JAZZBAAT 24 BANGLA
১৩ অক্টো ২০২৬, ০২:০১ এএম
Breaking
Healthcare: ক্যান্সারের ১১০টি ওষুধের দাম কমছে ৭০% পর্যন্ত, বছরে ২৫০০ কোটি টাকা সাশ্রয়ের প... RahulGandhi: ‘ভয় দেখিয়ে কণ্ঠরোধ করা যাবে না’, দেশজুড়ে প্রতিবাদের পর কেন্দ্রকে কড়া বার্তা র... SuvenduAdhikari: দুর্গামণ্ডপে মমতার নাম না নেওয়ার ডাক শুভেন্দুর, সনাতন ধর্ম নিয়ে তীব্র আক্... সমাজমাধ্যমে প্রধান বিচারপতিকে নিয়ে মন্তব্য, সুপ্রিম কোর্টের মর্যাদা রক্ষার বার্তা SCBA-র দিল্লিতে পুলিশি পদক্ষেপ নিয়ে সরব হার্ভার্ডের ১০০ প্রাক্তনী, পাল্টা মোদীকে নিশানা CJP-র KunalGhosh: মহালয়ার ভোরেই বিসর্জনের নাচ! ইডেনের জল-উৎসব ঘিরে বিতর্ক, কুণাল ঘোষের নিশানায়... বাংলাদেশে ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়া স্বর্ণালংকার, রূপা ও বৈদেশিক মুদ্রাসহ ট... Kunal Ghosh: পুলিশে নিয়োগ নিয়ে বিজেপিকে খোঁচা কুণালের Healthcare: ক্যান্সারের ১১০টি ওষুধের দাম কমছে ৭০% পর্যন্ত, বছরে ২৫০০ কোটি টাকা সাশ্রয়ের প... RahulGandhi: ‘ভয় দেখিয়ে কণ্ঠরোধ করা যাবে না’, দেশজুড়ে প্রতিবাদের পর কেন্দ্রকে কড়া বার্তা র... SuvenduAdhikari: দুর্গামণ্ডপে মমতার নাম না নেওয়ার ডাক শুভেন্দুর, সনাতন ধর্ম নিয়ে তীব্র আক্... সমাজমাধ্যমে প্রধান বিচারপতিকে নিয়ে মন্তব্য, সুপ্রিম কোর্টের মর্যাদা রক্ষার বার্তা SCBA-র দিল্লিতে পুলিশি পদক্ষেপ নিয়ে সরব হার্ভার্ডের ১০০ প্রাক্তনী, পাল্টা মোদীকে নিশানা CJP-র KunalGhosh: মহালয়ার ভোরেই বিসর্জনের নাচ! ইডেনের জল-উৎসব ঘিরে বিতর্ক, কুণাল ঘোষের নিশানায়... বাংলাদেশে ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়া স্বর্ণালংকার, রূপা ও বৈদেশিক মুদ্রাসহ ট... Kunal Ghosh: পুলিশে নিয়োগ নিয়ে বিজেপিকে খোঁচা কুণালের

Healthcare: ক্যান্সারের ১১০টি ওষুধের দাম কমছে ৭০% পর্যন্ত, বছরে ২৫০০ কোটি টাকা সাশ্রয়ের পথে রোগীরা

Healthcare: ক্যান্সারের ১১০টি ওষুধের দাম কমছে ৭০% পর্যন্ত, বছরে ২৫০০ কোটি টাকা সাশ্রয়ের পথে রোগীরা
কমছে ক্যান্সার ওষুধের দাম ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: কেমোথেরাপি, রেডিয়েশন আর লাগাতার পরীক্ষা-নিরীক্ষার মাঝে যে খরচটা নিঃশব্দে মধ্যবিত্তের মেরুদণ্ড ভেঙে দেয়, তা হলো প্রতি মাসের ওষুধের বিল। এবার সেই বোঝার ওপর বড়সড় স্বস্তির প্রলেপ পড়তে চলেছে। তালিকাভুক্ত নয় এমন সমস্ত ক্যান্সার ওষুধের পাইকারি ও খুচরো মুনাফার হার সর্বোচ্চ খুচরো মূল্যের ৩০ শতাংশে বেঁধে ফেলার সিদ্ধান্ত নিল কেন্দ্র। চলতি মাসের শেষ থেকেই কার্যকর হতে যাওয়া এই পদক্ষেপে প্রায় ১১০টি জরুরি ওষুধের দাম সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত কমতে পারে।

