JAZZBAAT 24 BANGLA
১৮ নভে ২০২৬, ০৪:০৩ পিএম
Breaking
Visakhapatnam: হোমওয়ার্ক না করায় ৬ বছরের শিশুকে মার শিক্ষিকার... সিসিটিভি ফুটেজে শিউরে উঠল... BSF Jawan: সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আটক ভারতীয় জওয়ান, ফ্ল্যাগ মিটিংয়ের পর দেশে প্রত্যাবর্ত... Earthquake :চামোলিতে পরপর কম্পন, মায়ানমার থেকে পাকিস্তানেও ভূমিকম্প ইয়েমেনে হুথিদের ঘাঁটিতে সৌদি জোটের বিমান হামলা, মৃত অন্তত ১৭ কুয়েতে মার্কিন সেনাঘাঁটিতে ইরানের ড্রোন হামলার দাবি, ফের যুদ্ধের দামামা উপসাগরে! Jensen Huang: অবশেষে নীরবতা ভাঙলেন এনভিডিয়ার কর্তা জেনসেন হুয়াং সাইবেরিয়ায় ভেঙে পড়ল রুশ সামরিক বিমান, ১৯ জনের মৃত্যু! অন্যদিকে কুড়ুলের কোপে ৫৩০ কোটির বি... Acne Vaccine: গবেষণায় আশার আলো, চলছে মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ Visakhapatnam: হোমওয়ার্ক না করায় ৬ বছরের শিশুকে মার শিক্ষিকার... সিসিটিভি ফুটেজে শিউরে উঠল... BSF Jawan: সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আটক ভারতীয় জওয়ান, ফ্ল্যাগ মিটিংয়ের পর দেশে প্রত্যাবর্ত... Earthquake :চামোলিতে পরপর কম্পন, মায়ানমার থেকে পাকিস্তানেও ভূমিকম্প ইয়েমেনে হুথিদের ঘাঁটিতে সৌদি জোটের বিমান হামলা, মৃত অন্তত ১৭ কুয়েতে মার্কিন সেনাঘাঁটিতে ইরানের ড্রোন হামলার দাবি, ফের যুদ্ধের দামামা উপসাগরে! Jensen Huang: অবশেষে নীরবতা ভাঙলেন এনভিডিয়ার কর্তা জেনসেন হুয়াং সাইবেরিয়ায় ভেঙে পড়ল রুশ সামরিক বিমান, ১৯ জনের মৃত্যু! অন্যদিকে কুড়ুলের কোপে ৫৩০ কোটির বি... Acne Vaccine: গবেষণায় আশার আলো, চলছে মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ

Visakhapatnam: হোমওয়ার্ক না করায় ৬ বছরের শিশুকে মার শিক্ষিকার... সিসিটিভি ফুটেজে শিউরে উঠল দেশ!

Visakhapatnam: হোমওয়ার্ক না করায় ৬ বছরের শিশুকে মার শিক্ষিকার... সিসিটিভি ফুটেজে শিউরে উঠল দেশ!
একটা চড়েই মৃত্যু! ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

বিশাখাপত্তনম: অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে একটি বেসরকারি স্কুলে ক্লাসের পড়া এবং হোমওয়ার্ক শেষ না করার অপরাধে শিক্ষিকার চড়ে প্রাণ হারাল ছয় বছরের এক একরত্তি শিশু। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বিশাখাপত্তনমের টাউন কোঠা রোড এলাকার 'লিটল গার্ডেন স্কুল'-এ। মৃত ওই শিশুর নাম তাম্মানা প্রণয় তেজ। যদিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিওটি নতুন করে ভাইরাল হয়েছে, তবে পুলিশ ও সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে যে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছিল গত ২০শে আগস্ট, ২০২৬ তারিখে।

স্কুলের ক্লাসরুমের সিসিটিভি ফুটেজে ধরা পড়া দৃশ্য দেখে শিউরে উঠেছে গোটা দেশ। ফুটেজে দেখা যায়, সকাল ১১টা নাগাদ শিক্ষিকা ডি কুসুমা ছাত্রছাত্রীদের খাতা দেখছিলেন। প্রণয় তেজ হোমওয়ার্ক শেষ করতে না পারায় শিক্ষিকা তাকে প্রচণ্ড বকাবকি শুরু করেন। পরিবারের সদস্যদের নিয়ে তিরুপতিতে তীর্থযাত্রায় যাওয়ার কারণে প্রণয় কয়েকদিন স্কুলে অনুপস্থিত ছিল এবং তাই তার পড়া বাকি ছিল। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভয়ে কুঁকড়ে গিয়ে শিশুটি কাঁদতে থাকে এবং হাত নেড়ে শিক্ষিকার কাছে কাকুতি-মিনতি করতে থাকে। কিন্তু শিক্ষিকার মন গলেনি; তিনি শিশুটিকে টেনে কাছে এনে তার জামার বোতাম খুলে দেওয়ার চেষ্টা করেন এবং সজোরে চড় মারেন। চড় খাওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই শিশুটি জ্ঞান হারিয়ে শিক্ষিকার কোলের ওপর লুটিয়ে পড়ে। 

