JAZZBAAT 24 BANGLA
১৭ সেপ্টে ২০২৬, ০২:০৮ পিএম
Breaking
মাঠ মিলল না, শেষমেশ কোর্ট চত্বরেই সভা? মমতার কর্মসূচি নিয়ে বড় সিদ্ধান্ত হাইকোর্টের বিহার থেকে আসছে ‘রয়্যাল’ অতিথি! ২ অক্টোবর বক্সার জঙ্গলে বাঘিনী, সাক্ষী থাকবেন মুখ্যমন্ত্রী রাতভর গুলির লড়াই, উধমপুরে খতম ২ জঙ্গি! জঙ্গলে এখনও চলছে চিরুনি তল্লাশি মোদীর জন্মদিনের আগেই শুভেচ্ছা শত্রুঘ্নের, ‘বন্ধু’ সম্বোধনে তুঙ্গে চর্চা মোদীর জন্মদিনে বুম্বাদার বিশেষ বার্তা, তার আগের দিনই এল বিরাট দায়িত্ব! প্রসেনজিৎকে ঘিরে টল... ‘আবছা অন্ধকারে’ ভূতের ছবি, সঙ্গে কুণালের কটাক্ষ! FIR-এর পর তাঁর নতুন পোস্ট ঘিরে তুমুল চর্চ... ‘কী করে খেতে পাও আমিও দেখব!’ মনামীর সিদ্ধান্তে ক্ষুব্ধ নিরঞ্জন, বিগ বসের ঘরে তুমুল অশান্তি ভডনগর থেকে বারাণসী, জন্মদিনে মোদীকে ঘিরে ‘মেগা আয়োজন’! একইসঙ্গে দুই শহর থেকে ছুটবে বাইক র‍... মাঠ মিলল না, শেষমেশ কোর্ট চত্বরেই সভা? মমতার কর্মসূচি নিয়ে বড় সিদ্ধান্ত হাইকোর্টের বিহার থেকে আসছে ‘রয়্যাল’ অতিথি! ২ অক্টোবর বক্সার জঙ্গলে বাঘিনী, সাক্ষী থাকবেন মুখ্যমন্ত্রী রাতভর গুলির লড়াই, উধমপুরে খতম ২ জঙ্গি! জঙ্গলে এখনও চলছে চিরুনি তল্লাশি মোদীর জন্মদিনের আগেই শুভেচ্ছা শত্রুঘ্নের, ‘বন্ধু’ সম্বোধনে তুঙ্গে চর্চা মোদীর জন্মদিনে বুম্বাদার বিশেষ বার্তা, তার আগের দিনই এল বিরাট দায়িত্ব! প্রসেনজিৎকে ঘিরে টল... ‘আবছা অন্ধকারে’ ভূতের ছবি, সঙ্গে কুণালের কটাক্ষ! FIR-এর পর তাঁর নতুন পোস্ট ঘিরে তুমুল চর্চ... ‘কী করে খেতে পাও আমিও দেখব!’ মনামীর সিদ্ধান্তে ক্ষুব্ধ নিরঞ্জন, বিগ বসের ঘরে তুমুল অশান্তি ভডনগর থেকে বারাণসী, জন্মদিনে মোদীকে ঘিরে ‘মেগা আয়োজন’! একইসঙ্গে দুই শহর থেকে ছুটবে বাইক র‍...

‘কী করে খেতে পাও আমিও দেখব!’ মনামীর সিদ্ধান্তে ক্ষুব্ধ নিরঞ্জন, বিগ বসের ঘরে তুমুল অশান্তি

‘কী করে খেতে পাও আমিও দেখব!’ মনামীর সিদ্ধান্তে ক্ষুব্ধ নিরঞ্জন, বিগ বসের ঘরে তুমুল অশান্তি
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: বিগ বস বাংলার ঘরে ফের শুরু হয়েছে বিতর্ক। বুধবারের পর্বে লাক্সারি বাজেটের টাস্ককে কেন্দ্র করে মুখোমুখি হলেন প্রতিযোগীরা। বিতর্কের কেন্দ্রে এবার বাড়ির বর্তমান রানি মনামী ঘোষ। তাঁর একটি সিদ্ধান্তকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেছেন নিরঞ্জন মণ্ডল ও ঝিলম গুপ্ত। বিষয়টি নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে গোটা ঘর।

লাক্সারি বাজেট টাস্কে প্রতিযোগীদের নির্দিষ্ট নিয়ম মেনে বল সংগ্রহ করতে বলা হয়েছিল। অভিযোগ, খেলায় সোনামণি নিয়ম ভেঙে নির্ধারিত সময়ের তুলনায় বেশি বল সংগ্রহ করেন। নিয়ম অনুযায়ী তাঁর খেলা বাতিল হওয়ার কথা ছিল বলে দাবি করেন বাড়ির কয়েকজন সদস্য। কিন্তু রানি হিসেবে মনামী সোনামণিকেই জয়ী ঘোষণা করেন।

মনামীর যুক্তি ছিল, সোনামণি এবং সোহিনী দু’জনেই প্রায় একই সময়ে হার্নেস খুলেছিলেন। তাই সোনামণির বিরুদ্ধে শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে এই ব্যাখ্যা মেনে নিতে পারেননি ঝিলম। তাঁর অভিযোগ, বিগ বসের ঘরে ন্যায্যভাবে খেলার সুযোগ বারবার নষ্ট হচ্ছে। এই ঘটনাকে তিনি প্রকাশ্য পক্ষপাতিত্ব বলেও প্রশ্ন তোলেন।