সরকারি হিসেব বলছে, শুধু এই সিদ্ধান্তের ফলেই দেশের ক্যান্সার রোগীদের পকেট থেকে বছরে প্রায় আড়াই হাজার কোটি টাকার অতিরিক্ত বোঝা কমবে। নিয়ন্ত্রণের এই চাবিকাঠি শুধু দেশীয় সাধারণ ওষুধেই আটকে থাকছে না। ব্র্যান্ডেড, জেনেরিক, এমনকি বিদেশ থেকে আনা বহুমূল্য ৩৫টি পেটেন্টযুক্ত জীবনদায়ী ওষুধও এর আওতায় আনা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের লক্ষ্য, ক্যান্সারের মতো জটিল ও দীর্ঘমেয়াদী চিকিৎসার বাজারে মধ্যস্বত্বভোগী ও ওষুধ সংস্থাগুলির অন্যায্য মুনাফাবাজি বন্ধ করা।

সম্প্রতি শীর্ষ আদালতের এক পর্যবেক্ষণ এই সিদ্ধান্তের গুরুত্বকে সামনে এনেছিল। বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে মামলার শুনানিতে উঠে আসে এক ভয়াবহ ছবি যে ওষুধ ডিস্ট্রিবিউটর বা খুচরো বিক্রেতার হাতে পৌঁছচ্ছে মাত্র ২,৭০০ টাকায়, রোগীর এমআরপি বিলে তার দাম ছাপা হচ্ছে ২৭,০০০ টাকা! 

আদালত সরাসরি একে ‘প্রকাশ্য লুটপাট’ আখ্যা দিয়ে সমস্ত ওষুধে সর্বোচ্চ ১৬ শতাংশ মার্জিন রাখার পক্ষে সওয়াল করেছিল।

বাজারের এই ভারসাম্যহীনতা দূর করতেই ‘ট্রেড মার্জিন র‍্যাশনালাইজেশন’ নীতিতে জোর দিয়েছে সরকার। সাধারণত ‘ড্রাগস প্রাইসেস কন্ট্রোল অর্ডার’-এর তফসিল-১ ভুক্ত ওষুধগুলির দাম সরাসরি বেঁধে দেয় ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি। বর্তমানে এমন ১৩১টি ওষুধের সিলিং প্রাইস নির্দিষ্ট রয়েছে। কিন্তু বিপত্তি বাঁধে তফসিল-বহির্ভূত ওষুধ নিয়ে, যেখানে সংস্থাগুলো বছরে ১০ শতাংশ পর্যন্ত দাম বাড়ানোর সুযোগ পেত এবং ডিস্ট্রিবিউশন চ্যানেলে মাত্রাতিরিক্ত লাভ যোগ করত। এবার সেই ফাঁকফোকড়েই রাশ টানল কেন্দ্র।

এর আগে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে পরীক্ষামূলকভাবে ৪২টি ওষুধের ওপর ৩০ শতাংশ মার্জিনের লাগাম টেনেছিল এনপিপিএ। তখন ৫২৬টি ব্র্যান্ডের ওষুধের দাম গড়ে অর্ধেক নেমে এসেছিল। এবার সেই অভিজ্ঞতাকে হাতিয়ার করেই পরিসর বাড়িয়ে সমস্ত নন-শিডিউলড ক্যান্সার ওষুধের ওপর এই কড়াকড়ি বলবৎ হচ্ছে।

 চিকিৎসকদের মতে, সার্জারি বা হাসপাতালে ভর্তির খরচ কমানো না গেলেও, মাসের পর মাস চলতে থাকা ওষুধের দাম যদি অর্ধেকের বেশি কমে যায়, তবে বহু পরিবার ঋণের ফাঁদে পড়া থেকে রক্ষা পাবে।

