JAZZBAAT 24 BANGLA
১৪ নভে ২০২৬, ১০:৪৮ পিএম
Breaking
ছটপুজো বন্ধ থাকবে মাংসের দোকান! রামপুরহাট পুরসভার শুরু শোরগোল Student Death: মায়ের গলায় ধারালো অস্ত্রের কোপ, বন্ধুকে মেসেজ পাঠিয়ে বহুতল থেকে ঝাঁপ নবম শ্... ইনজুরি টাইমের গোলে ব্রাজিল-বধ! ৩-২ গোলে জিতে বিশ্বকাপের হারের বদলা নিয়ে ইতিহাস গড়ল জাপান Earthquake: ১১ ঘণ্টায় চারবার ভূমিকম্প! ২০০৫-এর ভয়াবহ স্মৃতি ফিরতেই আগাম সতর্কতা ও নিরাপদ ন... India vs Bhutan: বিষ্ণু-চিংলেনসানার গোলে ভুটানকে হারিয়ে সাফের ফাইনালে ভারত Aaryavir Sehwag: চোট নিয়েও পঞ্চাশ! কোহলির ঢঙে উদ্‌যাপন বীরুর ছেলে আর্যবীরের Vaibhav Sooryavanshi: রেকর্ড গড়েও হার, অধিনায়ক হিসেবে অভিষেকটা সুখের হল না বৈভবের মিসিসিপি নদীতে ট্যাঙ্কারের ধাক্কায় উল্টে গেল প্রমোদতরী, আহত ৩২ ছটপুজো বন্ধ থাকবে মাংসের দোকান! রামপুরহাট পুরসভার শুরু শোরগোল Student Death: মায়ের গলায় ধারালো অস্ত্রের কোপ, বন্ধুকে মেসেজ পাঠিয়ে বহুতল থেকে ঝাঁপ নবম শ্... ইনজুরি টাইমের গোলে ব্রাজিল-বধ! ৩-২ গোলে জিতে বিশ্বকাপের হারের বদলা নিয়ে ইতিহাস গড়ল জাপান Earthquake: ১১ ঘণ্টায় চারবার ভূমিকম্প! ২০০৫-এর ভয়াবহ স্মৃতি ফিরতেই আগাম সতর্কতা ও নিরাপদ ন... India vs Bhutan: বিষ্ণু-চিংলেনসানার গোলে ভুটানকে হারিয়ে সাফের ফাইনালে ভারত Aaryavir Sehwag: চোট নিয়েও পঞ্চাশ! কোহলির ঢঙে উদ্‌যাপন বীরুর ছেলে আর্যবীরের Vaibhav Sooryavanshi: রেকর্ড গড়েও হার, অধিনায়ক হিসেবে অভিষেকটা সুখের হল না বৈভবের মিসিসিপি নদীতে ট্যাঙ্কারের ধাক্কায় উল্টে গেল প্রমোদতরী, আহত ৩২

রহস্যের জটে অচিন্ত্য! তৃতীয় সিজনে জমজমাট সিরিজ

রহস্যের জটে অচিন্ত্য! তৃতীয় সিজনে জমজমাট সিরিজ

অবশেষে দর্শকদের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারো নতুন মামলা নিয়ে পর্দায় ফিরছে জনপ্রিয় সিরিজ অ্যাডভোকেট অচিন্ত্য আইচ সিজন থ্রি। ঋত্বিক চক্রবর্তী অভিনীত এই সিরিজের আগের দুটি সিজন দর্শকদের মন ছুয়ে গেছে। তবে তৃতীয় সিজনে অ্যাডভোকেট অচিন্ত্য ঠিক কোন রহস্যের মুখোমুখি হয় সেটা দেখার জন্য মুখিয়ে রয়েছে দর্শকরা।

শোনা যাচ্ছে এবারে গল্পটা খানিকটা অন্যরকম। কোনটা সত্যি আর কোনটা মিথ্যে সেটা বোঝা মুশকিল হয়ে দাঁড়ায়। প্রশ্ন ওঠে একজন আইনজীবির দায়িত্ব ও কর্তব্য নিয়ে। সামনে এসে দাঁড়ায় একটি জটিল দ্বন্দ্ব। কি করবে অচিন্ত্য? নিজের মক্কেলকে রক্ষা করবে নাকি ন্যায়ের পক্ষে দাঁড়াবে।

স্বর্ণ ব্যবসায়ী নীল রায় বর্মনের মৃত্যু থেকে শুরু গল্পের।  সেখানে দেখা যায় নীল একটি গাড়ি দুর্ঘটনায় মারা যায় তার স্ত্রী দেবযানী দুর্ঘটনা থেকে বেঁচে জান পরিবারের পক্ষ থেকে শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর সাথে দিন সপ্তাহে পাল্টে যায়। বাড়ির দরজায় এসে দাঁড়ায় হুবহু নীলের মতন দেখতে এক ব্যক্তি তার দাবি তিনিই নীল রায় বর্মন যদিও পরিবারের বেশিরভাগ মানুষই তাকে নীল বলে মেনে নিলেও  স্ত্রী দেবযানী কিছুতেই মানতে পারেন না।

দেবযানী দাবি করেন এই মানুষটি নীল নয়। আর সেটি প্রমাণ করার জন্যই তিনি অচিন্তের সাহায্য নেন। এক কঠিন মামলা শুরু হয়। এই মামলায় শুধু আইনের ধারা প্রযোজ্য নয় এখানে মানুষের আচরণ ও অতীতের ঘটনাগুলো পরস্পরের সাথে জড়িত।

