JAZZBAAT 24 BANGLA
১৮ নভে ২০২৬, ০৪:৪৬ পিএম
Breaking
IPL 2027 Auction: কখন থেকে শুরু হবে ক্রিকেটারদের কেনাবেচা? Abhishek Porel: দিল্লি ছেড়ে দেওয়ার পরই বাংলার জার্সিতে ব্যাট হাতে ঝড়! Mohammed Siraj: ফর্মে নেই সিরাজ! এবার কি প্রথম একাদশ থেকে ছাঁটাই? সিদ্ধান্ত নিতে হবে শুভমন... Donald Trump: চিনে ট্রাম্প পা রাখতেই বাড়ছে উত্তেজনা! শুল্কযুদ্ধের অবসান, নাকি নতুন সংঘাতে... IPL 2027: পন্থকে ফেরাতে কুলদীপকে বিসর্জন, সিদ্ধান্তটা সহজ ছিল না সৌরভের শীতে বিদ্যুতের ঘাটতি! এবার ভারত থেকে বিপুল পরিমাণ বিদ্যুৎ নেবে নেপাল Shamik Bhattacharya: বিজেপি দফতরে অস্ট্রেলিয়ার হাইকমিশনার... শমীকের সঙ্গে বৈঠক! Indonesia: দেবদেবীর বেশে প্রেক্ষাগৃহে হাজির... ‘রামায়ণ’ দেখতে ইন্দোনেশিয়ায় দর্শকদের উন্মাদ... IPL 2027 Auction: কখন থেকে শুরু হবে ক্রিকেটারদের কেনাবেচা? Abhishek Porel: দিল্লি ছেড়ে দেওয়ার পরই বাংলার জার্সিতে ব্যাট হাতে ঝড়! Mohammed Siraj: ফর্মে নেই সিরাজ! এবার কি প্রথম একাদশ থেকে ছাঁটাই? সিদ্ধান্ত নিতে হবে শুভমন... Donald Trump: চিনে ট্রাম্প পা রাখতেই বাড়ছে উত্তেজনা! শুল্কযুদ্ধের অবসান, নাকি নতুন সংঘাতে... IPL 2027: পন্থকে ফেরাতে কুলদীপকে বিসর্জন, সিদ্ধান্তটা সহজ ছিল না সৌরভের শীতে বিদ্যুতের ঘাটতি! এবার ভারত থেকে বিপুল পরিমাণ বিদ্যুৎ নেবে নেপাল Shamik Bhattacharya: বিজেপি দফতরে অস্ট্রেলিয়ার হাইকমিশনার... শমীকের সঙ্গে বৈঠক! Indonesia: দেবদেবীর বেশে প্রেক্ষাগৃহে হাজির... ‘রামায়ণ’ দেখতে ইন্দোনেশিয়ায় দর্শকদের উন্মাদ...

Abhishek Porel: দিল্লি ছেড়ে দেওয়ার পরই বাংলার জার্সিতে ব্যাট হাতে ঝড়!

Abhishek Porel: দিল্লি ছেড়ে দেওয়ার পরই বাংলার জার্সিতে ব্যাট হাতে ঝড়!
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: দিল্লি ক্যাপিটালসের ছেড়ে দেওয়া ক্রিকেটার এবার বাংলার জার্সিতে জ্বলে উঠলেন। ঝাড়খণ্ডের বিরুদ্ধে ব্যাট হাতে দুরন্ত ইনিংস খেলে বাংলাকে জয় এনে দিলেন অভিষেক পোড়েল। তাঁর সঙ্গে অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণের দায়িত্বশীল ব্যাটিংয়ে বুধবার সৈয়দ মুস্তাক আলি ট্রফির গ্রুপ পর্বের ম্যাচে ঝাড়খণ্ডকে সাত উইকেটে হারাল বাংলা। প্রথমে ব্যাট করে ঝাড়খণ্ডের করা ১৪৮ রানের লক্ষ্য মাত্র ১৮.৪ ওভারেই তাড়া করে নেয় বাংলার দল। 

টস জিতে প্রথমে ঝাড়খণ্ডকে ব্যাট করতে পাঠায় বাংলা। শুরু থেকেই বোলাররা নিয়ন্ত্রিত বোলিং করে প্রতিপক্ষকে চাপে রাখেন। ঝাড়খণ্ডের হয়ে বিরাট সিং ৩৭ বলে অপরাজিত ৪৫ রান করেন। শিখর মোহন ২৬ বলে ৪২ রানের ঝোড়ো ইনিংস খেলেন। এ ছাড়া উৎকর্ষ সিং ১৮ বলে ২৩ এবং অনুকূল রায় ১৭ রান করেন। নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৪৮ রান তোলে ঝাড়খণ্ড। বাংলার হয়ে মুকেশ কুমার, সায়ন ঘোষ এবং ঋষভ চৌধুরী দু’টি করে উইকেট তুলে নেন। চার ওভারে ২৩ রান দিয়ে দু’টি উইকেট নিয়ে নজর কাড়েন সায়ন।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই করণ লালের উইকেট হারায় বাংলা। তবে সেই ধাক্কা সামলে নেন অভিষেক পোড়েল এবং অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। দ্বিতীয় উইকেটে তাঁদের ৯২ রানের জুটি বাংলার জয়ের ভিত তৈরি করে দেয়। ৩৪ বলে ৪৯ রান করে সাজঘরে ফেরেন অভিষেক। তাঁর ইনিংসে ছিল চারটি চার ও দু’টি ছক্কা। অল্পের জন্য অর্ধশতরান হাতছাড়া হলেও দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তিনি।

