নিউজ ডেস্ক: সামাজিক মাধ্যমে নিজের ফেসবুক চ্যানেলে এদিন মুখ খুললেন প্রাক্তন বিগ-বস বিজেতা অনীক ধর, তিনি বলেন - "মানুষের ভদ্র মানুষ পছন্দ হয়না। সুখে থাকলে ভুতে কিলয়.. এটা এমনি এমনি বলে না। ভাল লাগল? বিগ বস বাংলার ঘরে এক একজন প্রতিযোগীরা এসেছেন এক এক ধরনের চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী। তাই প্রত্যেকে মুহুর্তেই ভিন্ন ভিন্ন প্রতিযোগী তাদের বিভিন্ন মতাদর্শ এবং সেটাই একটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু বিগবসের বাড়িতে সিজেন-৩-এ কিছুনা কিছু কারণে যৌক্তিক অযৌক্তিক বেশ কিছু কারণে মাথা গরম করতে দেখা গেছে কনটেন্ট ক্রিয়েটর নিরঞ্জন'কে।
কখনও তিনি চিৎকার করেছেন তারস্বরে আবার কখনও তিনি ঘরের জিনিস পত্র আছাড় মেরে ভাঙতে দেখা গেছে তাঁকে। ফুলদানী, জলের বোতল ছুঁড়ে ফেলেছেন একাধিক বার। আবার কখনও যখন গোটা ঘর টাস্কে ব্যস্ত তখন নির্জনতা প্রিয় নিরঞ্জনের অলসতার দিকটা হয়ে উঠেছে প্রকট, দীর্ঘ সময় তিনি কাটিয়েছেন গার্ডেন এইয়ার সোফায়। এই উদ্ভট ব্যবহারের কারণেই নিরঞ্জনের স্যোশাল মিডিয়ার ফলোয়াররা খানিক খেপে গিয়েছেন তার উপর এবং তৈরি হয়েছে বেশ কিছু বিরূপ প্রতিক্রিয়া। আর এবার শনিবারের এপিসোড দেখে, নাম না করে নিরঞ্জনকে কটাক্ষ করলেন, অনীক ধর (Aneek Dhar)।
অনীক একজন অন্যতম সঙ্গীত শিল্পী। পাশাপশি তিনি সা-রে-গা-মা-পা'র বিজয়ী এবং জিতেছিলেন বিগ বসের সিজেন একেরও বিজেতা। সোশ্যাল মিডিয়ায় হামেশাই বিগ বসের এই নতুন সিজন নিয়ে নিজের মতামত রাখেন তিনি। আর শনিবারের এপিসোডের পরে, সোশ্যাল মিডিয়ায় একটি ছোট্ট ভিডিও আপলোড করেন অনীক। সেখানে প্রথমেই তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনার বাহবা দিয়েছেন। এই সিজন শুরু হওয়ার পর থেকে, সৌরভের সঞ্চালনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক কটাক্ষ, প্রতিক্রিয়া এসেছে। তবে এদিন সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রত্যেক প্রতিযোগীর কাজ থেকে শুরু করে ব্যবহারের কড়া সমালোচনা অবাক করেছে অনেককেই। প্রায় প্রত্যেক প্রতিযোগীকে তাঁদের ভুলগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন সৌরভ। আর এই বিষয়েই কী বলেছেন, অনীক ধর?
সাধারণ মাধ্যমে এদিন অনীক তার ভিডিও ক্লিপে প্রতিক্রিয়া দিয়েছেন ‘বলে না, মানুষের ভদ্র মানুষকে পছন্দ হয় না। সুখে থাকতে ভুলে কিলোয়.. এটা এমনি এমনি বলে না। ভাল লাগল? দাদার আগ্রাসী কথা, দাদার কাছ থেকে ঝাড় খেয়ে ভাল লাগল ভদ্রভাবে থাকতে খুব অসুবিধা? মুখে মুখে তর্ক করতে হবে! না দেখে, সামনে কে দাঁড়িয়ে রয়েছে। তুমি কতটা নাটক করছো, কত কিছু নিয়ে মিথ্যা বলছো, লোকে বোঝে না? মানুষ অন্ধ? বেশ হয়েছে.. আরও এরকম হবে। দাদার রুদ্রমূর্তি দেখতে চেয়েছিলে, এবার দেখবে। একটা ভাল লোক, ভদ্র লোক মার্জিতভাবে মনে করছিলেন যে, বাংলার মানুষ বিগ বসের বাড়িতে খেলতে এসেছে। প্রথম থেকেই তাঁদের সঙ্গে খারাপ ব্যবহার করব না। কিন্তু সেটা পছন্দ না কারও। ঠিক আছে, যে ওষুধে রোগ যাবে, সেটাই দেওয়া হবে। আমি প্রচণ্ড খুশি।’
