JAZZBAAT 24 BANGLA
২৭ সেপ্টে ২০২৬, ০২:৫৮ পিএম
Breaking
হাসিমুখে ফিরেও থামল না চোখের জল, সৃজলার অজানা লড়াই বাঙালির নস্টালজিয়া ঝালমুড়ি এবছর পুজোর থিম! কিন্তু কোথায়? মায়ের AI-নির্ভরতা দেখে ছেলের পোস্ট ভাইরাল ২৮ বছরে পা Google-এর, কেন এই দিনেই পালন হয় জন্মদিন? খুনের হুমকির পরই দোকানের ড্রাম থেকে উদ্ধার গুলির খোল ৪০০ মিটার হার্ডলসেও ফাইনালে ভারতের দুই প্রতিনিধি শ্রীশঙ্কর-সলোমন নেপালের হিমলুং বেস ক্যাম্পে ভয়াবহ তুষারধস! চাপা পড়েছে একাধিক তাঁবু, নিখোঁজ ১০ ৩০৮ চাকার ‘বাহুবলী’ ট্রাক, ২০০ টনের যন্ত্র নিয়ে ওড়িশা থেকে উত্তরপ্রদেশ হাসিমুখে ফিরেও থামল না চোখের জল, সৃজলার অজানা লড়াই বাঙালির নস্টালজিয়া ঝালমুড়ি এবছর পুজোর থিম! কিন্তু কোথায়? মায়ের AI-নির্ভরতা দেখে ছেলের পোস্ট ভাইরাল ২৮ বছরে পা Google-এর, কেন এই দিনেই পালন হয় জন্মদিন? খুনের হুমকির পরই দোকানের ড্রাম থেকে উদ্ধার গুলির খোল ৪০০ মিটার হার্ডলসেও ফাইনালে ভারতের দুই প্রতিনিধি শ্রীশঙ্কর-সলোমন নেপালের হিমলুং বেস ক্যাম্পে ভয়াবহ তুষারধস! চাপা পড়েছে একাধিক তাঁবু, নিখোঁজ ১০ ৩০৮ চাকার ‘বাহুবলী’ ট্রাক, ২০০ টনের যন্ত্র নিয়ে ওড়িশা থেকে উত্তরপ্রদেশ

হাসিমুখে ফিরেও থামল না চোখের জল, সৃজলার অজানা লড়াই

হাসিমুখে ফিরেও থামল না চোখের জল, সৃজলার অজানা লড়াই
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: বিগ বস বাংলার ঘরে (Bigg Boss) উত্তেজনা, খেলা, সবার টিকে থাকার লড়াইয় প্রতিদিন আবেগ এবং নানা নাটকীয় মূহুর্তের সম্মুখীন করছে বাংলার দর্শকদের। প্রতিযোগীদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে তাঁদের মানসিক টানাপোড়েন—সবকিছুই খেলার অংশ নাকি নিজেদের ব্যক্তিতের পরিচয় তা বিচার করছেন দর্শক। কিছুদিন আগে একটি টাস্কে শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিলো সৃজলা ও বিগ বসের ঘর থেকে তিনি ছিলেন না কারণ তিনি চিকিৎসাধীন ছিলেন। তবে অবশেষে আবারও শো-তে ফিরেছেন তিনি। সেই ঘটনার বিবৃতি দিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পরেন অভিনেত্রী।

ক্যাপ্টেনসি টাস্ক চলাকালীন আচমকাই নন্দিনী ঘোড়া উল্টে দেওয়ায় সামলাতে না পেরে পড়ে গিয়ে গুরুতর চোট পেয়েছিলেন সৃজলা। বিগ বসের বাড়ির সদস্যরা প্রত্যেকে সেই দুর্ঘটনা নিয়ে উদ্বেগের মধ্যে ছিলো। অভিনেত্রী যন্ত্রনায় কাতরাচ্ছে দেখে প্রয়োজনীয় চিকিৎসার জন্য তাঁকে সাময়িকভাবে বিগ বসের ঘর থেকে হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেন মেকার্সরা। এরপর বেশ কয়েকদিন হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হয়েছিল তাঁকে।

তবে কঠিন সেই সময় পার করে সুস্থ হয়ে ওঠেন সৃজলা এবং গতকাল তাকে দেখা যায় বিগ বসের ঘরে। সহ-প্রতিযোগীদের সঙ্গে দেখা হওয়া থেকে শুরু করে ফের খেলায় যোগ দেওয়া—সব মিলিয়ে নতুন করে শুরু করে আবারও খেলায় ফিরছেন অভিনেত্রী।

