JAZZBAAT 24 BANGLA
১৭ নভে ২০২৬, ১২:১৮ পিএম
Breaking
Shubman Gill: পন্থকে নিয়ে যাবতীয় সংশয় ওড়ালেন গিল, প্রথম টেস্টে ভারতের বাজি চার পেসার বিয়ের আগেই কার্তিকের আগাম আগমন দেবাংশুর বাড়িতে! সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, এজলাস থেকে বহিষ্কৃত আইনজীবী কার্তিক পুজোর সঙ্গে যৌবন ও বিয়ের সম্পর্ক কী? কেন অবিবাহিত মেয়েদের পছন্দের দেবতা কার্তিক? বাংলার কোন জেলায় সবচেয়ে বেশি ধুমধাম করে হয় কার্তিক পুজো? জানুন বিখ্যাত পুজোগুলির ইতিহাস! কার্তিক ঠাকুরের বাহন ময়ূর কেন? পুরাণে রয়েছে কোন কাহিনি? কার্তিক পুজোয় কেন রাতারাতি বাবা হন যুবকেরা? জানুন অদ্ভুত প্রথার নেপথ্য কাহিনি! দরজার সামনে কে রেখে গেল কার্তিক ঠাকুর? বাংলার এই প্রথার রহস্য জানেন? Shubman Gill: পন্থকে নিয়ে যাবতীয় সংশয় ওড়ালেন গিল, প্রথম টেস্টে ভারতের বাজি চার পেসার বিয়ের আগেই কার্তিকের আগাম আগমন দেবাংশুর বাড়িতে! সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, এজলাস থেকে বহিষ্কৃত আইনজীবী কার্তিক পুজোর সঙ্গে যৌবন ও বিয়ের সম্পর্ক কী? কেন অবিবাহিত মেয়েদের পছন্দের দেবতা কার্তিক? বাংলার কোন জেলায় সবচেয়ে বেশি ধুমধাম করে হয় কার্তিক পুজো? জানুন বিখ্যাত পুজোগুলির ইতিহাস! কার্তিক ঠাকুরের বাহন ময়ূর কেন? পুরাণে রয়েছে কোন কাহিনি? কার্তিক পুজোয় কেন রাতারাতি বাবা হন যুবকেরা? জানুন অদ্ভুত প্রথার নেপথ্য কাহিনি! দরজার সামনে কে রেখে গেল কার্তিক ঠাকুর? বাংলার এই প্রথার রহস্য জানেন?

Asian Games 2026: সোনায় মোড়া দিন! বক্সিংয়ে হ্যাটট্রিকের পাশাপাশি সাফল্য কুস্তিতেও

Asian Games 2026: সোনায় মোড়া দিন! বক্সিংয়ে হ্যাটট্রিকের পাশাপাশি সাফল্য কুস্তিতেও
সোনার বন্যায় পদক তালিকার পাঁচ নম্বরে ভারত ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

স্পোর্টস ডেস্ক: এশিয়ান গেমসের ত্রয়োদশতম দিনেও সাফল্যের বন্যা ভারতীয় শিবিরে। শুক্রবার একের পর এক সোনা জিতে পদক তালিকায় পাঁচ নম্বরে উঠে এল ভারত। বক্সিংয়ে লভলিনা বরগোহাঁই ও পারভিন হুডার সোনা জয়ের পর কুস্তিতে সোনা জিতলেন সুজিত কালকল। এর পরেই বক্সিংয়ে সোনা জিতে ভারতের পদকসংখ্যা আরও বাড়ালেন অঙ্কুশ পাঙ্ঘাল। এশিয়াডের মঞ্চে ভারতীয় মহিলা বক্সিংয়ে তৈরি হল নতুন ইতিহাস। একই সংস্করণে প্রথম বার দু’জন ভারতীয় মহিলা বক্সার সোনা জিতলেন। অন্য দিকে, তিরন্দাজিতেও সোনা জিতে নজির গড়ল ভারতের মহিলা রিকার্ভ দল। সব মিলিয়ে শুক্রবার বিকেল পর্যন্ত ভারতের ঝুলিতে ৭৫টি পদক। তার মধ্যে ১৫টি সোনা, ২৫টি রুপো এবং ৩৫টি ব্রোঞ্জ। পদক তালিকায় ভারতের স্থান পঞ্চম।

