JAZZBAAT 24 BANGLA
১৮ নভে ২০২৬, ০৪:৩১ পিএম
Breaking
IPL 2027: পন্থকে ফেরাতে কুলদীপকে বিসর্জন, সিদ্ধান্তটা সহজ ছিল না সৌরভের শীতে বিদ্যুতের ঘাটতি! এবার ভারত থেকে বিপুল পরিমাণ বিদ্যুৎ নেবে নেপাল Shamik Bhattacharya: বিজেপি দফতরে অস্ট্রেলিয়ার হাইকমিশনার... শমীকের সঙ্গে বৈঠক! Indonesia: দেবদেবীর বেশে প্রেক্ষাগৃহে হাজির... ‘রামায়ণ’ দেখতে ইন্দোনেশিয়ায় দর্শকদের উন্মাদ... Karan Johar: বলিউডের ‘কভি খুশি কভি গম’-এ মুগ্ধ ব্রিটিশ যুবরাজ! ধর্ম প্রোডাকশন্সে প্রিন্স উ... Visakhapatnam: হোমওয়ার্ক না করায় ৬ বছরের শিশুকে মার শিক্ষিকার... সিসিটিভি ফুটেজে শিউরে উঠল... BSF Jawan: সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আটক ভারতীয় জওয়ান, ফ্ল্যাগ মিটিংয়ের পর দেশে প্রত্যাবর্ত... Earthquake :চামোলিতে পরপর কম্পন, মায়ানমার থেকে পাকিস্তানেও ভূমিকম্প IPL 2027: পন্থকে ফেরাতে কুলদীপকে বিসর্জন, সিদ্ধান্তটা সহজ ছিল না সৌরভের শীতে বিদ্যুতের ঘাটতি! এবার ভারত থেকে বিপুল পরিমাণ বিদ্যুৎ নেবে নেপাল Shamik Bhattacharya: বিজেপি দফতরে অস্ট্রেলিয়ার হাইকমিশনার... শমীকের সঙ্গে বৈঠক! Indonesia: দেবদেবীর বেশে প্রেক্ষাগৃহে হাজির... ‘রামায়ণ’ দেখতে ইন্দোনেশিয়ায় দর্শকদের উন্মাদ... Karan Johar: বলিউডের ‘কভি খুশি কভি গম’-এ মুগ্ধ ব্রিটিশ যুবরাজ! ধর্ম প্রোডাকশন্সে প্রিন্স উ... Visakhapatnam: হোমওয়ার্ক না করায় ৬ বছরের শিশুকে মার শিক্ষিকার... সিসিটিভি ফুটেজে শিউরে উঠল... BSF Jawan: সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আটক ভারতীয় জওয়ান, ফ্ল্যাগ মিটিংয়ের পর দেশে প্রত্যাবর্ত... Earthquake :চামোলিতে পরপর কম্পন, মায়ানমার থেকে পাকিস্তানেও ভূমিকম্প

শীতে বিদ্যুতের ঘাটতি! এবার ভারত থেকে বিপুল পরিমাণ বিদ্যুৎ নেবে নেপাল

শীতে বিদ্যুতের ঘাটতি! এবার ভারত থেকে বিপুল পরিমাণ বিদ্যুৎ নেবে নেপাল
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: শীতের মরসুমে বিদ্যুতের চাহিদা মেটাতে ভারত থেকে সর্বাধিক ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির অনুমতি পেল নেপাল। জলবিদ্যুৎ উৎপাদন কমে যাওয়া এবং সাম্প্রতিক বন্যায় একাধিক বিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হওয়ার জেরে এই সিদ্ধান্ত। ভারতের বিদ্যুৎ মন্ত্রকের অধীন কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ (সিইএ) নেপালকে এই অনুমতি দিয়েছে বলে জানিয়েছে নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষ (এনইএ)।

এনইএ-র আধিকারিকদের বক্তব্য, ভারতীয় বিদ্যুৎ বিনিময় কেন্দ্র (আইইএক্স) থেকে প্রতিযোগিতামূলক দামে দিনে সর্বাধিক ১৭ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ কিনতে পারবে নেপাল। ২০২৬ সালের ১৭ নভেম্বর থেকে ২০২৭ সালের ৩১ জুলাই পর্যন্ত এই অনুমতি কার্যকর থাকবে। এনইএ-র ম্যানেজিং ডিরেক্টর দীর্ঘায়ু কুমার শ্রেষ্ঠ জানিয়েছেন, শীতকালে বিদ্যুতের চাহিদা ও দেশের অভ্যন্তরীণ উৎপাদনের মধ্যে যে ঘাটতি তৈরি হয়, তা সামাল দিতে এই অনুমতি সাহায্য করবে।

অনুমোদিত ৩৫০ মেগাওয়াটের মধ্যে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা যাবে কাটাইয়া-কুশাহা, রামনগর-সূর্যপুরা এবং রক্সৌল-পরওয়ানিপুর সঞ্চালন লাইনের মাধ্যমে। বাকি ৫০ মেগাওয়াট বিদ্যুৎ আসবে নিউ নওতনওয়া-মাইনাহিয়া সঞ্চালন লাইনে।

