মেষ: অতিরিক্ত অর্থলাভের আসায় সমস্যা হতে পারে। স্বামী স্ত্রীর মতে অমিল হতে পারে। বাড়তে পারে মানসিক উদ্বেগ। চাকরিতে অগ্রগতির সুযোগ। বিজ্ঞান চর্চায় অগ্রগতি। শারীরিক ভোগান্তি লেগেই থাকবে। শত্রুর সাথে চুক্তিতে লাভবান।
বৃষ: আয় বৃদ্ধি। পাওনা আদায়। ব্যবসায় ভালো যোগ। বুদ্ধির জন্য ক্ষতি হওয়ার সম্ভাবনা। কপালে অপমান জুটতে পারে।কর্মস্থলে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বিবাদ হতে পারে। ভ্রমণের জন্য ভালো দিন। বাড়তি খরচের চাপ। দুপুরের পর সময়টা ব্যবসার জন্য ঠিক নয়।
মিথুন: পরিবারের জন্য মন খারাপ। পড়াশোনা এবং নিজের দক্ষতায় কর্মস্থানে ভালো সুযোগ। শত্রু নিয়ে চাপ আসতে পারে। তবে মুষ্টিমেয় কথায় বিপদ থেকে উদ্ধার। প্রেমের ব্যাপারে তাড়াতাড়ি সিদ্ধান্ত নিন। ব্যবসায় ঝামেলার সম্ভাবনা। বাবার শরীর নিয়ে চিন্তা বাড়বে। সন্তানের ব্যবহারে মানসিক কষ্টের সম্মুখীন।
কর্কট: কাজের ভালো সুযোগ। ব্যবসায় লাভ। পাটের কষ্টে ভুগবেন। মানসিক অস্থিরতা থাকবে। মায়ের শরীর নিয়ে চিন্তা বাড়বে। খরচ বাড়ার জন্য স্বামী স্ত্রীর অশান্তির যোগ।বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতে পারেন।
সিংহ: দাম্পত্য জীবনে চাপ। মাথা কিংবা দাঁতের যন্ত্রণায় ভুগতে পারেন। রাজনীতির সঙ্গে যুক্ত দের ভালো সময়। ব্যবসায় ভালো যোগাযোগ আসার সম্ভাবনা।বিলাসিতায় বাড়বে খরচ। অন্যের দয়ার পাত্র হতে পারেন। বাবার সঙ্গে মতবিরোধ। মামলায় জড়ালেও বুদ্ধির জোরে বেরিয়ে আসবেন।
কন্যা: ব্যবসায় লাভ। বাড়তি আয়ে বিপদ।কথা মেপে বলুন। প্রেমে মানষিক যন্ত্রণা বৃদ্ধি। বন্ধুদের সাথে আড্ডায় আনন্দ। ক্ষতিও হতে পারে বন্ধুদের থেকে। আপনার সহ্য শক্তি আপনাকে রক্ষা করবে। আপনার আচরণে খারাপও লাগতে পারে কারুর।
তুলা: দ্রুত রোগের চিকিৎসা করুন। উচ্চশিক্ষায় বিদেশ যাত্রা। জরুরি কাজ সকালে মেটান। সকালের দিকটা ভালো গেলেও, বিকেলের দিক খুব ভালো যাবে না। সংসারে খরচ বাড়তে পারে। মনে অস্থিরতা থাকবে। মায়ের সাথে সামান্য মনমালিন্য হতে পারে। সন্তানের খেয়াল রাখুন।প্রেমের ব্যাপারে ভেবে এগোন।
বৃশ্চিক: সফল প্রেম। প্রচুর কাজের চাপ। অর্থ ভাগ্য ভালো।বাড়তি আয়ের সম্ভাবনা। বন্ধু বিচ্ছেদ হতে পারে। আপনার রসিকতা অন্যের বিপদ নিয়ে আসতে পারে। মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন। শারীরিক কষ্ট বাড়বে। মিথ্যে অপবাদ পেতে পারেন।নিকট আত্মীয় বিশ্বাসঘাতকতা করতে পারে।
ধনু: সুসংবাগ পেতে পারেন। বাড়িতে নতুন জীবজন্তু কেনার যোগ রয়েছে। পেশাদারদের জন্য সময়টি উপযুক্ত। আপনার নম্র সভাব আপনাকে জনপ্রিয় করে তুলবে। বাড়বে দায়িত্ব, মানসিক চাপ। প্রিয় বন্ধুর জন্য সংসারে অশান্তির সম্ভাবনা। ঠকতে পারেন, সাবধান।কাউকে কথা দেবেন না। শুভ কাজে বাধা। অসুস্থতার সম্ভাবনা।
মকর: গবেষণার কাজে সাফল্য আসবে। কাজের জন্য আসবে সুনামও। ফটকা বা লটারিতে লক্ষিলাভ।সন্তানের সঙ্গে মতবিরোধ হতে পারে। পিতার সঙ্গে ব্যবসায়িক আলোচনা করুন। তবে এই মহূর্তে ব্যবসায় বেশি বিনিয়োগ করা ঠিক হবে না। শারীরিক অসুস্থতায় কষ্ট পেতে পারেন। হঠাৎ কোনো বিবাদে জড়ানোর সম্ভাবনা রয়েছে।
কুম্ভ: কাছাকাছি ঘুরতে যেতে পারেন। সখ মেটাতে বাড়তি খরচের সম্ভাবনা। অন্যের উপকারে পাবেন শান্তি। সংসারেও বজায় থাকবে শান্তি। তবে সব পরামর্শদাতা শুভ চিন্তক নাও হতে পারে। প্রতিবেশীর সঙ্গে জড়াতে পারেন ঝামেলায়। কর্মক্ষেত্রে ফাঁসতে পারেন, সতর্ক থাকুন।
মীন: উচ্চপদস্থ চাকরির যোগ। কর্মসূত্রে যেতে হতে পারে দূরে। বন্ধুর জন্য সংসারে হতে পারে সমস্যা। অধিক ক্রোধের জন্য আসতে পারে বিপদ। সাবধানে চলাফেরা করুন। বাতের ব্যথায় কষ্ট পেতে পারেন। অর্থ খরচ হতে পারে।