবাদ: ভোটের ফল প্রকাশের পর থেকেই এলাকায় দেখা মিলছিল না তৃণমূল নেতার। এক জায়গায় নয়, বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়ানোর অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। অবশেষে মোবাইল টাওয়ারের লোকেশন ট্র্যাক করে তামিলনাড়ুর চেন্নাই থেকে গ্রেফত...

১৩ সেপ্টে ২০২৬, ১১:৫১ এএম · 2 মিনিট
লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর
রাজ্য

লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর

বনগাঁ, নিউজ ডেস্ক: লটারির টিকিট কিনে রাতারাতি ভাগ্য বদলে গেল বাগদার দিনমজুরের। এক কোটি টাকার লটারি জিতলেন খর্দ কুলবেরিয়া এলাকার বাসিন্দা প্রভাত পাল। পেশায় দিনমজুর প্রভাতের হাতে এখন এক কোটি টাকা। তাঁর এই বিরাট জয়ে এলাকায় ...

১২ সেপ্টে ২০২৬, ১০:৩১ পিএম · 2 মিনিট
তল্লাশির নামে চরম হেনস্থা! শিক্ষিকাদের গোপনাঙ্গে হাত দেওয়ার অভিযোগ সাঁকরাইলে
রাজ্য

তল্লাশির নামে চরম হেনস্থা! শিক্ষিকাদের গোপনাঙ্গে হাত দেওয়ার অভিযোগ সাঁকরাইলে

হাওড়া, নিউজ ডেস্ক: পরীক্ষার হলে ঢোকার আগে তল্লাশির নামে চরম হেনস্থা। এমন অভিযোগ উঠেছে হাওড়ার সাঁকরাইল গার্লস স্কুলে। অভিযোগ, প্রাথমিকের কয়েকজন শিক্ষিকাকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের আগে অন্তর্বাস খুলতে বাধ্য করা হয়। এমনকি...

১২ সেপ্টে ২০২৬, ০৭:১৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.