JAZZBAAT 24 BANGLA
২২ নভে ২০২৬, ০১:৩৯ পিএম
Breaking
Police Corruption: জমি বিবাদে ১০ হাজার টাকা ঘুষ! দুর্নীতি দমন শাখার জালে গোয়ালপোখরের পুলিশ... Mamata Banerjee: তৃণমূল কর্মীদের কড়া বার্তা মমতার Odisha: আলপনা-কোলামের মতোই অনন্য, ওড়িশার লোকসংস্কৃতির ঐতিহ্যবাহী শিল্প ‘ঝোতি চিতা’ Shah Rukh Khan: মঞ্চে অভিনেতার বিনয়ে মুগ্ধ বলিউড বাদশা Free Bus Service: ফ্রি টিকিটের অপব্যবহার রুখতে কড়া পদক্ষেপ দূরপাল্লার সরকারি বাসে অনলাইন ব... Delta Air Lines: বিমানের কেবিনে আচমকাই ‘বেড়াল-বিপত্তি’! রানওয়েতে ছুটতে ছুটতে থামল বিমান বদলে যাচ্ছে আবহাওয়ার নিয়ম, এর নেপথ্যে কি এল নিনো? Campbell's Soup Can: মাত্র ২ ডলারের স্যুপের কৌটো, ৬৪ বছর পর সেই ছবিই বিক্রি হল ৯০ কোটি টাক... Police Corruption: জমি বিবাদে ১০ হাজার টাকা ঘুষ! দুর্নীতি দমন শাখার জালে গোয়ালপোখরের পুলিশ... Mamata Banerjee: তৃণমূল কর্মীদের কড়া বার্তা মমতার Odisha: আলপনা-কোলামের মতোই অনন্য, ওড়িশার লোকসংস্কৃতির ঐতিহ্যবাহী শিল্প ‘ঝোতি চিতা’ Shah Rukh Khan: মঞ্চে অভিনেতার বিনয়ে মুগ্ধ বলিউড বাদশা Free Bus Service: ফ্রি টিকিটের অপব্যবহার রুখতে কড়া পদক্ষেপ দূরপাল্লার সরকারি বাসে অনলাইন ব... Delta Air Lines: বিমানের কেবিনে আচমকাই ‘বেড়াল-বিপত্তি’! রানওয়েতে ছুটতে ছুটতে থামল বিমান বদলে যাচ্ছে আবহাওয়ার নিয়ম, এর নেপথ্যে কি এল নিনো? Campbell's Soup Can: মাত্র ২ ডলারের স্যুপের কৌটো, ৬৪ বছর পর সেই ছবিই বিক্রি হল ৯০ কোটি টাক...

Earthquake: দিল্লিতে ৫.৯ মাত্রার ভূমিকম্প, তীব্র কম্পনে কাঁপল দিল্লি-এনসিআর-সহ উত্তর ভারত

Earthquake:  দিল্লিতে ৫.৯ মাত্রার ভূমিকম্প, তীব্র কম্পনে কাঁপল দিল্লি-এনসিআর-সহ উত্তর ভারত
ভূমিকম্প ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: ঘড়ির কাটায় তখন প্রায় রাত দশটা। হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠলো রাজধানী। মঙ্গলবার রাতে দিল্লি-এনসিআর-সহ উত্তর ভারতের একাধিক এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়। জম্মু-কাশ্মীর, পঞ্জাব ও রাজস্থানেও কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। প্রাথমিক অনুমান, ভূমিকম্পের উৎসস্থল আফগানিস্তান। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৯। রাতের এই আকস্মিক কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকায়।

রাতে খাওয়া-দাওয়া সেরে অনেকেই সবে বিছানায় গা এলিয়েছিলেন, কেউ বা ব্যস্ত ছিলেন রাতের জরুরি কাজে। ঠিক তখনই হঠাৎ পায়ের তলার মাটি দুলে উঠল। সিলিং ফ্যান থেকে শুরু করে সবকিছু দুলতে দেখে মুহূর্তের মধ্যে বদলে গেল রাতের চেনা ছবিটা। আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে শিশু ও বয়স্কদের হাত ধরে রাস্তায় নেমে এলেন শয়ে শয়ে মানুষ।

