JAZZBAAT 24 BANGLA
২২ নভে ২০২৬, ১১:১২ এএম
Breaking
বিষক্রিয়ার আশঙ্কা! হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র Iran US War: মার্কিন F-16 যুদ্ধবিমানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা! জরুরি অবতরণ করতে বাধ্য পা... Arunachal Pradesh: চিনকে রুখতে অরুণাচলে ১১,২০০ মেগাওয়াটের বাঁধ! সমীক্ষা শুরু হতেই বিক্ষোভ,... Bangladesh: বাংলাদেশে ফের হিংসার আগুন! নড়াইল–পাবনায় বাড়িতে বাড়িতে অগ্নিসংযোগ Asaduddin Owaisi: উত্তরপ্রদেশ পুলিশের কাণ্ডে শোরগোল, তদন্তের নির্দেশ Weather: রাতারাতি বদলে গেল আবহাওয়া! আবহাওয়ার পূর্বাভাসে কী জানাল হাওয়া অফিস? Yuzvendra Chahal: ক্রিকেট মাঠ ছেড়ে এবার রাজনীতির ময়দানে যুজবেন্দ্র চাহাল! বিজেপিতে যোগ দি... Horoscope: রবিবার ভাগ্য বদলের ইঙ্গিত! প্রেম, অর্থ, কর্মজীবন ও স্বাস্থ্যের দিক থেকে কী বলছে... বিষক্রিয়ার আশঙ্কা! হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র Iran US War: মার্কিন F-16 যুদ্ধবিমানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা! জরুরি অবতরণ করতে বাধ্য পা... Arunachal Pradesh: চিনকে রুখতে অরুণাচলে ১১,২০০ মেগাওয়াটের বাঁধ! সমীক্ষা শুরু হতেই বিক্ষোভ,... Bangladesh: বাংলাদেশে ফের হিংসার আগুন! নড়াইল–পাবনায় বাড়িতে বাড়িতে অগ্নিসংযোগ Asaduddin Owaisi: উত্তরপ্রদেশ পুলিশের কাণ্ডে শোরগোল, তদন্তের নির্দেশ Weather: রাতারাতি বদলে গেল আবহাওয়া! আবহাওয়ার পূর্বাভাসে কী জানাল হাওয়া অফিস? Yuzvendra Chahal: ক্রিকেট মাঠ ছেড়ে এবার রাজনীতির ময়দানে যুজবেন্দ্র চাহাল! বিজেপিতে যোগ দি... Horoscope: রবিবার ভাগ্য বদলের ইঙ্গিত! প্রেম, অর্থ, কর্মজীবন ও স্বাস্থ্যের দিক থেকে কী বলছে...

Bangladesh: বাংলাদেশে ফের হিংসার আগুন! নড়াইল–পাবনায় বাড়িতে বাড়িতে অগ্নিসংযোগ

Bangladesh: বাংলাদেশে ফের হিংসার আগুন! নড়াইল–পাবনায় বাড়িতে বাড়িতে অগ্নিসংযোগ
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। নড়াইল থেকে পাবনা, এমনকী রাজধানী ঢাকাতেও একের পর এক হিংসা, অগ্নিসংযোগ ও হামলার অভিযোগ সামনে আসছে। শুক্রবার নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রাম-সহ একাধিক এলাকায় বাড়িঘরে হামলা, ভাঙচুর ও আগুন লাগানোর অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রের দাবি, শতাধিক বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা চালানো হয়। যদিও পুলিশের বক্তব্য, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ঘটনার কিছু বিবরণ অতিরঞ্জিত।

গত কয়েক দিন ধরেই বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে বলে মনে করা হচ্ছে। এর পাশাপাশি গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলা আন্দোলনও অস্থিরতার মাত্রা বাড়িয়েছে।

নড়াইলের কালিয়ায় বুধবারের সংঘর্ষে বিএনপির দুই স্থানীয় নেতার মৃত্যুর অভিযোগ ওঠে। এর দু’দিন পর শুক্রবার আওয়ামী লীগের প্রাক্তন সাংসদ বিএম কবিরুল হক মুক্তি বিশ্বাসের বাড়ি-সহ একাধিক জায়গায় হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সামনে আসে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, বিএনপির স্থানীয় নেতাদের উপস্থিতিতে কর্মী-সমর্থকদের একাংশ এই হামলা চালায়। এমনকী দমকলের গাড়ি যাতে ঘটনাস্থলে পৌঁছতে না পারে, সে জন্য রাস্তায় গাছ ফেলে বাধা তৈরির অভিযোগও উঠেছে।