দিনের শুরুতেই তিরন্দাজিতে ইতিহাস গড়ে ভারত। মহিলাদের রিকার্ভ দলগত বিভাগে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথম বার এশিয়াডে সোনা জেতে ভারত। অঙ্কিতা ভকত, কীর্তি ও কুমকুম মহোদের দুরন্ত পারফরম্যান্সে পরাস্ত হয় অলিম্পিকের সোনাজয়ী দক্ষিণ কোরিয়া। উল্লেখ্য, ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে এই দক্ষিণ কোরিয়াই চ্যাম্পিয়ন হয়েছিল। ফলে তাদের বিরুদ্ধে ভারতীয় দলের এই জয় বিশেষ তাৎপর্যপূর্ণ। অন্য দিকে, মিশ্র রিকার্ভ বিভাগে ধীরজ বোম্মাদেভারা ও কুমকুম মহোদের জুটি রুপো জেতে। ফাইনালে চিনের কাছে ৩-৫ সেটে হারতে হয় তাঁদের। পুরুষদের রিকার্ভ দলও ফাইনালে দক্ষিণ কোরিয়ার কাছে ১-৫ ব্যবধানে হেরে রুপো পায়। তবে তিরন্দাজির পাশাপাশি পাল্লা দিয়ে চলতে থাকে ভারতের কুস্তি ও বক্সিংয়ের লড়াই। মহিলাদের ৭৫ কেজি বিভাগে চিনের বাও জিয়িকে ৫-০ ব্যবধানে হারিয়ে সোনা জেতেন লাভলিনা বরগোহাঁই। নিজের জন্মদিনেই এশিয়াডে প্রথম সোনা জিতে বিশেষ মুহূর্ত তৈরি করেন অলিম্পিক পদকজয়ী এই বক্সার। এর আগে ২০২২ সালের এশিয়াডে রুপো জিতেছিলেন তিনি।

এর পর মহিলাদের ৬৫ কেজি বক্সিং বিভাগে চিনা তাইপেইয়ের চেন নিয়েন-চিনকে হারিয়ে সোনা জেতেন পারভিন হুডা। প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জজয়ী প্রতিপক্ষের বিরুদ্ধে শুরু থেকেই লড়াই জমিয়ে দেন ভারতীয় বক্সার। প্রথম রাউন্ডে ৫-০ ব্যবধানে এগিয়ে গেলেও দ্বিতীয় রাউন্ডে পিছিয়ে পড়েন তিনি। ফলে শেষ রাউন্ডে দুই প্রতিযোগীর মধ্যে তীব্র লড়াই হয়। শেষ পর্যন্ত বিচারকদের বিভক্ত রায়ে জয় পান পারভিন। তাঁর এই সোনার সঙ্গে সঙ্গেই এশিয়াডের ইতিহাসে প্রথম বার একই সংস্করণে দু’জন ভারতীয় মহিলা বক্সারের সোনা জয়ের নজির তৈরি হয়। এর পর পুরুষদের ৮০ কেজি বিভাগে দক্ষিণ কোরিয়ার কিম মিন-সঙকে হারিয়ে সোনা জেতেন অঙ্কুশ পাঙ্ঘাল। ফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন তিনি। প্রথম রাউন্ডে চার বিচারকের সমর্থন পান অঙ্কুশ। দ্বিতীয় রাউন্ডেও প্রতিপক্ষের উপর চাপ বজায় রেখে শেষ পর্যন্ত জয় নিশ্চিত করেন। এশিয়াডে ভারতের বক্সিংয়ে এটি তৃতীয় সোনা। অন্য দিকে, মহিলাদের ডিঙ্গি বিভাগে নেথ্রা কুমানন ব্রোঞ্জ জিতে ভারতের পদকসংখ্যা বাড়ান।