রাত ঠিক ১০টা ২৩ মিনিটে কেঁপে ওঠে রাজধানী দিল্লি, নয়ডা, গাজিয়াবাদ সহ গোটা জাতীয় রাজধানী অঞ্চল। প্রায় আধ মিনিট বা ৩০ সেকেন্ড ধরে চলা এই কম্পনের তীব্রতা এতটাই ছিল যে বহুতল আবাসনগুলির বাসিন্দারা চরম আতঙ্কে সিঁড়ি বেয়ে নীচে নেমে আসেন। নয়ডা ও গাজিয়াবাদের বিভিন্ন হাউজিং সোসাইটিতে দেখা যায় চরম বিশৃঙ্খলা খোলা আকাশের নীচে ভিড় জমিয়ে বিনিদ্র রাত কাটান আতঙ্কিত এলাকাবাসীরা।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (NCS) দেওয়া তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.৯। ভূমিকম্পটির উৎসস্থল চিহ্নিত হয়েছে খাদুন লাগা গোয়ালী থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে। এই কম্পনের রেশ শুধু রাজধানীতেই সীমাবদ্ধ ছিল না, উত্তরাখণ্ডের প্রতিটি জেলা ছাড়াও হিমাচল প্রদেশ এবং পাঞ্জাবের বিস্তীর্ণ অংশেও ভূকম্পন স্পষ্ট অনুভূত হয়েছে। বিশেষ করে উত্তরাখণ্ডের উত্তরকাশীতে পৃথকভাবে ৪.৪ মাত্রার একটি কম্পন নথিভুক্ত করা হয়েছে।

একই সঙ্গে পশ্চিম উত্তরপ্রদেশের মীরাট, গাজিয়াবাদ ও সংলগ্ন এলাকায় আরও একটি পৃথক ভূকম্পন অনুভূত হয়, যার কেন্দ্রস্থল ছিল সুদূর আফগানিস্তানে। রিখটার স্কেলে আফগানিস্তানের সেই কম্পনের মাত্রা ছিল ৬.১। ৬ অক্টোবরের এই দফায় দফায় ভূকম্পনে উত্তর ভারতজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়ালেও, স্বস্তির খবর এটাই যে কোথাও কোনও বড়সড় ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর মেলেনি। প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে, পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে ও স্বাভাবিক রয়েছে।

তবে ক্ষয়ক্ষতি না হলেও এই ঘটনা দিল্লি-এনসিআরের বাসিন্দাদের মনে পুরনো ভীতি ফের উসকে দিয়েছে। ভৌগোলিক ও টেকটনিক বৈশিষ্ট্যের কারণে দিল্লি-এনসিআর অত্যন্ত সংবেদনশীল ‘সিসমিক জোন-৪’ বা উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চলের অন্তর্ভুক্ত। ভূতত্ত্ব বিশেষজ্ঞদের মতে, ভূত্বকের নিচে থাকা প্রধান টেকটনিক প্লেটগুলি ক্রমাগত নিজেদের মধ্যে চলাচল করে। যেখানে এই প্লেটগুলির সীমানা একে অপরকে ধাক্কা মারে, সেখানে অতিরিক্ত চাপ তৈরি হয়। একসময় সেই বিপুল চাপ প্লেটের প্রান্ত ভেঙে তীব্র তরঙ্গ আকারে ভূ-পৃষ্ঠে আছড়ে পড়ে যাকে আমরা ভূমিকম্প হিসেবে অনুভব করি।

441 Views 0 Likes 0 Comments

Related News

Odisha: আলপনা-কোলামের মতোই অনন্য, ওড়িশার লোকসংস্কৃতির ঐতিহ্যবাহী শিল্প ‘ঝোতি চিতা’
দেশ

Odisha: আলপনা-কোলামের মতোই অনন্য, ওড়িশার লোকসংস্কৃতির ঐতিহ্যবাহী শিল্প ‘ঝোতি চিতা...

