JAZZBAAT 24 BANGLA
১৭ সেপ্টে ২০২৬, ০২:০৮ পিএম
Breaking
মাঠ মিলল না, শেষমেশ কোর্ট চত্বরেই সভা? মমতার কর্মসূচি নিয়ে বড় সিদ্ধান্ত হাইকোর্টের বিহার থেকে আসছে ‘রয়্যাল’ অতিথি! ২ অক্টোবর বক্সার জঙ্গলে বাঘিনী, সাক্ষী থাকবেন মুখ্যমন্ত্রী রাতভর গুলির লড়াই, উধমপুরে খতম ২ জঙ্গি! জঙ্গলে এখনও চলছে চিরুনি তল্লাশি মোদীর জন্মদিনের আগেই শুভেচ্ছা শত্রুঘ্নের, ‘বন্ধু’ সম্বোধনে তুঙ্গে চর্চা মোদীর জন্মদিনে বুম্বাদার বিশেষ বার্তা, তার আগের দিনই এল বিরাট দায়িত্ব! প্রসেনজিৎকে ঘিরে টল... ‘আবছা অন্ধকারে’ ভূতের ছবি, সঙ্গে কুণালের কটাক্ষ! FIR-এর পর তাঁর নতুন পোস্ট ঘিরে তুমুল চর্চ... ‘কী করে খেতে পাও আমিও দেখব!’ মনামীর সিদ্ধান্তে ক্ষুব্ধ নিরঞ্জন, বিগ বসের ঘরে তুমুল অশান্তি ভডনগর থেকে বারাণসী, জন্মদিনে মোদীকে ঘিরে ‘মেগা আয়োজন’! একইসঙ্গে দুই শহর থেকে ছুটবে বাইক র‍... মাঠ মিলল না, শেষমেশ কোর্ট চত্বরেই সভা? মমতার কর্মসূচি নিয়ে বড় সিদ্ধান্ত হাইকোর্টের বিহার থেকে আসছে ‘রয়্যাল’ অতিথি! ২ অক্টোবর বক্সার জঙ্গলে বাঘিনী, সাক্ষী থাকবেন মুখ্যমন্ত্রী রাতভর গুলির লড়াই, উধমপুরে খতম ২ জঙ্গি! জঙ্গলে এখনও চলছে চিরুনি তল্লাশি মোদীর জন্মদিনের আগেই শুভেচ্ছা শত্রুঘ্নের, ‘বন্ধু’ সম্বোধনে তুঙ্গে চর্চা মোদীর জন্মদিনে বুম্বাদার বিশেষ বার্তা, তার আগের দিনই এল বিরাট দায়িত্ব! প্রসেনজিৎকে ঘিরে টল... ‘আবছা অন্ধকারে’ ভূতের ছবি, সঙ্গে কুণালের কটাক্ষ! FIR-এর পর তাঁর নতুন পোস্ট ঘিরে তুমুল চর্চ... ‘কী করে খেতে পাও আমিও দেখব!’ মনামীর সিদ্ধান্তে ক্ষুব্ধ নিরঞ্জন, বিগ বসের ঘরে তুমুল অশান্তি ভডনগর থেকে বারাণসী, জন্মদিনে মোদীকে ঘিরে ‘মেগা আয়োজন’! একইসঙ্গে দুই শহর থেকে ছুটবে বাইক র‍...

দিশা সালিয়ান মৃত্যু রহস্য, তদন্তে হাইপ্রোফাইল অফিসার

দিশা সালিয়ান মৃত্যু রহস্য, তদন্তে হাইপ্রোফাইল অফিসার
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নয়াদিল্লি, নিউজ ডেস্ক: আর মাসখানেকের ভেতরেই আসতে চলেছে দেবীপক্ষ। তার আগেই দেবীদের আবাহন শুরু হয়ে গিয়েছে। গত শুক্রবারে সিআরপিএফের কোবরা ইউনিটের দায়িত্ব নিয়েছেন ইন্সপেক্টর জেনারেল সংযুক্তা পরাশর। আর এবার আরেক দেবী'র হাতে হতে চলেছে একই বড় রহস্যের উদঘাটন। যেই ঘটনা একটা সময় সারা ফেলে দিয়েছিল গোটা দেশে।

তাঁর ঝুলিতে রয়েছে রাজ্য তথা দেশের স্পর্শকাতর বেশ কয়েকটি মামলার প্রধান দায়িত্ব। সেই মামলাগুলি কোনটির নাম হাথরাস, কোনোটির নাম উন্নাও আবার কোনটি আরজিকর। তিনি সীমা পাহুজা। আর এই মুহূর্তে তিনি আবার লাইম লাইটে। তার কারণ এবার তার হাতে আসতে চলেছে সুশান্ত সিং রাজপুত-র ম্যানেজার দিশা সালিয়ান-র মৃত্যু রহস্যের ফাইল।

