JAZZBAAT 24 BANGLA
০৭ অক্টো ২০২৬, ০২:৫১ এএম
Breaking
Earthquake: দিল্লিতে ৫.৯ মাত্রার ভূমিকম্প, তীব্র কম্পনে কাঁপল দিল্লি-এনসিআর-সহ উত্তর ভারত Shreyas Iyer: অধিনায়কের বিধ্বংসী শতরানে ক্যারিবিয়ানদের ওড়াল টিম ইন্ডিয়া, দলে ফিরলেন ভু... Smriti Mandhana: দু'বার চ্যাম্পিয়ন করেছেন আইপিএল দলকে, হরমন সরতেই টিম ইন্ডিয়ার নেতৃত্বে... J.P.Nadda: নাড্ডার কনভয়ে হামলা মামলায় বড় অগ্রগতি, জাহাঙ্গীর খান ওরফে পুষ্পা গ্রেফতার Headmaster: ক্লাস চলাকালীন কার্পেট পেতে ঘুম প্রধান শিক্ষকের, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় রাজস... Durga puja: বাংলার ১২ কিংবা ১৮ হাতের প্রচলিত দূর্গা পুজোর অজানা ইতিহাস Big-Boss 2026: তনুশ্রী নয় দুর্নিবারই আসল মাস্টারমাইন্ড, দুর্গ থেকে বেরিয়েই বিষ্ফোরক অনিন... Durga Puja: মহালয়ার আগেই বোধন, ১৬ দিনে ১৬ রূপে পুজো শিখরবাসিনীর Earthquake: দিল্লিতে ৫.৯ মাত্রার ভূমিকম্প, তীব্র কম্পনে কাঁপল দিল্লি-এনসিআর-সহ উত্তর ভারত Shreyas Iyer: অধিনায়কের বিধ্বংসী শতরানে ক্যারিবিয়ানদের ওড়াল টিম ইন্ডিয়া, দলে ফিরলেন ভু... Smriti Mandhana: দু'বার চ্যাম্পিয়ন করেছেন আইপিএল দলকে, হরমন সরতেই টিম ইন্ডিয়ার নেতৃত্বে... J.P.Nadda: নাড্ডার কনভয়ে হামলা মামলায় বড় অগ্রগতি, জাহাঙ্গীর খান ওরফে পুষ্পা গ্রেফতার Headmaster: ক্লাস চলাকালীন কার্পেট পেতে ঘুম প্রধান শিক্ষকের, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় রাজস... Durga puja: বাংলার ১২ কিংবা ১৮ হাতের প্রচলিত দূর্গা পুজোর অজানা ইতিহাস Big-Boss 2026: তনুশ্রী নয় দুর্নিবারই আসল মাস্টারমাইন্ড, দুর্গ থেকে বেরিয়েই বিষ্ফোরক অনিন... Durga Puja: মহালয়ার আগেই বোধন, ১৬ দিনে ১৬ রূপে পুজো শিখরবাসিনীর

এক গেম জিতেও থামল স্বপ্নযাত্রা, ভারতকে গর্বিত করে ব্রোঞ্জ জয় গায়ত্রী-তৃষার

এক গেম জিতেও থামল স্বপ্নযাত্রা, ভারতকে গর্বিত করে ব্রোঞ্জ জয় গায়ত্রী-তৃষার

কলকাতা, বিশ্বদীপ বন্দ্যোপাধ্যায়: ঘরের দর্শকদের সামনে দুর্দান্ত লড়াই করেও শেষরক্ষা হল না। বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে শেষ পর্যন্ত ব্রোঞ্জেই সন্তুষ্ট থাকতে হল ভারতের গায়ত্রী গোপীচন্দ ও তৃষা জলি জুটিকে। শনিবার দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে এক নম্বর এবং গত বারের চ্যাম্পিয়ন লিউ শেং শু ও তান নিংয়ের বিরুদ্ধে প্রথম গেম জিতে চমক দিয়েছিলেন গায়ত্রী-তৃষা। কিন্তু শেষ পর্যন্ত ২১-১৮, ১৩-২১, ৮-২১ ব্যবধানে হারলেন তাঁরা। ম্যাচ গড়াল ৭১ মিনিট।

শুরু থেকেই যেন অন্য মেজাজে ছিলেন ভারতীয় জুটি। বিশ্বের এক নম্বর জুটিকে একটুও ভয় না পেয়ে আক্রমণে ঝাঁপিয়ে পড়েন তাঁরা। বিশেষ করে তৃষার আগ্রাসী ব্যাডমিন্টন চিনা জুটিকে বেশ কয়েক বার সমস্যায় ফেলে দেয়। সামনে যেমন স্ম্যাশ, তেমনই পিছন থেকেও নিখুঁত আক্রমণ। 

সব মিলিয়ে গায়ত্রী-তৃষার খেলায় ছিল আত্মবিশ্বাসের ছাপ। ১৫-১৮ পিছিয়ে থেকেও প্রথম গেমে টানা ৬ পয়েন্ট তুলে ২১-১৮ জিতে নেন তাঁরা। গ্যালারি তখন গর্জনে ফেটে পড়েছে। বিশ্বসেরাদের হারিয়ে ফাইনালে ওঠার স্বপ্নও তখন উঁকি দিচ্ছিল।