এরপরই আলোচনায় যোগ দেন নিরঞ্জন মণ্ডল। মনামীর সিদ্ধান্ত নিয়ে তাঁর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন নিরঞ্জন। পরিস্থিতি উত্তপ্ত হতে থাকায় শেষ পর্যন্ত মনামীকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি।

নিরঞ্জনের কথায়, “লাক্সারি বাজেট তো আসবে এবার। আমি দেখাব পুরো বাড়ি কীভাবে চলে। কী করে খেতে পাও আমিও দেখব এবার! দেখো শুধু।” তাঁর এই মন্তব্যের পর ঘরের পরিবেশ আরও উত্তপ্ত হয়ে ওঠে।

শুধু ঝিলম বা নিরঞ্জনই নন, নন্দিনী, ভরত কল এবং সৃজলা গুহও বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে অসন্তোষ প্রকাশ করেন। অন্যদিকে মনামীও নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেননি। ফলে তর্ক-বিতর্ক আরও বাড়তে থাকে।

গত ৩০ আগস্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় শুরু হয়েছে বিগ বস বাংলা। এর মধ্যেই অনিন্দ্য সেনগুপ্তের বিদায় এবং রাজবীর দে ও জীতু কামালের ওয়াইল্ড কার্ড এন্ট্রি শোয়ের উত্তেজনা বাড়িয়েছে। এবার মনামীর সিদ্ধান্তকে ঘিরে নতুন এই বিতর্ক আগামী পর্বগুলিতে কতটা প্রভাব ফেলে, সেটাই দেখার।

43 Views 0 Likes 0 Comments

Related News

মোদীর জন্মদিনে বুম্বাদার বিশেষ বার্তা, তার আগের দিনই এল বিরাট দায়িত্ব! প্রসেনজিৎকে ঘিরে টলিপাড়ায় চর্চা
বিনোদন

মোদীর জন্মদিনে বুম্বাদার বিশেষ বার্তা, তার আগের দিনই এল বিরাট দায়িত্ব! প্রসেনজিৎকে...

প্রসেনজিৎ লেখেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দেশসেবার কাজে তাঁর সুস্বাস্থ্য ও অফুরন্ত শক্তির জন্য প্রার্থনা করেন। অভিনেতার এই বার্তা প্রকাশ্যে আসতেই তা নিয়ে অনুরাগীদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে।

১৭ সেপ্টে ২০২৬, ০১:১৩ পিএম · 2 মিনিট
দিশা সালিয়ান মৃত্যু রহস্য, তদন্তে হাইপ্রোফাইল অফিসার
বিনোদন

দিশা সালিয়ান মৃত্যু রহস্য, তদন্তে হাইপ্রোফাইল অফিসার

নয়াদিল্লি, নিউজ ডেস্ক: আর মাসখানেকের ভেতরেই আসতে চলেছে দেবীপক্ষ। তার আগেই দেবীদের আবাহন শুরু হয়ে গিয়েছে। গত শুক্রবারে সিআরপিএফের কোবরা ইউনিটের দায়িত্ব নিয়েছেন ইন্সপেক্টর জেনারেল সংযুক্তা পরাশর। আর এবার আরেক দেবী'র হ...

১৭ সেপ্টে ২০২৬, ১২:৫৫ পিএম · 3 মিনিট
১৮ বছর পর নিউ ইয়র্কে সব্যসাচীর প্রত্যাবর্তন, বদলে গেল চেনা ফ্যাশনের ছক!
বিনোদন

১৮ বছর পর নিউ ইয়র্কে সব্যসাচীর প্রত্যাবর্তন, বদলে গেল চেনা ফ্যাশনের ছক!

নিউজ ডেস্ক: নিউ ইয়র্ক ফ্যাশন উইকে প্রত্যাবর্তন করলেন বাঙালি পোশাকশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায় ১৮ বছর পর। তার তৈরি পোশাকের বৈচিত্র ও পরিবেশনের নাটকীয়তা নজর কেড়েছেন তিনি। দীর্ঘদিন র‌্যাম্প থেকে দূরে থাকলেও এখনও তিনিই শ্রেষ...

১৭ সেপ্টে ২০২৬, ১২:০৫ পিএম · 2 মিনিট
নিজের ভাইয়ের বাড়িতে পরিবার ও বন্ধুদের সাথে গণেশ আরতি করলেন সালমান খান
বিনোদন

নিজের ভাইয়ের বাড়িতে পরিবার ও বন্ধুদের সাথে গণেশ আরতি করলেন সালমান খান

নিউজ ডেস্ক: পুরো মুম্বাই শহর গণেশ চতুর্থী উদযাপনে মেতে উঠেছে । সাধারণ মানুষসহ তারকারাও দশদিনব্যাপি এই উৎসবে জড়িয়ে উৎসবের মাহাত্ম্য বাড়িয়ে তোলেন। গণপতিকে অত্যন্ত আদরের সাথে আপ্যায়ন করে মারাঠি ভক্তকুল। অন্যান্য তারকাদ...

১৭ সেপ্টে ২০২৬, ১০:১৬ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.