কুস্তির ম্যাটেও এ দিন নজর কাড়েন সুজিত কালকল। পুরুষদের ফ্রিস্টাইল ৬৫ কেজি বিভাগের ফাইনালে তাজিকিস্তানের আবদুলমাজিদ কুদিয়েভের মুখোমুখি হন তিনি। প্রথম রাউন্ডে ২-৯ ব্যবধানে পিছিয়ে পড়ে কার্যত কঠিন পরিস্থিতিতে পড়ে গিয়েছিলেন সুজিত। কিন্তু দ্বিতীয় রাউন্ডে অবিশ্বাস্য প্রত্যাবর্তন ঘটান ভারতীয় কুস্তিগির। একের পর এক পয়েন্ট তুলে শেষ পর্যন্ত ১০-৯ ব্যবধানে জয় ছিনিয়ে নেন তিনি। এর আগে সেমিফাইনালে জাপানের কোটারো কিয়োকাকে হারিয়ে ফাইনালে উঠেছিলেন সুজিত। অন্য দিকে, মহিলাদের ৫০ কেজি বিভাগে দীপাংশী রেপেশাজের মাধ্যমে ব্রোঞ্জের লড়াইয়ে পৌঁছলেও শেষ পর্যন্ত পদক জিততে পারেননি। ৭৬ কেজি বিভাগে প্রিয়া মালিক এবং পুরুষদের ১২৫ কেজি বিভাগে রজত রুহালও পদক জয়ের দৌড় থেকে ছিটকে যান। সেপাকটাকরোয় পুরুষদের কোয়াড্রান্ট বিভাগে ব্রোঞ্জ পায় ভারত। সব মিলিয়ে ত্রয়োদশ দিনে একাধিক বিভাগে পদক জিতে ভারতের ঝুলিতে জমা পড়েছে ৭৫টি পদক। শুক্রবার বিকেলে মহিলাদের হকির ফাইনালে চিনের মুখোমুখি হওয়ার কথা ভারতের। ফলে সোনায় মোড়া দিনটির শেষে পদকসংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

66 Views 0 Likes 0 Comments

Related News

Shubman Gill: পন্থকে নিয়ে যাবতীয় সংশয় ওড়ালেন গিল, প্রথম টেস্টে ভারতের বাজি চার পেসার
ময়দান

Shubman Gill: পন্থকে নিয়ে যাবতীয় সংশয় ওড়ালেন গিল, প্রথম টেস্টে ভারতের বাজি চার পে...

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে মাঠে নামার আগেই নিজেদের রণকৌশল স্পষ্ট করে দিল ভারত। আগামী ১৯ নভেম্বর ওয়েলিংটনের বেসিন রিজার্ভে শুরু হতে চলা সিরিজের প্রথম ম্যাচে সাত ব্যাটার ও চার পেসার নিয়ে দল সাজানো...

১৭ নভে ২০২৬, ১২:১১ পিএম · 2 মিনিট
Syed Mushtaq Ali Trophy 2026: মহারাষ্ট্রের ধাক্কা সামলে চণ্ডীগড়কে ৮৫  রানে উড়িয়ে বাংলার দাপুটে প্রত্যাবর্তন
ময়দান

Syed Mushtaq Ali Trophy 2026: মহারাষ্ট্রের ধাক্কা সামলে চণ্ডীগড়কে ৮৫ রানে উড়িয়ে...

স্পোর্টস ডেস্ক: সৈয়দ মুস্তাক আলি ট্রফির অভিযান বাংলার শুরু হয়েছিল মহারাষ্ট্রের বিরুদ্ধে হার দিয়ে। প্রথম ম্যাচের সেই ধাক্কা ভুলে ঘুরে দাঁড়ানোর মঞ্চ তৈরি করল অভিমন্যু ঈশ্বরণের দল। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে চণ্ডীগড়কে...

১৬ নভে ২০২৬, ০৮:১৮ পিএম · 2 মিনিট
Virat Kohli: ১১ বছরের লজ্জার রেকর্ড! ২০২৭ বিশ্বকাপে কোহলির জায়গা নিয়েই উঠছে বড় প্রশ্ন
ময়দান

Virat Kohli: ১১ বছরের লজ্জার রেকর্ড! ২০২৭ বিশ্বকাপে কোহলির জায়গা নিয়েই উঠছে বড় প্...

নিউজ ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের এক দিনের সিরিজে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক বিরাট কোহলি। অথচ তাঁর মোট সংগ্রহ মাত্র ৮৬ রান! শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই বাস্তব। এক দিকে সিরিজ ৩-১ ব্যবধানে জিতেছে ভারত, অন...

১৬ নভে ২০২৬, ০৭:২৭ পিএম · 2 মিনিট
Virat Kohli: কোহলিকে দেখে প্রথমে এমনই মনে হয়েছিল স্টেইনগানের
ময়দান

Virat Kohli: কোহলিকে দেখে প্রথমে এমনই মনে হয়েছিল স্টেইনগানের

নিউজ ডেস্ক: বিরাট কোহলির আগ্রাসী মেজাজ এখন ক্রিকেটবিশ্বের পরিচিত ছবি। মাঠে আবেগ লুকিয়ে রাখেন না তিনি। সেই স্বভাবেরই প্রথম ঝলক দেখেছিলেন ডেল স্টেইন। যাঁকে অনেকেই পেস বোলারদের স্টেইনগান বলে ডাকেন।দক্ষিণ আফ্রিকার প্রাক্তন প...

১৬ নভে ২০২৬, ০৬:২৮ পিএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.