কিন্তু সৃজলা ফিরে আসার পর অন্যতম আবেগঘন মুহূর্ত তৈরি হয় ‘দাদার দরবার’-এ। সৌরভের সামনে নিজের শারীরিক অবস্থার কথা বলতে গিয়ে সেই দুর্ঘটনার স্মৃতি মনে করে সে সবাইকে তাঁর দিকের দৃষ্টিভঙ্গির কথা জানা। একসময় চোখের জল ধরে রাখতে পারেননি সৃজলা।তাঁর কথায় স্পষ্ট হয়ে ওঠে, দুর্ঘটনাটি শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবেও তাঁকে গভীরভাবে নাড়া দিয়েছে। হাসপাতালে কাটানো সময়, অন্য শহরে থাকার দরুণ তিনি কোনো প্রিয়জনকে পাশে পাননি। তবে মনের জোড়ে ফের বিগ বসের ঘরে ফিরে আসার পুরো অভিজ্ঞতা যে তাঁর কাছে কতটা কঠিন ছিল, সেই আবেগ প্রকাশ পায় ওই মুহূর্তে।

সৃজলার চোখে জল দেখে অনেকেই আবেগপ্রবণ হয়ে পরে।  বিগ বসের মতো প্রতিযোগিতামূলক রিয়্যালিটি শো-তে যেখানে প্রতিদিনই লড়াই, টাস্ক এবং জয়ের চাপ থাকে, সেখানে এমন ব্যক্তিগত অভিজ্ঞতা যে প্রতিযোগীদের মানসিকভাবে কতটা প্রভাবিত করতে পারে, সৃজলার ঘটনা তারই উদাহরণ। তবে এই অভিজ্ঞতা সাথে নিয়ে ঘরে ফিরে এসে এবার নতুন করে সৃজলা কতোটা লড়াই দেবে অন্য প্রতিযোগীদের সেটাই দেখার।

বিজ্ঞাপনrrr
51 Views 0 Likes 0 Comments

Related News

বিজেপির থেকে টাকা নেওয়ার প্রসঙ্গে পাল্টা প্রতিক্রিয়া সায়ক ও আরজে প্রিয়াঙ্কার
বিনোদন

বিজেপির থেকে টাকা নেওয়ার প্রসঙ্গে পাল্টা প্রতিক্রিয়া সায়ক ও আরজে প্রিয়াঙ্কার

প্রিয়াংকার দাবি, বন্দে ভারত ট্রেনের সূচনা কিংবা কেন্দ্রীয় বাজেট সংক্রান্ত যে সমস্ত বিষয় নিয়ে তিনি ভিডিও তৈরি করেছিলেন, সেগুলিতে কেবল সরকারি উদ্যোগ ও পরিষেবার তথ্য তুলে ধরা হয়েছিল, যেখানে কোনও রাজনৈতিক দলের নাম বা প্ররোচনা ছিল না।

২৭ সেপ্টে ২০২৬, ১২:১২ এএম · 2 মিনিট
‘প্রাইভেট পার্টে স্পর্শ', বিগ বস বাংলার ঘরে জিতু-রাজবীরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
বিনোদন

‘প্রাইভেট পার্টে স্পর্শ', বিগ বস বাংলার ঘরে জিতু-রাজবীরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

নিউজ ডেস্ক: ‘বিগ বস' বাংলায় খেলার যত দিন এগোচ্ছে ততই রোমাঞ্চ বাড়ছে। বিগ বস-এর ট্রফি জয় করার জন্য মরিয়া হয়ে উঠেছেন ঘরের প্রত্যেক প্রতিযোগী। প্রতিদিনই কিছু না কিছু ঘটে চলেছে বিগ বস-এর বাড়িতে। ক্যাপ্টেনসি টাস্ককে ঘিরে ঘো...

২৬ সেপ্টে ২০২৬, ০৪:৩২ পিএম · 2 মিনিট
'বিকেলে দেখা হবে‘ বড় ধামাকা সৌরভ পালোধীর
বিনোদন

'বিকেলে দেখা হবে‘ বড় ধামাকা সৌরভ পালোধীর

২০২৭ সালের গরমের ছুটিকে সামনে রেখেই দর্শকদের কাছে এই ছবি পৌঁছানোর পরিকল্পনা রয়েছে পরিচালকের। 'অঙ্ক কি কঠিন'-এর পর খুব সংগত কারনেই অনেকে প্রত্যাশা তৈরী হয়েছে এই ছবিকে ঘিরে।

২৫ সেপ্টে ২০২৬, ০৩:৫৬ পিএম · 2 মিনিট
সম্পর্কের সমীকরণগুলো পাল্টে যাচ্ছে বিগবসের ঘরে, ‘মানুষ বনাম রোবট’ টাস্কে দেখা গেল তারই প্রতিফলন
বিনোদন

সম্পর্কের সমীকরণগুলো পাল্টে যাচ্ছে বিগবসের ঘরে, ‘মানুষ বনাম রোবট’ টাস্কে দেখা গেল...

নিউজ ডেস্ক: বিগ বস বাংলা’র বাড়িতে লাক্সারি টাস্ককে কেন্দ্র করে আবার উত্তেজিত সমস্ত প্রতিযোগি। এই টাস্ককে কেন্দ্র করে বাড়ির সদস্যদের মধ্যে তৈরি হয়েছে নতুন করে উত্তেজনা, কৌশল আর সম্পর্কের নতুন সমীকরণ। এবার লাক্সারি বাজে...

২৪ সেপ্টে ২০২৬, ০৯:৪৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.