JAZZBAAT 24 BANGLA
১৮ নভে ২০২৬, ০৪:৩১ পিএম
Breaking
IPL 2027: পন্থকে ফেরাতে কুলদীপকে বিসর্জন, সিদ্ধান্তটা সহজ ছিল না সৌরভের শীতে বিদ্যুতের ঘাটতি! এবার ভারত থেকে বিপুল পরিমাণ বিদ্যুৎ নেবে নেপাল Shamik Bhattacharya: বিজেপি দফতরে অস্ট্রেলিয়ার হাইকমিশনার... শমীকের সঙ্গে বৈঠক! Indonesia: দেবদেবীর বেশে প্রেক্ষাগৃহে হাজির... ‘রামায়ণ’ দেখতে ইন্দোনেশিয়ায় দর্শকদের উন্মাদ... Karan Johar: বলিউডের ‘কভি খুশি কভি গম’-এ মুগ্ধ ব্রিটিশ যুবরাজ! ধর্ম প্রোডাকশন্সে প্রিন্স উ... Visakhapatnam: হোমওয়ার্ক না করায় ৬ বছরের শিশুকে মার শিক্ষিকার... সিসিটিভি ফুটেজে শিউরে উঠল... BSF Jawan: সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আটক ভারতীয় জওয়ান, ফ্ল্যাগ মিটিংয়ের পর দেশে প্রত্যাবর্ত... Earthquake :চামোলিতে পরপর কম্পন, মায়ানমার থেকে পাকিস্তানেও ভূমিকম্প IPL 2027: পন্থকে ফেরাতে কুলদীপকে বিসর্জন, সিদ্ধান্তটা সহজ ছিল না সৌরভের শীতে বিদ্যুতের ঘাটতি! এবার ভারত থেকে বিপুল পরিমাণ বিদ্যুৎ নেবে নেপাল Shamik Bhattacharya: বিজেপি দফতরে অস্ট্রেলিয়ার হাইকমিশনার... শমীকের সঙ্গে বৈঠক! Indonesia: দেবদেবীর বেশে প্রেক্ষাগৃহে হাজির... ‘রামায়ণ’ দেখতে ইন্দোনেশিয়ায় দর্শকদের উন্মাদ... Karan Johar: বলিউডের ‘কভি খুশি কভি গম’-এ মুগ্ধ ব্রিটিশ যুবরাজ! ধর্ম প্রোডাকশন্সে প্রিন্স উ... Visakhapatnam: হোমওয়ার্ক না করায় ৬ বছরের শিশুকে মার শিক্ষিকার... সিসিটিভি ফুটেজে শিউরে উঠল... BSF Jawan: সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আটক ভারতীয় জওয়ান, ফ্ল্যাগ মিটিংয়ের পর দেশে প্রত্যাবর্ত... Earthquake :চামোলিতে পরপর কম্পন, মায়ানমার থেকে পাকিস্তানেও ভূমিকম্প

IPL 2027: পন্থকে ফেরাতে কুলদীপকে বিসর্জন, সিদ্ধান্তটা সহজ ছিল না সৌরভের

IPL 2027: পন্থকে ফেরাতে কুলদীপকে বিসর্জন, সিদ্ধান্তটা সহজ ছিল না সৌরভের
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: আইপিএলের দল গঠনে শুধু তারকা ক্রিকেটার ধরে রাখলেই হয় না, তৈরি করতে হয় সঠিক ভারসাম্যও। সেই ভাবনা থেকেই ঋষভ পন্থকে দলে ফেরাতে কুলদীপ যাদবকে ছেড়ে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। তবে এই সিদ্ধান্ত যে একেবারেই সহজ ছিল না, তা স্বীকার করে নিলেন দলের নতুন হেড কোচ সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর কাছে কুলদীপ ‘বিশেষ’ ক্রিকেটার। কিন্তু দলের প্রয়োজনে কঠিন সিদ্ধান্ত নিতেই হয়েছে।

জিওস্টারকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ এদিন বলেন, ‘কুলদীপকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তটা কঠিন ছিল। ও খুব বিশেষ ক্রিকেটার। দীর্ঘদিন দিল্লি ক্যাপিটালসের সঙ্গে ছিল। কিন্তু আইপিএলে ১০টি দল থাকায় দলের ভারসাম্য বজায় রাখাটা খুব জরুরি। আমরা একজন ব্যাটার খুঁজছিলাম। সেই জায়গায় ঋষভ পন্থকে পেয়েছি। দিল্লির হয়ে ও ভালো খেলেছে। ওকে আমি অত্যন্ত উঁচু মানের ক্রিকেটার বলে মনে করি।’

যদিও দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য অক্ষর পটেল ও আশুতোষ শর্মাকে ছেড়ে দেওয়ার কোনও প্রশ্নই ছিল না বলে জানিয়ে দিয়েছেন সৌরভ। তাঁর কথায়, ‘কুলদীপকে ছেড়ে দেওয়া খুব কঠিন ছিল। কিন্তু অক্ষর এবং আশুতোষকে ছেড়ে দেওয়ার কোনও প্রশ্নই ওঠে না। ওরা আমাদের দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য।’