২০২০ সালের ৮ই জুন। মুম্বাইয়ের মালাডে একটি বহুতল থেকে পড়ে মৃত্যু হয় দিশা সালিয়ান-র। এবং কাকতালীয়ভাবে দিশা-র মৃত্যুর কয়েক দিনের মাথাতেই নিজের ফ্ল্যাটে রহস্যজনক মৃত্যু হয় বিখ্যাত অভিনেতা সুশান্ত সিং রাজপুত-র। আর ঠিক এই জায়গাতেই শুরু হয় জল্পনা। সাধারণ মানুষের মনে জেগে ওঠে একটি প্রশ্ন- এই দুই ঘটনার মধ্যে কি কোন যোগসূত্র আদৌ আছে? এই ঘটনায় বিস্তর ছোটাছুটি হয়েছিল। সারা পড়ে গিয়েছিল মুম্বাইয়ে। বিশেষত বলিউড এবং মহারাষ্ট্রের রাজনৈতিক মহলেও দেখা গেছিল চাঞ্চল্য।

দিশার মৃত্যুতে নাম জড়ায় মহারাষ্ট্রের রাজনৈতিক মহলের হেভিওয়েট নেতা উদ্ধব ঠাকরে এবং তার ছেলে আদিত্য ঠাকরে-র। তবে সে ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব খাটিয়ে কেসটিকে ধামাচাপা দেওয়া হয়। পুলিশের তরফে বলা হয় এটি একটি রহস্য মৃত্যু। দিশার বাবা দাবি করেছিলেন তার মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে।

কিন্তু কেসটি ধামাচাপা পড়ে যাওয়ায় এটা নিয়ে আর কাজ হয়নি। এরপর আবার ওই কেসটি রি-ওপেনের পিটিশন করেন দিশা সালিয়ানের বাবা সতীশ সালিয়ান। ওই পিটিশনের ভিত্তিতেই বম্বে হাই কোর্ট সম্প্রতি একটি শুনানিতে সিবিআইকে ওই মামলাটির পুনরায় তদন্তের নির্দেশ দেয়। ষড়যন্ত্র করে ধামাচাপা দেওয়া মামলাটিতে নাম জড়িয়ে ছিল উদ্ধব ঠাকরে, উদ্ধব-পুত্র আদিত্য ঠাকরে, দিনো মারিয়া, রিহা চক্রবর্তী সহ বেশ কয়েকজন হেভিওয়েট ব্যক্তিত্বর। সেই তদন্তের ভার সামলাতে আসছেন সীমা পাহুজা।

বম্বে হাইকোর্ট রায় দেওয়ার সাথে সাথে এটিও বলে যে ওই ঘটনায় যুক্ত সরকারি কর্মী, পুলিশ আধিকারিক, ডক্টর ও নার্সদের ভূমিকাও তদন্ত করে দেখবে সিবিআই। বিশেষত মামলার নথি ফাইল এবং সরকারি তথ্য-প্রমাণ নষ্ট বা গোপন করা হয়েছে কিনা। অথবা সরকারি নদীর জাল করাও হয়ে থাকতে পারে! এছাড়াও ক্ষমতার অপব্যবহার করে বিষয়টিকে চেপে দেওয়া হচ্ছে কিনা, সেটিও খতিয়ে দেখা হবে। ঠিক এই কারণেই ডাক পড়ে সীমা পাহুজা'র।

এই মুহূর্তে সীমা পাহুজা দিল্লির সদর দপ্তরে স্পেশাল ক্রাইম ইউনিটের এসপি পদে কর্মরতা। তাকে এই কেসে সাহায্য করতে আসছেন ডিএসপি পুরান কুমার সহ একটি গোটা ইউনিট। অত্যন্ত বুদ্ধি খাটিয়ে এবং চতুরতার সঙ্গে তদন্তের সঠিক বিশ্লেষণ করে থাকেন সিবিআই অফিসার সীমা পাহুজা। বিশ্লেষণ এবং ততধিক সূক্ষ্ম চিন্তা করার জন্য বিশেষ খ্যাতি রয়েছে অফিসার সীমা পাহু।  এর আগেও সামলেছেন একাধিক হাইপ্রোফাইল মামলা। ২০২০-২০২১ সালের মধ্যে হিমাচল প্রদেশের শিমলায় এক ১৬ বছরের কিশোরীকে ধর্ষণ ও খুন করা হয়েছিল। সেই ঘটনাতেও তিনি তদন্ত করেন। ওই তদন্তে  অত্যন্ত জটিল রহস্যের জট খুলতে আধুনিক ফরেন্সিক পদ্ধতির ব্যবহার করেছিলেন তিনি। দেশজুড়ে তাঁর প্রশংসা হয়। আর তাই অসামান্য কাজের দক্ষতার স্বীকৃতি পান তিনি। লাভ করেন ২০২১ সালে 'সেরা তদন্তকারী অফিসার' স্বর্ণপদকটি।