সব্যসাচী চক্রবর্তী অভিনীত আইনজীবী দ্বিগবিজয় সিংহ এই মামলা কে অনেকটাই কঠিন করে তুলেছিলেন। একজন সফল আইনজীবীর বিপরীতে দাঁড়িয়ে অচিন্ত্যর লড়াই প্রথম থেকেই আকর্ষণীয়। দুই পক্ষের যুক্তি ও পাল্টা যুক্তিতে গল্প ধীরে ধীরে এগিয়ে চলে। এক এক করে রহস্যের জট খুলতে শুরু করলে সত্যিটা সামনে আসে।

জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত এই সিরিজের পর্বগুলি দেখতে খুবই ভালো লাগে। প্রথম দুই পর্বের মতো এই পর্বেও অচিন্ত্য আইচ নিজেকে বিশ্বাসযোগ্য করে তুলেছেন। সব্যসাচী চক্রবর্তীর পাশাপাশি দর্শকদের নজর কেড়েছেন দেবরাজ ভট্টাচার্য।এছাড়াও ইশা সাহা, দেবপ্রিয় মুখোপাধ্যায়, মিঠু চক্রবর্তী, অভিষেক বাসু, দুলাল লাহিড়ী এবং খেয়া চট্টোপাধ্যায় এই সিরিজে অংশ নিয়েছেন।

সিরিজের এই সিজিনে আমাদের পারিপার্শ্বিক ঘটনাগুলি ফুটে উঠেছে। সব মিলিয়ে রহস্য, আদালতের যুক্তি-পাল্টা যুক্তি এবং সামাজিক বার্তার সমন্বয়ে অ্যাডভোকেট অচিন্ত্য আইচ এর তৃতীয় সিজন দর্শকদের জন্য রোমাঞ্চিত হয়ে উঠেছে। শেষ পর্যন্ত রহস্যের সমাধান হলেও অচিন্ত্যের নতুন কোনো মামলা দেখার তৃষ্ণা থেকেই যাবে দর্শকদের।

21 Views 0 Likes 0 Comments

Related News

প্রথম ছবিতেই জাতীয় স্বীকৃতি! IFFI-র মঞ্চে সেরা নবাগত পরিচালকের বিভাগে নির্বাচিত সমর্পণের ‘প্রত্যাবর্তন’
বিনোদন

প্রথম ছবিতেই জাতীয় স্বীকৃতি! IFFI-র মঞ্চে সেরা নবাগত পরিচালকের বিভাগে নির্বাচিত সম...

প্রথম ছবিতেই জাতীয় স্তরের চলচ্চিত্র উৎসবে স্বীকৃতি পেলেন পরিচালক সমর্পণ সেনগুপ্ত। ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ইন্ডিয়ান প্যানোরামা বিভাগে সেরা নবাগত পরিচালকের বিভাগে নির্বাচিত হয়েছে তাঁর বাংলা ছবি ‘প্রত্যাবর্তন’।

১৪ নভে ২০২৬, ০৬:১৮ পিএম · 2 মিনিট
আর্থিক সাহায্য নয়, CINTAA-র কাছে শুধু অভিনয়ের সুযোগ চাইলেন ‘জোশ’-এর খলনায়ক শরদ কাপুর!
বিনোদন

আর্থিক সাহায্য নয়, CINTAA-র কাছে শুধু অভিনয়ের সুযোগ চাইলেন ‘জোশ’-এর খলনায়ক শরদ কাপ...

পা ভেঙে আপাতত শুটিং থেকে দূরে বলিউড অভিনেতা শরদ কাপুর। আর্থিক সাহায্যের প্রয়োজন নেই, বরং আবার অভিনয়ের সুযোগ চেয়ে CINTAA এবং চলচ্চিত্র শিল্পের কাছে আবেদন জানিয়েছেন ‘জোশ’-এর খলনায়ক।

১৪ নভে ২০২৬, ০৬:১৩ পিএম · 2 মিনিট
শেষ সিজনে নতুন চমক, করণের কফির আড্ডায় এবার সময় রায়না! সঙ্গে তন্ময় ও ফারহা
বিনোদন

শেষ সিজনে নতুন চমক, করণের কফির আড্ডায় এবার সময় রায়না! সঙ্গে তন্ময় ও ফারহা

প্রথম ছবিতেই জাতীয় স্তরের চলচ্চিত্র উৎসবে স্বীকৃতি পেলেন পরিচালক সমর্পণ সেনগুপ্ত। ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ইন্ডিয়ান প্যানোরামা বিভাগে সেরা নবাগত পরিচালকের বিভাগে নির্বাচিত হয়েছে তাঁর বাংলা ছবি ‘প্রত্যাবর্তন’।

১৪ নভে ২০২৬, ০৫:২৮ পিএম · 2 মিনিট
সত্যজিতের চার কালজয়ী গল্পে রহস্য-রোমাঞ্চের ডালি, নতুন অ্যান্থলজি নিয়ে বড়পর্দায় ফিরছেন সন্দীপ রায়
বিনোদন

সত্যজিতের চার কালজয়ী গল্পে রহস্য-রোমাঞ্চের ডালি, নতুন অ্যান্থলজি নিয়ে বড়পর্দায় ফি...

সত্যজিৎ রায়ের চারটি কালজয়ী ছোটগল্প ‘খগম’, ‘বাতিক বাবু’, ‘ভুতো’ ও ‘নীল আতঙ্ক’ নিয়ে নতুন অ্যান্থলজি ছবি তৈরি করছেন সন্দীপ রায়। প্রদীপকুমার নন্দীর প্রযোজনায় ছবির শ্যুটিং ইতিমধ্যেই শুরু হয়েছে। সব্যসাচী চক্রবর্তী, শাশ্বত চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী-সহ একঝাঁক পরিচিত অভিনেতাকে দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে। ছবির নাম ও মুক্তির দিন এখনও ঘোষণা হয়নি।

১৪ নভে ২০২৬, ০১:২০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.