এ বার দিল্লির জার্সিতে দেখা যাবে না মিচেল স্টার্ককেও। জাতীয় দলের দায়িত্বে মনোযোগ দিতে চাওয়ায় তাঁকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজি। আগামী মাসে ছোট নিলামের আগে দল গঠন নিয়ে সৌরভের ব্যাখ্যা, ক্রিকেটারদের পারফরম্যান্স, ফ্র্যাঞ্চাইজির পছন্দ এবং নিলামে উপলব্ধ খেলোয়াড়—সব দিকই মাথায় রাখতে হয়। শুধু গত দু’বছরের পারফরম্যান্স নয়, আগামী তিন বছরের পরিকল্পনাও গুরুত্বপূর্ণ। সৌরভ বলেন, ‘কোন সিদ্ধান্ত ঠিক আর কোনটা ভুল, তার কোনও বাঁধাধরা নিয়ম নেই। সবটাই বিশ্বাস ও আস্থার ব্যাপার।’

আইপিএলে এই প্রথম হেড কোচের দায়িত্ব সামলাবেন সৌরভ। গত মরসুমে প্রিটোরিয়া ক্যাপিটালসের সঙ্গে কাজ করলেও দিল্লির দায়িত্বকে আলাদা চ্যালেঞ্জ হিসাবেই দেখছেন তিনি। আগে ক্রিকেট ডিরেক্টর হিসাবে দলের সঙ্গে যুক্ত ছিলেন। এ বার কোচ হিসাবে সামনে থেকে দলকে এগিয়ে নিয়ে যেতে চান।

অন্য দিকে, সানরাইজার্স হায়দরাবাদের কোচ ড্যানিয়েল ভেট্টোরি জানিয়েছেন, অস্ট্রেলিয়ার হয়ে ব্যস্ত সূচির কারণে আগামী মরসুমে খেলবেন না ট্রাভিস হেডও। গত তিন বছর ধরে দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন হেড। ভেট্টোরি বলেন, ‘ওর না থাকাটা আমাদের কাছে দুঃখের। তবে গত তিন বছরে দলের জন্য ও যা করেছে, তার জন্য আমরা কৃতজ্ঞ।’

1 Views 0 Likes 0 Comments

Related News

Sunil Chhetri: ভারতের সাফ জয়ের হ্যাটট্রিকের পর সুনীল ছেত্রীর আবেগঘন বার্তা
ময়দান

Sunil Chhetri: ভারতের সাফ জয়ের হ্যাটট্রিকের পর সুনীল ছেত্রীর আবেগঘন বার্তা

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানকে হারিয়ে দক্ষিণ এশিয়ার ফুটবলে ফের নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করল ভারত। মঙ্গলবার সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ২-১ গোলে পাকিস্তানকে হারিয়ে দশমবারের মতো খেতাব জিতে নিল ভারতীয় ফুটবল দল। শুধু তাই নয়, ট...

১৮ নভে ২০২৬, ০২:৪০ পিএম · 2 মিনিট
হেরে ভারত অধিনায়কের উদ্দেশে বর্ণবেদ্বষমূলক অঙ্গভঙ্গি, প্যালেস্টাইন ফুটবলারের বিরুদ্ধে অভিযোগ ফেডারেশনের
ময়দান

হেরে ভারত অধিনায়কের উদ্দেশে বর্ণবেদ্বষমূলক অঙ্গভঙ্গি, প্যালেস্টাইন ফুটবলারের বিরুদ...

স্পোর্টস ডেস্ক: মাঠে গোলের বন্যা, আর মাঠের বাইরের বিতর্কে তোলপাড় ফুটবল মহল! প্যালেস্টাইনকে ৪-১ গোলে হারিয়ে অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে নিজেদের অপরাজিত দৌড় অব্যাহত রাখল ভারত। কিন্তু এই ম্যাচের ফলাফলের প...

১৮ নভে ২০২৬, ০২:৩৫ পিএম · 2 মিনিট
Tom Latham: দল নিয়ে বড় ঘোষণা নিউজিল্যান্ড অধিনায়কের
ময়দান

Tom Latham: দল নিয়ে বড় ঘোষণা নিউজিল্যান্ড অধিনায়কের

নিউজ ডেস্ক: ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের আগে নিজেদের পরিকল্পনা স্পষ্ট করে দিল নিউজিল্যান্ড। দুই ম্যাচের টেস্ট সিরিজে তিনজন পেসার এবং একজন বোলিং অলরাউন্ডার নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে কিউয়িরা। বুধবার প্রথম টেস্ট শুর...

১৮ নভে ২০২৬, ০২:৩২ পিএম · 2 মিনিট
Naseer Khan Maroofkhil: ইডেনের ৬১ বছরের কীর্তির পুনরাবৃত্তি আফগান তরুণের
ময়দান

Naseer Khan Maroofkhil: ইডেনের ৬১ বছরের কীর্তির পুনরাবৃত্তি আফগান তরুণের

স্পোর্টস ডেস্ক: টেস্ট অভিষেকেই ইতিহাসের পাতায় নাম তুলে ফেললেন আফগানিস্তানের ২০ বছরের অলরাউন্ডার নাসির খান মারুফখিল। ব্যাট হাতে শতরান, বল হাতে পাঁচ উইকেটের বেশি—টেস্ট ক্রিকেটে অভিষেক ম্যাচে এমন নজির গড়লেন তিনি, যা শেষ বা...

১৮ নভে ২০২৬, ০২:২৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.