দিশা সালিয়ান মামলায়  হত্যা, গণধর্ষণ, অপরাধমূলক ষড়যন্ত্র, প্রমাণ ধ্বংস এবং মিথ্যা তথ্য প্রদানের ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করা হয়েছে সিবিআই এর তরফ থেকে।  জানা গিয়েছে    ওই ঘটনার ঠিক আগে নিজের বাগদত্ত রোহন রাইয়ের মুম্বইয়ের ফ্ল্যাটে ছিলেন তিনি। সেখানে রাতে একটি ছজমায়েত ঘি। তবে  এটাই জানাগিয়েছেএই গোটা তদন্ত প্রক্রিয়ার তদারকি করবেন সীমা পাহুজা।

23 Views 0 Likes 0 Comments

Related News

মোদীর জন্মদিনে বুম্বাদার বিশেষ বার্তা, তার আগের দিনই এল বিরাট দায়িত্ব! প্রসেনজিৎকে ঘিরে টলিপাড়ায় চর্চা
বিনোদন

মোদীর জন্মদিনে বুম্বাদার বিশেষ বার্তা, তার আগের দিনই এল বিরাট দায়িত্ব! প্রসেনজিৎকে...

প্রসেনজিৎ লেখেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দেশসেবার কাজে তাঁর সুস্বাস্থ্য ও অফুরন্ত শক্তির জন্য প্রার্থনা করেন। অভিনেতার এই বার্তা প্রকাশ্যে আসতেই তা নিয়ে অনুরাগীদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে।

১৭ সেপ্টে ২০২৬, ০১:১৩ পিএম · 2 মিনিট
‘কী করে খেতে পাও আমিও দেখব!’ মনামীর সিদ্ধান্তে ক্ষুব্ধ নিরঞ্জন, বিগ বসের ঘরে তুমুল অশান্তি
বিনোদন

‘কী করে খেতে পাও আমিও দেখব!’ মনামীর সিদ্ধান্তে ক্ষুব্ধ নিরঞ্জন, বিগ বসের ঘরে তুমুল...

লাক্সারি বাজেট টাস্কে প্রতিযোগীদের নির্দিষ্ট নিয়ম মেনে বল সংগ্রহ করতে বলা হয়েছিল। অভিযোগ, খেলায় সোনামণি নিয়ম ভেঙে নির্ধারিত সময়ের তুলনায় বেশি বল সংগ্রহ করেন।

১৭ সেপ্টে ২০২৬, ০১:১১ পিএম · 2 মিনিট
১৮ বছর পর নিউ ইয়র্কে সব্যসাচীর প্রত্যাবর্তন, বদলে গেল চেনা ফ্যাশনের ছক!
বিনোদন

১৮ বছর পর নিউ ইয়র্কে সব্যসাচীর প্রত্যাবর্তন, বদলে গেল চেনা ফ্যাশনের ছক!

নিউজ ডেস্ক: নিউ ইয়র্ক ফ্যাশন উইকে প্রত্যাবর্তন করলেন বাঙালি পোশাকশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায় ১৮ বছর পর। তার তৈরি পোশাকের বৈচিত্র ও পরিবেশনের নাটকীয়তা নজর কেড়েছেন তিনি। দীর্ঘদিন র‌্যাম্প থেকে দূরে থাকলেও এখনও তিনিই শ্রেষ...

১৭ সেপ্টে ২০২৬, ১২:০৫ পিএম · 2 মিনিট
নিজের ভাইয়ের বাড়িতে পরিবার ও বন্ধুদের সাথে গণেশ আরতি করলেন সালমান খান
বিনোদন

নিজের ভাইয়ের বাড়িতে পরিবার ও বন্ধুদের সাথে গণেশ আরতি করলেন সালমান খান

নিউজ ডেস্ক: পুরো মুম্বাই শহর গণেশ চতুর্থী উদযাপনে মেতে উঠেছে । সাধারণ মানুষসহ তারকারাও দশদিনব্যাপি এই উৎসবে জড়িয়ে উৎসবের মাহাত্ম্য বাড়িয়ে তোলেন। গণপতিকে অত্যন্ত আদরের সাথে আপ্যায়ন করে মারাঠি ভক্তকুল। অন্যান্য তারকাদ...

১৭ সেপ্টে ২০২৬, ১০:১৬ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.