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
20 Views 0 Likes 0 Comments

Related News

বয়স বাড়লেই কি গাঁটে গাঁটে ব্যথা? সুস্থ থাকতে মেনে চলুন ৫ অভ্যাস
স্বাস্থ্য

বয়স বাড়লেই কি গাঁটে গাঁটে ব্যথা? সুস্থ থাকতে মেনে চলুন ৫ অভ্যাস

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাঁটু, কোমর কিংবা শরীরের অন্যান্য অস্থিসন্ধিতে ব্যথা হওয়াকে অনেকেই স্বাভাবিক বলে ধরে নেন। কিন্তু প্রতিটি ক্ষেত্রে বয়সকে দায়ী করা ঠিক নয়। দীর্ঘদিন ধরে ব্যথা থাকা, বারবার ফিরে আসা কিংবা ধীরে ধীরে ব্য...

০৯ অক্টো ২০২৬, ০৭:৩২ পিএম · 2 মিনিট
Health: ৩৫ পেরোনোর আগেই ‘ওজন’ নয়, রোগের বোঝা! ডায়াবিটিস-ফ্যাটি লিভার-স্লিপ অ্যাপনিয়ায় ভুগে ব্যারিয়াট্রিক সার্জারির পথে তরুণ ভারতীয়রা
স্বাস্থ্য

Health: ৩৫ পেরোনোর আগেই ‘ওজন’ নয়, রোগের বোঝা! ডায়াবিটিস-ফ্যাটি লিভার-স্লিপ অ্যাপনি...

নয়াদিল্লি: বয়স ৩০। দেখতে তরুণ। কর্মজীবন সবে গুছিয়ে নেওয়ার সময়। অথচ শরীরে ইতিমধ্যেই বাসা বেঁধেছে টাইপ-২ ডায়াবিটিস, উচ্চ রক্তচাপ কিংবা ফ্যাটি লিভার। রাতে ঘুমোলেই শ্বাস বন্ধ হয়ে আসছে। হাঁটাচলায় হাঁপ ধরছে, হাঁটুর ব্যথায় শরীর...

০৭ অক্টো ২০২৬, ০৪:৩৮ পিএম · 4 মিনিট
Recipe: পুজোর মরশুমে মিষ্টিমুখ হোক স্বাস্থ্যকর, বাড়িতেই বানান মাখানা দিয়ে রসমালাই
স্বাস্থ্য

Recipe: পুজোর মরশুমে মিষ্টিমুখ হোক স্বাস্থ্যকর, বাড়িতেই বানান মাখানা দিয়ে রসমালাই

সাধারণ রসমালাইয়ের বদলে মাখানা দিয়ে তৈরি এই বিশেষ পদটি যেমন সহজে বাড়িতে বানানো সম্ভব, তেমনই এতে ব্যবহার করা হয়েছে টোনড মিল্ক, বাদাম এবং ক্যালোরিবিহীন মিষ্টির বিকল্প।

০৬ অক্টো ২০২৬, ০৪:৪৯ পিএম · 2 মিনিট
Skin Care: শুধু ত্বকের রোগ ভেবে ভুল করবেন না! শিংলস থেকেই বাড়তে পারে স্ট্রোক-হার্ট অ্যাটাকের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা
স্বাস্থ্য

Skin Care: শুধু ত্বকের রোগ ভেবে ভুল করবেন না! শিংলস থেকেই বাড়তে পারে স্ট্রোক-হার্...

নিউজ ডেস্ক: শরীরে হঠাৎ একদিকে জ্বালা, ব্যথা, ঝিনঝিনে অনুভূতি, তারপর ছোট ছোট ফোসকা, অনেকেই এই উপসর্গকে সাধারণ ত্বকের সমস্যা বলে এড়িয়ে যান। কিন্তু শিংলস বা হারপিস জস্টার নিয়ে সাম্প্রতিক গবেষণার তথ্য বলছে, বিষয়টি এতটা সরল ...

৩০ সেপ্টে ২০২৬, ০৪:০৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.