এবার ক্যামেরার সামনে এক পোষ্য কুকুরের আচরণ নিয়ে চাঞ্চল্য বলিউডে। লাল গালিচায় অভিনেত্রী রবিনা টন্ডন তখন ব্যস্ত সিনেমার প্রমোশনে। তবে যা ঘটলো তাতে অভিনেত্রীর প্রশংসায় অনুরাগীরা।
অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর ওহ মাই ডগ ছবির প্রদর্শনীতে উপস্থিত ছিলেন রবিনা। পরণে হলুদ জাম্পস্যুট। লাল গালিচায় একটি পোষা কুকুরকে আদর করছিলেন তিনি। হঠাৎ কুকুরটি তার হাতের দিকে এগিয়ে যায়। শুরু করে চিৎকার। ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয় গুঞ্জন।
অনেকের ধারণা কুকুরটি অভিনেত্রীকে কামড়ানোর চেষ্টা করছিল। কিন্তু গোটা পরিস্থিতিকে খুব শান্ত ভাবে সামলান অভিনেত্রী। একটুও বিচলিত না হয়ে, কোনো বিরক্তি না দেখিয়ে সংযম বজায় রেখেছেন তিনি। যা ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে নেটিজেনদের।
অনুষ্ঠান শেষে প্রশ্নের জবাবে তারকা বলেন, কুকুরটি তাকে কামরায়নি। তার পোশাক কুকুরটির মুখে আটকে গিয়েছিল। তাই কুকুরটি চিৎকার করছিল। দুর থেকে দেখে ভুল ধারণা সৃষ্টি হয়েছে বলে দাবি করে তিনি।
পশুপ্রেমী হিসাবে রবীনাকে অনেকেই চেনেন। বিভিন্ন সময় পশু সুরক্ষায় বিভিন্ন বার্তাও প্রচার করেছেন। তবে তার এই সংযমী, সহানুভূতিশীল, মানবিক আচরণে তিনি প্রশংসা কুড়িয়েছে ভক্তদের।