তবে পুলিশের দাবি, কালিয়ায় প্রায় ২০টি বাড়িতে হামলা ও ভাঙচুর হয়েছে। পাঁচ-ছ’টি বাড়িতে আগুন লাগানো হয়। সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার যে অভিযোগ সামাজিক মাধ্যমে ছড়িয়েছে, তা সঠিক নয় বলেও জানিয়েছে ঢাকা পুলিশের সদর দপ্তর। কালিয়া থানার পুলিশ আধিকারিকদের বক্তব্য, ঘটনার বিবরণ নিয়ে অতিরঞ্জিত প্রচার হচ্ছে।

এদিকে শনিবার পাবনার বেড়া উপজেলাতেও আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত চলা এই সংঘর্ষে একাধিক বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। দক্ষিণ কেরানিগঞ্জেও এক আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা, তিনটি গাড়িতে আগুন এবং লুটপাটের অভিযোগ সামনে এসেছে।

এর মধ্যেই ঢাকার বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী টিভির অফিসে শনিবার হামলার অভিযোগ ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, একদল লোক চ্যানেলের কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালায়। আতঙ্কিত সাংবাদিকরা ছাদে আশ্রয় নিয়ে পুলিশের সাহায্য চান। পরে চ্যানেলটির প্রধান সম্পাদক টিপু আলম মিলনকে গ্রেপ্তার করে পুলিশ। তবে হামলার সুনির্দিষ্ট কারণ রাত পর্যন্ত স্পষ্ট হয়নি। মালিকানা সংক্রান্ত পুরনো বিবাদের সম্ভাবনাও সামনে এসেছে।

গত বছর ঢাকায় প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছিল। নতুন করে সংবাদমাধ্যমের অফিসে হামলার ঘটনা বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে।

2 Views 0 Likes 0 Comments

Related News

Iran US War: মার্কিন F-16 যুদ্ধবিমানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা! জরুরি অবতরণ করতে বাধ্য পাইলট
বিদেশ

Iran US War: মার্কিন F-16 যুদ্ধবিমানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা! জরুরি অবতরণ করতে...

নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইরানের সংঘাত আরও বিপজ্জনক মোড় নিল। পারস্য উপসাগরের আকাশে মার্কিন F-16 যুদ্ধবিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করল ইরান। তেহরানের দাবি, ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনীর ছোড়া ক্ষেপ...

২২ নভে ২০২৬, ১০:৫০ এএম · 2 মিনিট
আদালতে ধাক্কা খেল ট্রাম্প প্রশাসন ! গৃহহীনদের স্থায়ী আবাসনের টাকা সরানোর অভিযোগ
বিদেশ

আদালতে ধাক্কা খেল ট্রাম্প প্রশাসন ! গৃহহীনদের স্থায়ী আবাসনের টাকা সরানোর অভিযোগ

ওয়াশিংটন: আমেরিকায় গৃহহীনদের জন্য বরাদ্দ বিপুল অর্থের ব্যবহার নিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে আইনি সংঘাত। স্থায়ী আবাসনের জন্য বরাদ্দ ১.৩ বিলিয়ন ডলার অস্থায়ী আশ্রয়কেন্দ্র ও অন্যান্য পরিষেবার খাতে সরিয়ে দেওয়ার সিদ্ধান...

২১ নভে ২০২৬, ১১:১৬ পিএম · 3 মিনিট
‘এ তো সবে শুরু’, আমেরিকাকে নতুন হুঁশিয়ারি ইরানের! প্রকাশ্যে এল নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক
বিদেশ

‘এ তো সবে শুরু’, আমেরিকাকে নতুন হুঁশিয়ারি ইরানের! প্রকাশ্যে এল নতুন ক্ষেপণাস্ত্র উ...

তেহরান: আমেরিকার সঙ্গে সংঘাতের আবহে সামরিক শক্তি প্রদর্শনে আরও এক ধাপ এগোল ইরান। এ বার সরাসরি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি বা ‘মিসাইল সিটি’ পরিদর্শন করলেন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর প্রধান আহমেদ...

২১ নভে ২০২৬, ১১:১০ পিএম · 3 মিনিট
‘জেনসেনকে আরও একটা সুযোগ দেওয়া উচিত’, এনভিডিয়ার প্রাক্তন সিইও-র প্রত্যাবর্তনের পক্ষে সওয়াল ট্রাম্পের!
বিদেশ

‘জেনসেনকে আরও একটা সুযোগ দেওয়া উচিত’, এনভিডিয়ার প্রাক্তন সিইও-র প্রত্যাবর্তনের পক্...

ওয়াশিংটন: ব্যক্তিগত জীবনের বিতর্কে জড়িয়ে পদত্যাগ করতে হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি সংস্থা এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াংকে। কিন্তু তাঁকে সংস্থার শীর্ষ পদে ফিরিয়ে আনার পক্ষে এ বার প্রকাশ্যেই সওয়াল করলেন মার্কিন প্র...

২১ নভে ২০২৬, ০৯:৫১ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.