নেপালের বিদ্যুৎ উৎপাদন মূলত নদীনির্ভর জলবিদ্যুৎ প্রকল্পগুলির উপর নির্ভরশীল। গ্রীষ্মে নদীতে জল বাড়লে উদ্বৃত্ত বিদ্যুৎ উৎপাদন হয়, যার বড় অংশ ভারত-সহ বিভিন্ন দেশে রফতানি করে নেপাল। কিন্তু শীতে নদীর জলস্তর কমে যাওয়ায় উৎপাদন উল্লেখযোগ্য ভাবে হ্রাস পায়। ফলে বিদ্যুতের জন্য আমদানির উপর নির্ভর করতে হয়।

এছাড়াও গত অগস্টে রসুয়া-ভোটেকোশি অঞ্চলে ভয়াবহ বন্যায় মধ্য নেপালের একাধিক জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। মোট ৪৩১ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন প্রকল্পগুলি এখনও জাতীয় বিদ্যুৎ গ্রিডের সঙ্গে বিচ্ছিন্ন রয়েছে। তবে আধিকারিকদের আশা, এপ্রিলের মাঝামাঝি থেকে নদীতে জল বাড়তে শুরু করলে দেশের অভ্যন্তরীণ বিদ্যুৎ উৎপাদনও বাড়বে। সে ক্ষেত্রে আমদানির প্রয়োজন কমবে এবং ফের বিদ্যুৎ রফতানির পথে ফিরতে পারে নেপাল।

1 Views 0 Likes 0 Comments

Related News

Visakhapatnam: হোমওয়ার্ক না করায় ৬ বছরের শিশুকে মার শিক্ষিকার... সিসিটিভি ফুটেজে শিউরে উঠল দেশ!
দেশ

Visakhapatnam: হোমওয়ার্ক না করায় ৬ বছরের শিশুকে মার শিক্ষিকার... সিসিটিভি ফুটেজে শ...

অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে একটি বেসরকারি স্কুলে ক্লাসের পড়া এবং হোমওয়ার্ক শেষ না করার অপরাধে শিক্ষিকার চড়ে প্রাণ হারাল ছয় বছরের এক একরত্তি শিশু। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বিশাখাপত্তনমের টাউন কোঠা রোড এলাকার 'লিটল গার্ডেন স্কুল'-এ। মৃত ওই শিশুর নাম তাম্মানা প্রণয় তেজ। যদিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিওটি নতুন করে ভাইরাল হয়েছে, তবে পুলিশ ও সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে যে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছিল গত ২০শে আগস্ট, ২০২৬ তারিখে।

১৮ নভে ২০২৬, ০৩:৫৮ পিএম · 2 মিনিট
Kulgam Encounter: কাশ্মীর থেকে স্থানীয় জঙ্গিদের মূলোৎপাটন? অমিত শাহের বড় ঘোষণা!
দেশ

Kulgam Encounter: কাশ্মীর থেকে স্থানীয় জঙ্গিদের মূলোৎপাটন? অমিত শাহের বড় ঘোষণা!

অভিযুক্ত লতিফের বিরুদ্ধে একাধিক নাশকতা মূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ছিল। ২০২৬ সালের ১১ নভেম্বর নওপোড়া আখারাম এলাকায় সিআরপিএফ এর একটি চেকপোস্টে হামলার ঘটনায় তাঁর নাম উঠে আসে। ওই হামলায় আহত হয়েছিলেন তিনজন নিরাপত্তা কর্মী। এছাড়াও জুলাই মাসের জম্মু-কাশ্মীর পুলিশের এক কনস্টেবল এবং দুই পরিযায়ী শ্রমিকের উপরে হামলার সঙ্গেও তাঁর যোগসূত্র থাকার অভিযোগ ছিল।

১৮ নভে ২০২৬, ০১:১১ পিএম · 2 মিনিট
এক শিশুর শরীর থেকে বেরনো লিভার বাঁচাল আর এক শিশুকে! বিরল ‘ডমিনো’ প্রতিস্থাপনে প্রাণ ফিরল চার খুদের
দেশ

এক শিশুর শরীর থেকে বেরনো লিভার বাঁচাল আর এক শিশুকে! বিরল ‘ডমিনো’ প্রতিস্থাপনে প্রা...

ফারিদাবাদ: একসঙ্গে চার শিশুর জীবন বাঁচাতে অভিনব অস্ত্রোপচার। বিরল জিনগত রোগে আক্রান্ত দুই শিশুর লিভার প্রতিস্থাপন করতে গিয়ে তাঁদের শরীর থেকে বের করা লিভারই ব্যবহার করলেন চিকিৎসকেরা। সেই লিভার প্রতিস্থাপন করা হল আরও দুই গ...

১৮ নভে ২০২৬, ০১:০৫ পিএম · 4 মিনিট

Top Comments (0)

No approved comments yet.