ভারতের বিভিন্ন প্রান্তে উৎসব ও শুভ অনুষ্ঠানে গৃহসজ্জার জন্য নানা ধরনের লোকশিল্পের প্রচলন রয়েছে। বাংলার ‘আলপনা’ বা দক্ষিণ ভারতের ‘কোলাম’-এর মতোই ওড়িশার গ্রামীণ ও শহুরে সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অঙ্গ হলো ‘ঝোতি চিতা’। চালের গুঁড়ো বা বাটা চালের তরল মিশ্রণ দিয়ে আঁকা এই সাদা রঙের সূক্ষ্ম নকশা কেবল গৃহসজ্জার মাধ্যম নয়, বরং ওড়িশার কৃষিজীবন, ধর্মীয় বিশ্বাস এবং সমৃদ্ধির প্রতীক।

২২ নভে ২০২৬, ১২:৫৮ পিএম · 2 মিনিট
Narendra Modi: প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে সোনা কেনা কমালেন দেশবাসী, কমল হলুদ ধাতুর দর, দাবি মোদীর
দেশ

Narendra Modi: প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে সোনা কেনা কমালেন দেশবাসী, কমল হলুদ ধা...

তথ্য বলছে, প্রধানমন্ত্রীর আবেদনের পর থেকেই সোনার দরে বড়সড় পতন লক্ষ্য করা গিয়েছে। 'গুডরিটার্নস'-এর তথ্য অনুযায়ী, মোদীর আবেদনের ঠিক একদিন আগে অর্থাৎ গত ৯ মে দিল্লিতে ২৪ ক্যারেট সোনার দাম ছিল প্রতি গ্রামে ১৫,২৫০ টাকা। বর্তমানে সেই দাম কমে দাঁড়িয়েছে প্রতি গ্রামে ১২,৫২৩ টাকায়।

২২ নভে ২০২৬, ১১:২৫ এএম · 2 মিনিট
Arunachal Pradesh: চিনকে রুখতে অরুণাচলে ১১,২০০ মেগাওয়াটের বাঁধ! সমীক্ষা শুরু হতেই বিক্ষোভ, কেন আপত্তি স্থানীয়দের?
দেশ

Arunachal Pradesh: চিনকে রুখতে অরুণাচলে ১১,২০০ মেগাওয়াটের বাঁধ! সমীক্ষা শুরু হতেই...

নয়াদিল্লি: অরুণাচল প্রদেশে চিন সীমান্তের কাছে প্রস্তাবিত বিশাল জলবিদ্যুৎ প্রকল্প ঘিরে নতুন করে উত্তেজনা। এখনও বাঁধ নির্মাণের চূড়ান্ত অনুমোদন মেলেনি। চলছে শুধুমাত্র প্রাথমিক সম্ভাব্যতা যাচাই বা প্রি-ফিজিবিলিটি সার্ভে। ক...

২২ নভে ২০২৬, ১০:৪৫ এএম · 4 মিনিট
Road Accident: গুজরাটে সেনা পরিবারের ৭ জনের মৃত্যু, রাজস্থানে প্রাণ গেল আরও ১২ পুণ্যার্থীর
দেশ

Road Accident: গুজরাটে সেনা পরিবারের ৭ জনের মৃত্যু, রাজস্থানে প্রাণ গেল আরও ১২ পুণ...

নিউজ ডেস্ক: দেশের বিভিন্ন প্রান্তে পথ দুর্ঘটনার মর্মান্তিক ছবি। একের পর এক দুর্ঘটনায় প্রাণ হারালেন মোট ২২ জন। গুজরাটের কচ্ছ জেলায় দ্রুতগতির ট্রাকের সঙ্গে একটি গাড়ির ভয়াবহ সংঘর্ষে মৃত্যু হয়েছে সেনা পরিবারের সাত সদস্যের। ...

২২ নভে ২০২৬, ১০:৪০ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.