কিন্তু দ্বিতীয় গেমেই বদলে গেল ছবিটা। ১২-১২ পর্যন্ত সমানে সমানে লড়াই চললেও তার পর থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিতে শুরু করেন লিউ-তান। ধৈর্য ধরে র‌্যালি বাড়াতে থাকেন তাঁরা। ভারতীয় জুটি ধীরে ধীরে রক্ষণাত্মক হয়ে পড়ে। বাড়তে থাকে অনিচ্ছাকৃত ভুলও। 

সেখান থেকেই টানা ৮ পয়েন্ট তুলে ২১-১৩-এ গেম জিতে সমতা ফেরায় চিনা জুটি। তৃতীয় গেমে আর ম্যাচে ফিরতে পারেননি গায়ত্রী-তৃষা। একের পর এক গতি বদলে ভারতীয়দের আক্রমণের সুযোগ কমিয়ে দেন বিশ্বচ্যাম্পিয়নরা। শেষ পর্যন্ত ৮-২১-এ তৃতীয় গেম হেরে ফাইনালের দৌড় থেকে ছিটকে যায় ভারত।

হারটা নিঃসন্দেহে আক্ষেপের। বিশেষ করে বিশ্বসেরা জুটির বিরুদ্ধে এক গেম এগিয়ে গিয়েও ফাইনালে উঠতে না পারার হতাশা থাকবেই। তবে এই ব্রোঞ্জ কম কৃতিত্বের নয়। আনসিড হিসেবে নেমে বিশ্বের সেরা জুটিগুলিকে চ্যালেঞ্জ জানিয়ে শেষ চারে উঠে পদক নিশ্চিত করেছেন গায়ত্রী ও তৃষা। 

তাঁদের হাত ধরেই বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রতিটি সংস্করণে ভারতের পদক জয়ের ধারাও বজায় রইল। একটা সময় বিশ্ব ক্রমতালিকায় প্রথম দশে থাকা এই জুটি ফের নিজেদের জায়গা করে নেওয়ার পথে। শনিবার দিল্লির মাটিতে বিশ্বসেরাদের প্রায় হারিয়েই দিয়ে গায়ত্রী-তৃষা বুঝিয়ে দিলেন, বড় মঞ্চে তাঁদের গল্প এখনও অনেকটাই বাকি।

45 Views 0 Likes 0 Comments

Related News

Shreyas Iyer: অধিনায়কের বিধ্বংসী শতরানে ক্যারিবিয়ানদের ওড়াল টিম ইন্ডিয়া, দলে ফিরলেন ভুবিও
ময়দান

Shreyas Iyer: অধিনায়কের বিধ্বংসী শতরানে ক্যারিবিয়ানদের ওড়াল টিম ইন্ডিয়া, দলে ফ...

এশিয়ান গেমসে সোনা জিতে ঘরে ফিরেছেন। ঘরের মাঠে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথম ম্যাচেই ব্যাট হাতে ঝড় তুললেন অধিনায়ক শ্রেয়স আইয়ার।

০৬ অক্টো ২০২৬, ১০:৪৫ পিএম · 3 মিনিট
Smriti Mandhana: দু'বার চ্যাম্পিয়ন করেছেন আইপিএল দলকে, হরমন সরতেই টিম ইন্ডিয়ার নেতৃত্বে স্মৃতি
ময়দান

Smriti Mandhana: দু'বার চ্যাম্পিয়ন করেছেন আইপিএল দলকে, হরমন সরতেই টিম ইন্ডিয়ার ন...

হরমনপ্রীত কৌর অধিনায়িকার পদ থেকে সরে দাঁড়ানোর পরই তিন ফরম্যাটে ভারতীয় দলের নতুন ক্যাপ্টেন হিসেবে ঘোষণা করা হল স্মৃতি মান্ধানার নাম।

০৬ অক্টো ২০২৬, ১০:৪২ পিএম · 3 মিনিট
India Vs Uruguay: বজ্রপাতের আশঙ্কা! থাপার গোলে সমতা ফিরতেই যুবভারতীতে থমকাল মহারণ!
ময়দান

India Vs Uruguay: বজ্রপাতের আশঙ্কা! থাপার গোলে সমতা ফিরতেই যুবভারতীতে থমকাল মহারণ!

স্পোর্টস ডেস্ক: দু'বারের বিশ্বকাপজয়ী উরুগুয়ের বিরুদ্ধে ইতিহাস গড়ার স্বপ্ন দেখছিল ভারত। শুরুটাও হয়েছিল দারুণ। কিন্তু ম্যাচের উত্তেজনা যখন তুঙ্গে, তখনই কলকাতার আকাশে দেখা দিল বজ্রপাতের আশঙ্কা। ফলে মঙ্গলবার যুবভারতী ক্রীড়...

০৬ অক্টো ২০২৬, ০৮:২৫ পিএম · 3 মিনিট
Shubman Gill: ‘টি-টোয়েন্টিতে তো আমিই নেই!’ সাংবাদিকের প্রশ্নে কেন এ হেন জবাব গিলের?
ময়দান

Shubman Gill: ‘টি-টোয়েন্টিতে তো আমিই নেই!’ সাংবাদিকের প্রশ্নে কেন এ হেন জবাব গিলের...

টি-টোয়েন্টি দলে তাঁর জায়গা নেই। আর সেই বিষয়টিই যেন সাংবাদিকের প্রশ্নে আরও একবার স্পষ্ট করে দিলেন শুভমান গিল।

০৬ অক্টো ২০২৬, ০৩:৫২ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.