অন্যদিকে, অধিনায়ক ঈশ্বরণ শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ৪৮ বলে ৬১ রানের ইনিংসে ছ’টি চার ও একটি ছক্কা মারেন তিনি। শাকির গান্ধী ৯ বলে ১৪ রান করেন। যশরাজ কেশওয়ানি অপরাজিত ১১ রান করে জয় নিশ্চিত করেন।

এদিকে, একই দিনে অন্য ম্যাচে বিহারের কাছে শেষ ওভারের রুদ্ধশ্বাস লড়াইয়ে দুই উইকেটে হেরে যায় তারকাখচিত দিল্লি। দিল্লির হয়ে যশ ধুল ৫৯ বলে অপরাজিত ১২৫ রান করলেও দলকে জেতাতে পারেননি। বিহার ২২৭ রান তুলে ম্যাচ জিতে নেয়। ফলে একদিকে দিল্লির হতাশা, অন্যদিকে বাংলার জয়—দিনের ক্রিকেটে দুই ভিন্ন ছবি ধরা পড়ল।

1 Views 0 Likes 0 Comments

Related News

IPL 2027 Auction: কখন থেকে শুরু হবে ক্রিকেটারদের কেনাবেচা?
ময়দান

IPL 2027 Auction: কখন থেকে শুরু হবে ক্রিকেটারদের কেনাবেচা?

স্পোর্টস ডেস্ক: আইপিএল ২০২৭-এর মিনি নিলামের দিনক্ষণ ও সময় ঘোষণা করে দিল আইপিএল গভর্নিং কাউন্সিল। আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় বসতে চলেছে ক্রিকেটার কেনাবেচার মহারণ। ভারতীয় সময় সকাল ১১টা থেকে শুরু হবে এই নিলাম। মঙ্গলবার আনুষ্ঠা...

১৮ নভে ২০২৬, ০৪:৪৩ পিএম · 2 মিনিট
Mohammed Siraj: ফর্মে নেই সিরাজ! এবার কি প্রথম একাদশ  থেকে ছাঁটাই? সিদ্ধান্ত নিতে হবে শুভমনকেই
ময়দান

Mohammed Siraj: ফর্মে নেই সিরাজ! এবার কি প্রথম একাদশ থেকে ছাঁটাই? সিদ্ধান্ত নিতে হ...

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের আগে ভারতীয় শিবিরে বড় প্রশ্ন মহম্মদ সিরাজকে নিয়ে। সাম্প্রতিক সময়ে প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে না পারায় তাঁর জায়গা নিয়ে শুরু হয়েছে জল্পনা। প্রথম টেস্টে কি সুযো...

১৮ নভে ২০২৬, ০৪:৩৪ পিএম · 2 মিনিট
IPL 2027: পন্থকে ফেরাতে কুলদীপকে বিসর্জন, সিদ্ধান্তটা সহজ ছিল না সৌরভের
ময়দান

IPL 2027: পন্থকে ফেরাতে কুলদীপকে বিসর্জন, সিদ্ধান্তটা সহজ ছিল না সৌরভের

স্পোর্টস ডেস্ক: আইপিএলের দল গঠনে শুধু তারকা ক্রিকেটার ধরে রাখলেই হয় না, তৈরি করতে হয় সঠিক ভারসাম্যও। সেই ভাবনা থেকেই ঋষভ পন্থকে দলে ফেরাতে কুলদীপ যাদবকে ছেড়ে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। তবে এই সিদ্ধান্ত যে একেবারেই সহজ ছি...

১৮ নভে ২০২৬, ০৪:২৯ পিএম · 2 মিনিট
Sunil Chhetri: ভারতের সাফ জয়ের হ্যাটট্রিকের পর সুনীল ছেত্রীর আবেগঘন বার্তা
ময়দান

Sunil Chhetri: ভারতের সাফ জয়ের হ্যাটট্রিকের পর সুনীল ছেত্রীর আবেগঘন বার্তা

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানকে হারিয়ে দক্ষিণ এশিয়ার ফুটবলে ফের নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করল ভারত। মঙ্গলবার সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ২-১ গোলে পাকিস্তানকে হারিয়ে দশমবারের মতো খেতাব জিতে নিল ভারতীয় ফুটবল দল। শুধু তাই নয়, ট...

১৮ নভে ২০২৬, ০২:৪০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.