https://x.com/pra1366/status/2122926284519116964?a=QZhVkBCxBHpxihxqwpg&s=19

ঘটনার পর অচৈতন্য অবস্থায় শিশুটিকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে এবং পরে বিশাখাপত্তনমের কিং জর্জ হাসপাতালে (KGH) নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, চরম আতঙ্ক এবং মানসিক আঘাতের জেরে হৃদরোগে আক্রান্ত হয়ে (cardiac arrest) শিশুটির মৃত্যু হয়েছে। প্রণয়ের বাবার অভিযোগ, সকালে সম্পূর্ণ সুস্থ অবস্থায় ছেলে স্কুলে গিয়েছিল, কিন্তু দুর্ঘটনার পর স্কুল কর্তৃপক্ষের তরফে পরিবারকে সরাসরি কিছু জানানো হয়নি। স্থানীয় বাসিন্দাদের মারফত খবর পেয়ে তাঁরা হাসপাতালে ছুটে যান। সিসিটিভি ফুটেজ দেখার পর পরিবারের তরফে শিক্ষিকার বিরুদ্ধে লাঠি দিয়ে মারধর এবং শারীরিক নির্যাতনের গুরুতর অভিযোগ আনা হয়। 

এই ঘটনার পরই স্কুল চত্বর এবং হাসপাতালের বাইরে বিক্ষোভে ফেটে পড়েন মৃত শিশুর পরিজন ও স্থানীয় বাসিন্দারা। তাঁরা অভিযুক্ত শিক্ষিকার কঠোর শাস্তি এবং ওই বেসরকারি স্কুলের স্বীকৃতি বাতিলের দাবি জানান। অন্ধ্রপ্রদেশের শিক্ষামন্ত্রী নারা লোকেশ এই ঘটনার তীব্র নিন্দা করে দোষীদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের আশ্বাস দেন। পুলিশ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (BNSS) ১৯৪ ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে এবং অভিযুক্ত শিক্ষিকা ডি কুসুমাকে গ্রেপ্তার করে ১৫ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠায়। পাশাপাশি, স্কুল শিক্ষা দপ্তরের তরফেও ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

2 Views 0 Likes 0 Comments

Related News

Kulgam Encounter: কাশ্মীর থেকে স্থানীয় জঙ্গিদের মূলোৎপাটন? অমিত শাহের বড় ঘোষণা!
দেশ

Kulgam Encounter: কাশ্মীর থেকে স্থানীয় জঙ্গিদের মূলোৎপাটন? অমিত শাহের বড় ঘোষণা!

অভিযুক্ত লতিফের বিরুদ্ধে একাধিক নাশকতা মূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ছিল। ২০২৬ সালের ১১ নভেম্বর নওপোড়া আখারাম এলাকায় সিআরপিএফ এর একটি চেকপোস্টে হামলার ঘটনায় তাঁর নাম উঠে আসে। ওই হামলায় আহত হয়েছিলেন তিনজন নিরাপত্তা কর্মী। এছাড়াও জুলাই মাসের জম্মু-কাশ্মীর পুলিশের এক কনস্টেবল এবং দুই পরিযায়ী শ্রমিকের উপরে হামলার সঙ্গেও তাঁর যোগসূত্র থাকার অভিযোগ ছিল।

১৮ নভে ২০২৬, ০১:১১ পিএম · 2 মিনিট
এক শিশুর শরীর থেকে বেরনো লিভার বাঁচাল আর এক শিশুকে! বিরল ‘ডমিনো’ প্রতিস্থাপনে প্রাণ ফিরল চার খুদের
দেশ

এক শিশুর শরীর থেকে বেরনো লিভার বাঁচাল আর এক শিশুকে! বিরল ‘ডমিনো’ প্রতিস্থাপনে প্রা...

ফারিদাবাদ: একসঙ্গে চার শিশুর জীবন বাঁচাতে অভিনব অস্ত্রোপচার। বিরল জিনগত রোগে আক্রান্ত দুই শিশুর লিভার প্রতিস্থাপন করতে গিয়ে তাঁদের শরীর থেকে বের করা লিভারই ব্যবহার করলেন চিকিৎসকেরা। সেই লিভার প্রতিস্থাপন করা হল আরও দুই গ...

১৮ নভে ২০২৬, ০১:০৫ পিএম · 4 মিনিট
Nitish Setu: ‘নীতীশ সেতু’ নামকরণ ঘিরে বিহারে রাজনৈতিক তরজা
দেশ

Nitish Setu: ‘নীতীশ সেতু’ নামকরণ ঘিরে বিহারে রাজনৈতিক তরজা

পটনা: একটি সেতুর নামকরণ ঘিরেই বিহারের রাজনীতিতে নতুন করে উত্তাপ। পটনার কাচ্চি দরগাহ থেকে বৈশালীর বিদুপুর পর্যন্ত নির্মিত ছয় লেনের সেতুর নাম রাখা হয়েছে ‘নীতীশ সেতু’। আর এই সিদ্ধান্তকে কেন্দ্র করেই মুখোমুখি আরজেডি এবং জেডি...

১৮ নভে ২০২৬, ১১:৪৭ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.